Jeremias 7
পবিত্র বাইবেল (BEN2006) vs NAA
1 এ হল যিরমিয়র প্রতি প্রভুর বার্তা:
1 Palavra que foi dita a Jeremias da parte do Senhor :
2 যাও যিরমিয়, প্রভুর গৃহের দরজায় দাঁড়িয়ে এই ধর্মোপদেশ দাও:
2 — Fique junto à porta da Casa do Senhor e proclame ali esta palavra: “Escutem a palavra do Senhor , todos de Judá, vocês que entram por estas portas, para adorar o Senhor .
3 ইস্রায়েলের লোকদের কাছে প্রভুই হলেন ঈশ্বর| প্রভু সর্বশক্তিমান বললেন: তোমরা তোমাদের জীবনয়াত্রা বদলে ফেল| সৎ কাজ করো| যদি তোমরা তা করো তাহলে তোমাদের আমি এখানে বাস করতে দেব|
3 Assim diz o Senhor dos Exércitos, o Deus de Israel: Corrijam a sua conduta e as suas ações, e eu os farei habitar neste lugar.
4 মিথ্যেবাদীদের বিশ্বাস কর না| তারা বলে, “এই হল প্রভুর মন্দির স্থান|”
4 Não confiem em palavras falsas, dizendo: ‘Templo do Senhor ! Templo do Senhor ! Este é o templo do Senhor !’”
5 তোমরা যদি সত্যিই তোমাদের জীবন ধারা বদলাও এবং ভালো কর্মসমূহ কর এবং তোমরা যদি পরস্পরের প্রতি সৎ ও পক্ষপাতহীন থাকো, আমি তোমাদের এখানে থাকতে দেব|
5 — Mas, se de fato emendarem os seus caminhos e as suas ações, se de fato praticarem a justiça, cada um com o seu próximo;
6 বিদেশী ব্যক্তিদের প্রতিও সৎ থেকো| বিধবা এবং অনাথ শিশুদের উপকার করো| তাদের প্রতি সুবিচার করো| নিরীহ মানুষদের হত্যা করো না| আর অন্য কোন দেবতাদের অনুসরণ কোরো না| কারণ তারা তোমাদের জীবন ধ্বংস করে দেবে|
6 se não oprimirem o estrangeiro, o órfão e a viúva, nem derramarem sangue inocente neste lugar, nem seguirem outros deuses para o próprio mal de vocês,
7 যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে আমি তোমাদের এখানে বাস করতে দেব| আমি তোমাদের পূর্বপুরুষদের চিরকাল বসবাসের জন্য এই জমি দিয়েছিলাম|
7 eu os farei habitar neste lugar, na terra que dei aos pais de vocês, desde os tempos antigos e para sempre.
8 “‘কিন্তু তোমরা মূল্যহীন মিথ্যায় তোমাদের আস্থা স্থাপন করো|
8 — Eis que vocês confiam em palavras falsas, que não servem para nada.
9 তোমরা কি খুনী অথবা চোর হতে চাও? তোমরা কি ব্যভিচারের পাপ গায়ে মাখতে চাও? তোমরা কি মিথ্যে অভিযোগে অন্যদের ফাঁসাতে চাও? তোমরা কি বালের মূর্ত্তি এবং অন্য দেবতাদের যাদের তোমরা জানো না তাদের পূজা করতে চাও?
9 O que é isso? Vocês roubam, matam, cometem adultério e juram falsamente, queimam incenso a Baal e seguem outros deuses que vocês não conheciam no passado,
10 তোমরা যদি এ সব পাপগুলো করো, তাহলে কি তোমরা এই গৃহের ভেতর, যেটি আমার নামে অভিহিত সেখানে আসতে পারবে এবং আমার সামনে এসে দাঁড়াতে পারবে? তোমরা কি মনে করো আমার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে, “আমরা সুরক্ষিত|” তাই আমরা এই ধরণের ভয়ঙ্কর কাজ করব?
10 e depois vêm e se põem diante de mim neste templo que se chama pelo meu nome, e dizem: “Estamos salvos!” Sim, só para continuarem a praticar essas abominações!
11 আরাধনার এই জায়গাটি আমার নামে নামাঙ্কিত| এই মন্দির কি তোমাদের কাছে ডাকাতদের গোপন ড়েবা ছাড়া আর বেশী কিছু নয়? আমি তোমাদের লক্ষ্য করে যাচ্ছি|’” এই ছিল প্রভুর বার্তা|
11 Será que este templo que se chama pelo meu nome é um covil de salteadores aos olhos de vocês? Eis que eu, eu mesmo, vi isso, diz o Senhor .
12 “‘যিহূদার লোকরা, তোমরা এখন শীলো শহরে চলে যাও| সেই স্থানে যাও যেখানে আমি আমার প্রথম নামাঙ্কিত বাড়িটি তৈরী করেছিলাম| যাও, গিয়ে দেখে এসো, আমার লোকদের, ইস্রায়েলের লোকদের মন্দ কাজের জন্য আমি ঐ জায়গার কি অবস্থা করেছি|
12 — Mas vão agora ao meu lugar que estava em Siló, onde, no princípio, fiz habitar o meu nome, e vejam o que lhe fiz, por causa da maldade do meu povo de Israel.
13 এবং আমি এগুলো করব কারণ তোমরা এগুলো সব করছিলে|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের সঙ্গে বারে বারে কথা বলেছি| কিন্তু তোমরা আমার কথা শুনতে চাও নি| আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা কোন উত্তর দাও নি|
13 Agora, visto que vocês fazem todas estas obras, diz o Senhor , e eu falei muitas e muitas vezes, mas vocês não me ouviram, chamei, mas vocês não me responderam,
14 তাই জেরুশালেমে অবস্থিত আমার নামাঙ্কিত গৃহ আমি নিজেই ধ্বংস করে দেব, ঠিক শীলো শহরের উপাসনালয়ের ক্ষেত্রে যেমন আমি করেছিলাম| জেরুশালেমের সেই মন্দিরকে, যেটি আমার নামে অভিহিত, সেটিকে তোমরা বিশ্বাস কর| আমি সেই জায়গা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম|
14 farei também com este templo que se chama pelo meu nome, no qual vocês confiam, e com este lugar, que dei a vocês e aos seus pais, o mesmo que fiz com Siló.
15 ইফ্রয়িম থেকে তোমাদের সব ভাইদের যেমন ছুঁড়ে ফেলেছিলাম তেমনি তোমাদেরও আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব|’
15 Vou expulsar vocês da minha presença, como expulsei todos os seus irmãos, toda a posteridade de Efraim.
16 “যিরমিয়, কখনও তুমি যিহূদার লোকের হয়ে প্রার্থনা করবে না| ওদের সাহায্যের জন্য আমার কাছে প্রার্থনা করো না| আমি তাহলে ইচ্ছে করে তোমার সেই প্রার্থনা শুনব না|
16 — Quanto a você, Jeremias, não interceda por este povo, nem levante por ele clamor ou oração, nem insista comigo, porque eu não ouvirei a sua voz.
17 আমি জানি তুমি লক্ষ্য রাখছো যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তায় তারা কি করে|
17 Será que você não enxerga o que andam fazendo nas cidades de Judá e nas ruas de Jerusalém?
18 যিহূদার লোকরা যা করেছে তা হল এই রকম: ছেলেমেয়েরা কাঠ জড়ো করছে| আর পিতারা সেই কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে| মহিলারা ময়দা মাখছে, পিঠা, রুটি বানাচ্ছে স্বর্গের রানীকে নৈবেদ্য উৎসর্গ করার জন্য| যিহূদার এইসব মানুষ অন্য মূর্ত্তিদের পূজার জন্য পেয় নৈবেদ্য ঢালছে| তারা এগুলি করছে আমাকে রুদ্ধ করার জন্য|
18 Os filhos apanham a lenha, os pais acendem o fogo e as mulheres amassam a farinha, para se fazerem bolos à Rainha dos Céus. Também oferecem libações a outros deuses, para me provocarem à ira.
19 কিন্তু আমি সত্যিই সে জন নই যাকে যিহূদার লোকরা দুঃখ দিচ্ছে|” এই হল প্রভুর বার্তা| “তারা প্রকৃতপক্ষে নিজেদেরই আঘাত করছে এবং নিজেদের লজ্জায় ফেলছে|”
19 Mas será que é a mim que eles provocam à ira? — diz o Senhor . Não seria muito mais a si mesmos, para a sua própria vergonha?
20 তাই প্রভু বললেন, “আমি আমার রোধ এই জায়গার বিরুদ্ধে দেখাবো| এখানকার প্রত্যেক মানুষ এবং পশুকে শাস্তি দেব| শাস্তি দেব গাছ এবং ক্ষেতের শস্যকে| আমার রোধ হবে তপ্ত আগুনের মতো, যা নেভাবার ক্ষমতা কারো নেই|”
20 — Portanto, assim diz o Senhor Deus: Eis que a minha ira e o meu furor se derramarão sobre este lugar, sobre as pessoas e sobre os animais, sobre as árvores do campo e sobre os frutos da terra. A minha ira queimará como um fogo e não se apagará.
21 ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান বললেন: “যাও তোমরা যতখুশী চাও হোমবলি উৎসর্গ কর| যত খুশী ঐ উৎসর্গগুলোর মাংস খাও|
21 — Assim diz o Senhor dos Exércitos, o Deus de Israel: Juntem os seus holocaustos aos outros sacrifícios e comam a carne vocês mesmos.
22 আমিই মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম| আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম| কিন্তু তাদের হোমবলি বা উৎসর্গের আদেশ দিইনি|
22 No dia em que tirei os pais de vocês da terra do Egito, não falei nem lhes ordenei nada a respeito de holocaustos ou sacrifícios.
23 আমি শুধু তাদের এই আদেশ দিয়েছিলাম যে, ‘আমাকে মান্য করো এবং আমিই তোমাদের ঈশ্বর হব এবং তোমরা হবে আমার লোক| আমার আদেশ পালন করো এবং তোমাদের ভালো হবে|’
23 Mas o que lhes ordenei foi isto: “Deem ouvidos à minha voz, e eu serei o seu Deus, e vocês serão o meu povo. Andem em todo o caminho que eu lhes ordeno, para que tudo lhes vá bem.”
24 “কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি| তারা আমার প্রতি একেবারেই মনোযোগ দেয়নি| তারা ছিল একঁগুযে, জেদী| সুতরাং তারা যা খুশী তাই করেছিল| তারা কখনই ভাল হয়নি| তারা আরও শয়তান হয়ে সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হেঁটেছিল|
24 Mas eles não quiseram ouvir, nem atenderam, porém andaram nos seus próprios conselhos e na dureza do seu coração maligno; andaram para trás e não para a frente.
25 তোমাদের পূর্বপুরুষরা মিশর ছেড়ে যাবার দিন থেকে এখন পর্যন্ত আমি তোমাদের কাছে ভৃত্যদের পাঠিয়েছিলাম| আমার ভৃত্যরা হল ভাববাদী| আমি তাদের বার বার তোমাদের কাছে পাঠিয়েছি|
25 Desde o dia em que os pais de vocês saíram da terra do Egito até hoje, muitas e muitas vezes, todos os dias, eu lhes enviei todos os meus servos, os profetas.
26 কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি| আমার কথায় মনোযোগ দেবার জন্য তাদের কান পাতেনি| জেদের বশে তারা তাদের পিতাদের চেয়েও আরও বেশী করে অসৎ কাজ করেছে|
26 Mas vocês não quiseram me ouvir, nem atenderam; foram teimosos e fizeram pior do que os seus pais.
27 “যিরমিয়, তুমি যিহূদার লোকদের এই কথাগুলি বলবে| কিন্তু তারা তোমার কথা শুনবে না| তুমি তাদের ডাকলে তারা উত্তর দেবে না|
27 — Portanto, Jeremias, você dirá a eles todas estas palavras, mas eles não lhe darão ouvidos; você os chamará, mas eles não responderão.
28 সুতরাং তোমাকে বলতেই হবে: এই দেশ প্রভু ঈশ্বরের আদেশ মেনে চলেনি| এই জাতির লোকরা ঈশ্বরের শিক্ষামালা শোনেনি| সত্যিকারের শিক্ষা কাকে বলে এরা জানে না|
28 Então você lhes dirá: “Esta é a nação que não dá ouvidos à voz do Senhor , seu Deus, e não aceita a disciplina. A verdade desapareceu; foi eliminada da sua boca.”
29 “যিরমিয়, তুমি তোমার চুল কেটে ফেল এবং তা ছুঁড়ে ফেলে দাও| তারপর অনাবৃত পাহাড়ের চূড়ায় ওঠ এবং আর্ত্তনাদ করে কাঁদো| কারণ, প্রভু এই প্রজন্মের লোকদের প্রত্যাখ্যান করেছেন এবং এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন| প্রচণ্ড রুদ্ধ হয়ে তিনি তাদের শাস্তি দেবেন|
29 “Corte os seus cabelos consagrados, ó Jerusalém, e jogue-os fora. Comece a prantear sobre o alto dos montes, porque o e abandonou a geração que é objeto do seu furor.”
30 তুমি এগুলো করো কারণ আমি দেখেছি যে যিহূদার লোকরা শয়তানি কাজ করে চলেছে|” এই হল প্রভুর বার্তা| “তারা তাদের মূর্ত্তি প্রতিষ্ঠা করেছে| এবং আমি সেই সব মূর্ত্তিদের ঘৃণা করি| তারা আমার নামাঙ্কিত মন্দিরে এই মূর্ত্তিগুলি প্রতিষ্ঠা করেছে| তারা আমার গৃহ অপবিত্র করেছে|
30 — Porque os filhos de Judá fizeram o que era mau aos meus olhos, diz o Senhor . Puseram os seus ídolos abomináveis no templo que se chama pelo meu nome, para o contaminarem.
31 তারা বেনহিন্নোম উপত্যকায় তোফত নামক সুউচ্চ স্থান নির্মাণ করেছে| এই সব জায়গার লোকেরা তাদের নিজেদের ছেলেমেয়েদের হত্যা করেছে| তারা তাদের হোমবলি হিসেবে উৎসর্গ করেছে| কিন্তু আমি তাদের এই দুষ্ট কাজ করতে আদেশ দিইনি| আমি এমন একটা জিনিষের কথা কখনও ভাবিইনি|
31 Edificaram os altos de Tofete, no vale de Ben-Hinom, para queimarem em sacrifício os seus filhos e as suas filhas, algo que nunca ordenei, nem me passou pela mente.
32 তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি| এমন দিন আসছে যেদিন লোকে এই জায়গাকে তোফত বা বেনহিন্নোমের উপত্যকা বলে আর ডাকবে না| তারা একে গণহত্যার উপত্যকা বলে ডাকবে| তারা এরকম একটি নামকরণ করবে কারণ তারা তোফতে মৃতদেহ কবর দেবে যতক্ষণ পর্যন্ত আর কোন মৃতদেহ কবর দেওয়ার জায়গা না থাকে|
32 Portanto, eis que virão dias, diz o Senhor , em que já não se chamará Tofete, nem vale de Ben-Hinom, mas o vale da Matança. Os mortos serão sepultados em Tofete por não haver outro lugar.
33 মৃতদেহগুলি খোলা আকাশের নীচে পড়ে থাকবে| আর সেই মৃতদেহগুলি ছিঁড়ে খাবে আকাশের শকুন ও বনের পশুরা| ঐ শকুন ও পশুদের তাড়া করার মতো কেউ বেঁচে থাকবে না|
33 Os cadáveres deste povo servirão de alimento às aves dos céus e aos animais selvagens; e não haverá ninguém que os espante.
34 আমি জেরুশালেমের রাস্তা থেকে এবং যিহূদার শহরগুলি থেকে সমস্ত সুখ এবং আনন্দ কেড়ে নেব| ঐ জায়গাগুলিতে আর কখনও বর ও কনের গলা শোনা যাবে না| দেশটি মরুভূমিতে পরিণত হবে|”
34 Farei cessar nas cidades de Judá e nas ruas de Jerusalém o som das festas e da alegria, a voz do noivo e a voz da noiva; porque a terra ficará em ruínas.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 7, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.