Josué 17

পবিত্র বাইবেল (BEN2006) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 তারপর মনঃশির পরিবারগোষ্ঠীকে জমি-জায়গা দেওয়া হল| মনঃশি ছিলেন যোষেফের প্রথম পুত্র| মনঃশির জ্যেষ্ঠ পুত্র মাখীর গিলিয়দের পিতা| মাখীর ছিলেন মস্ত বড় যোদ্ধা, তাই গিলিয়দ এবং বাশনের সমস্ত জায়গা মাখীর পরিবারকে দেওয়া হল|
1 Tirou-se a sorte também para a tribo de Manassés, porque era o primogênito de José. Maquir, primogênito de Manassés e pai de Galaad, que foi um homem guerreiro. tinha recebido Galaad e Basã.
2 মনঃশি পরিবারগোষ্ঠীর অন্যান্য পরিবারকেও জমি দান করা হয়েছিল| এই সব পরিবারের কর্তা হচ্ছে অবীয়েষর, হেলক, অস্রীয়েল, শেখম, হেফর এবং শমীদা| এরা সব মনঃশির অন্যান্য পুত্র আর মনঃশি হলেন যোষেফের পুত্র| এদের পরিবারগুলি জমির ভাগ পেয়েছিল|
2 Houve também uma parte para os outros filhos de Manassés, segundo suas famílias: para os filhos de Abiezer, os filhos de Sequem, os de Hefer e os de Semida. Estes são os filhos varões de Manassés, filho de José, segundo suas famílias.
3 সল্ফাদ হচ্ছে হেফরের পুত্র| হেফরের পিতা গিলিয়দ| গিলিয়দের পিতা মাখীর আর মাখীরের পিতা হচ্ছে মনঃশি| সল্ফাদের কোন পুত্র ছিল না বটে, কিন্তু পাঁচটি কন্যা ছিল| তাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা আর তির্সা|
3 Salfaad, filho de Hefer, filho de Galaad, filho de Maquir, filho de Manassés, não teve filhos, mas somente filhas, cujos nomes são: Maala, Noa, Hegla, Melca e Tersa.
4 মেয়েরা সব গেল যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং অন্যান্য দলপতির কাছে| তারা বলল, “প্রভু মোশিকে বলেছিলেন, ভাইদের যে জমি দেওয়া হবে, মেয়েদেরও যেন সে রকম জমি দেওয়া হয়|” সুতরাং ইলিয়াসর প্রভুর নির্দেশ পালন করলেন| তিনি মেয়েদেরও কিছু জমি-জায়গা দিলেন| তুলনায় মেয়েরাও তাদের কাকাদের মতোই জমি-জায়গা পেল|
4 Elas foram ter com o sacerdote Eleazar, com Josué, filho de Nun, e com os príncipes: O Senhor, disseram elas, ordenou a Moisés que nos desse uma parte entre nossos irmãos. E foi-lhes dada uma herança entre os irmãos de seu pai, segundo a ordem do Senhor.
5 অতএব মনঃশির পরিবারগোষ্ঠী যর্দন নদীর পশ্চিমে দশটা জমি এবং যর্দন নদীর পূর্ব পারের আরো দুটো জায়গা গিলিয়দ এবং বাশন পেল|
5 Tocaram a Manassés dez partes, além da terra de Galaad e de Basã, situada além do Jordão,
6 সেইজন্য মনঃশি পরিবারগোষ্ঠীর মেয়েরা ছেলেদের সমান জায়গা পেল| মনঃশি গোষ্ঠীর বাদবাকীদের দেওয়া হল গিলিয়দ|
6 porque as filhas de Manassés receberam uma herança entre os filhos da mesma tribo, sendo que a terra de Galaad foi para os outros filhos de Manassés.
7 মনঃশির জমি জায়গা আশের এবং মিক্মথত্‌ এর মাঝখানে| সেটা শিখিমের কাছেই| সীমানা সোজা চলে গেছে দক্ষিণে ঐন্-তপূহ অঞ্চলের দিক বরাবর|
7 A fronteira de Manassés partia de Asser e ia até Macmetat, defronte de Siquém, e depois seguia pela direita, na direção dos habitantes de En-Tafua.
8 তপূহকে ঘিরে সব জমি ছিল মনঃশির| কিন্তু খোদ তপূহ শহরটা তার নিজের ছিল না| তপূহ শহরটা মনঃশি এলাকার ধার ঘেঁষে| শহরটা ছিল ইফ্রয়িমের|
8 A terra de Tafua tinha caído por sorte a Manassés, mas Tafua, junto à fronteira de Manassés, pertencia aos efraimitas.
9 মনঃশির সীমানা দক্ষিণে কান্না নদী পর্যন্ত গেছে| এই জায়গাটা মনঃশি পরিবারগোষ্ঠীর হলেও শহরগুলো কিন্তু ইফ্রয়িমের দখলে নদীর উত্তরদিকে ছিল মনঃশির সীমানা যা পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত|
9 A fronteira descia à torrente de Caná, para o meio-dia da torrente; as cidades dessa região, que pertenciam a Efraim, encontravam-se no meio das cidades de Manassés. A fronteira de Manassés passava pelo norte da torrente e terminava no mar.
10 দক্ষিণ দিকের জমি জায়গা ছিল ইফ্রয়িমের| উত্তরদিকটা ছিল মনঃশির দখলে, পশ্চিম সীমা ভূমধ্যসাগর| এই সীমানা উত্তর দিকে আশেরদের দেশ পর্যন্ত এবং পূর্বদিকে ইষাখরের দেশ|
10 Assim a parte meridional pertencia a Efraim, a parte setentrional a Manassés, servindo o mar de fronteira. Limitavam ao norte com a tribo de Aser, e ao nascente com a tribo de Issacar.
11 ইষাখর এবং আশের অঞ্চলেরও কয়েকটি শহর ছিল মনঃশির পরিবারগোষ্ঠীর আয়ত্ত্বাধীন| তারা বৈৎ‌-শান, যিব্লিয়ম এবং আশে-পাশের কয়েকটি ছোট শহরেও বাস করত| তারা দোর, ঐন্-দোর, তানক, মগিদ্দো এবং আশেপাশের ছোটখাট শহরগুলোয়় থাকত| নাফোতের তিনটি শহরেও ছিল ওদের বসবাস|
11 Nos territórios de Issacar e de Aser, obteve Manassés Betsã e seus arrabaldes, Jeblaã e seus arrabaldes, os habitantes de Dor e seus arrabaldes, os habitantes de Endor e seus arrabaldes, os habitantes de Tenac e seus arrabaldes, os habitantes de Magedo e seus arrabaldes: são as três colinas.
12 মনঃশির লোকরা ঐসব শহর দখল করতে পারে নি| সেই জন্য কনানীয় লোকরা এসব অঞ্চলে বসবাস করত|
12 Os filhos de Manassés não puderam tomar posse dessas cidades, pois os cananeus estavam resolvidos a permanecer nelas.
13 কিন্তু ইস্রায়েলবাসীরা বেশ শক্তিশালী হয়ে উঠল| তারা জোর করে কনানদের তাদের সব কাজকর্ম করে দিতে বললো| তবে তাদের দেশ ছেড়ে চলে যেতে জোর করে নি|
13 Quando se tornaram mais fortes, submeteram os cananeus a um tributo, mas não os expulsaram.
14 যোষেফের পরিবারগোষ্ঠী যিহোশূয়কে বলল, “আপনি আমাদের শুধু একটা জায়গাই দিয়েছেন| কিন্তু আমরা এত জন| প্রভুর দেওয়া এতখানি জায়গা থেকে আপনি কেন আমাদের মাত্র এক ভাগ দিলেন?”
14 Os filhos de José disseram a Josué: Por que nos deste a posse de uma só herança, de uma só parte, sendo nós um povo tão numeroso e tendo-nos o Senhor abençoado até aqui?
15 যিহোশূয় বললেন, “বেশ তোমরা যদি প্রচুর লোকজন হও তাহলে ওপরের অরণ্যে ঢাকা পাহাড়ী দেশে চলে যাও, সেখানকার বন কেটে পরিষ্কার করে ব্যবহারযোগ্য কর| সে জায়গায় এখন পরিষীয় আর রফায়ীয়রা থাকে| কিন্তু যদি পাহাড়ী দেশ ইফ্রয়িম তোমাদের জন্য যথেষ্ট না হয় তাহলে তোমরা আরো উচ্চ পাহাড়ী দেশে যাও এবং সেখানকার সব জায়গা দখল করো|”
15 Josué disse-lhes: Se sois tão numerosos, subi à floresta, desbravai-a e tomai uma parte da terra dos ferezeus e dos refains, já que a montanha de Efraim é pequena demais para vós.
16 যোষেফের লোকেরা বলল, “এটা সত্যিই যে পাহাড়ী দেশ ইফ্রয়িম বেশ ছোট জায়গা| কিন্তু সেখানে বসবাসকারী কনানীয়দের কাছে আছে বেশ শক্তিশালী অস্ত্রশস্ত্র| তাদের আবার লোহার রথও আছে| কনানরা যিষ্রিয়েল উপত্যকা বৈৎ‌-শান আর সেখানকার সব ছোটখাট শহর দখল করে রয়েছে|”
16 Os filhos de José, porém, responderam: A montanha não nos basta; e todos os cananeus que habitam na planície possuem carros de ferro, tanto os de Betsã e seus arrabaldes como os que estão no vale de Jesrael.
17 তখন যিহোশূয় যোষেফ, ইফ্রয়িম এবং মনঃশির লোকদের বললেন, “কিন্তু তোমরাও সংখ্যায় প্রচুর| আর তোমরাও যথেষ্ট শক্তিশালী| তোমাদের জমির এক অংশের বেশী ভাগ পাওয়া দরকার|
17 Então Josué disse à casa de José, a Efraim e a Manassés: Tu és um povo numeroso e forte; não terás só uma parte,
18 তোমরা পাহাড়ী দেশটা নিয়ে নাও| এটা বনজঙ্গল হলেও গাছগুলো কেটে বসবাসের উপযুক্ত করে নিও| সমস্ত জায়গা তোমরাই নিও| সেখান থেকে কনানীয়দের তাড়িয়ে দিও| তারা যদি শক্তিশালী হয় এবং তাদের কাছে যদি বেশী অস্ত্রশস্ত্রও থাকে তবু তোমরা তাদের নিশ্চয়ই পরাজিত করবে|”
18 mas terás a montanha, cuja floresta tu desbravarás e os seus arredores serão teus. Expulsarás os cananeus, apesar de seus carros de ferro e de seu poder.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Josué 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.