Neemias 3
পবিত্র বাইবেল (BEN2006) vs ARA
1 মহাযাজক ইলীয়াশীব ও তাঁর যাজক ভাইরা কাজ শুরু করলেন এবং মেষ-দ্বারটি নির্মাণ করলেন| তারপর তাঁরা ঈশ্বরের কাছে সেটি পবিত্র বস্তু হিসেবে উৎসর্গীকৃত করলেন এবং তাঁরা দরজাগুলি দেওয়ালের গায়ে যথাস্থানে স্থাপন করলেন| তাঁরা একশো স্তম্ভ এবং হননেলের স্তম্ভ পর্যন্ত জেরুশালেমের প্রাচীর নির্মাণ করলেন এবং তাঁদের কাজ ঈশ্বরকে উৎসর্গ করলেন|
1 Então, se dispôs Eliasibe, o sumo sacerdote, com os sacerdotes, seus irmãos, e reedificaram a Porta das Ovelhas; consagraram-na, assentaram-lhe as portas e continuaram a reconstrução até à Torre dos Cem e à Torre de Hananel.
2 যাজকের পাশের দেওয়ালটি বানালেন যিরীহোর বাসিন্দারা| আর তার পাশেরটি বানালেন ইম্রির পুত্র সক্কূর|
2 Junto a ele edificaram os homens de Jericó; também, ao seu lado, edificou Zacur, filho de Inri.
3 হস্সনায়ার পুত্রগণ মৎস্য-দ্বারটি আবার বানাল| তারা বর্গাগুলি যথাস্থানে বসালো, ইমারতটিতে দরজা বসালো এবং তাতে ছিটকিনি ও তালাচাবি লাগালো|
3 Os filhos de Hassenaá edificaram a Porta do Peixe; colocaram-lhe as vigas e lhe assentaram as portas com seus ferrolhos e trancas.
4 দেওয়ালের পরের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিয়ের পুত্র মরেমোৎ পুনর্নির্মাণ করল|
4 Ao seu lado, reparou Meremote, filho de Urias, filho de Coz; junto deste reparou Mesulão, filho de Berequias, filho de Mesezabel, a cujo lado reparou Zadoque, filho de Baaná.
5 দেওয়ালের পরের অংশটি যদিও তকোয়ার ব্যক্তিরা মেরামৎ করল কিন্তু তাদের নেতৃবর্গ তাদের রাজ্যপাল নহিমিয়র জন্য কোন কায়িক পরিশ্রম করতে অস্বীকার করল|
5 Ao lado destes, repararam os tecoítas; os seus nobres, porém, não se sujeitaram ao serviço do seu senhor.
6 পুরোনো ফটকটি পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিযার পুত্র মশুল্লম মেরামত করল| তারা যথাস্থানে কড়ি-বর্গা বসিয়ে দরজায় কব্জা লাগিয়ে তাতে তালা এবং ছিটকিনি সংযোগ করল|
6 Joiada, filho de Paseia, e Mesulão, filho de Besodias, repararam a Porta Velha; colocaram-lhe as vigas e lhe assentaram as portas com seus ferrolhos e trancas.
7 গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিস্পার অন্য লোকরা দেওয়ালের পরের অংশটি মেরামৎ করল| গিবিয়োন ও মেরোণোথ পশ্চিম ফরাৎ জেলার রাজ্যপালের দ্বারা শাসিত হত|
7 Junto deles, trabalharam Melatias, gibeonita, e Jadom, meronotita, homens de Gibeão e de Mispa, que pertenciam ao domínio do governador de além do Eufrates.
8 এরপরের অংশটি হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করল| উষীয়েল ছিল একজন স্বর্ণকার| হনানিয় সুগন্ধ বানাত এবং সে পরের অংশটি মেরামৎ করল| ঐসব লোকরা দেওয়ালটিকে প্রশস্ত প্রাচীর অবধি গাঁথল|
8 Ao seu lado, reparou Uziel, filho de Haraías, um dos ourives; junto dele, Hananias, um dos perfumistas; e restauraram Jerusalém até ao Muro Largo.
9 পরের অংশটি মেরামৎ করল হূরের পুত্র রফায়| রফায় জেরুশালেমের অর্ধেকের রাজ্যপাল ছিলেন|
9 Junto a estes, trabalhou Refaías, filho de Hur, maioral da metade de Jerusalém.
10 এরপর হরূমফের পুত্র যিদায় একেবারে নিজের বাড়ির উলেটাদিক পর্যন্ত দেওয়ালটি বানালো| পরের অংশটি বানালো হশব্নিয়ের পুত্র হটুশ|
10 Ao seu lado, reparou Jedaías, filho de Harumafe, defronte da sua casa; e, ao seu lado, reparou Hatus, filho de Hasabneias.
11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ- মোয়াবের পুত্র হশূব পরের অংশটি এবং চুল্লী-গম্বুজও মেরামৎ করল|
11 A outra parte reparou Malquias, filho de Harim, e Hassube, filho de Paate-Moabe, como também a Torre dos Fornos.
12 হলোহেশের পুত্র শল্লুম তার কন্যাদের সাহায্যে দেওয়ালের পরের অংশটি তৈরী করল| শল্লুম জেরুশালেমের অপর অর্ধেকের রাজ্যপাল ছিলেন|
12 Ao lado dele, reparou Salum, filho de Haloés, maioral da outra meia parte de Jerusalém, ele e suas filhas.
13 হানূন নামে এক ব্যক্তি এবং সানোহের লোকরা উপত্যকার ফটকটি মেরামৎ করল| তারা দরজাটি কব্জার ওপর বসিয়ে তাতে তালা-চাবি দিল এবং ছাইগাদা-ফটক পর্যন্ত 500 গজ দেওয়াল মেরামৎ করল|
13 A Porta do Vale, reparou-a Hanum e os moradores de Zanoa; edificaram-na e lhe assentaram as portas com seus ferrolhos e trancas e ainda mil côvados da muralha, até à Porta do Monturo.
14 মল্কিয় ছিল রেখবের পুত্র এবং বৈৎহক্কেরমের রাজ্যপাল| সে ছাইগাদার ফটকটি মেরামৎ করল এবং ছিটকিনি ও তালাসহ দরজাটি কব্জার ওপর বসাল|
14 A Porta do Monturo, reparou-a Malquias, filho de Recabe, maioral do distrito de Bete-Haquerém; ele a edificou e lhe assentou as portas com seus ferrolhos e trancas.
15 কল্হোষির পুত্র শল্লুম ঝর্ণা-ফটকটি মেরামৎ করল| শল্লুম ছিলেন মিস্পা জেলার রাজ্যপাল| তিনি ফটকটি মেরামৎ করলেন এবং তার মাথায় একটি ছাদ বানালেন| তিনি এর দরজাগুলি তালা ও ছিটকিনিসহ বসালেন| এছাড়া, শল্লুম রাজবাগিচার পাশে শীলোহ পুকুরের দেওয়ালও মেরামৎ করলেন| দেওয়ালটি দায়ুদ নগরের যেখান থেকে যে সিঁড়ি নেমে এসেছে সেখান পর্যন্ত তিনি মেরামৎ করলেন|
15 A Porta da Fonte, reparou-a Salum, filho de Col-Hozé, maioral do distrito de Mispa; ele a edificou, e a cobriu, e lhe assentou as portas com seus ferrolhos e trancas, e ainda o muro do açude de Selá, junto ao jardim do rei, até aos degraus que descem da Cidade de Davi.
16 দেওয়ালের পরের অংশটি অস্বূকের পুত্র নহিমিয় মেরামৎ করল| নহিমিয় বৈৎসূর জেলার অর্ধেকের রাজ্যপাল ছিলেন| তিনি দায়ুদের পরিবারের সমাধিগুলোর উলেটাদিক পর্যন্ত এবং মানুষের দ্বারা তৈরী পুকুর এবং বীর-গৃহ পর্যন্ত কাজ করলেন|
16 Depois dele, reparou Neemias, filho de Azbuque, maioral da metade do distrito de Bete-Zur, até defronte dos sepulcros de Davi, até ao açude artificial e até à casa dos heróis.
17 দেওয়ালের পরের অংশ বানির পুত্র রহূমের নির্দেশে লেবীয় পরিবারগোষ্ঠীরা বানাল| হশবিয় দেওয়ালের পরের অংশটি মেরামৎ করল| তিনি কিয়ীলা প্রদেশের অর্ধেকের রাজ্যপাল ছিলেন| তিনি তার নিজের জেলাতেও মেরামৎ করলেন|
17 Depois dele, repararam os levitas, Reum, filho de Bani, e, ao seu lado, Hasabias, maioral da metade do distrito de Queila.
18 দেওয়ালের পরের অংশ তাঁদের ভাইরা মেরামৎ করেছিল| তারা হেনাদদের পুত্র বিন্নুই এর অধীনে কাজ করেছিল| বিন্নুই কিয়ীলার অপর অর্ধেকের রাজ্যপাল ছিলেন|
18 Depois dele, repararam seus irmãos: Bavai, filho de Henadade, maioral da metade do distrito de Queila;
19 এর পরের অংশ যেশূয়ের পুত্র এসর মেরামৎ করলেন| এসর মিস্পার রাজ্যপাল ছিলেন| তিনি অস্ত্রাগার থেকে প্রাচীরের একটি কোণ পর্যন্ত দেওয়াল মেরামৎ করেছিলেন|
19 ao seu lado, reparou Ezer, filho de Jesua, maioral de Mispa, outra parte defronte da subida para a casa das armas, no ângulo do muro.
20 সব্বয়ের পুত্র বারূক এক কোণ থেকে মহাযাজক ইলিয়াশীবের বাড়ির দরজা পর্যন্ত দেওয়ালের অংশটি মেরামৎ করেছিল|
20 Depois dele, reparou com grande ardor Baruque, filho de Zabai, outra porção, desde o ângulo do muro até à porta da casa de Eliasibe, o sumo sacerdote.
21 ইলিয়াশীবের বাড়ির প্রবেশপথ থেকে বাড়ির অন্য প্রান্ত পর্যন্ত দেওয়ালের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করল|
21 Depois dele, reparou Meremote, filho de Urias, filho de Coz, outra porção, desde a porta da casa de Eliasibe até à extremidade da casa de Eliasibe.
22 পরের কিছুটা অংশ ওই অঞ্চলে বসবাসকারী যাজকরা মেরামৎ করলেন|
22 Depois dele, repararam os sacerdotes que habitavam na campina.
23 বিন্যামীন ও হশূব যে যার নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু ঠিক করার পর অননিয়ের পৌত্র ও মাসেয়ের পুত্র অসরিয়ও নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু মেরামৎ করল|
23 Depois, repararam Benjamim e Hassube, defronte da sua casa; depois deles, reparou Azarias, filho de Maaseias, filho de Ananias, junto à sua casa.
24 হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে দেওয়ালের বাঁক হয়ে কোণ পর্যন্ত অংশটি তুলে ফেলল|
24 Depois dele, reparou Binui, filho de Henadade, outra porção, desde a casa de Azarias até ao ângulo e até à esquina.
25 উষযের পুত্র পালল দেওয়ালের বাঁকে স্তম্ভের কাছে যেটি উচ্চ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, যেটি আবার রাজার প্রহরীর উঠোনের কাছে অবস্থিত সেই খানে দেওয়াল তুলল| পরোশের পুত্র পদায় পাললের পরে কাজ করল|
25 Palal, filho de Uzai, reparou defronte do ângulo e da torre que sai da casa real superior, que está junto ao pátio do cárcere; depois dele, reparou Pedaías, filho de Parós,
26 মন্দিরের দাসরা ওফল পাহাড়ের ওপর বাস করছিল| তারা স্তম্ভের কাছে জলদ্বারের পূর্বাংশ পর্যন্ত মেরামতের কাজগুলি করল|
26 e os servos do templo que habitavam em Ofel, até defronte da Porta das Águas, para o oriente, e até à torre alta.
27 তকোয়ীর লোকরা বড় স্তম্ভটি থেকে শুরু করে ওফলের দেওয়াল পর্যন্ত দেওয়ালের বাদবাকি অংশটি মেরামৎ করল|
27 Depois, repararam os tecoítas outra porção, defronte da torre grande e alta, e até ao Muro de Ofel.
28 যাজকরা অশ্ব-দ্বারের ওপরের অংশ বানিয়ে ফেলল| প্রত্যেক যাজক যে যার নিজের বাড়ির দেওয়াল গাঁথল|
28 Para cima da Porta dos Cavalos, repararam os sacerdotes, cada um defronte da sua casa.
29 এরপর ইম্মেরের পুত্র সাদোক নিজের বাড়ির সামনের দেওয়াল ও শখনিয়ের পুত্র শময়িয় দেওয়ালের তারপরের অংশটুকু মেরামৎ করে নিল| সে ছিল পূর্ব দ্বারের জনৈক প্রহরী|
29 Depois deles, reparou Zadoque, filho de Imer, defronte de sua casa; e, depois dele, Semaías, filho de Secanias, guarda da Porta Oriental.
30 শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের পুত্র হানূন (হানূন ছিল সালফের ষষ্ঠ পুত্র) দেওয়ালের পরের অংশ মেরামৎ করল|
30 Depois dele, reparou Hananias, filho de Selemias, e Hanum, o sexto filho de Zalafe, outra porção; depois deles, reparou Mesulão, filho de Berequias, defronte da sua morada.
31 মল্কিয় নামে এক স্বর্ণকার পর্যবেক্ষণ দ্বারের বিপরীতে মন্দির দাস ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত অংশের দেওয়াল মেরামৎ করল|
31 Depois dele, reparou Malquias, filho de um ourives, até à casa dos servos do templo e dos mercadores, defronte da Porta da Guarda, até ao eirado da esquina.
32 বাকী অংশ অর্থাৎ কোণের দিকে ওপরের ঘর থেকে মেষদ্বার পর্যন্ত অংশ স্বর্ণকাররা ও ব্যবসায়ীরা মেরামৎ করল|
32 Entre o eirado da esquina e a Porta das Ovelhas, repararam os ourives e os mercadores.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Neemias 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.