2 Coríntios 2
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ
1 তাই আমি আমার মনে স্থির করেছিলাম যে, পুনরায় তোমাদের দুঃখ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে যাব না।
1 Mas eu determinei isto comigo mesmo: que não irei outra vez a vós com tristeza.
2 কারণ, আমি যদি তোমাদের দুঃখ দিই, তাহলে যাদের দুঃখ দিয়েছি, সেই তোমরা ছাড়া আমাকে আনন্দিত জন্য আর কে থাকবে?
2 Porque se eu vos entristeço, quem é que me alegrará, senão o mesmo que foi entristecido por mim?
3 পত্র লেখার সময় আমি এরকমই লিখেছিলাম যে, আমি যখন আসব, তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাওয়ার কথা, তাদের কাছ থেকে যেন দুঃখ না পাই। তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে, তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে।
3 E eu escrevi isto mesmo a vós, para que, ao chegar, não tenha tristeza da parte dos que deveriam alegrar-me; tendo confiança em todos vós, que a minha alegria é a alegria de todos vós.
4 আমি নিদারুণ কষ্ট ও মর্মযন্ত্রণায় ও অনেক চোখের জলের সঙ্গে তোমাদের লিখেছিলাম, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য।
4 Porque em muita aflição e angústia do coração eu vos escrevi, com muitas lágrimas; não para que vos entristecêsseis, mas para que conhecêsseis o amor que eu tenho mais abundantemente por vós.
5 কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে, সে আমাকে তেমন দুঃখ দেয়নি, যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে—কোনও অতিশয়োক্তি না করেই আমি একথা বলছি।
5 Mas, se alguém causou tristeza, não causou tristeza a mim, senão em parte, para eu não sobrecarregar a todos vós.
6 অধিকাংশ লোকই তাকে যে শাস্তি দিয়েছে, তাই তার পক্ষে যথেষ্ট।
6 Suficiente para tal homem é esta punição, a qual foi infligida por muitos.
7 বরং, এখন তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের আতিশয্যে ভেঙে না পড়ে।
7 Assim que, ao contrário, vós deveis antes perdoar-lhe e confortá-lo, para que talvez o tal não seja consumido por excessiva tristeza.
8 তাই, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা পুনরায় তার প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শন করো।
8 Por isso vos rogo que confirmeis o vosso amor para com ele.
9 তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে, আমি দেখতে চেয়েছিলাম, তোমরা সেই পরীক্ষা সহ্য করতে ও সর্ববিষয়ে অনুগত থাকতে পারো কি না।
9 E para esse fim também vos escrevi, para saber de vós por esta prova, se sois obedientes em todas as coisas.
10 তোমরা যদি কাউকে ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর আমি যা ক্ষমা করেছি—যদি ক্ষমা করার মতো কিছু ছিল—আমি তোমাদেরই কারণে খ্রীষ্টের সাক্ষাতে তাকে ক্ষমা করেছি,
10 E a quem perdoardes alguma coisa, eu também perdoo; porque se eu perdoei alguma coisa, a quem perdoei, por causa de vós o perdoei na presença de Cristo;
11 যেন শয়তান ধূর্ততায় আমাদের পরাস্ত করতে না পারে, কারণ তার কৌশল আমাদের অজানা নয়।
11 para que Satanás não obtenha vantagem sobre nós, porque não ignoramos os seus objetivos.
12 এখন খ্রীষ্টের সুসমাচার প্রচারের জন্য যখন আমি ত্রোয়াতে গেলাম, দেখলাম প্রভু আমার জন্য এক দুয়ার খুলে দিয়েছেন।
12 Além disso, quando eu cheguei a Trôade para pregar o evangelho de Cristo, e uma porta foi aberta para mim pelo Senhor,
13 তবুও আমার মনে শান্তি ছিল না, কারণ সেখানে আমি আমার ভাই তীতের সন্ধান পাইনি। তাই তাদের বিদায় জানিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
13 eu não tive descanso no meu espírito, porque eu não encontrei Tito, meu irmão; mas ausentando-me deles, parti dali para a Macedônia.
14 কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি সর্বদা আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয়যাত্রা করেন এবং আমাদের মাধ্যমে সর্বত্র তাঁর সম্পর্কীয় জ্ঞানের সৌরভ ছড়িয়ে দেন।
14 Agora, graças a Deus, que sempre nos faz triunfar em Cristo, e faz manifesto o cheiro de seu conhecimento por meio de nós em todo o lugar.
15 কারণ যারা পরিত্রাণ পাচ্ছে এবং যারা ধ্বংস হচ্ছে, উভয়েরই কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রীষ্টের সৌরভস্বরূপ।
15 Porque somos para Deus uma doce fragrância de Cristo, nos que são salvos e nos que perecem;
16 এক পক্ষের কাছে আমরা মৃত্যুর ভীতিপ্রদ গন্ধস্বরূপ, অপর পক্ষের কাছে জীবনের সুগন্ধস্বরূপ। আর এ ধরনের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কে?
16 para um, nós somos o cheiro da morte para morte, e para o outro, o cheiro da vida para vida. E quem é suficiente para estas coisas?
17 অনেকের মতো, আমরা লাভের জন্য ঈশ্বরের বাক্য ফেরি করে বেড়াই না। এর পরিবর্তে, ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদের মতো আমরা সরলতার সঙ্গে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টেই কথা বলি।
17 Porque nós não somos como muitos, os quais corrompem a palavra de Deus, mas com sinceridade, como de Deus, à vista de Deus, nós falamos de Cristo.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Coríntios 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.