1 Coríntios 16
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV) vs VC
1 এখন ঈশ্বরের লোকদের জন্য দান সংগ্রহ প্রসঙ্গে লিখছি: আমি গালাতিয়ায় অবস্থিত মণ্ডলীগুলিকে যা করতে বলেছি, তোমরাও তাই করো।
1 Quanto à coleta em benefício dos santos, segui também vós as diretrizes que eu tracei às igrejas da Galácia.
2 প্রত্যেক সপ্তাহের প্রথম দিনে, তোমাদের প্রত্যেকে নিজ নিজ উপার্জনের সঙ্গে সংগতি রেখে কিছু অর্থ আলাদা করে সরিয়ে রাখো, যেন আমি যখনই আসি, তখন কোনো অর্থ সংগ্রহ করতে না হয়।
2 No primeiro dia da semana, cada um de vós ponha de parte o que tiver podido poupar, para que não esperem a minha chegada para fazer as coletas.
3 তারপর, আমি উপস্থিত হলে, তোমরা যাদের উপযুক্ত মনে করবে, আমি তাদের পরিচয়-পত্র দিয়ে তোমাদের সেই দান তাদের মাধ্যমে জেরুশালেমে পাঠিয়ে দেব।
3 Quando chegar, enviarei, com uma carta, os que tiverdes escolhido para levar a Jerusalém a vossa oferta.
4 আর যদি আমার যাওয়া প্রয়োজন বলে মনে হয়, তবে তারা আমার সঙ্গে যাবে।
4 Se valer a pena que eu também vá, irão comigo.
5 ম্যাসিডোনিয়া দিয়ে আমার যাত্রা শেষ হলেই আমি তোমাদের ওখানে যাব—কারণ আমাকে ম্যাসিডোনিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
5 Irei ter convosco, depois que tiver passado pela Macedônia; apenas passarei por lá.
6 আমি হয়তো কিছুকাল তোমাদের সঙ্গে থাকব, কিংবা শীতকালও কাটাব, যেন আমি যেখানেই যাই, তোমরা আমার যাত্রায় সাহায্য করতে পারো।
6 Talvez fique convosco ou até passe todo o inverno, para que me leveis aonde eu tenho de ir.
7 আমি এখন তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। প্রভুর অনুমতি পেলে, আমি তোমাদের সঙ্গে কিছু সময় কাটানোর আশা করছি।
7 Desta vez, quero vos ver não somente de passagem, mas espero demorar-me algum tempo convosco, se o Senhor o permitir.
8 কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষেই থাকব,
8 Ficarei em Éfeso até Pentecostes:
9 কারণ মহৎ কাজের এক উন্মুক্ত দুয়ার আমার সামনে খুলে গিয়েছে, যদিও এখানে অনেকেই আমার বিরোধিতা করে।
9 aí se me abriu uma grande porta à minha atividade e os adversários aí são muitos.
10 যদি তিমথি আসেন, তবে দেখো, তোমাদের সঙ্গে থাকার সময় তাঁর ভয় পাওয়ার যেন কিছু না থাকে, কারণ তিনি আমারই মতো প্রভুর কাজ করে চলেছেন।
10 Se Timóteo for visitar-vos, vede que esteja sem preocupação entre vós, porque trabalha exatamente como eu na obra do Senhor.
11 তাই, কেউই তাঁকে যেন গ্রহণ করতে অস্বীকার না করে। তাঁকে শান্তিতে তাঁর যাত্রাপথে পাঠিয়ে দিয়ো, যেন তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আমি ভাইদের সঙ্গে তাঁরও আগমনের প্রতীক্ষায় আছি।
11 Portanto, ninguém o despreze. E preparai-lhe a viagem em paz para que venha ter comigo, porque o espero com os irmãos.
12 এখন আমাদের ভাই আপল্লো সম্পর্কে বলছি, অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে তোমাদের কাছে যাওয়ার জন্য আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি এখন একেবারেই যেতে ইচ্ছুক নন। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।
12 Quanto ao nosso irmão Apolo, roguei-lhe muito fosse ter convosco com os irmãos, mas de modo algum quis ele ir agora. Contudo irá ver-vos, quando tiver oportunidade.
13 তোমরা সতর্ক থেকো; বিশ্বাসে অবিচলিত থেকো; সাহসী ও শক্তিমান হও।
13 Vigiai! Sede firmes na fé! Sede homens! Sede fortes!
14 তোমরা যা কিছু করো সেসব ভালোবাসায় করো।
14 Tudo o que fazeis, fazei-o na caridade.
15 তোমরা জানো যে স্তেফানার পরিজনেরা হলেন আখায়া প্রদেশের প্রথম ফসল, তাঁরা পবিত্রগণের সেবাকাজে নিজেদের নিযুক্ত করেছেন। ভাইবোনেরা, আমি তোমাদের অনুরোধ করছি,
15 Ainda uma recomendação, irmãos: sabeis que a família de Estéfanas são as primícias da Acaia e se consagraram ao serviço dos santos.
16 তোমরা এইসব লোকদের এবং যতজন কাজে যুক্ত হয় ও পরিশ্রম করে, তাঁদের প্রত্যেকের বাধ্য হও।
16 Tratai essas pessoas com consideração, bem como todos aqueles que ajudam e trabalham na mesma obra.
17 স্তেফানা, ফর্তুনাত ও আখাইকার আগমনে আমি আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের থেকে যা অপূর্ণ ছিল, তাঁরা তা সরবরাহ করেছেন।
17 Eu me alegro com a vinda de Estéfanas, Fortunato e Acaico, porque eles supriram a vossa ausência,
18 এর কারণ হল, তাঁরা আমার ও সেই সঙ্গে তোমাদেরও আত্মাকে অনুপ্রাণিত করেছেন। এই ধরনের লোকেরা স্বীকৃতি পাওয়ার যোগ্য।
18 e tranqüilizaram o meu espírito e o vosso. Tende, pois, consideração a tais homens.
19 এশিয়া প্রদেশের সব মণ্ডলী তোমাদের অভিবাদন জানাচ্ছেন।
19 As igrejas da Ásia vos saúdam. Áquila e Prisca, com a comunidade que se reúne em sua casa, enviam-vos muitas saudações.
20 এখানকার সমস্ত ভাইবোনেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
20 Todos os irmãos vos saúdam. Saudai-vos uns aos outros com ósculo santo.
21 আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি।
21 Esta saudação escrevo-a de próprio punho: PAULO.
22 কেউ যদি প্রভুকে না ভালোবাসে, তবে তার উপরে অভিশাপ নেমে আসুক। হে প্রভু, তুমি এসো!
22 Se alguém não amar o Senhor, seja maldito! Maran atá.
23 প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।
23 A graça do Senhor Jesus esteja convosco.
24 খ্রীষ্ট যীশুতে তোমাদের সকলকে আমার ভালোবাসা জানাই। আমেন।
24 Eu vos amo a todos vós em Cristo Jesus.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Coríntios 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.