Josué 4

পবিত্র বাইবেল (BEN2006) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 সকলে যর্দন নদী পেরিয়ে এলে প্রভু যিহোশূয়কে বললেন,
1 Quando toda a nação terminou de atravessar o Jordão, o Senhor disse a Josué:
2 “বারো জনকে এবার বেছে নাও| প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেবে|
2 "Escolha doze homens dentre o povo, um de cada tribo,
3 নদীর যেখানে যাজকরা দাঁড়িয়ে আছেন সেদিকে তাদের তাকাতে বলো| সেখানে বারোটি শিলা তাদের খুঁজে নিতে নির্দেশ দাও| ঐ বারোটি শিলা বহন করো| আজ রাত্রে যেখানে থাকবে সেখানে ঐগুলো রেখে দেবে|”
3 e mande que apanhem doze pedras do meio do Jordão, do lugar onde os sacerdotes ficaram parados. Levem-nas com vocês para o local onde forem passar a noite".
4 সেই মত যিহোশূয় প্রতি পরিবারগোষ্ঠী থেকে একজন করে লোক বেছে নিলেন| তিনি সেই বারো জনকে এক সঙ্গে ডাকলেন|
4 Josué convocou os doze homens que escolhera dentre os israelitas, um de cada tribo,
5 যিহোশূয় তাদের বললেন, “নদীর যেখানে তোমাদের প্রভু ঈশ্বরের পবিত্র সিন্দুক রয়েছে সেখানে যাও| তোমরা প্রত্যেকে একটি করে পাথর খুঁজে নেবে| ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেক জনের জন্য একটি করে পাথর| ঐ পাথর কাঁধে তুলে নাও|
5 e lhes disse: "Passem adiante da arca do Senhor, o seu Deus, até o meio do Jordão. Ponha cada um de vocês uma pedra nos ombros, conforme o número das tribos dos israelitas.
6 এই সব পাথর তোমাদের কাছে এক একটা প্রতীকের মতো| ভবিষ্যতে তোমাদের সন্তানসন্ততিরা জিজ্ঞাসা করবে, ‘এই সব পাথরের অর্থ কি?’
6 Elas servirão de sinal para vocês. No futuro, quando os seus filhos lhes perguntarem: ‘Que significam essas pedras? ’,
7 তোমরা তাদের বলবে যে প্রভু যর্দন নদীর স্রোত বন্ধ করে দিয়েছিলেন| যখন সাক্ষ্যসিন্দুকটিকে যর্দন নদী পার করানো হচ্ছিল তখন জল তার প্রবাহ বন্ধ রেখেছিল| পাথরগুলো ইস্রায়েলের লোকদের কাছে এইসব ঘটনার চিরকালের স্মারক হয়ে থাকবে|”
7 respondam que as águas do Jordão foram interrompidas diante da arca da aliança do Senhor. Quando a arca atravessou o Jordão, as águas foram interrompidas. Essas pedras serão um memorial perpétuo para o povo de Israel".
8 ইস্রায়েলবাসীরা সেই মত যিহোশূয়র আদেশ পালন করল| তারা যর্দন নদীর মাঝখান থেকে বারো খানা পাথর তুলে নিল| বারোটি পরিবারবর্গের প্রত্যেকের জন্য একটি করে পাথর ছিল| যেমন ভাবে প্রভু যিহোশূয়কে বলেছিলেন ঠিক তেমনি ভাবেই লোকরা পাথর বয়ে নিয়ে চলল| তারপর যেখানে তারা তাঁবু গেড়েছিল সেখানে ঐগুলো রাখল|
8 Os israelitas fizeram como Josué lhes havia ordenado. Apanharam doze pedras do meio do Jordão, conforme o número das tribos de Israel, como o Senhor tinha ordenado a Josué; e as levaram ao acampamento, onde as deixaram.
9 (যিহোশূয় যর্দন নদীর মাঝখানেও বারোটি পাথর রেখেছিলেন| ঠিক সেই জায়গাতেই যেখানে যাজকরা পবিত্র সিন্দুক কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন| আজও ঐ জায়গায় পাথরগুলো দেখা যায়|)
9 Josué ergueu também doze pedras no meio do Jordão, no local onde os sacerdotes que carregavam a arca da aliança tinham ficado. E elas estão lá até hoje.
10 প্রভু যিহোশূয়কে লোকদের কি করতে হবে তা জানাতে আদেশ দিলেন| সেগুলো মোশি যিহোশূয়কে পালন করার জন্য বলেছিলেন| তাই পবিত্র সিন্দুক বহনকারী যাজকরা মাঝনদীতে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না যিহোশূয় লোকদের নির্দেশ দেওয়া শেষ করলেন| লোকরা দ্রুত নদী পেরোতে লাগল|
10 Os sacerdotes que carregavam a arca permaneceram de pé no meio do Jordão até que o povo fez tudo o que o Senhor ordenara a Josué, por meio de Moisés. E o povo atravessou apressadamente.
11 তারা নদী পেরোনোর পালা শেষ করল| তারপর যাজকরা তাদের সামনে দিয়ে প্রভুর সিন্দুক বহন করে চললেন|
11 Quando todos tinham acabado de atravessar, a arca do Senhor e os sacerdotes passaram para o outro lado, diante do povo.
12 রূবেণের লোকরা, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোকরা মোশির নির্দেশ পালন করল| এরা অন্যান্য লোকদের চোখের সামনে নদী পেরোল| এরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল| ইস্রায়েলের বাকী লোকদের তারা সাহায্য করতে যাচ্ছিল যাতে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ডের দখল নিতে পারে|
12 Os homens das tribos de Rúben, de Gade e da metade da tribo de Manassés atravessaram preparados para lutar, à frente dos israelitas, como Moisés os tinha orientado.
13 প্রায় 40,000 সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে প্রভুর সামনে দিয়ে চলে গেল| যিরীহোর সমতলভূমির দিকে তারা অভিযান করেছিল|
13 Cerca de quarenta mil homens preparados para a guerra passaram perante o Senhor, rumo à planície de Jericó.
14 সেদিন থেকে প্রভু সমস্ত ইস্রায়েলবাসীদের জন্য যিহোশূয়কে একজন মহাপুরুষে পরিণত করলেন| সেদিন থেকে লোকরা তাঁকে সম্মান প্রদর্শন করতে শুরু করল| যেমন ভাবে তারা মোশিকে শ্রদ্ধা করত, সে ভাবেই তারা যিহোশূয়কে শ্রদ্ধা করতে লাগল|
14 Naquele dia o Senhor exaltou Josué à vista de todo o Israel; e eles o respeitaram enquanto viveu, como tinham respeitado Moisés.
15 সিন্দুকবাহী যাজকরা নদীতে দাঁড়িয়ে রয়েছেন| প্রভু যিহোশূয়কে বললেন,
15 Então o Senhor disse a Josué:
16 “যাজকদের নদী থেকে চলে আসতে বলো|”
16 "Ordene aos sacerdotes que carregam a arca da aliança que saiam do Jordão".
17 যিহোশূয় সেই মতো যাজকদের আদেশ দিলেন| তিনি বললেন, “যর্দন নদী থেকে আপনারা বেরিয়ে আসুন|”
17 E Josué lhes ordenou que saíssem.
18 যাজকরা যিহোশূয়র আদেশ পালন করলেন| সিন্দুক বহন করে তারা নদী থেকে উঠে এলেন| নদীর এপারে যখন তাঁরা পা রাখলেন তখন আবার নদী বইতে শুরু করল| আবার নদী আগের মতোই কুলপ্লাবী হয়ে উঠল|
18 Quando os sacerdotes que carregavam a arca da aliança do Senhor saíram do Jordão, mal tinham posto os pés em terra seca, as águas do Jordão voltaram ao seu lugar, e cobriram como antes as suas margens.
19 প্রথম মাসের দশম দিনে তাঁরা যর্দন নদী অতিক্রম করলেন| তাঁরা যিরীহোর পূর্ব দিকে গিল্গল নামক একটি জায়গায় তাঁবু খাটালেন|
19 No décimo dia do primeiro mês o povo subiu do Jordão e acampou em Gilgal, na fronteira leste de Jericó.
20 তাঁরা যর্দন নদী থেকে পাওয়া বারোটি পাথর বয়ে নিয়ে গিয়েছিলেন| গিল্গলে যিহোশূয় সেইসব পাথর স্থাপন করলেন|
20 E em Gilgal Josué ergueu as doze pedras tiradas do Jordão.
21 যিহোশূয় তাঁদের বললেন, “ভবিষ্যতে তোমাদের সন্তানরা তাদের মাতা-পিতার কাছে জিজ্ঞাসা করবে, ‘এসব পাথরের অর্থ কি?’
21 Disse ele aos israelitas: "No futuro, quando os filhos perguntarem aos seus pais: ‘Que significam essas pedras? ’,
22 তোমরা তাদের বলবে, ‘এসব পাথর আমাদের মনে করিয়ে দেয়, কি ভাবে শুকনো জমির ওপর দিয়ে ইস্রায়েলের লোকরা যর্দন নদী পেরিয়ে গিয়েছিল|
22 expliquem a eles: Aqui Israel atravessou o Jordão em terra seca.
23 প্রভু, তোমাদের ঈশ্বর, যর্দন নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে তোমরা ঐ শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে যেতে পারো; ঠিক যেমনটি হয়েছিল, যখন প্রভু লোহিত সাগরের জলপ্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে আমরা ঐ অংশটি শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে যেতে পারি|’
23 Pois o Senhor, o seu Deus, secou o Jordão perante vocês até que o tivessem atravessado. O Senhor, o seu Deus, fez com o Jordão como fizera com o mar Vermelho, quando o secou diante de nós até que o tivéssemos atravessado.
24 প্রভু এই কাজ করেছিলেন যাতে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ জানতে পারে তিনি কতটা শক্তিমান| তাহলে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রভু, তোমাদের ঈশ্বরের মহাশক্তিকে চিরকাল ভয় করে চলবে|”
24 Ele assim fez para que todos os povos da terra saibam que a mão do Senhor é poderosa e para que vocês sempre temam o Senhor, o seu Deus".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.