Josué 3
পবিত্র বাইবেল (BEN2006) vs ACF
1 পরদিন খুব সকালে যিহোশূয় আর ইস্রায়েলের সমস্ত লোক উঠে শিটীম ছেড়ে চলে গেল| তারা যর্দ্দনের পারে গিয়ে পৌঁছল| নদী পেরোনোর আগে সেখানেই তাঁবু খাটাল|
1 Levantou-se, pois, Josué de madrugada, e partiram de Sitim, ele e todos os filhos de Israel; e vieram até ao Jordão, e pousaram ali, antes que passassem.
2 তিন দিন পর, দলপতিরা শিবিরের সর্বত্র ঘুরে দেখলেন|
2 E sucedeu, ao fim de três dias, que os oficiais passaram pelo meio do arraial;
3 তারপর তাঁরা সকলকে বললেন, “তোমরা যখন যাজকদের এবং লেবীয়দের প্রভু, তোমাদের ঈশ্বরের সাক্ষ্যসিন্দুক বহন করতে দেখবে তখন তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে|
3 E ordenaram ao povo, dizendo: Quando virdes a arca da aliança do Senhor vosso Deus, e que os sacerdotes levitas a levam, partireis vós também do vosso lugar, e a seguireis.
4 কিন্তু দেখো যেন খুব কাছে থেকে অনুসরণ কোরো না| প্রায় 1000 গজ তফাতে থাকবে| তোমরা এখানে আগে আসোনি, তাই যদি তাদের অনুসরণ করো, জানতে পারবে কোথায় তোমাদের গন্তব্য|”
4 Haja contudo, entre vós e ela, uma distância de dois mil côvados; e não vos chegueis a ela, para que saibais o caminho pelo qual haveis de ir; porquanto por este caminho nunca passastes antes.
5 তারপর যিহোশূয় তাদের বললেন, “নিজেদের পবিত্র করো| আগামীকাল প্রভু তোমাদের উপস্থিতিতে কিছু আশ্চর্য্য কাজ করবেন|”
5 Disse Josué também ao povo: Santificai-vos, porque amanhã fará o Senhor maravilhas no meio de vós.
6 যিহোশূয় যাজকদের বললেন, “সাক্ষ্যসিন্দুক নিয়ে সকলের সামনে দিয়েই নদী পেরিয়ে যাও|” তারা তাই করল|
6 E falou Josué aos sacerdotes, dizendo: Levantai a arca da aliança, e passai adiante deste povo. Levantaram, pois, a arca da aliança, e foram andando adiante do povo.
7 প্রভু যিহোশূয়কে বললেন, “আজ আমি তোমাকে মহাপুরুষ করে গড়ে তোলবার কাজে প্রবৃত্ত হব| ইস্রায়েলের সমস্ত লোক তোমার দিকে তাকিয়ে থাকবে| তারা জানবে যে আমি তোমার সঙ্গে আছি, যেমন মোশির সঙ্গে ছিলাম|
7 E o Senhor disse a Josué: Hoje começarei a engrandecer-te perante os olhos de todo o Israel, para que saibam que, assim como fui com Moisés, assim serei contigo.
8 যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করবে| একথা তাদের বোলো, ‘আপনারা যর্দন নদীর তীর পর্যন্ত হেঁটে যাবেন এবং নদীতে পা রাখার ঠিক আগেই থেমে যাবেন|’”
8 Tu, pois, ordenarás aos sacerdotes que levam a arca da aliança, dizendo: Quando chegardes à beira das águas do Jordão, parareis aí.
9 তারপর ইস্রায়েলের লোকদের উদ্দেশ্যে যিহোশূয় বললেন, “তোমরা সকলে এখানে এসো এবং তোমাদের প্রভু, ঈশ্বরের বার্তা শ্রবণ করো|
9 Então disse Josué aos filhos de Israel: Chegai-vos para cá, e ouvi as palavras do Senhor vosso Deus.
10 প্রমাণ আছে জীবন্ত ঈশ্বর যথার্থই তোমাদের সঙ্গে আছেন| প্রমাণ আছে, তিনি সত্যই তোমাদের শত্রুকে পরাজিত করবেন| তিনি কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় এবং যিবুষীয়দের পরাজিত করবেন| ঐ ভুখণ্ড থেকে তিনি তাদের চলে যেতে বাধ্য করবেন|
10 Disse mais Josué: Nisto conhecereis que o Deus vivo está no meio de vós; e que certamente lançará de diante de vós aos cananeus, e aos heteus, e aos heveus, e aos perizeus, e aos girgaseus, e aos amorreus, e aos jebuseus.
11 এই হল প্রমাণ| তোমরা যখন যর্দন নদী পেরোবে, তখন প্রভু, যিনি সমস্ত ভূমণ্ডলের অধিকারী, তাঁর সাক্ষ্যসিন্দুক তোমাদের আগে আগে যাবে|
11 Eis que a arca da aliança do Senhor de toda a terra passa o Jordão diante de vós.
12 এখন তোমাদের মধ্যে থেকে বারোজনকে তোমরা বেছে নাও|
12 Tomai, pois, agora doze homens das tribos de Israel, de cada tribo um homem;
13 যাজকরা প্রভুর সাক্ষ্যসিন্দুক বহন করবেন| প্রভুই সমস্ত ভূমণ্ডলের রাজাধিরাজ| যাজকেরা তোমাদের সামনে দিয়ে সাক্ষ্যসিন্দুক বহন করে যর্দন নদীতে নামবেন| তারা নদীতে পদার্পণ করা মাত্রই নদীর জলস্রোত স্তব্ধ হয়ে যাবে| সেই স্তব্ধীভূত জল নদীর পিছনে পূর্ণ হয়ে বাঁধের আকারে পড়ে থাকবে|”
13 Porque há de acontecer que, assim que as plantas dos pés dos sacerdotes, que levam a arca do Senhor, o Senhor de toda a terra, repousem nas águas do Jordão, se separarão as águas do Jordão, e as águas, que vêm de cima, pararão amontoadas.
14 যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করলেন| লোকরা যেখানে তাঁবু গেড়েছিল সেখান থেকে বেরিয়ে যর্দন নদী পেরোনোর জন্যে রওনা হল|
14 E aconteceu que, partindo o povo das suas tendas, para passar o Jordão, levavam os sacerdotes a arca da aliança adiante do povo.
15 (ফসল তোলার সময় যর্দ্দনের দুই কুলই প্লাবিত হয়ে যায়| তাই নদী তখন কানায়-কানায় পূর্ণ ছিল|) যাজকরা সাক্ষ্যসিন্দুক বহন করে নদীর ধারে এসে পৌঁছলেন এবং নদীতে পা রাখলেন|
15 E quando os que levavam a arca, chegaram ao Jordão, e os seus pés se molharam na beira das águas (porque o Jordão transbordava sobre todas as suas ribanceiras, todos os dias da ceifa),
16 সঙ্গে সঙ্গে জলস্রোত থেমে গেল| সব জল নদীর পেছনে বাঁধের মতো জমা হয়ে রইল| সেই জলরাশি নদীর ধার দিয়ে সোজা আদম পর্যন্ত (সর্ত্তনের নিকবর্তী এক শহরে) জমে রইল| যিরীহোর কাছাকাছি গিয়ে লোকরা নদী পেরোল|
16 Pararam-se as águas, que vinham de cima; levantaram-se num montão, mui longe da cidade de Adão, que está ao lado de Zaretã; e as que desciam ao mar das campinas, que é o Mar Salgado, foram de todo separadas; então passou o povo em frente de Jericó.
17 সে জায়গার মাটি শুকিয়ে গিয়েছিল| যাজকরা প্রভুর সাক্ষ্যসিন্দুক মাঝ নদী পর্যন্ত বহন করার পর থামলেন| তাঁরা অপেক্ষা করলেন| যর্দ্দনের শুষ্ক ভূমির ওপর দিয়ে ইস্রায়েলের সমস্ত মানুষ হাঁটতে লাগল|
17 Porém os sacerdotes, que levavam a arca da aliança do Senhor, pararam firmes, em seco, no meio do Jordão, e todo o Israel passou a seco, até que todo o povo acabou de passar o Jordão.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Josué 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.