Provérbios 1

পবিত্র বাইবেল (BEN2006) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 এই নীতি-কথাগুলি দায়ুদের পুত্র শলোমনের জ্ঞানগর্ভ শিক্ষামালা| শলোমন ছিলেন ইস্রায়েলের রাজা|
1 Provérbios de Salomão, filho de Davi, o rei de Israel.
2 মানুষকে জ্ঞানী করে তোলা এবং তাদের সঠিক পথের সন্ধান দেওয়াই এই কথাগুলির উদ্দেশ্য| এই কথাগুলির মাধ্যমে লোকে জ্ঞানগর্ভ শিক্ষামালা অনুধাবন করতে পারবে|
2 Para aprender a sabedoria e o ensino; para entender as palavras de inteligência;
3 এই কথাগুলি লোকদের সঠিক পথ বুঝতে সাহায্য করে| মানুষ সততা, ন্যায়পরায়ণতা ও ধার্মিকতার পথ শিখবে|
3 para obter o ensino do bom proceder, a justiça, o juízo e a equidade;
4 যাঁরা জ্ঞান অর্জন করতে চান সেই লোকদের এই কথাগুলি শিক্ষা প্রদান করবে| এই জ্ঞান কি করে প্রয়োগ করতে হবে এই শিক্ষামালা যুবসম্প্রদায়কে তাও শিখিয়ে দেবে|
4 para dar aos simples prudência e aos jovens, conhecimento e bom siso.
5 এমনকি জ্ঞানী ব্যক্তিদেরও এই নীতি-কথাগুলি শোনা উচিৎ‌| এই শিক্ষামালার মাধ্যমে তাঁদের জ্ঞানের ব্যপ্তি বৃদ্ধি পাবে, তাঁরা আরো পণ্ডিত হয়ে উঠবেন| যে সব লোক বিভিন্ন সমস্যার সমাধানে দক্ষ তাঁরা আরও বেশী বোধ লাভ করবেন|
5 Ouça o sábio e cresça em prudência; e o instruído adquira habilidade
6 তখন ঐসব লোকরা জ্ঞানপূর্ণ রচনাবলী এবং কাহিনীসমূহ যাদের মধ্যে রূপক অর্থ রয়েছে সেগুলো বুঝতে পারবেন| তাঁরা জ্ঞানবানদের কথাগুলি অনুধাবন করতে সফল হবেন|
6 para entender provérbios e parábolas, as palavras e enigmas dos sábios.
7 প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হল মানুষের সর্বপ্রথম কর্তব্য| এটা তাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করে| কিন্তু শয়তান বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে|
7 O temor do Senhor é o princípio do saber, mas os loucos desprezam a sabedoria e o ensino.
8 আমার পুত্র, তোমার পিতা যখন তোমাকে সংশোধন করেন তখন তাঁর উপদেশ শোন| তোমার মায়ের পরামর্শও অবহেলা কোরো না|
8 Filho meu, ouve o ensino de teu pai e não deixes a instrução de tua mãe.
9 তোমার পিতামাতার দেওয়া শিক্ষাসমূহ তোমার মাথার ওপর একটি সুন্দর মালার মত অথবা একটি কন্ঠহারের মতো যেটা তোমাকে দেখতে আকর্ষক করে তোলে|
9 Porque serão diadema de graça para a tua cabeça e colares, para o teu pescoço.
10 পুত্র আমার, পাপীরা তোমাকেও পাপের পথে টানতে চেষ্টা করবে| ঐ পাপীদের কথায় কর্ণপাত কোরো না|
10 Filho meu, se os pecadores querem seduzir-te, não o consintas.
11 ঐসব পাপী লোকরা হয়তো তোমাকে বলবে, “আমাদের দলে এসো! আমরা একটি লোককে হঠাৎ‌‌ আক্রমণ ও হত্যা করতে যাচ্ছি| আমরা একজন নিরীহ লোককে আক্রমণ করব|
11 Se disserem: Vem conosco, embosquemo-nos para derramar sangue, espreitemos, ainda que sem motivo, os inocentes;
12 আমরা তাকে হত্যা করব| আমরা ঐ লোকটিকে মৃত্যুস্থলে পাঠিয়ে দেব| আমরা তাকে কবরে পাঠাব|
12 traguemo-los vivos, como o abismo, e inteiros, como os que descem à cova;
13 আমরা সর্বপ্রকার বহুমূল্য সামগ্রী চুরি করব| আমরা সেই চুরি করা ধনসম্পত্তি দিয়ে আমাদের গৃহ পরিপূর্ণ করব|
13 acharemos toda sorte de bens preciosos; encheremos de despojos a nossa casa;
14 তাই আমাদের সঙ্গে চলে এসো, আমাদের সাহায্য কর| ঐ লুন্ঠিত ধন আমরা সবাই ভাগাভাগি করে নেব!”
14 lança a tua sorte entre nós; teremos todos uma só bolsa.
15 পুত্র, ঐ পাপীদের অনুসরণ কোরো না| তাদের পাপের পথে এক পাও অগ্রসর হয়ো না|
15 Filho meu, não te ponhas a caminho com eles; guarda das suas veredas os pés;
16 ঐসব খারাপ লোকরা পাপ কাজ করতে সর্বদাই প্রস্তুত| তারা সর্বদা লোকদের হত্যা করতে চায়|
16 porque os seus pés correm para o mal e se apressam a derramar sangue.
17 লোকরা পাখী ধরতে জাল পাতে| কিন্তু জাল যখন পাতা হচ্ছে তখন যদি পাখীরা দেখে ফেলে তাহলে কোন লাভ হবে না|
17 Pois debalde se estende a rede à vista de qualquer ave.
18 তাই পাপীরা কাউকে হত্যা করার আগে তার জন্য লুকিয়ে প্রতীক্ষা করে| কিন্তু ওরা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েই ধ্বংস হবে!
18 Estes se emboscam contra o seu próprio sangue e a sua própria vida espreitam.
19 লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্য তাদের জীবন হারায়|
19 Tal é a sorte de todo ganancioso; e este espírito de ganância tira a vida de quem o possui.
20 শোন! প্রজ্ঞা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে| সে (প্রজ্ঞা) পথেঘাটে এবং জনবহুল বাজারে চিৎকার করছে|
20 Grita na rua a Sabedoria, nas praças, levanta a voz;
21 সে জনবহুল রাস্তার বাঁকগুলিতে চিৎকার করছে| সে শহরের ফটকগুলির কাছে লোকদের উদ্দেশ্য করে চেঁচাচ্ছে| প্রজ্ঞা বলছে:
21 do alto dos muros clama, à entrada das portas e nas cidades profere as suas palavras:
22 “ওহে বোকা লোকরা, আর কতদিন ধরে তোমরা তোমাদের নির্বোধের মত জীবনযাপন করাকে ভালবেসে চলবে? আরও কতকাল প্রজ্ঞাকে উপহাস করা উপভোগ করবে? হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে?
22 Até quando, ó néscios, amareis a necedade? E vós, escarnecedores, desejareis o escárnio? E vós, loucos, aborrecereis o conhecimento?
23 আমার শিক্ষামালার প্রতি তোমাদের যথাযোগ্য মনোযোগ দেওয়া উচিৎ‌ ছিল| আমি তোমাদের আমার জ্ঞান দিয়ে দিতাম| আমি আমার ভাবনাগূলোকে তোমাদের জ্ঞাত করতাম|
23 Atentai para a minha repreensão; eis que derramarei copiosamente para vós outros o meu espírito e vos farei saber as minhas palavras.
24 “কিন্তু তোমরা আমার কথা শুনতে অস্বীকার করেছিলে| আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম| আমি তোমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম–কিন্তু তোমরা আমার সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছিলে|
24 Mas, porque clamei, e vós recusastes; porque estendi a mão, e não houve quem atendesse;
25 তোমরা আমার তিরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলে| তোমরা আমার সঙ্গে এক মত হতে সম্মত হলে না|
25 antes, rejeitastes todo o meu conselho e não quisestes a minha repreensão;
26 অতএব, তোমরা যখন সংকটে পড়বে তখন আমি তোমাদের নিয়ে পরিহাস করব| তোমাদের কাছে যখন সন্ত্রাস আসবে তখন আমি তোমাদের উপহাস করব|
26 também eu me rirei na vossa desventura, e, em vindo o vosso terror, eu zombarei,
27 সন্ত্রাস ভয়ঙ্কর ঝড়ের মত তোমাদের অতর্কিতে গ্রাস করবে| সংকটসমূহ প্রবল বাতাসের মত তোমাদের ওপর আঘাত হানবে| তোমরা নিদারুণ যন্ত্রণা ও দুঃখে পড়বে|
27 em vindo o vosso terror como a tempestade, em vindo a vossa perdição como o redemoinho, quando vos chegar o aperto e a angústia.
28 “যখনই এই ধরণের বিপর্যয় ঘটবে তোমরা আমার সাহায্য চাইবে| কিন্তু আমি তোমাদের সাহায্য করব না| তোমরা আমাকে খুঁজবে কিন্তু পাবে না|
28 Então, me invocarão, mas eu não responderei; procurar-me-ão, porém não me hão de achar.
29 আমি তোমাদের সাহায্য করব না| কারণ তোমরা জ্ঞানকে অস্বীকার করেছো| তোমরা প্রভুকে ভয় ও ভক্তি করতে রাজি হও নি|
29 Porquanto aborreceram o conhecimento e não preferiram o temor do
30 তোমরা আমার উপদেশে কর্ণপাত কর নি| আমি যখন তোমাদের সঠিক পথের সন্ধান দিতে চেয়েছি, তোমরা রাজি হও নি|
30 não quiseram o meu conselho e desprezaram toda a minha repreensão.
31 তোমরা তোমাদের ইচ্ছে মত বাঁচতে চেয়েছ| তোমরা নিজেদের মতই অনুসরণ করেছ| তাই তোমাদের কৃতকর্মের ফল তোমরাই ভোগ করবে|
31 Portanto, comerão do fruto do seu procedimento e dos seus próprios conselhos se fartarão.
32 “নির্বোধরা ধ্বংস হয় কারণ তারা জ্ঞানের পথ অনুসরণ করতে অস্বীকার করে| তারা বিপথে চালিত হয় এবং নিজেদের পতন ডেকে আনে|
32 Os néscios são mortos por seu desvio, e aos loucos a sua impressão de bem-estar os leva à perdição.
33 কিন্তু যে ব্যক্তি আমাকে মেনে চলে সে নিরাপদে বাস করবে| সে সর্বদা স্বাচ্ছন্দে থাকবে, সে কখনও কোন মন্দকে ভয় করবে না|”
33 Mas o que me der ouvidos habitará seguro, tranquilo e sem temor do mal.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Provérbios 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.