1 Reis 16

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 পরে বাশার বিষয়ে সদাপ্রভুর এই বাক্য হনানির ছেলে যেহূর কাছে এসেছিল:
1 A palavra do Senhor foi dirigida a Jeú, filho de Hanani, contra Baasa, nestes termos:
2 “আমি তোমায় ধুলো থেকে তুলে এনে আমার প্রজা ইস্রায়েলের উপর রাজপদে নিযুক্ত করলাম, কিন্তু তুমিও যারবিয়ামের পথে চলেছ ও আমার প্রজা ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়ে, তাদের সেই পাপের মাধ্যমে আমার ক্রোধ জাগিয়ে তুলেছ।
2 Levantei-te do pó e estabeleci-te príncipe do meu povo de Israel; tu, porém, andaste pelo caminho de Jeroboão, e levaste meu povo de Israel a cometer pecados que excitam a minha cólera.
3 তাই আমি বাশা ও তার কুলকে অবলুপ্ত করতে চলেছি, ও আমি তোমার কুলকেও নবাটের ছেলে যারবিয়ামের কুলের মতো করে দেব।
3 Por isso vou varrer Baasa e sua casa, e farei da sua casa o que fiz da casa de Jeroboão, filho de Nabat.
4 বাশার কুলভুক্ত যে কেউ নগরে মরবে, তাকে কুকুরেরা খাবে এবং যে কেউ গ্রামাঞ্চলে মরবে, তাকে পাখিরা ঠুকরে ঠুকরে খাবে।”
4 Todo membro da família de Baasa que morrer na cidade, será comido pelos cães; o que morrer no campo, comê-lo-ão as aves do céu.
5 বাশার রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তির বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
5 O resto da história de Baasa, suas ações e seus grandes feitos, tudo isso se acha consignado no livro das Crônicas dos reis de Israel.
6 বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে তির্সায় কবর দেওয়া হল। তাঁর ছেলে এলা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
6 Baasa adormeceu com seus pais e foi enterrado em Tersa. Seu filho Ela sucedeu-lhe no trono.
7 এছাড়াও, হনানির ছেলে ভাববাদী যেহূর মাধ্যমেও সদাপ্রভুর বাক্য বাশা ও তাঁর কুলের কাছে এসেছিল, যেহেতু সদাপ্রভুর দৃষ্টিতে তিনি প্রচুর মন্দ কাজ করলেন, ও সেইসব কাজ করার দ্বারা তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, অর্থাৎ যারবিয়ামের কুলের মতোই হয়ে গেলেন—তথা তিনি সেই কুল ধ্বংসও করে দিলেন।
7 O oráculo do Senhor, transmitido pelo profeta Jeú, filho de Hanani, fora pronunciado contra Baasa e sua casa, não só por causa de todo o mal que ele tinha feito aos olhos do Senhor, irritando-o com o seu proceder e imitando a casa de Jeroboão, mas também porque Baasa tinha destruído essa casa.
8 যিহূদার রাজা আসার রাজত্বের ষষ্ঠবিংশতিতম বছরে বাশার ছেলে এলা ইস্রায়েলে রাজা হলেন, এবং তির্সায় তিনি দুই বছর রাজত্ব করলেন।
8 No vigésimo sexto ano de Asa, rei de Judá, Ela, filho de Baasa, tornou-se rei de Israel. Residia em Tersa e reinou dois anos.
9 তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন সিম্রি। এলার অধিকারে থাকা রথের অর্ধেক সংখ্যক রথের উপর তিনি সেনাপতি পদে নিযুক্ত ছিলেন। তিনিই এলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা সেই সময় তির্সায় রাজপ্রাসাদের প্রশাসক অর্সার ঘরে মাতাল হয়ে পড়েছিলেন।
9 Seu servo Zambri, que comandava a metade de sua cavalaria, conspirou contra ele. Numa ocasião em que ele bebia e se embriagava em Tersa, na casa de Arsa, intendente de seu palácio nessa cidade,
10 যিহূদার রাজা আসার রাজত্বের সপ্তবিংশতিতম বছরে সিম্রি এসে এলাকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করলেন। পরে তিনি রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
10 entrou Zambri e o assassinou, sucedendo-lhe no trono, no vigésimo sétimo ano de Asa, rei de Judá.
11 রাজত্বের শুরুতে সিংহাসনে বসেই তিনি বাশার কুলের সবাইকে হত্যা করলেন। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব, তা সে যেই হোক না কেন, তিনি কোনো পুরুষমানুষকেই নিষ্কৃতি দেননি।
11 Logo que ficou rei e sentou-se no trono, mandou exterminar toda a casa de Baasa, não deixando vivo nenhum filho varão, nenhum parente, nenhum amigo.
12 অতএব ভাববাদী যেহূর মাধ্যমে সদাপ্রভু যে কথা বললেন, সেই কথানুসারে, সিম্রি বাশার সম্পূর্ণ কুল ধ্বংস করে দিলেন—
12 Desse modo, exterminou toda a casa de Baasa, assim como o Senhor o predissera contra Baasa pela boca do profeta Jeú.
13 বাশা ও তাঁর ছেলে এলা যেসব পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও যা করিয়েছিলেন, সেগুলির কারণেই এমনটি হল, এবং তারা তাদের নির্গুণ প্রতিমার মূর্তিগুলি দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
13 Tal foi o castigo de todos os pecados que Baasa e seu filho Ela tinham cometido e levado Israel a cometer, provocando com o culto dos ídolos a cólera do Senhor, Deus de Israel.
14 এলার রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
14 resto da história de Ela e suas ações, tudo está consignado no livro das Crônicas dos reis de Israel.
15 যিহূদার রাজা আসার সপ্তবিংশতিতম বছরে সিম্রি সাত দিন তির্সায় রাজত্ব করলেন। সৈন্যদল ফিলিস্তিনী এক নগর গিব্বথোনের কাছে শিবির করে ছিল।
15 No vigésimo sétimo ano de Asa, rei de Judá, Zambri reinou em Tersa durante sete dias. O exército sitiava Gebeton dos filisteus.
16 সৈন্যশিবিরের ইস্রায়েলীরা যখন শুনতে পেয়েছিল যে সিম্রি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে খুন করেছেন, তখন তারা সেদিনই সৈন্যশিবিরের মধ্যে সৈন্যদলের সেনাপতি অম্রিকে ইস্রায়েলের রাজা বলে ঘোষণা করে দিয়েছিল।
16 Quando o exército, que estava acampado ali, ouviu dizer que Zambri tinha conspirado contra o rei e o assassinara, todo o Israel constituiu imediatamente como seu rei o general Amri.
17 পরে অম্রি ও তাঁর সাথে থাকা ইস্রায়েলীরা সবাই গিব্বথোন থেকে পিছিয়ে এসে তির্সার বিরুদ্ধে অবরোধ গড়ে তুলেছিলেন।
17 Este partiu de Gebeton com todo o Israel e veio sitiar Tersa.
18 সিম্রি যখন দেখেছিলেন যে নগরটি বেদখল হয়ে যাচ্ছে, তখন তিনি রাজপ্রাসাদের দুর্গের ভিতর চলে গিয়ে প্রাসাদে নিজের চারপাশে আগুন ধরিয়ে দিলেন। এইভাবে
18 Zambri, vendo a cidade tomada, retirou-se para o fortim do palácio real e incendiou o palácio. Morreu assim
19 তাঁর করা পাপের কারণে, সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার এবং যারবিয়ামের পথানুগামী হওয়ার ও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করার কারণে তাঁকে মরতে হল।
19 pelos pecados que tinha cometido, fazendo o mal aos olhos do Senhor, imitando o proceder de Jeroboão e entregando-se ao pecado ao qual Jeroboão arrastara Israel.
20 সিম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও যে বিদ্রোহ তিনি সম্পাদন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
20 O resto da história de Zambri e sua conjuração, tudo está consignado no livro das Crônicas dos reis de Israel.
21 তখন ইস্রায়েলী জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গেল; অর্ধেক লোক গীনতের ছেলে তিবনিকে রাজা করতে চাইছিল, ও অর্ধেক লোক অম্রিকে রাজা করতে চাইছিল।
21 Então se dividiu o povo de Israel em duas facções: metade era por Tebni, filho de Ginet, e queria fazê-lo rei, e metade por Amri.
22 কিন্তু অম্রির অনুগামীরা গীনতের ছেলে তিবনির অনুগামীদের তুলনায় বেশি শক্তিশালী প্রতিপন্ন হল। তাই তিবনি মারা গেলেন ও অম্রি রাজা হয়ে গেলেন।
22 O partido de Amri prevaleceu contra o de Tebni, filho de Ginet. Tebni morreu, e reinou Amri.
23 যিহূদার রাজা আসার একত্রিশতম বছরে অম্রি ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি বারো বছর রাজত্ব করলেন, যার মধ্যে ছয় বছর তিনি তির্সায় রাজত্ব করলেন।
23 No trigésimo primeiro ano de Asa, rei de Judá, Amri tornou-se rei de Israel e reinou durante doze anos. Depois de ter reinado seis anos em Tersa,
24 তিনি দুই তালন্ত রুপোর বিনিময়ে শমরিয়া পাহাড়টি শেমরের কাছ থেকে কিনে নিয়েছিলেন ও সেটির উপরে একটি নগর নির্মাণ করেছিলেন এবং সেই পাহাড়টির পূর্বতন মালিক শেমরের নামানুসারে সেটির নাম রেখেছিলেন শমরিয়া।
24 comprou o monte de Samaria a Somer por duzentos talentos de prata. Construiu uma cidade nesse monte e chamou-a Samaria, do nome de Somer, a quem pertencera o monte.
25 কিন্তু অম্রি সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন এবং তাঁর আগে যারা রাজা হলেন, তাদের সবার তুলনায় আরও বেশি পাপ করলেন।
25 Amri fez o mal aos olhos do Senhor, mais ainda que todos os seus predecessores.
26 তিনি পুরোপুরি নবাটের ছেলে যারবিয়ামের পথানুগামী হলেন, অর্থাৎ যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, যেমনটি তারা তাদের অকেজো প্রতিমার মূর্তিগুলির দ্বারা করল।
26 Andou por todo o caminho de Jeroboão, filho de Nabat, e nos pecados com que este fizera pecar Israel, provocando com seus ídolos a cólera do Senhor, Deus de Israel.
27 অম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন এবং যা যা অর্জন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
27 O resto da história de Amri, suas ações e seus grandes feitos, tudo isso se acha consignado no livro das Crônicas dos reis de Israel.
28 অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর ছেলে আহাব রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
28 Amri adormeceu com seus pais e foi sepultado em Samaria. Seu filho Acab sucedeu-lhe no trono.
29 যিহূদার রাজা আসার আটত্রিশতম বছরে অম্রির ছেলে আহাব ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় ইস্রায়েলের উপর বাইশ বছর রাজত্ব করলেন।
29 No trigésimo oitavo ano de Asa, rei de Judá, Acab, filho de Amri, tornou-se rei de Israel e reinou vinte e dois anos sobre Israel em Samaria.
30 অম্রির ছেলে আহাব, তাঁর আগে যতজন রাজা হলেন, তাদের তুলনায় সদাপ্রভুর দৃষ্টিতে আরও বেশি মন্দ কাজ করলেন।
30 Acab, filho de Amri, fez o mal aos olhos do Senhor, e mais ainda que todos os seus predecessores.
31 নবাটের ছেলে যারবিয়াম যে পাপ করলেন, তা করাকেই যে শুধু তিনি নগণ্য বলে মনে করলেন, তা নয়, কিন্তু তিনি আবার সীদোনীয়দের রাজা ইৎবায়ালের মেয়ে ঈষেবলকেও বিয়ে করলেন, এবং বায়ালদেবের সেবা ও পূজার্চনা করতে শুরু করলেন।
31 Como se lhe não bastasse o andar nos pecados de Jeroboão, filho de Nabat, desposou ainda Jezabel, filha de Etbaal, rei dos sidônios, e chegou até a render culto a Baal, prostrando-se diante dele.
32 শমরিয়ায় তিনি বায়ালদেবের একটি মন্দির তৈরি করে সেখানে বায়ালের একটি যজ্ঞবেদিও খাড়া করে দিলেন।
32 Erigiu um altar a Baal no templo que lhe edificou em Samaria.
33 এছাড়াও আহাব একটি আশেরা-খুঁটি তৈরি করলেন এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তোলার জন্য তাঁর আগে ইস্রায়েলে যতজন রাজা হলেন, তাদের তুলনায় আরও বেশি মন্দ কাজ করলেন।
33 Acab fez também a asserá, irritando assim o Senhor, Deus de Israel, mais ainda que todos os seus predecessores no trono de Israel.
34 আহাবের রাজত্বকালে, বেথেলের হীয়েল যিরীহো নগরটির পুনর্নির্মাণ করল। সদাপ্রভু, নূনের ছেলে যিহোশূয়ের মাধ্যমে যা বললেন, সেই কথানুসারে নগরটির ভিত্তি গাঁথার জন্য হীয়েলকে তার প্রথমজাত ছেলে অবীরামকে হারাতে হল, এবং ছোটো ছেলে সগূবকে বিসর্জন দিয়ে তিনি ফটকগুলি খাড়া করলেন।
34 No tempo de Acab, Hiel de Betel reconstruiu Jericó. Lançou-lhe os alicerces ao preço de Abirão, seu primogênito, e pôs-lhe as portas ao preço de Segub, seu último filho, assim como o Senhor o predissera pela boca de Josué, filho de Num.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Reis 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.