1 Samuel 15
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs NVI
1 শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর প্রজা ইস্রায়েলের উপর তোমাকে রাজপদে অভিষিক্ত করার জন্য আমাকেই পাঠিয়েছিলেন; তাই এখন তুমি সদাপ্রভুর বাণীটি শোনো।
1 Samuel disse a Saul: "Eu sou aquele a quem o Senhor enviou para ungi-lo como rei de Israel, o povo dele; por isso escute agora a mensagem do Senhor.
2 সর্বশক্তিমান সদাপ্রভু একথাই বলেন: ‘ইস্রায়েল যখন মিশর থেকে বের হয়ে এসেছিল তখন অমালেকীয়রা তাদের উপর লুটপাট চালাবার জন্য ওৎ পেতে বসে থেকে যা যা করেছিল সেজন্য আমি তাদের শাস্তি দেব।
2 Assim diz o Senhor dos Exércitos: ‘Castigarei os amalequitas pelo que fizeram a Israel, atacando-os quando saíam do Egito.
3 এখন যাও, অমালেকীয়দের আক্রমণ করো এবং তাদের যা যা আছে, সব পুরোপুরি ধ্বংস করে দাও। তাদের নিষ্কৃতি দিয়ো না; স্ত্রী-পুরুষ, সন্তানসন্ততি ও শিশু, গবাদি পশু ও মেষ, উট ও গাধাগুলি মেরে ফেলো।’ ”
3 Agora vão, ataquem os amalequitas e consagrem ao SENHOR para destruição tudo o que lhes pertence. Não os poupem; matem homens, mulheres, crianças, recém-nascidos, bois, ovelhas, camelos e jumentos’ ".
4 শৌল তখন লোকজনকে ডেকে পাঠিয়ে টলায়ীমে তাদের গণনা করার জন্য একত্রিত করলেন, 2,00,000 পদাতিক সৈন্য ও যিহূদা থেকে 10,000 জন সংগৃহীত হল।
4 Então convocou Saul os homens e os reuniu em Telaim: duzentos mil soldados de infantaria e dez mil homens de Judá.
5 শৌল সৈন্যসামন্ত নিয়ে অমালেকীয়দের নগরে গিয়ে সরু গিরিখাতের মধ্যে ওৎ পেতে বসেছিলেন।
5 Saul foi à cidade de Amaleque e armou uma emboscada no vale.
6 পরে তিনি কেনীয়দের বললেন, “তোমরা সরে যাও, অমালেকীয়দের সঙ্গ ত্যাগ করো, যেন তাদের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; কারণ ইস্রায়েলীরা যখন মিশর থেকে বের হয়ে এসেছিল, তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তাই কেনীয়েরা অমালেকীয়দের কাছ থেকে দূরে সরে গেল।
6 Então disse aos queneus: "Retirem-se, saiam do meio dos amalequitas para que eu não os destrua junto com eles; pois vocês foram bondosos com os israelitas, quando eles estavam vindo do Egito". Então os queneus saíram do meio dos amalequitas.
7 পরে শৌল হবীলা থেকে মিশরের পূর্ব-সীমানার কাছাকাছি অবস্থিত শূর পর্যন্ত অমালেকীয়দের আক্রমণ করে গেলেন।
7 E Saul atacou os amalequitas por todo caminho desde Havilá até Sur, a leste do Egito.
8 তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরে রেখে তার সব লোকজনকে তরোয়াল দিয়ে ধ্বংস করে ফেললেন।
8 Capturou vivo Agague, rei dos amalequitas, e exterminou o seu povo.
9 কিন্তু শৌল ও তাঁর সৈন্যরা অগাগকে ও ভালো ভালো মেষ ও গবাদি পশুপাল, হৃষ্টপুষ্ট বাছুর ও মেষশাবকদের—যা যা ভালো বলে মনে হল, সেসব বাঁচিয়ে রেখেছিলেন। সেগুলি তাঁরা পুরোপুরি ধ্বংস করতে চাননি, কিন্তু যা যা তুচ্ছ ও দুর্বল ছিল, সেগুলিই তাঁরা পুরোপুরি ধ্বংস করে ফেলেছিলেন।
9 Mas Saul e o exército pouparam Agague e o melhor das ovelhas e dos bois, os bezerros gordos e os cordeiros. Pouparam tudo que era bom, mas a tudo que era desprezível e inútil destruíram por completo.
10 তখন সদাপ্রভুর এই বাক্য শমূয়েলের কাছে এসেছিল:
10 Então o Senhor falou a Samuel:
11 “আমি শৌলকে রাজা করেছি বলে আমার আক্ষেপ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গিয়েছে এবং আমার নির্দেশ পালন করেনি।” শমূয়েল ক্রুদ্ধ হলেন, এবং সারারাত সেদিন তিনি সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলেন।
11 "Arrependo-me de ter constituído a Saul rei, pois ele me abandonou e não seguiu as minhas instruções". Samuel ficou irado e clamou ao Senhor toda aquela noite.
12 পরদিন ভোরবেলায় শমূয়েল উঠে শৌলের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু তাঁকে বলা হল, “শৌল কর্মিলে গিয়েছেন। সেখানে তিনি নিজের সম্মানার্থে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করার পর গিল্গলে নেমে গিয়েছেন।”
12 De madrugada Samuel foi ao encontro de Saul, mas lhe disseram: "Saul foi para o Carmelo, onde ergueu um monumento em sua própria honra e depois foi para Gilgal".
13 শমূয়েল শৌলের কাছে গিয়ে পৌঁছালে শৌল বললেন, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন! আমি সদাপ্রভুর নির্দেশ পালন করেছি।”
13 Quando Samuel o encontrou, Saul disse: "O Senhor o abençoe! Segui as instruções do Senhor".
14 কিন্তু শমূয়েল বললেন, “তবে আমার কানে কেন মেষের ডাক ভেসে আসছে? আমি কেন তবে গবাদি পশুর ডাক শুনতে পাচ্ছি?”
14 Samuel, porém, perguntou: "Então que balido de ovelhas é esse que ouço com meus próprios ouvidos? Que mugido de bois é esse que estou ouvindo? "
15 শৌল উত্তর দিলেন, “সৈন্যরা এগুলি অমালেকীয়দের কাছ থেকে নিয়ে এসেছে; আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য তারা ভালো ভালো মেষ ও গবাদি পশু বাঁচিয়ে রেখেছে, কিন্তু বাদবাকি সবকিছু আমরা পুরোপুরি ধ্বংস করে ফেলেছি।”
15 Respondeu Saul: "Os soldados os trouxeram dos amalequitas; eles pouparam o melhor das ovelhas e dos bois para o sacrificarem ao Senhor seu Deus, mas destruímos totalmente o restante".
16 “যথেষ্ট হয়েছে!” শমূয়েল শৌলকে বললেন। “গতরাতে সদাপ্রভু আমাকে যা বলেছিলেন, তা আমায় বলতে দাও।”
16 Samuel disse a Saul: "Fique quieto! Eu lhe direi o que o Senhor me falou esta noite". Respondeu Saul: "Diga-me".
17 শমূয়েল বললেন, “যদিও এক সময় তুমি নিজের দৃষ্টিতেই ক্ষুদ্র ছিলে, তাও কি তুমি ইস্রায়েলের সব গোষ্ঠীর প্রধান হওনি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করেছেন।
17 E Samuel disse: "Embora pequeno aos seus próprios olhos, você não se tornou o líder das tribos de Israel? O Senhor o ungiu como rei sobre Israel
18 তিনিই তোমাকে একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়ে বলেছিলেন, ‘যাও ও সেই দুষ্ট জাতিকে, অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করে দাও; তাদের পুরোপুরি মুছে না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাও।’
18 e o enviou numa missão, ordenando: ‘Vá e destrua completamente aquele povo ímpio, os amalequitas; guerreie contra eles, até que os tenha eliminado’.
19 তুমি সদাপ্রভুর বাধ্য হলে না কেন? কেন তুমি লুন্ঠিত জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে পড়লে ও সদাপ্রভুর দৃষ্টিতে পাপ করলে?”
19 Por que você não obedeceu ao Senhor? Por que se lançou sobre os despojos e fez o que o Senhor reprova? "
20 “কিন্তু আমি তো সদাপ্রভুর বাধ্য হয়েছি,” শৌল শমূয়েলকে বললেন। “সদাপ্রভু আমায় যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি তো সে কাজেই গিয়েছিলাম। আমি অমালেকীয়দের পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের রাজা অগাগকে ধরে এনেছি।
20 Disse Saul: "Mas eu obedeci ao Senhor! Cumpri a missão que o Senhor me designou. Trouxe Agague, o rei dos amalequitas, mas exterminei os amalequitas.
21 সৈন্যরা লুন্ঠিত জিনিসপত্র থেকে কয়েকটি মেষ ও গবাদি পশু নিয়েছে, সেগুলির মধ্যে থেকে ভালো ভালো কয়েকটিকে গিল্গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি দেওয়ার জন্য সরিয়ে রাখা হয়েছে।”
21 Os soldados tomaram ovelhas e bois do despojo, o melhor do que estava consagrado a Deus para destruição, a fim de os sacrificarem ao Senhor seu Deus, em Gilgal".
22 কিন্তু শমূয়েল উত্তর দিলেন:
22 Samuel, porém, respondeu: "Acaso tem o Senhor tanto prazer em holocaustos e em sacrifícios quanto em que se obedeça à sua palavra? A obediência é melhor do que o sacrifício, e a submissão é melhor do que a gordura de carneiros.
23 কারণ বিরুদ্ধাচরণ হল ভবিষ্যৎ-কথনের মতো পাপ,
23 Pois a rebeldia é como o pecado da feitiçaria, e a arrogância como o mal da idolatria. Assim como você rejeitou a palavra do Senhor, ele o rejeitou como rei".
24 তখন শৌল শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি। আমি সদাপ্রভুর আজ্ঞা ও আপনার নির্দেশ অমান্য করেছি। লোকজনকে ভয় পেয়ে আমি তাদের কথানুসারে কাজ করেছি।
24 "Pequei", disse Saul. "Violei a ordem do Senhor e as instruções que você me deu. Tive medo dos soldados e lhes atendi.
25 এখন আমি আপনাকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
25 Agora eu lhe imploro, perdoe o meu pecado e volte comigo, para que eu adore o Senhor".
26 কিন্তু শমূয়েল তাঁকে বললেন, “আমি তোমার সঙ্গে ফিরে যাব না। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছ, আর সদাপ্রভুও ইস্রায়েলের রাজারূপে তোমাকে অগ্রাহ্য করেছেন!”
26 Samuel, contudo, lhe disse: "Não voltarei com você. Você rejeitou a palavra do Senhor, e o Senhor o rejeitou como rei de Israel! "
27 শমূয়েল প্রস্থান করার জন্য ঘুরে দাঁড়াতেই শৌল শমূয়েলের আলখাল্লার আঁচল ধরে টান দিলেন, এবং সেটি ছিঁড়ে গেল।
27 Quando Samuel se virou para sair, Saul agarrou-se à barra do manto dele, e o manto se rasgou.
28 শমূয়েল তাঁকে বললেন, “সদাপ্রভু আজ ইস্রায়েলের রাজ্যটি তোমার কাছ থেকে ছিঁড়ে নিলেন এবং তোমার প্রতিবেশীদের মধ্যে একজনকে—যে তোমার চেয়ে ভালো, তাকে দিয়ে দিলেন।
28 E Samuel lhe disse: "O Senhor rasgou de você, hoje, o reino de Israel, e o entregou a alguém que é melhor que você.
29 যিনি ইস্রায়েলের প্রতাপ, তিনি মিথ্যা কথা বলেন না বা মন পরিবর্তন করেন না; কারণ তিনি মানুষ নন যে তাঁর মন পরিবর্তন করবেন।”
29 Aquele que é a Glória de Israel não mente nem se arrepende, pois não é homem para se arrepender".
30 শৌল উত্তর দিলেন, “আমি পাপ করেছি। কিন্তু দয়া করে আমার প্রজাকুলের প্রাচীনদের সামনে ও ইস্রায়েলের সামনে আমার সম্মান বজায় রাখুন; আমার সঙ্গে ফিরে চলুন, যেন আমি আপনার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করতে পারি।”
30 Saul repetiu: "Pequei. Agora, honra-me perante as autoridades do meu povo e perante Israel; volte comigo, para que eu possa adorar o Senhor seu Deus".
31 অতএব শমূয়েল শৌলের সঙ্গে ফিরে গেলেন, এবং শৌল সদাপ্রভুর আরাধনা করলেন।
31 E assim Samuel voltou com ele, e Saul adorou o Senhor.
32 পরে শমূয়েল বললেন, “অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এসো।”
32 Então Samuel disse: "Traga-me Agague, o rei dos amalequitas". Agague veio confiante, pensando: "Com certeza já passou a amargura da morte".
33 কিন্তু শমূয়েল বললেন,
33 Samuel, porém, disse: "Assim como a sua espada deixou mulheres sem filhos, também sua mãe ficará sem o seu filho, entre as mulheres". E Samuel despedaçou Agague perante o Senhor, em Gilgal.
34 পরে শমূয়েল রামার উদ্দেশে রওনা হলেন, কিন্তু শৌল শৌলের গিবিয়ায় নিজের ঘরে ফিরে গেলেন।
34 Então Samuel partiu para Ramá, e Saul foi para sua casa, em Gibeá de Saul.
35 আমৃত্যু শমূয়েল আর শৌলের সঙ্গে দেখা করতে যাননি, যদিও শমূয়েল তাঁর জন্য অবশ্য কান্নাকাটি করতেন। শৌলকে ইস্রায়েলের রাজা করেছিলেন বলে সদাপ্রভুর আক্ষেপ হয়েছিল।
35 Nunca mais Samuel viu a Saul, até o dia de sua morte, embora se entristecesse por causa dele porque o Senhor arrependeu-se de ter estabelecido Saul como rei de Israel.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Samuel 15, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.