Levítico 19

পবিত্র বাইবেল (BEN2006) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 প্রভু মোশিকে বললেন,
1 Disse mais o Senhor a Moisés:
2 “ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: আমি তোমাদের প্রভু ঈশ্বর| আমি পবিত্র সুতরাং তোমরা অবশ্যই পবিত্র হবে!”
2 Fala a toda a congregação dos filhos de Israel, e dize-lhes: Sereis santos, porque eu, o Senhor vosso Deus, sou santo.
3 “তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি তার পিতা এবং মাতাকে সম্মান দেবে এবং আমার বিশ্রামের বিশেষ দিনগুলি পালন করবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর|
3 Temerá cada um a sua mãe e a seu pai; e guardareis os meus sábados. Eu sou o Senhor vosso Deus.
4 “মূর্ত্তি পূজো করবে না| তোমাদের নিজেদের জন্য গলিত ধাতু দিয়ে দেবতার মূর্ত্তি তৈরী করবে না| আমি প্রভু তোমাদের ঈশ্বর!
4 Não vos volteis para os ídolos, nem façais para vós deuses de fundição. Eu sou o Senhor vosso Deus.
5 “যখন তোমরা ঈশ্বরকে মঙ্গল নৈবেদ্য উপহার দাও, তোমরা অবশ্যই তা সঠিকভাবে দেবে যাতে তা গ্রাহ্য হয়|
5 Quando oferecerdes ao Senhor sacrifício de oferta pacífica, oferecê-lo-eis de modo a serdes aceitos.
6 তোমরা যেদিন নৈবেদ্য দেবে সেদিন এবং পরের দিনও তা আহার করতে পারবে; কিন্তু যদি সেই নৈবেদ্যর কোন অংশ তৃতীয় দিনেও পড়ে থাকে, তাহলে তা অবশ্যই আগুনে পুড়িয়ে ফেলবে|
6 No mesmo dia, pois, em que o oferecerdes, e no dia seguinte, se comerá; mas o que sobejar até o terceiro dia será queimado no fogo.
7 তোমরা সেই নৈবেদ্যর কোনো অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেটা হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে|
7 E se, na verdade, alguma coisa dele for comida ao terceiro dia, é coisa abominável; não será aceito.
8 একজন ব্যক্তি যদি তা করে তবে সে সেই পাপের কারণে দোষী হবে| কারণ সে প্রভুর জিনিসগুলিকে শ্রদ্ধা করেনি| সেই লোকটি তার লোকদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে|
8 E qualquer que o comer levará sobre si a sua iniqüidade, porquanto profanou a coisa santa do Senhor; por isso tal alma será extirpada do seu povo.
9 “যখন তোমরা শস্য কাটো, তখন তোমাদের ক্ষেত্রের কোণ পর্যন্ত শস্য কেটো না| শস্য যদি মাটিতে পড়ে ইস্রায়েলে, তোমরা তা কুড়িয়ে নিও না|
9 Quando fizeres a colheita da tua terra, não segarás totalmente os cantos do teu campo, nem colherás as espigas caídas da tua sega.
10 তোমাদের দ্রাক্ষা বাগানের সব দ্রাক্ষা তুলবে না এবং যেগুলি মাটিতে পড়ে থাকে সেগুলিও তুলে নেবে না| কেন? কারণ সেগুলি তোমরা গরীব এবং তোমাদের দেশের মধ্যে দিয়ে ভ্রাম্যমাণ মানুষদের জন্য ফেলে রাখবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
10 Semelhantemente não rabiscarás a tua vinha, nem colherás os bagos caídos da tua vinha; deixá-los-ás para o pobre e para o estrangeiro. Eu sou o senhor vosso Deus.
11 “তোমরা অবশ্যই চুরি করবে না| তোমরা অবশ্যই লোকদের ঠকাবে না এবং পরস্পরের কাছে মিথ্যে কথা বলবে না|
11 Não furtareis; não enganareis, nem mentireis uns aos outros;
12 মিথ্যে প্রতিশ্রুতি দিতে তোমরা অবশ্যই আমার নাম ব্যবহার করবে না| তা করলে ঈশ্বরের নামের অসম্মান করা হয়| আমিই তোমাদের প্রভু!
12 não jurareis falso pelo meu nome, assim profanando o nome do vosso Deus. Eu sou o Senhor.
13 “তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না| তোমরা অবশ্যই তাকে লুঠ করবে না| তোমরা সকাল না হওয়া পর্যন্ত সারা রাত ধরে অবশ্যই একজন ভাড়া করা শ্রমিকের বেতন আটকাবে না|
13 Não oprimirás o teu próximo, nem o roubarás; a paga do jornaleiro não ficará contigo até pela manhã.
14 “তোমরা অবশ্যই একজন বধির মানুষকে অভিশাপ দেবে না| অন্ধ মানুষের সামনে এমন কিছু রেখো না যাতে সে পড়ে যায়| তোমরা অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে| আমিই তোমাদের প্রভু!
14 Não amaldiçoarás ao surdo, nem porás tropeço diante do cego; mas temerás a teu Deus. Eu sou o Senhor.
15 “বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে| তোমরা অবশ্যই দরিদ্র মানুষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাবে না| এবং তোমরা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ লোকদেরও বিশেষ সম্মান দেখাবে না| তোমরা যখন প্রতিবেশীর বিচার করবে তখন অবশ্যই অন্যায় করবে না|
15 Não farás injustiça no juízo; não farás acepção da pessoa do pobre, nem honrarás o poderoso; mas com justiça julgarás o teu próximo.
16 অন্য লোকদের বিরুদ্ধে তোমরা অবশ্যই মিথ্যা গল্প রটিয়ে বেড়াবে না| এমন কিছু করবে না যাতে তোমাদের প্রতিবেশীর জীবন বিপন্ন হয়| আমিই তোমাদের প্রভু!
16 Não andarás como mexeriqueiro entre o teu povo; nem conspirarás contra o sangue do teu próximo. Eu sou o Senhor.
17 “তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না| যদি তোমাদের প্রতিবেশী ভুল করে, তাহলে তার সাথে সে বিষয়ে কথা বল, কিন্তু তাকে ক্ষমা করো; তাহলে তুমি তার দোষের ভাগীদার হবে না|
17 Não odiarás a teu irmão no teu coração; não deixarás de repreender o teu próximo, e não levarás sobre ti pecado por causa dele.
18 তোমার প্রতি লোকরা খারাপ ইস্রায়েলে কিছু করেছে, তা ভুলে যেও; প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না| তোমাদের প্রতিবেশীকে নিজেদের মত করে ভালোবাসো| আমিই তোমাদের প্রভু!
18 Não te vingarás nem guardarás ira contra os filhos do teu povo; mas amarás o teu próximo como a ti mesmo. Eu sou o Senhor.
19 “তোমরা অবশ্যই আমার বিধিসকল মান্য করবে| তোমরা অবশ্যই দু পৃথক ধরণের প্রাণীর মধ্যে সঙ্কর প্রজনন করবে না| তোমরা অবশ্যই তোমাদের ক্ষেতে দুটি আলাদা ধরণের বীজ বপন করবে না| দুই ধরণের সুতো দিয়ে তৈরী পোশাক তোমরা অবশ্যই পরবে না|
19 Guardareis os meus estatutos. Não permitirás que se cruze o teu gado com o de espécie diversa; não semearás o teu campo com semente diversa; nem vestirás roupa tecida de materiais diversos.
20 “এমন ঘটতে পারে যে একজন ব্যক্তি, অন্যের কাছে দাসী এমন একজনের সঙ্গে যৌন সংসর্গ করেছে; কিন্তু এই দাসী মহিলাটি বিক্রিত হয়নি বা তাকে তার স্বাধীনতা দেওয়া হয় নি| যদি তা ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শাস্তি হবে; কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে না, কারণ স্ত্রীলোকটি স্বাধীন নয়|
20 E, quando um homem se deitar com uma mulher que for escrava, desposada com um homem, e que não for resgatada, nem se lhe houver dado liberdade, então ambos serão açoitados; não morrerão, pois ela não era livre.
21 লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে|
21 E como a sua oferta pela culpa, trará o homem ao Senhor, à porta da tenda da revelação, um carneiro para expiação de culpa;
22 যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষার্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উৎসর্গ করে তার পাপের প্রায়শ্চিত্ত করাবে| তারপর লোকটিকে তার কৃত পাপসমুহের জন্য ক্ষমা করা হবে|
22 e, com o carneiro da oferta pela culpa, o sacerdote fará expiação por ele perante o Senhor, pelo pecado que cometeu; e este lhe será perdoado.
23 “ভবিষ্যতে তোমরা তোমাদের দেশে প্রবেশ করে যখন খাদ্যের জন্য কোন জাতের গাছ লাগাবে, তখন ঐ গাছের ফল ব্যবহারের আগে অবশ্যই তিন বছর অপেক্ষা করবে| এই সময় সেই ফল অশুচি বলে গন্য করবে এবং তা খাবে না|
23 Quando tiverdes entrado na terra e tiverdes plantado toda qualidade de árvores para delas comerdes, tereis o seu fruto como incircunciso; por três anos ele vos será como incircunciso; dele não se comerá.
24 চতুর্থ বছরে গাছের ফল হবে প্রভুর| প্রভুর প্রতি প্রশংসা হিসেবে এটা হবে পবিত্র নৈবেদ্য|
24 No quarto ano, porém, todo o seu o fruto será santo, para oferta de louvor ao Senhor.
25 তারপর পঞ্চম বছরে তোমরা সেই গাছ থেকে ফল পেতে পারো! এবং এইভাবে গাছটি তোমাদের জন্য আরো ফল দেবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
25 E partindo do quinto ano comereis o seu fruto; para que elas vos aumentem a sua produção. Eu sou o Senhor vosso Deus.
26 “রক্ত লেগে থাকা অবস্থায় কোন মাংস তোমরা অবশ্যই খাবে না|
26 Não comereis coisa alguma com o sangue; não usareis de encantamentos, nem de agouros.
27 “তোমরা অবশ্যই তোমাদের মাথার পাশে গজানো কেশগুলি গোল করে গোটাবে না| তোমরা অবশ্যই তোমাদের দাড়ির কোণ কাটবে না|
27 Não cortareis o cabelo, arredondando os cantos da vossa cabeça, nem desfigurareis os cantos da vossa barba.
28 মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটা ছেঁড়া করবে না| তোমরা অবশ্যই নিজেদের ওপর কোন উল্কি রাখবে না| আমিই প্রভু!
28 Não fareis lacerações na vossa carne pelos mortos; nem no vosso corpo imprimireis qualquer marca. Eu sou o Senhor.
29 “তোমার কন্যাকে বেশ্যা হতে দিও না| তা করলে তাকে অপমান করা হয়| দেশের মানুষজনও তাহলে বেশ্যার মত অর্থাৎ‌ ঈশ্বরের প্রতি অবিশ্বস্তের মত আচরণ করবে না এবং দেশে মন্দ জিনিসে পূর্ণ হবে না|
29 Não profanarás a tua filha, fazendo-a prostituir-se; para que a terra não se prostitua e não se encha de maldade.
30 “আমার বিশ্রামের বিশেষ দিনগুলিতে তোমরা অবশ্যই কাজ করবে না| তোমরা অবশ্যই আমার পবিত্রস্থানকে সম্মান দেবে| আমিই প্রভু!
30 Guardareis os meus sábados, e o meu santuário reverenciareis. Eu sou o Senhor.
31 “ভুতুড়িয়াদের বা ডাইনীদের কাছে মন্ত্রণার জন্য যাবে না| তাদের কাছে যেও না, তারা শুধু তোমাকে অশুচি করবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
31 Não vos voltareis para os que consultam os mortos nem para os feiticeiros; não os busqueis para não ficardes contaminados por eles. Eu sou o Senhor vosso Deus.
32 “বয়স্ক ব্যক্তিদের সম্মান দেখাবে; যখন তাঁরা ঘরে ঢোকেন উঠে দাঁড়াবে| তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে| আমিই প্রভু!
32 Diante das cãs te levantarás, e honrarás a face do ancião, e temerás o teu Deus. Eu sou o Senhor.
33 “তোমাদের দেশে বাস করা বিদেশীদের প্রতি খারাপ ব্যবহার করবে না|
33 Quando um estrangeiro peregrinar convosco na vossa terra, não o maltratareis.
34 তোমাদের নিজেদের নাগরিকদের মতই বিদেশীদের প্রতি সমান ব্যবহার করবে| তোমাদের নিজেদের যেমন ভালোবাস, বিদেশীদের তেমনি ভালোবাসবে| কারণ একসময় তোমরা মিশরে বিদেশী ছিলে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
34 Como um natural entre vós será o estrangeiro que peregrinar convosco; amá-lo-eis como a vós mesmos; pois estrangeiros fostes na terra do Egito. Eu sou o Senhor vosso Deus.
35 “তোমরা বিচারে অন্যায় করবে না এবং জিনিসপত্র মাপার ও ওজন করার ব্যাপারে সৎ‌ হবে|
35 Não cometereis injustiça no juízo, nem na vara, nem no peso, nem na medida.
36 শস্য ওজন করার জন্য এবং তরল পদার্থ মাপার জন্য তোমাদের ওজন পাল্লা, বাটখারা, ঝুড়ি ও পাত্রগুলি সঠিক হওয়া উচিৎ‌| আমিই প্রভু তোমাদের ঈশ্বর! আমি তোমাদের মিশর দেশ থেকে বাইরে এনেছি|
36 Balanças justas, pesos justos, efa justa, e justo him tereis. Eu sou o Senhor vosso Deus, que vos tirei da terra do Egito.
37 “তোমরা অবশ্যই আমার সমস্ত বিধি এবং নিয়মাবলী মনে রাখবে এবং সেগুলি মান্য করবে| আমিই প্রভু!”
37 Pelo que guardareis todos os meus estatutos e todos os meus preceitos, e os cumprireis. Eu sou o Senhor.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 19, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.