Josué 21

পবিত্র বাইবেল (BEN2006) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 লেবীয় পরিবারগোষ্ঠীর প্রধানরা যাজক ইলিয়াসর নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের অন্যান্য পরিবারগোষ্ঠীর প্রধানদের কাছে কথা বলতে গেল|
1 Os chefes de família dos levitas se aproximaram do sacerdote Eleazar, de Josué, filho de Num, e dos chefes das outras famílias das tribos dos israelitas
2 কনান দেশের শীলো শহরে এই আলোচনা বৈঠক হল| লেবীয় শাসকরা তাদের বলল, “প্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন আমাদের থাকার জন্যে কিছু শহরের ব্যবস্থা করেন| প্রভু তাকে আরও বলেছিলেন আমাদের পশুরা যাতে চরে খেতে পারে সে রকম কিছু মাঠও যেন তিনি আমাদের দেন|”
2 em Siló, na terra de Canaã, e lhes disseram: "O Senhor ordenou por meio de Moisés que vocês nos dessem cidades onde possamos habitar, e pastagens para os nossos animais".
3 সুতরাং ইস্রায়েলবাসীরা প্রভুর এই নির্দেশ পালন করলো| তারা লেবীয়দের এই সব শহর ও পশুদের জন্য মাঠঘাট দিল|
3 Por isso, de acordo com a ordem do Senhor, os israelitas deram da sua própria herança as seguintes cidades com suas pastagens aos levitas:
4 লেবি পরিবারগোষ্ঠীর যাজক হারোণের উত্তরপুরুষরা হল এই কহাত্‌ পরিবার| কহাত্‌ পরিবারের একটা অংশকে দেওয়া হল 13টি শহর| সেই 13টি শহর ছিল যিহূদা, শিমিয়োন আর বিন্যামীনদের|
4 A sorte saiu primeiro para os coatitas, clã por clã. Os levitas, que eram descendentes do sacerdote Arão, receberam treze cidades das tribos de Judá, de Simeão e de Benjamim.
5 বাকী কহাত পরিবারের দশটি শহর দেওয়া হল, সেই অঞ্চলে যেখানে ইফ্রয়িম, দান এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের অধীনে ছিল|
5 Os outros descendentes de Coate receberam dez cidades dos clãs das tribos de Efraim e de Dã, e da metade da tribo de Manassés.
6 গের্শোন পরিবারের লোকদের দেওয়া হল 13টি শহর| এই শহরগুলি ছিল সেই অঞ্চল, যেগুলি বাশনে বসবাসকারী ইষাখর, আশের, নপ্তালি এবং অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠীর অধীনে ছিল|
6 Os descendentes de Gérson receberam treze cidades dos clãs das tribos de Issacar, de Aser e de Naftali, e da metade da tribo de Manassés estabelecida em Basã.
7 মরারি পরিবারের লোকরা পেল 12টি শহর| রূবেণ, গাদ এবং সবূলূনদের অঞ্চলে ছিল এইসব শহর|
7 Os descendentes de Merari, clã por clã, receberam doze cidades das tribos de Rúben, de Gade e de Zebulom.
8 ইস্রায়েলের অধিবাসীরা তাদের চারপাশের এই সব শহর ও মাঠঘাট লেবীয়দের দিয়েছিল| প্রভু যে ভাবে মোশিকে আদেশ দিয়েছিলেন, তা পালন করতেই তারা তাদের এই সব মাঠঘাট ও শহর দিয়েছিল|
8 Dessa maneira os israelitas deram aos levitas essas cidades com suas pastagens, como o Senhor tinha ordenado por meio de Moisés.
9 যিহূদা এবং শিমিয়োনের অঞ্চলে যে সব শহর ছিল এই হল সেগুলোর নাম|
9 Das tribos de Judá e de Simeão, os israelitas deram as seguintes cidades, indicadas nominalmente.
10 কহাত পরিবারভুক্ত লেবীয়দের প্রথম শ্রেনীর শহরগুলি দেওয়া হল|
10 Foram dadas aos descendentes de Arão que pertenciam aos clãs coatitas dos levitas, pois para eles saiu a primeira sorte:
11 তারা ওদের দিয়েছিল কিরিয়ৎ-অর্ব (এটা হচ্ছে হিব্রোণ| অনাকের পিতা অর্বের নামেই এর নামকরণ হয়েছিল|) পশুদের জন্য তারা শহরের কাছাকাছি কিছু মাঠও দিয়েছিল|
11 Quiriate-Arba, que é Hebrom, com as suas pastagens ao redor, nos montes de Judá. ( Arba era antepassado de Enaque. )
12 কিন্তু কিরিয়ৎ-অর্বর চারপাশের ছোটছোট শহর আর মাঠগুলো ছিল যিফূন্নির পুত্র কালেবের|
12 Mas os campos e os povoados em torno da cidade foram dados a Calebe, filho de Jefoné, como sua propriedade.
13 সেই জন্য তারা হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ শহরটা দিয়ে দিয়েছিল| (হিব্রোণ ছিল নিরাপদে বাস করার শহর|) এছাড়াও তারা হারোণের উত্তরপুরুষদের দিয়েছিল লিব্নার অন্তর্গত শহরগুলো,
13 Assim, aos descendentes do sacerdote Arão deram Hebrom, cidade de refúgio para os acusados de homicídio, Libna,
14 য়ত্তীর, ইষ্টমোয,
14 Jatir, Estemoa,
15 হোলোন, দবীর,
15 Holom, Debir,
16 ঐন, যুটা এবং বৈৎ‌-শেমশ| তারা তাদের পশুদের জন্য এইসব শহরগুলোর আশেপাশের কিছু মাঠও দিয়েছিল| এই দুটি সম্প্রদায়ের জন্য 9টি শহর দিয়েছিল|
16 Aim, Jutá e Bete-Semes, cada qual com os seus arredores. Foram nove cidades dadas por essas duas tribos.
17 বিন্যামীন পরিবারগোষ্ঠীর শহরগুলোও তারা হারোণের উত্তরপুরুষদের দিয়েছিল| শহরগুলি হচ্ছে: গিবিয়োন, গেবা,
17 Da tribo de Benjamim deram-lhes Gibeom, Geba,
18 অনাথোত্‌ এবং অল্মোন| তারা তাদের এই চারটি শহর এবং তাদের পশুদের জন্য শহরের আশপাশের মাঠঘাট দিল|
18 Anatote e Almom, cada qual com os seus arredores. Eram quatro cidades.
19 মোট 13টি শহর তারা যাজকদের দান করেছিল| (যাজকরা সকলেই হারোণের উত্তরপুরুষ|) তারা পশুদের জন্যে প্রত্যেক শহরের লাগোয়া মাঠও দিয়েছিল|
19 Todas as cidades dadas aos sacerdotes, descendentes de Arão, foram treze; cada qual com os seus arredores.
20 কহাত্‌ গোষ্ঠীর অন্যান্যদের দেওয়া হয়েছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর এলাকার শহরগুলো| তারা পেয়েছিল এই সব শহর:
20 Os outros clãs coatitas dos levitas receberam cidades da tribo de Efraim.
21 পাহাড়ী দেশ ইফ্রয়িমের শিখিম শহর (একটি আশ্রয় দেবার শহর)| তারা গেষরও পেল|
21 Nos montes de Efraim receberam Siquém, cidade de refúgio para os acusados de homicídio, Gezer,
22 কিবসয়িম এবং বৈৎ‌-হোরোণও পেল| ইফ্রয়িমরা তাদের দিয়েছিল চারটে শহর এবং পশুদের জন্য চারপাশের কিছু মাঠ|
22 Quibzaim e Bete-Horom, cada qual com os seus arredores. Foram quatro cidades.
23 দান পরিবারগোষ্ঠী দিয়েছিল ইল্তকী, গিব্বথোন,
23 Também da tribo de Dã receberam Elteque, Gibetom,
24 অয়ালোন এবং গাৎ‌-রিম্মোণ| মোট চারটে শহর এবং শহরের লাগোয়া মাঠ দানগোষ্ঠী তাদের দিয়েছিল|
24 Aijalom e Gate-Rimom, cada qual com os seus arredores. Foram quatro cidades.
25 অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী তাদের দিয়েছিল তানক এবং গাৎ‌-রিম্মোণ| এই অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী তাদের মোট দুটি শহর এবং পশুদের জন্য শহরের চারপাশের মাঠঘাট দিয়েছিল|
25 Da meia tribo de Manassés receberam Taanaque e Gate-Rimom, cada qual com os seus arredores. Eram duas cidades.
26 তারপর কহাত পরিবারের বাকী লোকরা পেয়েছিল মোট দশটি শহর এবং পশুদের জন্য শহরের লাগোয়া মাঠগুলো|
26 Todas essas dez cidades e seus arredores foram dadas aos outros clãs coatitas.
27 গের্শোন পরিবারও লেবি পরিবারগোষ্ঠী থেকে এসেছে| তারা পেয়েছিল এই সব শহর:
27 Os clãs levitas gersonitas receberam da metade da tribo de Manassés: Golã, em Basã, cidade de refúgio para os acusados de homicídio, e Beesterá, cada qual com os seus arredores. Foram duas cidades.
28 ইষাখর পরিবারগোষ্ঠী দিয়েছিল কিশিয়োন, দাবরত্‌,
28 Receberam da tribo de Issacar: Quisiom, Daberate,
29 যর্মুত্‌ এবং ঐন্-গন্নীম| মোট চারটি শহর এবং পশুদের জন্য মাঠ|
29 Jarmute e En-Ganim, cada qual com os seus arredores. Foram quatro cidades.
30 আশের পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল মিশাল, আব্দোন, হিল্কত্‌ এবং
30 Receberam da tribo de Aser: Misal, Abdom,
31 রহোব| মোট চারটি শহর এবং পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ|
31 Helcate e Reobe, cada qual com os seus arredores. Foram quatro cidades.
32 নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল গালীলের অন্তর্গত কেদশ| (কেদশ ছিল নিরাপত্তার শহর|) তাছাড়া হম্মেত্‌-দোর, কর্ত্তন, মোট তিনটি শহর এবং পশুদের জন্য মাঠ|
32 Receberam da tribo de Naftali: Quedes, na Galiléia, cidade de refúgio dos acusados de homicídio, Hamote-Dor e Cartã, cada qual com os seus arredores. Foram três cidades.
33 গের্শোন পরিবার পেয়েছিল মোট 13টি শহর এবং পশুদের জন্য শহরগুলোর লাগোয়া মাঠগুলো|
33 Todas as cidades dos clãs gersonitas foram treze.
34 — ausente —
34 Os clãs meraritas, o restante dos levitas, receberam as seguintes cidades: Da tribo de Zebulom: Jocneão, Cartá,
35 — ausente —
35 Dimna e Naalal, cada qual com os seus arredores. Foram quatro cidades.
36 — ausente —
36 Da tribo de Rúben: Bezer, Jaza,
37 — ausente —
37 Quedemote e Mefaate, cada qual com os seus arredores. Foram quatro cidades.
38 — ausente —
38 Da tribo de Gade: em Gileade, Ramote, cidade de refúgio dos acusados de homicídio, Maanaim,
39 — ausente —
39 Hesbom e Jazar, cada qual com os seus arredores. Foram quatro cidades ao todo.
40 লেবীয়দের শেষ পরিবার, মরারি পরিবার মোট 12 টি শহর পেয়েছিল|
40 Todas as cidades dadas aos clãs meraritas, que eram o restante dos levitas, foram doze.
41 সুতরাং লেবীয় গোষ্ঠী পেয়েছিল মোট 48 টি শহর এবং প্রতিটি শহরের লাগোয়া পশুদের জন্য মাঠ| এই সব ছিল অন্যান্য পরিবারগোষ্ঠীর|
41 No total, as cidades dos levitas nos territórios dos outros israelitas foram quarenta e oito cidades com os seus arredores.
42 প্রত্যেক শহরেই পশুদের জন্য কিছু মাঠ ছিল|
42 Cada uma de todas essas cidades tinha pastagens ao seu redor.
43 ইস্রায়েলবাসীদের কাছে প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করলেন| তিনি তাঁর প্রতিশ্রুতি মতোই সব জমি জায়গা দিয়েছিলেন এবং লোকরা সেসব জায়গায় বসবাস করতে লাগল|
43 Assim o Senhor deu aos israelitas toda a terra que tinha prometido sob juramento aos seus antepassados, e eles tomaram posse dela e se estabeleceram ali.
44 প্রভু তাদের আশেপাশের সমস্ত দেশগুলিতে তাদের পূর্বপুরুষদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে শান্তি বজায় রাখলেন| কোন শত্রুই তাদের পরাজিত করতে পারে নি| প্রত্যেক শত্রুকে হারাবার মতো ক্ষমতা প্রভু তাদের দিয়েছিলেন|
44 O Senhor lhes concedeu descanso de todos os lados, como tinha jurado aos seus antepassados. Nenhum dos seus inimigos pode resisti-los, pois o Senhor entregou a todos eles em suas mãos.
45 ইস্রায়েলবাসীদের কাছে প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি রেখেছিলেন| কোনো প্রতিশ্রুতিই ব্যর্থ হয় নি| প্রত্যেক প্রতিশ্রুতিই বাস্তবে পরিণত হয়েছিল|
45 De todas as boas promessas do Senhor à nação de Israel, nenhuma delas falhou; todas se cumpriram.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.