Levítico 27

পবিত্র বাইবেল (BEN2006) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 প্রভু মোশিকে বললেন,
1 O Senhor disse a Moisés: "Dize aos israelitas o seguinte:
2 “ইস্রায়েলের লোকদের বলো: এক ব্যক্তি প্রভুর কাছে বিশেষ মানত হিসাবে কোন ব্যক্তিকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে| ঐ লোকটি তখন বিশেষ পদ্ধতিতে প্রভুর সেবা করবে| ঐ লোকটির জন্য যাজক অবশ্যই মূল্য ঠিক করবে| ঐ লোকটিকে ফেরত পেতে হলে এই দাম দিতে হবে|
2 se alguém fizer um voto, as pessoas serão do Senhor segundo a tua avaliação.
3 কুড়ি থেকে ষাট বছর বয়সের মধ্যেকার একজন পুরুষের দাম রূপোর 50 শেকেল| (তোমরা অবশ্যই পবিত্র স্থানের মাপ অনুসারে রূপোর মাপ ব্যবহার করবে|)
3 Se se tratar de um homem de vinte a sessenta anos, o valor será de cinqüenta siclos de prata, segundo o siclo do santuário;
4 একজন স্ত্রীলোকের মূল্য অর্থাৎ‌ 20 থেকে 60 বছর বয়সীর দাম 30 শেকেল|
4 se for uma mulher, o valor será de trinta siclos.
5 পাঁচ থেকে কুড়ি বছর বয়সী একজন পুরুষের দাম ২০ শেকেল। পাঁচ থেকে কুড়ি বছর বয়সী একজন স্ত্রীলোকের দাম 10 শেকেল|
5 Para a idade de cinco a vinte anos, o valor será de vinte siclos para o menino, e dez siclos para a menina.
6 একমাস থেকে পাঁচ বছর বয়সী এক ছোট ছেলের দাম 5 শেকেল| একটি ছোট মেয়ের দাম হল 3 শেকেল|
6 De um mês até cinco anos, o valor será de cinco siclos de prata para um menino, e três para uma menina.
7 ষাট বছরের বৃদ্ধ বা তার থেকে বেশী বয়সের মানুষের দাম হল 15 শেকেল| একজন স্ত্রীলোকের মূল্য 10 শেকেল|
7 Aos sessenta anos, e daí para cima, a estimação será de quinze siclos para um homem e dez siclos para uma mulher.
8 “যদি কোন মানুষ এত গরীব হয় যে দান দিতে অক্ষম, তাহলে সেই লোকটিকে যাজকের কাছে নিয়ে এসো| কত অর্থ লোকটিকে দিতে হবে, তা যাজক ঠিক করবে|
8 Se aquele que tiver feito o voto for demasiado pobre e não puder pagar o valor que avaliaste, apresentar-se-á ao sacerdote, que fixará o valor segundo as posses daquele que fez o voto.
9 “যদি কোন ব্যক্তি তার পশুগুলির মধ্যে কোন একটিকে প্রভুর প্রতি উৎসর্গ হিসাবে নিয়ে আসে, তাহলে সেই ধরণের সব পশু হবে পবিত্র|
9 Se se tratar de animais que se podem oferecer ao Senhor, todo animal que assim se tiver dado ao Senhor será coisa santa.
10 লোকটি প্রভুকে যে প্রাণীটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার জায়গায় অন্য প্রাণী যেন না রাখে, খারাপ পশুর জায়গায় একটা ভাল পশু দিয়ে বা ভাল পশুর জায়গায় একটা খারাপ পশু দিয়ে সে যেন বদলাবার চেষ্টা না করে| যদি এই ব্যক্তি প্রাণীসমূহ বদলের চেষ্টা করে, তাহলে দুটি প্রাণীই পবিত্র হবে| দুটি প্রাণী প্রভুর অধিকারে যাবে|
10 Não poderá ser trocado nem substituído, bom por mau, ou mau por bom. Mas, se se trocar um animal por outro, eles serão coisa santa, tanto um como o outro.
11 “অশুচি বলে যে সব প্রাণী ঈশ্বরের প্রতি নৈবেদ্য হিসেবে প্রদত্ত হতে পারে না, যদি কোন ব্যক্তি সেইসব অশুচি প্রাণীদের একটি প্রভুর কাছে আনে, তাহলে সেই প্রাণীটিকে অবশ্যই যাজকের কাছে আনতে হবে|
11 Se se tratar de um animal impuro que não se pode oferecer ao Senhor, será apresentado ao sacerdote:
12 যাজক সেই প্রাণীটির জন্য একটি দাম নির্দিষ্ট করবে| প্রাণীটি ভাল বা মন্দ হোক্্, তাতে কিছু আসে যায় না| যদি যাজক একটি মূল্য ঠিক করে তাতে সেটা হবে প্রাণীটির মূল্য|
12 ele o avaliará, conforme for bom ou mau, e sua estimação determinará o preço.
13 যদি লোকটি প্রাণীটিকে কিনে ফেরত নিতে চায়, তাহলে সে অবশ্যই দামের পাঁচভাগের এক ভাগ ঐ দামের সঙ্গে যোগ করবে|
13 Se se quiser resgatá-lo, ajuntará uma quinta parte ao que tiver sido avaliado.
14 “যদি কোন ব্যক্তি পবিত্র বিষয় হিসেবে তার বাড়ীটি প্রভুর প্রতি উৎসর্গ করে, তাহলে যাজক অবশ্যই তার দাম ঠিক করবে| বাড়ীটি ভালো বা খারাপ, তাতে কিছু যায় আসে না| যদি যাজক কোন দাম নির্দিষ্ট করে দেয় তাহলে তাই হবে বাড়ীটির দাম|
14 Se alguém consagrar ao Senhor a sua casa fazendo dela coisa santa, o sacerdote a avaliará segundo for boa ou má, e ela será vendida pelo preço dessa avaliação.
15 কিন্তু দাতা যদি তা ফেরত পেতে চায়, তাহলে সে অবশ্যই ঐ দামের ওপর দামের পাঁচ ভাগের একভাগ যোগ করবে| তাতে বাড়ীটি লোকটির অধিকারে যাবে|
15 Mas, se aquele que consagrou a sua casa quiser resgatá-la, ajuntará um quinto ao preço da avaliação, e ela lhe pertencerá de novo.
16 “যদি এক ব্যক্তি প্রভুর কাছে তার জমির অংশ উৎসর্গ করতে চায়, তবে ঐ জমির মূল্য নির্ভর করবে তা চাষ করতে কি পরিমাণ বীজের প্রয়োজন হয় তার ওপর| প্রতি হোমার এক ঝুড়ি যবের বীজের জন্য এর মূল্য হবে রূপোর 50 শেকেল|
16 Se alguém consagrar ao Senhor uma parte da terra que lhe pertence, tu a avaliarás segundo a quantidade de grãos que se pode semear nela, à razão de cinqüenta siclos de prata por homer de cevada.
17 যদি ব্যক্তিটি জুবিলী বছরের মধ্যে তার জমি ঈশ্বরকে দেয়, তাহলে তার দাম যাজক যা ঠিক করবে তাই হবে|
17 Se consagrar o seu campo, a partir do ano do jubileu, far-se-á segundo a tua avaliação:
18 কিন্তু যদি লোকটি জুবিলীর পরে দেয়, তাহলে যাজক অবশ্যই তার প্রকৃত দাম গণনা করবে| পরবর্তী জুবিলী পর্যন্ত বছরের সংখ্যা গণনা করে দাম নির্ণয করতে সেই সংখ্যা অবশ্যই ব্যবহার করবে|
18 mas, se o tiver feito depois do jubileu, o sacerdote estimará o seu preço segundo o número de anos que restam até o jubileu, e haverá uma redução sobre o preço da avaliação.
19 যদি লোকটি তা কিনে ফেরত পেতে চায়, তাহলে সে ঐ দামের ওপর পাঁচ ভাগের এক ভাগ যোগ করবে| তাহলে জমি আবার সেই ব্যক্তির অধিকারে যাবে|
19 Se aquele que consagrou o seu campo quiser resgatá-lo, ajuntará um quinto ao preço fixado, e possui-lo-á.
20 যদি ব্যক্তিটি জমি কিনে ফেরত না নেয় তবে তা যাজকদের দখলে থাকবে| যদি জমি অপর কাউকে বিক্রয়় করা হয়, তাহলে প্রথম ব্যক্তি জমি কিনে ফেরত পেতে পারবে না|
20 Se não o resgatar e o vender a outro, esse campo não poderá mais ser resgatado.
21 যদি ব্যক্তিটি জমি কিনে ফেরত না নিয়ে থাকে, তাহলে জুবিলী বছরে জমিটি প্রভুর কাছে পবিত্র হয়ে থাকবে| এটা যাজকের কাছে চিরকালের জন্য থেকে যাবে| এটা হবে প্রভুর কাছে সম্পূর্ণরূপে প্রদত্ত জমির মত|
21 Quando o campo ficar livre no jubileu, será consagrado ao Senhor como um campo votado ao interdito, e tornar-se-á propriedade do sacerdote.
22 “যদি কোন ব্যক্তি তার কেনা জমি প্রভুকে উৎসর্গ করে এবং যদি তা তার পারিবারিক সম্পত্তির অংশ না হয়,
22 Se alguém consagrar ao Senhor um campo que comprou, o qual não faça parte de seu patrimônio,
23 তাহলে যাজক অবশ্যই জুবিলী বছর পর্যন্ত বছর গণনা করে জমির দাম ঠিক করবে| এই মূল্য সেই দিনই লোকটিকে দিতে হবে আর এই অর্থ প্রভুর উদ্দেশ্যে পবিত্র|
23 o sacerdote fixará o seu preço de acordo com a tua avaliação até o ano do jubileu, e esse homem pagará o preço fixado no mesmo dia; é uma coisa consagrada ao Senhor.
24 জুবিলী বছরে যদি আদি মালিকের কাছে অর্থাৎ‌ যে পরিবার জমির মালিক তার কাছে ফিরে যাবে|
24 No ano jubilar, o campo voltará ao vendedor, como patrimônio que lhe pertence.
25 “তোমরা অবশ্যই সেই সব দাম মেটাতে পবিত্র স্থানের মাপ ব্যবহার করবে| সেই মাপে এক শেকেলের ওজন হল 20 গেরা|
25 Todas as avaliações se farão em siclos do santuário. O siclo vale vinte gueras.
26 “প্রথমজাত প্রাণী, সে গোরু বা মেষ হোক্্ তাকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার প্রয়োজন নেই, কারণ তা তো প্রভুরই|
26 Entretanto, ninguém poderá consagrar os primogênitos de seu gado, pois pertencem já ao Senhor pelo seu título de primogênito: seja um boi, seja uma ovelha, são propriedade do Senhor.
27 কিন্তু সেই প্রথমজাত প্রাণী একটি অপবিত্র প্রাণী হলে লোকটি অবশ্যই ঐ প্রাণীকে কিনে ফেরত নেবে| যাজক প্রাণীর দাম নির্দ্ধারণ করবে এবং ব্যক্তিটি অবশ্যই সেই দামের সঙ্গে দামের পাঁচ ভাগের এক ভাগ যোগ করবে| যদি ব্যক্তিটি সেই প্রাণীটিকে কিনে ফেরত না দেয় তাহলে যাজক প্রাণীটির যে দাম নির্দিষ্ট করেছে সেই দামে অবশ্যই বিক্রয়় করে দেবে|
27 Se se tratar de um animal impuro, será resgatado pelo preço que fixares, ajuntando-se mais uma quinta parte; se não for resgatado, será vendido segundo a tua avaliação.
28 “এক বিশেষ ধরণের উপহার আছে যা লোকরা প্রভুকে দেয়| সেই উপহার একমাত্র প্রভুর অধিকারেই থাকে| সেই উপহারকে কিনে নেওয়া বা বিক্রয়় করা যায় না| সেই উপহার থাকে প্রভুর অধিকারে| সেই ধরণের উপহারের মধ্যে পড়ে মানুষ, প্রাণী এবং পারিবারিক সম্পত্তি থেকে আগত জমি|
28 Se um homem consagrar ao Senhor por interdito alguma coisa que lhe pertence, seja qual for esse objeto - uma pessoa, um animal ou um campo de seu patrimônio - ela não poderá ser vendida, nem resgatada: tudo o que é votado por interdito é coisa consagrada ao Senhor.
29 প্রভুর প্রতি বিশেষ ধরণের উপহার যদি কোন ব্যক্তি হয় তা হলে তাকে মুক্ত করা যাবে না| সেই ব্যক্তিকে অবশ্যই নিহত হতে হবে|
29 Nenhuma pessoa votada ao interdito poderá ser resgatada: ela será morta.
30 “সমস্ত শস্যের দশমাংশ প্রভুর অধিকারে থাকে| এর অর্থ হলো, জমি থেকে কেটে আনা শস্য এবং গাছ থেকে আনা ফল ফলাদি, এসবের দশমাংশ প্রভুর অধিকারভুক্ত|
30 Todos os dízimos da terra, tomados das sementes do solo ou dos frutos das árvores são propriedade do Senhor: é uma coisa consagrada ao Senhor.
31 সুতরাং যদি একজন লোক তার দশমাংশ ফেরত পেতে চায়, তবে সে অবশ্যই এর দামের পাঁচ ভাগের একভাগ যোগ করবে এবং তারপর তা কিনে নেবে|
31 Se alguém quiser resgatar alguma coisa de seus dízimos, ajuntará uma quinta parte.
32 “যাজকরা প্রত্যেক ব্যক্তির গোরু বা মেষদের মধ্যে থেকে প্রতি দশটির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র|
32 Todos os dízimos do gado maior e menor, os dízimos do que passa sob o cajado do pastor, o décimo {animal} será consagrado ao Senhor.
33 পছন্দ করা প্রাণীটি ভাল না খারাপ এই সব পরীক্ষা চলবে না এবং একটির পরিবর্তে অন্য প্রাণী দেওয়া যাবে না| যদি সে অন্য প্রাণী দিয়ে তা বদলাতে মনস্থ করে, তাহলে দুটি প্রাণীই প্রভুর অধিকারে থাকবে| ঐ প্রাণীকে কিনে নিতে পারবে না|”
33 Não se fará escolha entre bom e mau e não se fará substituição. Se alguém o fizer, tanto o animal substituído como o que substituiu serão coisa consagrada: não poderão ser resgatados."
34 এইগুলি ইস্রায়েলের লোকদের জন্য সীনয় পর্বত থেকে মোশিকে দেওয়া প্রভুর আদেশসমুহ|
34 Tais são as ordenações que o Senhor deu a Moisés para os israelitas no monte Sinai.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 27, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.