1 Tessalonicenses 5
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs BKJ
1 এখন ভাইবোনেরা, এসব কখন ঘটবে, সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই।
1 Mas, acerca dos tempos e das estações, irmãos, não necessitais de que eu vos escreva;
2 কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে।
2 porque vós mesmos sabeis perfeitamente que o dia do Senhor virá como o ladrão de noite.
3 লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলবে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।
3 Porque quando disserem: Paz e segurança, então, repentina destruição virá sobre eles, como as dores de parto à mulher grávida; e não escaparão.
4 কিন্তু ভাইবোনেরা, তোমরা তো অন্ধকারে থাকো না, তাই সেদিন তোমাদের চোরের মতো বিস্মিত করে তুলবে না।
4 Mas vós, irmãos, não estais em trevas, para que aquele dia vos surpreenda como um ladrão;
5 তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিনের সন্তান। আমরা রাত্রির নই বা অন্ধকারেরও নই।
5 porque todos vós sois filhos da luz e filhos do dia; nós não somos da noite nem das trevas.
6 তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই।
6 Portanto, não durmamos, como fazem os outros, mas vigiemos e sejamos sóbrios.
7 কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়।
7 Porque os que dormem, dormem de noite, e os que se embebedam, embebedam-se de noite.
8 কিন্তু আমরা যেহেতু দিনের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে বুকপাটা করি, আর পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ।
8 Mas nós, que somos do dia, sejamos sóbrios, vestindo-nos da couraça da fé e do amor e por capacete a esperança da salvação.
9 কারণ ঈশ্বর তাঁর ক্রোধের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন।
9 Porque Deus não nos designou para a ira, mas para a aquisição da salvação, por nosso Senhor Jesus Cristo,
10 আমরা জীবিত থাকি বা নিদ্রাগত হই, তাঁরই সঙ্গে যেন জীবনধারণ করি, এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন।
10 que morreu por nós, para que, quer vigiemos, quer durmamos, vivamos juntamente com ele.
11 অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো।
11 Pelo que, consolai-vos uns aos outros e edificai-vos uns aos outros, como também o fazeis.
12 ভাইবোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, তোমাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেন, যাঁরা প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, যাঁরা তোমাদের সতর্ক করেন, তাঁদের সম্মান করো।
12 E suplicamos a vós, irmãos, que reconheçais os que trabalham entre vós, e que presidem sobre vós no Senhor, e vos admoestam;
13 তাঁদের পরিষেবার জন্য ভালোবেসে সর্ব্বোচ্চ শ্রদ্ধা জানিয়ো। পরস্পরের সঙ্গে শান্তিতে বসবাস করো।
13 e que os tenhais em grande estima em amor, por causa da sua obra. E tende paz entre vós.
14 ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক করো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য করো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো।
14 Nós vos exortamos, irmãos, que admoesteis aqueles que são desordeiros, consoleis os de pouco ânimo, sustenteis os fracos e sejais pacientes para com todos os homens.
15 দেখো, কেউ যেন অন্যায়ের প্রতিশোধ নিতে অন্যায় না করে, পরস্পরের এবং অন্যান্য সকলের প্রতি সবসময় সহৃদয় হতে চেষ্টা করে।
15 Vede que ninguém dê mal por mal a nenhum homem, mas segui o que é bom, tanto uns para com os outros como para com todos os homens.
16 সবসময় আনন্দ করো;
16 Regozijai-vos sempre.
17 অবিরত প্রার্থনা করো;
17 Orai sem cessar.
18 সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের ইচ্ছা।
18 Em todas as coisas dai graças, porque esta é a vontade de Deus em Cristo Jesus para convosco.
19 আত্মার আগুন নিভিয়ে দিয়ো না।
19 Não apagueis o Espírito.
20 কোনও ভাববাণী অগ্রাহ্য কোরো না।
20 Não desprezeis as profecias.
21 সবকিছু পরীক্ষা করে দেখো। যা কিছু উৎকৃষ্ট, তা আঁকড়ে থাকো।
21 Examinai todas as coisas, retende o que é bom.
22 যা কিছু মন্দ, তা এড়িয়ে চলো।
22 Abstende-vos de toda aparência do mal.
23 শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।
23 E o mesmo Deus de paz vos santifique completamente; e oro a Deus que todo o vosso espírito, e alma, e corpo sejam preservados irrepreensíveis para a vinda de nosso Senhor Jesus Cristo.
24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই এই কাজ করবেন।
24 Fiel é o que vos chama, o qual também o fará.
25 ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।
25 Irmãos, orai por nós.
26 পবিত্র চুম্বনে সব বিশ্বাসীকে সাদর সম্ভাষণ জানিয়ো।
26 Saudai a todos os irmãos com um beijo santo.
27 প্রভুর সাক্ষাতে আমি তোমাদের মিনতি করছি, সব ভাইবোনেদের কাছে এই পত্র যেন পাঠ করা হয়।
27 Conjuro-vos pelo Senhor que esta carta seja lida a todos os santos irmãos.
28 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে বিরাজ করুক।
28 A graça de nosso Senhor Jesus Cristo seja convosco. Amém.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Tessalonicenses 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.