Neemias 6

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 তারপর সন্বল্লট, টোবিয় ও গেশম নামে আরব ও আমাদের অন্যান্য শত্রুরা জানতে পারল যে আমি জেরুশালেমের দেওয়াল নির্মাণ করছিলাম| দেওয়ালের গায়ের গর্তগুলি ভরাট করা হলেও তখনও অবশ্য আমাদের দরজার পাল্লা বসানো বাকি ছিল|
1 Ora, sucedeu que, quando Sambalate, e Tobias, e Gesém, o árabe, e o restante dos nossos inimigos, ouviram que eu havia edificado a muralha, e que não havia fenda (embora naquele tempo eu não tivesse posto as portas nos portões);
2 অতএব সন্বল্লট ও গেশম তখন আমাকে একটি খবর পাঠাল: “চলো নহিমিয়: ওনো সমভূমির কেফিরিন শহরে আমরা সাক্ষাৎ করি|” কিন্তু ওরা আমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল|
2 que Sambalate e Gesém mandaram dizer-me: Vem, reunamo-nos em algumas das aldeias da planície de Ono. No entanto, eles pensavam em me fazer mal.
3 কিন্তু আমি ওদের এই কথা বলে ফেরত পাঠালাম: “আমি খুব জরুরী কাজে ব্যস্ত আছি, তাই তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি কাজ বন্ধ করতে পারব না|”
3 E enviei-lhes mensageiros, dizendo: Estou fazendo uma grande obra, de modo que não posso descer; por que cessaria a obra, enquanto eu a deixo e desço até vós?
4 সন্বল্লট ও গেশম আমাকে চারবার একই খবর পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের একই উত্তর দিয়েছিলাম|
4 Todavia, desta forma enviaram a mim quatro vezes; e da mesma maneira lhes respondi.
5 তারপর পঞ্চমবার সন্বল্লট ওর নিজের এক সাহায্যকারীর মাধ্যমে আমাকে একই আমন্ত্রণ পাঠালো|
5 Então Sambalate, da mesma maneira, pela quinta vez, me enviou o seu servo com uma carta aberta na sua mão;
6 চিঠিটিতে লেখা ছিল:
6 Na qual estava escrito: É relatado entre os pagãos, e Gesém o disse, que tu e os judeus pensam em se rebelar; por esta causa tu edificas a muralha, para que possas ser o seu rei, segundo estas palavras.
7 গুজবে একথাও বলা হচ্ছে যে তোমার সম্বন্ধে এই কথা জেরুশালেমে ঘোষণা করতে তুমি ভাববাদীদের নিযুক্ত করেছ: ‘যিহূদায় এক রাজা আছেন!’
7 E tu também indicaste profetas para pregarem de ti em Jerusalém, dizendo: Há um rei em Judá; e agora isto será relatado ao rei, segundo estas palavras. Vem, portanto, agora, e consultemos juntamente.
8 আমি তখন সন্বল্লটকে বলে পাঠালাম, “তুমি যা অভিযোগ করেছ তার কোনটাই সত্যি নয়| তুমি তোমার নিজের মাথা থেকেই এই গল্পটা বানাচ্ছো|”
8 Então mandei dizer-lhe: De tudo o que dizes coisa nenhuma sucedeu; mas tu as inventas do teu próprio coração.
9 আসলে আমাদের শত্রুরা আমাদের ভয় দেখাতে চেষ্টা করছিল| ওরা ভাবছিল, “এসব করলে ইহুদীরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেবে আর দেওয়ালের কাজও শেষ হবে না|”
9 Porque todos eles nos fizeram temerosos, dizendo: As suas mãos serão enfraquecidas da obra, para que ela não seja feita. Agora, portanto, ó Deus, fortalece as minhas mãos.
10 এক দিন আমি শময়িয়র সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম| শময়িয় ছিল দলায়ের পুত্র| দলায় ছিল মহেটবেলের পুত্র| শময়িয় তার বাড়িতে ছিল| সে আমাকে বলল, “নহিমিয়, চল আমরা ঈশ্বরের মন্দিরে দেখা করি| চল আমরা পবিত্র স্থানের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিই, কারণ শত্রুরা আজ রাতে তোমাকে হত্যা করতে আসছে|”
10 Depois eu fui à casa de Semaías, o filho de Delaías, o filho de Meetabel, que estava recluso; e ele disse: Reunamo-nos na casa de Deus, dentro do templo, e fechemos as portas do templo; porque eles virão te matar; sim, à noite virão matar-te.
11 আমি শময়িয়কে উত্তরে বললাম, “আমার মতো কোন ব্যক্তির কি পালিয়ে যাওয়া উচিৎ‌? আমার মতো একজন ব্যক্তির কি নিজের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থানের ভেতরে যাওয়া উচিৎ‌? আমি যাব না!”
11 E eu disse: Deveria um homem como eu fugir? E quem há que, sendo como eu sou entraria no templo para salvar a sua vida? Eu não entrarei.
12 আমি জানতাম যে আমাকে সাবধান করতে ঈশ্বর শময়িয়কে পাঠান নি| আমি বুঝতে পারলাম যে সে আমার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিল কারণ টোবিয় ও সন্বল্লট তাকে তা করার জন্য টাকা দিয়েছিল|
12 E eis que eu percebi que Deus não o havia mandado; mas que ele pronunciava esta profecia contra mim; porquanto Tobias e Sambalate lhe haviam contratado.
13 আমাকে ভয় দেখানোর জন্য ও মন্দিরের ভেতরে যেতে প্ররোচিত করবার জন্য শময়িয়কে টাকা দেওয়া হয়েছিল যাতে এই কাজ করে আমি পাপাচরণ করি তাহলে ওরা আমাকে অপদস্থ করবার জন্য বদনাম দিতে পারে|
13 Para isso ele foi contratado, para que eu ficasse temeroso, e assim fizesse, e pecasse, e para que pudessem ter assunto para um mau relato, para que eles pudessem me afrontar.
14 হে ঈশ্বর, সন্বল্লট ও টোবিয়কে এবং তারা যে মন্দ কাজগুলি করেছে তা অনুগ্রহ করে মনে রেখ| এমন কি ভাববাদিণী নোয়দিয়ার কথা এবং অন্যান্য যে সমস্ত ভাববাদীরা আমাকে ভয় দেখাতে চেষ্টা করছে তাদের কথাও তুমি স্মরণে রেখো|
14 Lembra-te, meu Deus, de Tobias e de Sambalate, conforme estas suas obras, e da profetisa Noadias, e do restante dos profetas, que quiseram me atemorizar.
15 ইলূল মাসের 25 দিনের মাথায় জেরুশালেমের দেওয়াল গাঁথার কাজ শেষ হল| দেওয়াল নির্মাণ শেষ করতে 52 দিন লেগেছিল|
15 Assim, foi terminada a muralha no vigésimo quinto dia do mês de elul, em cinquenta e dois dias.
16 তখন আমাদের সমস্ত শত্রু ও আশেপাশের সব জাতিগুলি জানতে পারল যে দেওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে| তাই তারা তাদের সাহস হারিয়ে ফেলল| কেন? কারণ ওরা বুঝতে পেরেছিল, যে আমাদের ঈশ্বরের সহায়তাতেই একাজ শেষ হয়েছে|
16 E sucedeu que, tendo ouvido todos os nossos inimigos, e todos os pagãos que estavam junto a nós, ficaram mui desanimados aos seus próprios olhos; porque perceberam que esta obra fora feita pelo nosso Deus.
17 এছাড়াও, সে সময়ে দেওয়াল নির্মাণের কাজ শেষ হবার পর, যিহূদার ধনী ব্যক্তিরা টোবিয়কে চিঠি লিখত এবং টোবিয় সেসব চিঠির জবাব দিত|
17 Além disso, naqueles dias os nobres de Judá enviaram muitas cartas a Tobias, e as cartas de Tobias vinham para eles.
18 তারা ঐসব চিঠি লিখেছিল কারণ যিহূদাতে বহু লোক তার প্রতি বিশ্বস্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল| কারণ টোবিয়, আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল| উপরন্তু টোবিয়ের পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিয়ে করেছিল|
18 Porquanto havia muitos em Judá aliados a ele, porque ele era o genro de Secanias, o filho Ará; e o seu filho Joanã havia tomado a filha de Mesulão, o filho de Berequias.
19 অতীতে তারা টোবিয়র কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এরা আমার কাছে বলেছিল টোবিয় কত ভাল ছিল| আমার কার্যকলাপ সম্পর্কে তারা টোবিয়কে যাবতীয় খবরাখবর দিত| টোবিয় আমাকে ভয় দেখানোর জন্য চিঠি পাঠানো অব্যাহত রেখেছিল|
19 Eles também relataram as suas boas obras diante de mim, e proferiram as minhas palavras a ele. E Tobias enviava cartas para me atemorizar.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Neemias 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.