Levítico 18
পবিত্র বাইবেল (BEN2006) vs VC
1 প্রভু মোশিকে বললেন,
1 O Senhor disse a Moisés:
2 “ইস্রায়েলের লোকদের বলো: আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|
2 "Dize aos israelitas o seguinte: eu sou o Senhor, vosso Deus.
3 অতীতে তোমরা মিশরে বাস করতে| সেই দেশে যা করা হত, তোমরা অবশ্যই সেগুলি করবে না| আমি তোমাদের কনান দেশে নিয়ে যাচ্ছি| ঐ দেশেও যা করা হয় তোমরা অবশ্যই সেগুলি করবে না! তাদের রীতিনীতি অনুসরণ করবে না|
3 Não procedereis conforme os costumes do Egito onde habitastes, ou de Canaã aonde vos conduzi: não seguireis seus costumes.
4 তোমরা অবশ্যই আমার নিয়মাবলী মান্য করবে এবং আমার বিধি সকল অনুসরণ করবে| সেইসব নিয়মাবলী অনুসরণে নিশ্চিত হও! কারণ আমিই তোমাদের প্রভু ও ঈশ্বর|
4 Praticareis meus preceitos e observareis minhas leis, e a elas obedecereis. Eu sou o Senhor, vosso Deus.
5 সুতরাং তোমরা অবশ্যই আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করবে| যদি কোন ব্যক্তি আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করে, সে জীবিত থাকবে! আমিই প্রভু!
5 Observareis meus preceitos e minhas leis: o homem que o observar viverá por eles. Eu sou o Senhor.
6 “তোমরা কখনও তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে যৌন সংসর্গ করবে না| আমি তোমাদের প্রভু|
6 Nenhum de vós se achegará àquela que lhe é próxima por sangue, para descobrir sua nudez. Eu sou o Senhor.
7 “তোমরা অবশ্যই তোমাদের পিতার অপমান করবে না| পিতা বা মাতার সঙ্গে যৌন সংসর্গ করবে না| সেই মহিলা তোমার মা, সুতরাং তার সঙ্গে তোমার অবশ্যই যৌন সংসর্গ থাকবে না|
7 Não descobrirás a nudez de teu pai, nem a de tua mãe. Ela é tua mãe: não descobrirás a sua nudez.
8 তোমাদের পিতার স্ত্রী, যদি সে তোমাদের মা নাও হয় তবু তার সঙ্গে যৌন সম্পর্কে যাবে না| কেন? কারণ তাহলে তোমার পিতাকে অসম্মান করা হবে|
8 Não descobrirás a nudez da mulher de teu pai: é a nudez de teu pai.
9 “তোমরা অবশ্যই তোমাদের বোনের সঙ্গে যৌন সংসর্গ করবে না| যদি সে তোমাদের পিতার বা মাতার কন্যা হয়, তাতে কিছু যায় আসে না এবং যদি তোমাদের বোন তোমাদের বাড়ীতে বা অন্য জায়গায় বড় হয় তাতেও এই নিয়ম বলবৎ থাকবে|
9 Nem a de tua irmã, filha de teu pai ou de tua mãe, nascida na casa ou fora dela.
10 “তোমরা অবশ্যই তোমাদের নাতনীর সঙ্গে যৌন সংসর্গ করবে না| তারা তোমাদেরই একটা অংশ|
10 Não descobrirás a nudez da filha de teu filho ou da filha de tua filha, porque é tua nudez.
11 “যদি তোমাদের পিতা এবং তার স্ত্রীর একটি কন্যা থাকে, তাতে সে হয় তোমার বোন| তোমরা অবশ্যই তার সঙ্গে যৌন সংসর্গ করবে না|
11 Nem a da filha da mulher de teu pai, nascida de teu pai: é tua irmã.
12 “তোমরা অবশ্যই তোমাদের পিতার বোনের সঙ্গে যৌন সংসর্গ করবে না| সে হল তোমাদের পিতার ঘনিষ্ঠ আত্মীযা|
12 Não descobrirás a nudez da irmã de teu pai: ela é da mesma carne que teu pai.
13 তোমরা অবশ্যই তোমাদের মাতার বোনের সঙ্গে যৌন সম্পর্ক করবে না| সে তোমাদের মাতার ঘনিষ্ঠ আত্মীয়া|
13 Nem a da irmã de tua mãe; porque ela é da mesma carne que tua mãe.
14 তোমরা অবশ্যই তোমাদের বাবার ভাইকে অপমান করবে না| তোমাদের কাকার স্ত্রীর কাছেও যৌন সংসর্গের জন্য যাবে না| সে তোমাদের কাকীমা|
14 Não descobrirás a nudez do irmão de teu pai, aproximando-te de sua mulher: é tua tia.
15 “তোমরা অবশ্যই তোমাদের পুত্রবধুর সঙ্গে যৌন সংসর্গ করবে না| সে তোমাদের ছেলের স্ত্রী| তোমাদের অবশ্যই তার সঙ্গে যৌন সম্পর্ক থাকবে না|
15 Não descobrirás a nudez de tua nora: é a mulher de teu filho. Não descobrirás, pois, a sua nudez.
16 “ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবশ্যই তোমাদের যৌন সম্পর্ক থাকবে না| তা তোমার ভাইকে অপমান করার মত হবে|
16 Nem a da mulher de teu irmão: é a nudez de teu irmão.
17 “একজন মা এবং তার মেয়ের সঙ্গে তোমাদের যৌন সংসর্গ অবশ্যই থাকবে না| সেই মহিলার নাতনীর সঙ্গেও যৌন সম্পর্ক রেখো না| যদি এই নাতনী এই স্ত্রীলোকের পুত্রের বা কন্যার কন্যা হয় তাতেও কিছু যায় আসে না| তার নাতনীরা তার ঘনিষ্ঠ আত্মীয়জন| তাদের সঙ্গে যৌন সম্পর্ক থাকা অন্যায়|
17 Não descobrirás a nudez de uma mulher e de sua filha, e não tomarás a filha de seu filho, nem a filha de sua filha, para descobrir a sua nudez: elas são tuas próximas parentas, e isso seria um crime.
18 “তোমার স্ত্রী জীবিত অবস্থায়, তুমি অবশ্যই তার বোনকে বিয়ে করবে না| এতে বোনরা পরস্পরের শত্রু হয়ে উঠবে| তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীর বোনের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না|
18 Não tomarás a irmã de tua mulher, de modo que lhe seja um rival, descobrindo a sua nudez com a de tua mulher durante a sua vida.
19 “মাসিক রক্তক্ষরণের সময় একজন মহিলার কাছে তোমরা অবশ্যই যৌন সংসর্গের জন্য যাবে না| এই সময়টায সে অশুচি|
19 Não te achegarás a uma mulher durante a sua menstruação para descobrir a sua nudez.
20 “এবং তোমাদের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমরা অবশ্যই যৌন সংসর্গ করবে না| এটা তোমাদের অপবিত্র করবে|
20 Não terás comércio com a mulher de teu próximo: contaminar-te-ias com ela.
21 “তোমরা অবশ্যই তোমাদের শিশুদের কোন একজনকে আগুনের মধ্য দিয়ে মোলক দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করবে না| একাজ করে তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বরের নামকে অপবিত্র করবে না| আমি তোমাদের প্রভু!
21 Não darás nenhum de teus filhos para ser sacrificado a Moloc; e não profanarás o nome de teu Deus. Eu sou o Senhor.
22 “একজন পুরুষের অন্য একজন পুরুষের সঙ্গে স্ত্রীলোকের ন্যায যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| তা হলো ভয়ঙ্কর পাপ|
22 Não te deitarás com um homem, como se fosse mulher: isso é uma abominação.
23 “কোন ধরণের প্রাণীর সঙ্গে তোমাদের যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| এটা তোমাদের কেবল নোংরা করবে| একজন স্ত্রীলোকেরও কোন প্রাণীর সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক থাকবে না| এটা প্রকৃতি বিরুদ্ধ|
23 Não terás comércio com um animal, para te contaminares com ele. Uma mulher não se prostituirá a um animal: isso é uma abominação.
24 “এইসব ভুল কাজ করে তোমরা নিজেদের অশুচি করো না| যে সব জাতিগণকে আমি তোমাদের সামনে তাদের দেশ থেকে দূর করে দেব তারা এই সমস্ত কর্ম দ্বারা নিজেদের অশুচি করেছে|
24 Não vos contamineis com nenhuma dessas coisas, porque é assim que se contaminaram as nações que vou expulsar diante de vós.
25 তাই দেশ অপবিত্র হয়ে গেছে| তাই এর পাপের জন্য আমি শাস্তি দেব এবং সেই দেশ ওখানে বসবাসকারী সেই সব মানুষদের বমি করার মত বার করে দেবে|
25 A terra está contaminada; punirei suas iniqüidades e a terra vomitará seus habitantes.
26 “সুতরাং তোমরা অবশ্যই আমার বিধি ও নিয়মাবলী মান্য করবে| তোমরা অবশ্যই ঐসব ভয়ঙ্কর পাপের কোন একটিও করবে না| সেই সব নিয়মাবলী ইস্রায়েলের নাগরিকদের জন্যই এবং সেগুলি তোমাদের মধ্যে বাসকারী লোকদের জন্যই|
26 Vós, porém, observareis minhas leis e minhas ordens, e não cometereis nenhuma dessas abominações, tanto o aborígine como o estrangeiro que habita no meio de vós,
27 তোমাদের আগে ঐ সব দেশে যারা বসবাস করত তারা ঐ সমস্ত ভয়ঙ্কর পাপ করে দেশটাকে নোংরা করেছিল|
27 porque todas essas abominações cometeram os habitantes da terra que vos precederam, e a terra está contaminada.
28 যদি তোমরা এই ভয়ঙ্কর জিনিসগুলি করো, তাহলে তোমরা দেশকে কলুষিত করবে এবং তা তোমাদের দেশের বাইরে বার করে দেবে, যেমন করে তোমাদের সামনে জাতিগুলিকে বার করে দিয়েছিল|
28 Desse modo a terra não vos vomitará por havê-la contaminado, como vomitou os povos que a habitaram antes de vós.
29 যদি কোন ব্যক্তি ঐ সমস্ত ভয়ঙ্কর পাপগুলির কোনো একটি করে, তাহলে সেই ব্যক্তিকে তার নিজের লোকদের কাছ থেকে অবশ্যই বিচ্ছিন্ন করা হবে|
29 Todos aqueles, com efeito, que cometerem qualquer dessas abominações, serão cortados do meio de seu povo.
30 তোমরা অবশ্যই আমার বিধি মানবে! তোমরা অবশ্যই ঐসব ভয়ঙ্কর পাপসমূহের কোন একটিও করবে না ইস্রায়েলে তোমাদের পূর্বে সেখানে প্রচলিত ছিল| ওইসব ভয়ঙ্কর পাপ দিয়ে তোমরা নিজেদের অবশ্যই কলুষিত করবে না| আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|”
30 Guardareis, pois, os meus mandamentos, e não seguireis nenhum dos costumes abomináveis que se praticavam antes de vós, e não vos contaminareis por eles. Eu sou o Senhor, vosso Deus."
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Levítico 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.