Levítico 23

পবিত্র বাইবেল (BEN2006) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 প্রভু মোশিকে বললেন,
1 Disse o Senhor a Moisés:
2 “ইস্রায়েলের লোকদের বলো: প্রভুর মনোনীত উৎসবগুলিকে তোমরা পবিত্র সভা বলে ঘোষণা কর| এইগুলি হল আমার নির্দিষ্ট ছুটির দিন:
2 "Diga o seguinte aos israelitas: Estas são as minhas festas, as festas fixas do Senhor, que vocês proclamarão como reuniões sagradas:
3 “ছদিন ধরে কাজ কর, কিন্তু সপ্তম দিন কর্মবিরতির জন্য নির্দিষ্ট বিশ্রামপর্ব হবে বিশ্রামের বিশেষ দিন| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| এটা তোমাদের সকলের বাড়ীতেই প্রভুর জন্য বিশ্রামের দিন হবে|
3 "Em seis dias realize os seus trabalhos, mas o sétimo dia é sábado, dia de descanso e de reunião sagrada. Não realizem trabalho algum; onde quer que morarem, será sábado dedicado ao Senhor.
4 “এগুলি হল প্রভুর মনোনীত নিস্তারপর্ব| তোমরা এগুলির জন্য মনোনীত সময়ে পবিত্র সভার কথা ঘোষণা করবে|
4 "Estas são as festas fixas do Senhor, as reuniões sagradas que vocês proclamarão no tempo devido:
5 প্রভুর নিস্তারপর্বের দিন হল প্রথম মাসের 14 দিনের দিন সূর্যাস্তের সময়|
5 A páscoa do Senhor começa no entardecer do décimo quarto dia do primeiro mês.
6 “খামিরবিহীন রুটির উৎসব হবে ঐ একই মাসের 15 দিনের দিন| তোমরা সাত দিন ধরে খামিরবিহীন রুটি খাবে|
6 No décimo quinto dia daquele mês começa a festa do Senhor, a festa dos pães sem fermento; durante sete dias vocês comerão pães sem fermento.
7 এই ছুটির প্রথম দিনে তোমাদের এক বিশেষ সভা হবে| তোমরা অবশ্যই ঐ দিনটিতে কোন কাজ করবে না|
7 No primeiro dia façam uma reunião sagrada e não realizem trabalho algum.
8 সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিপ্রদত্ত উৎসর্গগুলি আনবে| তারপর সপ্তমদিনে আর একটি পবিত্র সভা হবে| তোমরা অবশ্যই ঐ দিনে কোন কাজ করবে না|”
8 Durante sete dias apresentem ao Senhor ofertas preparadas no fogo. E no sétimo dia façam uma reunião sagrada e não realizem trabalho algum".
9 প্রভু মোশিকে বললেন,
9 Disse o Senhor a Moisés:
10 “ইস্রায়েলের লোকদের বলো: আমি তোমাদের যে দেশ দেবো তাতে তোমরা প্রবেশ করবে| তোমরা এর শস্য ছেদন করলে শস্যের প্রথম আঁটি যাজকের কাছে আনবে|
10 "Diga o seguinte aos israelitas: Quando vocês entrarem na terra que lhes dou e fizerem colheita, tragam ao sacerdote um feixe do primeiro cereal que colherem.
11 যাজক প্রভুর সামনে সেই আঁটি দোলাবে যেন তোমাদের জন্য তা গ্রাহ্য হয়| যাজক রবিবার সকালে সেই শস্যের আঁটি দোলাবে|
11 O sacerdote moverá ritualmente o feixe perante o Senhor para que seja aceito em favor de vocês; ele o moverá no dia seguinte ao sábado.
12 “যে দিন তোমরা শস্যের আঁটি দোলাবে, সেদিন তোমরা একটি এক বছর বয়সী পুরুষ মেষ উপহার দেবে| সেই মেষের মধ্যে যেন কোন দোষ না থাকে| ঐ মেষটি প্রভুর কাছে হোমবলির নৈবেদ্য হবে|
12 No dia em que moverem o feixe, vocês oferecerão em holocausto ao Senhor um cordeiro de um ano de idade e sem defeito.
13 এছাড়া তোমরা অবশ্যই অলিভ তেল মেশানো 16কাপ মিহি ময়দা শস্য নৈবেদ্য হিসাবে দেবে| এর সাথে দেবে 1 কোয়ার্ট দ্রাক্ষারস| সেই নৈবেদ্যর গন্ধ প্রভুকে খুশী করবে|
13 Apresentem também uma oferta de cereal de dois jarros da melhor farinha amassada com óleo, oferta ao Senhor preparada no fogo, de aroma agradável, e uma oferta derramada de um litro de vinho.
14 ঈশ্বরের কাছে তা নৈবেদ্য হিসাবে না আনা পর্যন্ত তোমরা অবশ্যই কোন নতুন শস্য অথবা ফল বা নতুন শস্য থেকে তৈরী রুটি খাবে না| তোমরা যেখানেই বাস কর না কেন এই বিধি তোমাদের বংশ পরম্পরায় চলবে|
14 Vocês não poderão comer pão algum, nem cereal tostado, nem cereal novo, até o dia em que trouxerem essa oferta ao Deus de vocês. Este é um decreto perpétuo para as suas gerações, onde quer que morarem.
15 “সেই রবিবারের সকাল থেকে (অর্থাৎ‌ দোলনীয় নৈবেদ্যর জন্য আনীত শস্যের আঁটি আনার দিন থেকে) সাত সপ্তাহ গুনে নাও|
15 "A partir do dia seguinte ao sábado, o dia em que vocês trarão o feixe da oferta ritualmente movida, contem sete semanas completas.
16 সপ্তম সপ্তাহ পরে রবিবারে (অর্থাৎ‌ 50 দিন পরে) তোমরা প্রভুর কাছে একটি নতুন শস্য নৈবেদ্য আনবে|
16 Contem cinqüenta dias, até um dia depois do sétimo sábado, e então apresentem uma oferta de cereal novo ao Senhor.
17 ঐ দিনে তোমাদের বাড়ী থেকে দুুকরো রুটি নিয়ে আসবে| ঐ রুটি দোলনীয় নৈবেদ্যর জন্য নির্দিষ্ট হবে| ঐ রুটি তৈরী করার জন্য খামির এবং 16 কাপ ময়দা ব্যবহার কর| এটাই হবে তোমাদের প্রথম শস্য থেকে প্রভুর কাছে দেওয়া উপহার|
17 Onde quer que morarem, tragam de casa dois pães feitos com dois jarros da melhor farinha, cozidos com fermento, como oferta movida dos primeiros frutos ao Senhor.
18 “লোকরা শস্য নৈবেদ্যর সঙ্গে একটি ষাঁড়, একটি মেষ এবং সাতটি এক বছর বয়স্ক পুরুষ মেষশাবক দেবে| ঐসব প্রাণীর মধ্যে অবশ্যই কোন দোষ থাকবে না| তারা প্রভুর কাছে হোমবলির নৈবেদ্য হবে| শস্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্যর সাথে হবে ঈশ্বরের উদ্দেশ্যে অগ্নির দ্বারা প্রদত্ত নৈবেদ্য| এর গন্ধ প্রভুকে খুশী করবে|
18 Junto com os pães apresentem sete cordeiros, cada um com um ano de idade e sem defeito, um novilho e dois carneiros. Eles serão holocausto ao Senhor, juntamente com as suas ofertas de cereal e ofertas derramadas; é oferta preparada no fogo, de aroma agradável ao Senhor.
19 এ ছাড়াও তোমরা পাপার্থক নৈবেদ্যর জন্য একটি পুরুষ ছাগল এবং মঙ্গল নৈবেদ্য হিসেবে দুটি এক বছর বয়সী পুরুষ মেষশাবক আনবে|
19 Depois sacrifiquem um bode como oferta pelo pecado e dois cordeiros, cada um com um ano de idade, como oferta de comunhão.
20 “যাজক তাদের প্রথম শস্য থেকে তৈরী রুটি সহ দোলনীয় নৈবেদ্যর দুটি মেষশাবক প্রভুর সামনে দোলাবে| তারা প্রভুর কাছে পবিত্র| তারা থাকবে যাজকের অধিকারে|
20 O sacerdote moverá os dois cordeiros perante o Senhor como gesto ritual de apresentação, juntamente com o pão dos primeiros frutos. São uma oferta sagrada ao Senhor que pertencem ao sacerdote.
21 ঐ একই দিনে তোমরা এক পবিত্র সভা ডাকবে| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| তোমাদের সকলের বাড়ীতে এই বিধি চিরকালের জন্য চলবে|
21 Naquele mesmo dia vocês proclamarão uma reunião sagrada e não realizarão trabalho algum. Este é um decreto perpétuo para as suas gerações, onde quer que vocês morarem.
22 “উপরন্তু যখন তোমরা তোমাদের জমিতে শস্য বপন করবে, তখন তোমাদের ক্ষেতের কোণগুলির শস্য কাটবে না| মাটির ওপর পড়ে থাকা শস্য তোমরা তুলবে না| সেই জিনিসগুলি গরীবদের জন্য এবং তোমাদের দেশে ভ্রমণকারী বিদেশীদের জন্য রেখে দেবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!”
22 "Quando fizerem a colheita da sua terra, não colham até às extremidades da sua lavoura, nem ajuntem as espigas caídas da sua colheita. Deixem-nas para o necessitado e para o estrangeiro. Eu sou o Senhor, o Deus de vocês".
23 প্রভু আবার মোশিকে বললেন,
23 Disse o Senhor a Moisés:
24 “ইস্রায়েলের লোকদের বল: সপ্তম মাসের প্রথম দিন তোমরা বিশ্রামের বিশেষ দিন হিসেবে পালন করবে| সেই পবিত্র সভা লোকদের স্মরণ করানোর জন্য ভেরী বাজাবে|
24 "Diga também aos israelitas: No dia primeiro do sétimo mês vocês terão um dia de descanso, uma reunião sagrada, comemorada com toques de trombeta.
25 সেদিন তোমরা অবশ্যই কোন কাজ করবে না এবং অগ্নি প্রদত্ত একটি নৈবেদ্য তোমরা প্রভুর কাছে আনবে|”
25 Não realizem trabalho algum, mas apresentem ao Senhor uma oferta preparada no fogo".
26 প্রভু মোশিকে বললেন,
26 Disse o Senhor a Moisés:
27 “সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্তের দিন, সেদিন এক পবিত্র সভা হবে| সেদিন তোমরা অবশ্যই কোন খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য প্রভুর কাছে আনবে|
27 "O décimo dia deste sétimo mês é o Dia da Expiação. Façam uma reunião sagrada e humilhem-se, e apresentem ao Senhor uma oferta preparada no fogo.
28 তোমরা অবশ্যই ঐ দিন কোন কাজ করবে না, কারণ এটা হল প্রায়শ্চিত্তের দিন| ঐ দিন যাজকরা প্রভুর কাছে যাবে এবং যা তোমাদের শুচি করে সেই সব আচারানুষ্ঠান করবে|
28 Não realizem trabalho algum nesse dia, porque é o Dia da Expiação, quando se faz propiciação por vocês perante o Senhor, o Deus de vocês.
29 “এই দিন যদি কোন মানুষ উপবাস করতে অস্বীকার করে সে অবশ্যই তার লোকদের থেকে বিচ্ছিন্ন হবে|
29 Quem não se humilhar nesse dia será eliminado do seu povo.
30 এই দিন যদি কোন ব্যক্তি কোন কাজ করে, আমি তার লোকদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব|
30 Eu destruirei do meio do seu povo todo aquele que realizar algum trabalho nesse dia.
31 সেদিন তোমরা অবশ্যই আদৌ কোন কাজ করবে না| তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমাদের জন্য এটা হল চিরকালের বিধি|
31 Vocês não realizarão trabalho algum. Este é um decreto perpétuo para as suas gerações, onde quer que vocês morarem.
32 এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন| তোমরা সেদিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না| বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের নবম দিনের সন্ধ্যায় এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত|”
32 É um sábado de descanso para vocês, e vocês se humilharão. Desde o entardecer do nono dia do mês até ao entardecer do dia seguinte vocês guardarão esse sábado".
33 প্রভু আবার মোশিকে বললেন,
33 Disse o Senhor a Moisés:
34 “ইস্রায়েলের লোকদের বলো: সপ্তম মাসের 15 দিনের দিন হল কুটির উৎসব পালনের দিন| প্রভুর উদ্দেশ্যে এই উৎসব সাত দিন ধরে চলবে|
34 "Diga ainda aos israelitas: No décimo quinto dia deste sétimo mês começa a Festa das Cabanas do Senhor, que dura sete dias.
35 প্রথম দিনে একটি পবিত্র সভা হবে| তোমরা অবশ্যই সেদিন কোন কাজ করবে না|
35 No primeiro dia haverá reunião sagrada; não realizem trabalho algum.
36 সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে প্রতিদিন একটি করে অগ্নিতে প্রস্তুত নৈবেদ্য আনবে| আট দিনের দিন তোমাদের আর একটা পবিত্র সভা হবে| তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে| এটা হবে একটা পবিত্র সভা| তোমরা অবশ্যই সেদিন কোন কাজ করবে না|
36 Durante sete dias apresentem ao Senhor ofertas preparadas no fogo, e no oitavo dia façam outra reunião sagrada, e também apresentem ao Senhor uma oferta preparada no fogo. É reunião solene; não realizem trabalho algum.
37 “ঐগুলি হল প্রভুর পর্ব| ঐ সমস্ত পর্বের দিনগুলিতে পবিত্র সভা অনুষ্ঠিত হবে| তোমরা প্রভুর কাছে হোমবলি, শস্য নৈবেদ্যসমুহ, বলিগুলি এবং পেয় নৈবেদ্যসমুহ আনবে| তোমরা ঠিক ঠিক দিনে ঐ সমস্ত উপহার আনবে|
37 ( Estas são as festas fixas do Senhor, que vocês proclamarão como reuniões sagradas para trazerem ao Senhor ofertas preparadas no fogo, holocaustos e ofertas de cereal, sacrifícios e ofertas derramadas exigidas para cada dia.
38 ঐ সমস্ত পর্বের দিনগুলির সঙ্গে প্রভুর বিশ্রামের দিনগুলি স্মরণ করে তোমরা পালন করবে| এই সমস্ত নৈবেদ্যগুলি তোমরা প্রভুর কাছে যে বিশেষ নৈবেদ্য দিতে চাও এবং বিশেষ প্রতিশ্রুতির জন্য যে উপহার দিতে চাও তার সঙ্গে যোগ হবে|
38 Isso fora as do sábado do Senhor e fora as dádivas e votos de vocês, e todas as ofertas voluntárias que vocês derem ao Senhor. )
39 “সপ্তম মাসের 15 দিনে, যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাতদিন ধরে প্রভুর উৎসব পালন করবে| তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে|
39 "Assim, começando no décimo quinto dia do sétimo mês, depois de terem colhido o que a terra produziu, comemorem a festa do Senhor durante sete dias; o primeiro dia e também o oitavo serão dias de descanso.
40 প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তালগাছগুলির, ঝাউগাছগুলির এবং বাইসী গাছগুলির ডালগুলি নেবে| তোমরা সাতদিন ধরে তোমাদের প্রভু ঈশ্বরের সামনে উৎসব করবে|
40 No primeiro dia vocês apanharão os melhores frutos das árvores, folhagem de tamareira, galhos frondosos e salgueiros, e se alegrarão perante o Senhor, o Deus de vocês, durante sete dias.
41 প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে| এই বিধি চিরকাল চলবে| সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে|
41 Comemorem essa festa do Senhor durante sete dias todos os anos. Este é um decreto perpétuo para as suas gerações; comemorem-na no sétimo mês.
42 তোমরা সাতদিন ধরে অস্থায়ী কুটিরে বসবাস করবে| ইস্রায়েলে জন্ম নেওয়া সমস্ত লোক ঐ সমস্ত আবাসে বাস করবে,
42 Morem em tendas durante sete dias; todos os israelitas de nascimento morarão em tendas,
43 যাতে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের মিশর থেকে বাইরে আনার সময় আমি ইস্রায়েলের লোকদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!”
43 para que os descendentes de vocês saibam que eu fiz os israelitas morarem em tendas quando os tirei da terra do Egito. Eu sou o Senhor, o Deus de vocês".
44 সুতরাং মোশি ইস্রায়েলের লোকদের প্রভুর পর্বগুলির কথা বললেন|
44 Assim anunciou Moisés aos israelitas as festas fixas do Senhor.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 23, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.