Josué 9
পবিত্র বাইবেল (BEN2006) vs ARIB
1 যর্দন নদীর পশ্চিম তীরের যত রাজ্য ছিল তাদের রাজারা সমস্ত ঘটনা শুনেছিল| এই সব রাজাই হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয় দেশের লোকদের রাজা| তারা পাহাড়ী জায়গায় এবং সমতল ভূমিতে থাকত| তারা ভূমধ্যসাগরের ধার ঘেঁষে লিবানোন পর্যন্ত ছড়িয়ে থাকা অঞ্চলেও বাস করত|
1 Depois sucedeu que, ouvindo isto todos os reis que estavam além do Jordão, na região montanhosa, na baixada e em toda a costa do grande mar, defronte do Líbano, os heteus, os amorreus, os cananeus, os perizeus, os heveus, e os jebuseus
2 সমস্ত রাজা এক হল| তারা যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করল|
2 se ajuntaram de comum acordo para pelejar contra Josué e contra Israel.
3 যিহোশূয় কিভাবে যিরীহো এবং অয় জয় করেছিলেন, সে সব গিবিয়োন শহরের লোকরা শুনেছিল|
3 Ora, os moradores de Gibeão, ouvindo o que Josué fizera a Jericó e a Ai.
4 তাই তারা ইস্রায়েলীয়দের কি ভাবে বোকা বানানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করল| তাদের ছকটা ছিল এরকম; ফাটা, ভাঙ্গা যত চামড়ার বোতল ছিল তারা জড়ো করবে| এই সব দ্রাক্ষারসের চামড়ার খোল পশুদের পিঠে চাপিয়ে দেবে| তারা পুরানো থলেগুলোও পশুদের পিঠে চাপাবে যাতে মনে হয় যে তারা অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছে|
4 usaram de astúcia: foram e se fingiram embaixadores, tomando sacos velhos sobre os seus jumentos, e odres de vinho velhos, rotos e recosidos,
5 লোকরা পায়ে পুরানো জুতো পরল| তাদের পুরানো কাপড়চোপড় পরল| তারা কয়েকটি শুকনো এবং ছাতাপড়া রুটি জোগাড় করল| তাই লোকগুলিকে দেখে মনে হচ্ছিল যেন তারা অনেক দূর থেকে এসেছে|
5 tendo nos seus pés sapatos velhos e remendados, e trajando roupas velhas; e todo o pão que traziam para o caminho era seco e bolorento.
6 তারপর এই লোকরা ইস্রায়েলবাসীদের তাঁবুর দিকে এগিয়ে গেল| এই শিবিরটি ছিল গিল্গলের কাছে|
6 E vieram a Josué, ao arraial em Gilgal, e disseram a ele e aos homens de Israel: Somos vindos duma terra longínqua; fazei, pois, agora pacto conosco.
7 ইস্রায়েলের লোকরা এই হিব্বীয়দের বলল, “হতেও তো পারে যে, আপনারা আমাদের বোকা বানাতে চাইছেন| আপনারা হয়তো আমাদের দেশের কাছেই থাকেন| কিন্তু আমরা আপনাদের সঙ্গে কোন শান্তির চুক্তি করতে পারি না, যতক্ষণ না জানতে পারছি, আপনারা কোথা থেকে আসছেন|”
7 Responderam os homens de Israel a estes heveus: Bem pode ser que habiteis no meio de nós; como pois faremos pacto convosco?
8 হিব্বীয়রা যিহোশূয়কে বলল, “আমরা আপনার ভৃত্য|”
8 Então eles disseram a Josué: Nós somos teus servos. Ao que lhes perguntou Josué: Quem sois vós? e donde vindes?
9 তারা বলল, “আমরা আপনার ভৃত্য| আমরা অনেক দূরের একটি দেশ থেকে আসছি| আমরা এখানে এসেছি কারণ আমরা প্রভু, আপনাদের ঈশ্বরের, মহাশক্তি সম্বন্ধে শুনেছি| আমরা তাঁর সমস্ত কার্যকলাপ জানতে পেরেছি| মিশরে তিনি কি কি করেছিলেন আমরা শুনেছি|
9 Responderam-lhe: Teus servos vieram duma terra mui distante, por causa do nome do Senhor teu Deus, porquanto ouvimos a sua fama, e tudo o que fez no Egito,
10 আমরা আরো শুনেছি তিনি যর্দন নদীর পূর্বতীরে ইমোরীয় জাতির দুজন রাজাকে পরাজিত করেছিলেন| একজন হিষ্বোনের রাজা সীহোন, অন্যজন বাশনের রাজা ওগ| হিষ্বোন এবং বাশন অষ্টারোৎ দেশে অবস্থিত|
10 e tudo o que fez aos dois reis dos amorreus, que estavam além do Jordão, a Siom, rei de Hesbom, e a Ogue, rei de Basã, que estava em Astarote.
11 তাই আমাদের প্রবীণরা ও অন্য সকলে বলেছিলেন, ‘ভ্রমণের জন্য যথেষ্ট খাদ্য নিয়ে যেও| ইস্রায়েলের লোকদের সঙ্গে দেখা করো|’ তাদের বোলো, ‘আমরা তোমাদের ভৃত্য| আমাদের সঙ্গে শান্তি চুক্তি করো|’
11 Pelo que nossos anciãos e todos os moradores da nossa terra nos falaram, dizendo: Tomai nas mãos provisão para o caminho, e ide-lhes ao encontro, e dizei-lhes: Nós somos vossos servos; fazei, pois, agora pacto conosco.
12 “এই দেখুন, আমাদের রুটি কি রকম শুকনো হয়ে গেছে| যখন আমরা বেরিয়েছিলাম সে সব ছিল গরম আর টাটকা| কিন্তু এখন সব শুকিয়ে বাসি হয়ে গেছে|
12 Este nosso pão tomamo-lo quente das nossas casas para nossa provisão, no dia em que saímos para vir ter convosco, e ei-lo aqui agora seco e bolorento;
13 এই দেখুন, আমাদের চামড়ার দ্রাক্ষারসের পাত্রগুলো| যখন বেরিয়েছিলাম তখন এগুলো ছিল নতুন দ্রাক্ষারসে ভর্ত্তি| কিন্তু আজ দেখুন সব ফেটে গেছে, বাসি হয়ে গেছে| আমাদের পোশাক-আশাক, চটি-জুতো সব কেমন হয়ে গেছে দেখছেন তো| দেখুন, এই লম্বা সফরে আমাদের পরনের কাপড়-চোপড়ের দশা, প্রায় জরাজীর্ণ|”
13 estes odres, que enchemos de vinho, eram novos, e ei-los aqui já rotos; e esta nossa roupa e nossos sapatos já envelheceram em razão do mui longo caminho.
14 লোকগুলো সত্যি কথা বলছে কিনা ইস্রায়েলের লোকরা যাচাই করতে চাইল| তাই তারা রুটিটি চেখে দেখল, কিন্তু তাদের প্রভুকে জিজ্ঞাসা করল না যে ওরকম ক্ষেত্রে তাদের কি করা উচিৎ|
14 Então os homens de Israel tomaram da provisão deles, e não pediram conselho ao Senhor.
15 যিহোশূয় তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজী হলেন| তিনি তাদের থাকতে দিতে রাজী হলেন| ইস্রায়েলের দলপতিরা যিহোশূয়ের প্রতিশ্রুতি রাখবার শপথ নিল|
15 Assim Josué fez paz com eles; também fez um pacto com eles, prometendo poupar-lhes a vida; e os príncipes da congregação lhes prestaram juramento.
16 তিন দিন পর ইস্রায়েলের লোকরা জানতে পারল যে ওরা তাদের শিবিরের খুব কাছাকাছিই বাস করত|
16 Três dias depois de terem feito pacto com eles, ouviram que eram vizinhos e que moravam no meio deles.
17 তাই ইস্রায়েলীয়রা ওদের বসবাসের জায়গা দেখতে গেল| তৃতীয় দিনে তারা গিবিয়োন, কফীরা, বেরোত্ আর কিরিয়ৎ-যিয়ারীম এই সব শহরে এল|
17 Tendo partido os filhos de Israel, chegaram ao terceiro dia às cidades deles, que eram Gibeom, Cefira, Beerote e Quiriate-Jearir.
18 কিন্তু ইস্রায়েলীয় সৈন্যবাহিনী ঐসব শহরে গিয়ে যুদ্ধ করতে চাইল না| তারা ওদের সঙ্গে শান্তি চুক্তি করেছিল| ইস্রায়েলের দলপতিরা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে গিবিয়োনদের কাছে প্রতিশ্রুতি করেছিল|
18 Mas os filhos de Israel não os mataram, porquanto os príncipes da congregação lhes haviam prestado juramento pelo Senhor, o Deus de Israel; pelo que toda a congregação murmurava contra os príncipes.
19 কিন্তু দলপতিরা বলল, “আমরা গিবিয়োনদের প্রতিশ্রুতি দিয়েছি| ইস্রায়েলের প্রভু ও ঈশ্বরের সামনে আমরা কথা দিয়েছি| আমরা এখন তাদের সঙ্গে যুদ্ধ করব না|
19 Mas os príncipes disseram a toda a congregação: Nós lhes prestamos juramento pelo Senhor, o Deus de Israel, e agora não lhes podemos tocar.
20 আমাদের এই ভাবে চলতে হবে| তাদের জীবিত থাকতে দিতেই হবে| আমরা তাদের আঘাত করতে পারি না; দিলে, ঈশ্বর প্রতিশ্রুতি ভাঙ্গার জন্য আমাদের ওপর ক্রুদ্ধ হবেন|
20 Isso cumpriremos para com eles, poupando-lhes a vida, para que não haja ira sobre nós, por causa do juramento que lhes fizemos.
21 তারা বেঁচে থাকুক| কিন্তু তারা আমাদের ভৃত্য হয়ে বেঁচে থাকবে| তারা আমাদের কাঠ কেটে দেবে, আমাদের সকলের জন্য জল বয়ে দেবে|” তাই দলপতিরা ওদের সঙ্গে শান্তি চুক্তি ভাঙ্গল না|
21 Disseram, pois, os príncipes: Vivam. Assim se tornaram rachadores de lenha e tiradores de água para toda a congregação, como os príncipes lhes disseram.
22 যিহোশূয় গিবিয়োনদের ডাকলেন| তিনি বললেন, “কেন তোমরা আমাদের কাছে মিথ্যা কথা বললে? আমাদের শিবিরের কাছেই তো তোমাদের দেশ| কিন্তু তোমরা বলেছিলে যে তোমরা দূর দেশ থেকে এসেছ|
22 Então Josué os chamou, e lhes disse: Por que nos enganastes, dizendo: Mui longe de vós habitamos, morando vós no meio de nós?
23 এখন তোমাদের অনেক দুর্গতি আছে| তোমরা সবাই আমাদের ক্রীতদাস হবে| তোমাদের লোকরা আমাদের কাঠ কেটে দেবে| ঈশ্বরের গৃহের জন্য জল বয়ে আনবে|”
23 Agora, pois, sois malditos, e dentre vós nunca deixará de haver servos, rachadores de lenha e tiradores de água para a casa do meu Deus.
24 গিবিয়োনের লোকরা বলল, “আমরা মিথ্যা কথা বলেছিলাম কারণ আমাদের ভয় ছিল আপনারা আমাদের মেরে ফেলবেন| আমরা শুনেছি ঈশ্বর তাঁর দাস মোশিকে আদেশ দিয়েছিলেন এই দেশ আপনাদের হাতে তুলে দিতে| ঈশ্বর আপনাকে এদেশের সমস্ত লোককে হত্যা করতে বলেছিলেন| তাই আমরা মিথ্যা কথা বলেছিলাম|
24 Respondendo a Josué, disseram: Porquanto foi anunciado aos teus servos que o Senhor teu Deus ordenou a Moisés, seu servo, que vos desse toda esta terra, e destruísse todos os seus moradores diante de vós, temíamos muito pelas nossas vidas por causa de vós, e fizemos isso.
25 এখন আমরা আপনার দাস| যা ভালো বুঝবেন তাই করবেন|”
25 E eis que agora estamos na tua mão; faze aquilo que te pareça bom e reto que se nos faça.
26 তাই গিবিয়োনের লোকরা ক্রীতদাস হয়ে গেল| যিহোশূয় তাদের বাঁচতে দিলেন| ইস্রায়েলীয়দের তিনি মেরে ফেলতে দিলেন না|
26 Assim pois ele lhes fez, e livrou-os das mãos dos filhos de Israel, de sorte que estes não os mataram.
27 যিহোশূয় গিবিয়োনদের ইস্রায়েলীয়দের ক্রীতদাস করে দিয়েছিলেন| তারা কাঠ কেটে আনত, ইস্রায়েলীয়দের জন্য জল বয়ে আনত| তারাও প্রভুর বেদীর জন্য কাঠ কেটে আনত এবং জল বয়ে আনত| প্রভু যেখানেই বেদী স্থাপনের জায়গা পছন্দ করতেন সেখানেই তাদের জল বয়ে আনতে হত| ঐসব লোক আজও ক্রীতদাস হয়ে রয়েছে|
27 Mas, naquele dia, Josué os fez rachadores de lenha e tiradores de água para a congregação e para o altar do Senhor, no lugar que ele escolhesse, como ainda o são.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Josué 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.