Provérbios 13
পবিত্র বাইবেল (BEN2006) vs VC
1 একজন জ্ঞানী পুত্র পিতার কথা মনোযোগ দিয়ে শোনে| কিন্তু একজন অহঙ্কারী ব্যক্তি কারো কথা শোনে না| যে লোকরা তাকে সংশোধন করবার চেষ্টা করে সে তাদের কথা শোনে না|
1 Um filho sábio ama a disciplina, mas o incorrigível não aceita repreensões.
2 ভালো লোকরা তাদের ভালো কথাবার্তার জন্য পুরস্কৃত হয়| কিন্তু দুষ্ট লোকরা সব সময় ভুল কাজ করতে চায়|
2 O homem de bem goza do fruto de sua boca, mas o desejo dos pérfidos é a violência.
3 যে নিজের কথাগুলো সযত্নে রক্ষা করে সে তার জীবন রক্ষা করে| যে না ভেবে-চিন্তে কথা বলে সে তার নিজের ধ্বংস নিয়ে আসে|
3 Quem vigia sua boca guarda sua vida; quem muito abre seus lábios se perde.
4 অলস ব্যক্তিরা সর্বদা পাবার আকাঙ্খা করে কিন্তু তাদের আকাঙ্খা পূর্ণ হবে না| অথচ পরিশ্রমী ব্যক্তিরা যা চাইবে তাই তারা পেতে সক্ষম হবে|
4 O preguiçoso cobiça, mas nada obtém. É o desejo dos homens diligentes que é satisfeito.
5 সৎ লোকরা মিথ্যাকে ঘৃণা করে| দুর্জনরা লজ্জিত হবে|
5 O justo detesta a mentira; o ímpio só faz coisas vergonhosas e ignominiosas.
6 ধার্মিকতা ভাল এবং সৎ মানুষকে রক্ষা করবে| কিন্তু যে সব লোক পাপ করতে ভালবাসে পাপ তাদের সর্বনাশ করে|
6 A justiça protege o que caminha na integridade, mas a maldade arruína o pecador.
7 যাদের কিছু নেই তারা ধনী হওয়ার ভান করে| কিন্তু যারা সত্যিকারের ধনী তারা নিজেদের দরিদ্র বলে পরিচয় দেয়|
7 Há quem parece rico, não tendo nada, há quem se faz de pobre e possui copiosas riquezas.
8 জীবন রক্ষার জন্য একজন ধনীকে হয়ত অনেক মূল্য দিতে হবে| কিন্তু গরীব লোকরা কখনও সেরকম হুমকি পায় না|
8 A riqueza de um homem é o resgate de sua vida, mas o pobre está livre de ameaças.
9 একজন ভালো লোকের আলো হাসিকে উজ্জ্বল করে| দুষ্ট লোকের প্রদীপ বিষাদে পরিণত হয়|
9 A luz do justo ilumina, enquanto a lâmpada dos maus se extingue.
10 যারা নিজেদের অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করে তারাই সংকটের কারণ হয়| কিন্তু যারা অন্যদের উপদেশ গ্রহণ করে তারা জ্ঞানী|
10 O orgulho só causa disputas; a sabedoria se acha com os que procuram aconselhar-se.
11 যারা পয়সার জন্য ঠকায়, তারা শীঘ্রই সব পয়সা হারাবে| কিন্তু পরিশ্রমের বিনিময়ে যারা অর্থ রোজগার করে তাদের অর্থ ক্রমশঃ বৃদ্ধি পায়|
11 Os bens que muito depressa se ajuntam se desvanecem; os acumulados pouco a pouco aumentam.
12 আশা যদি ক্রমাগত দূরে সরে যেতে থাকে তাহলে হৃদয় দুঃখিত হয়| আকাঙ্খিত বস্তু পাওয়া জীবন বৃক্ষের মত|
12 Esperança retardada faz adoecer o coração; o desejo realizado, porém, é uma árvore de vida.
13 যে ব্যক্তি আদেশকে অবজ্ঞা করে সে ধ্বংস হয়| যে ব্যক্তি আদেশকে শ্রদ্ধা করবে সে পুরস্কৃত হবে|
13 Quem menospreza a palavra perder-se-á; quem respeita o preceito será recompensado.
14 জ্ঞানী ব্যক্তিদের শিক্ষামালা জীবনের সন্ধান দেয়| ঐ কথাগুলি তোমাকে মৃত্যু ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করবে|
14 O ensinamento do sábio é uma fonte de vida para libertar-se dos laços da morte.
15 সৎ উদ্দেশ্যসমূহ গৌরব আনে| প্রতারণা নিয়ে আসে তার নিজস্ব পুরস্কার|
15 Bom entendimento procura favor; o caminho dos pérfidos, porém, é escabroso.
16 একজন জ্ঞানী ব্যক্তি কোন কাজ করার আগে চিন্তাভাবনা করে| কিন্তু একজন নির্বোধ তার কাজকর্মের মাধ্যমে নিজের বোকামির পরিচয় দেয়|
16 Todo homem prudente age com discernimento, mas o insensato põe em evidência sua loucura.
17 বিশ্বাস করা যায় না এমন দূত অনেক সমস্যার সৃষ্টি করতে পারে| কিন্তু একজন বিশ্বাসী দূত আরোগ্য নিয়ে আসে|
17 Um mau mensageiro provoca a desgraça; o enviado fiel, porém, traz a saúde.
18 যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না সে অচিরেই গরীব হয় ও লজ্জিত বোধ করে| কিন্তু যে সংশোধন গ্রহণ করে সে লাভবান হবে|
18 Miséria e vergonha a quem recusa a disciplina; honra ao que aceita a reprimenda.
19 যদি কেউ কিছু চেয়ে তা পেয়ে যায় তাহলে সে খুব আনন্দিত হয়| কিন্তু নির্বোধ লোকরা তাদের অসৎ পথ থেকে সরে আসতে ঘৃণা বোধ করে|
19 O desejo cumprido deleita a alma. Os insensatos detestam os que fogem do mal.
20 জ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তুমিও জ্ঞানী হয়ে উঠবে| কিন্তু যদি তুমি নির্বোধদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে সমস্যায় পড়বে|
20 Quem visita os sábios torna-se sábio; quem se faz amigo dos insensatos perde-se.
21 দুঃখ দুর্দশা পাপীদের তাড়া করে বেড়ায়, কিন্তু ভালো লোকদের জীবনে ভাল ঘটনাই ঘটে|
21 A desgraça persegue os pecadores; a felicidade é a recompensa dos justos.
22 একজন সজ্জন ব্যক্তির যা সম্পদ থাকবে তা সে তার সন্তান ও নাতি-নাতনিদের দিয়ে যেতে পারবে| এবং পরিশেষে দুর্জনদের সব সম্পদও এক দিন সজ্জন ব্যক্তিদের আওতায় চলে আসবে|
22 O homem de bem deixa sua herança para os filhos de seus filhos; ao justo foi reservada a fortuna do pecador.
23 একজন দরিদ্রের উর্বর জমি থাকতে পারে যা প্রচুর ফসল দেয়| কিন্তু ভুল সিদ্ধান্তের ফলে সে ক্ষুধার্ত থাকে|
23 É abundante em alimento um campo preparado pelo pobre, mas há quem pereça por falta de justiça.
24 যে নিজের সন্তানদের সত্যিকারের ভালোবাসে সে সন্তানদের ভুল ত্রুটিগুলো শুধরে দেয়| যদি তুমি তোমার পুত্রকে ভালবাসো তাহলে তাকে সঠিক পথে চলার শিক্ষা দাও|
24 Quem poupa a vara odeia seu filho; quem o ama, castiga-o na hora precisa.
25 ভালো লোকরা সব সময় প্রচুর পরিমাণে খেতে পাবে| কিন্তু দুর্জনরা ক্ষুধার্ত থেকে যাবে|
25 O justo come até se saciar, mas o ventre dos pérfidos conhece a penúria.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Provérbios 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.