Jeremias 33

পবিত্র বাইবেল (BEN2006) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 প্রভুর কাছ থেকে দ্বিতীয় বারের জন্য এই বার্তা এলো যিরমিয়র কাছে| যিরমিয় তখনও রক্ষীদের উঠোনে কারারুদ্ধ|
1 E veio a palavra do Senhor a Jeremias, segunda vez, estando ele ainda encerrado no pátio da guarda, dizendo:
2 প্রভুই বিশ্বকে সৃষ্টি করেছিলেন এবং তিনিই বিশ্বকে রক্ষা করেছেন| প্রভু হল তার নাম| প্রভু বলেছেন,
2 Assim diz o Senhor que faz isto, o Senhor que forma isto, para o estabelecer ( o seu nome): é Senhor .
3 ‘যিহূদা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনার উত্তর দেব| আমি তোমাকে গুরুত্বপূর্ণ গোপন কথা বলব| যে কথা এর আগে তুমি শুনতে পাওনি|’
3 Clama a mim, e responder-te-ei e anunciar-te-ei coisas grandes e firmes, que não sabes.
4 প্রভু হলেন ইস্রায়েলের ঈশ্বর| যিহূদার রাজপ্রাসাদ এবং জেরুশালেমের ঘরবাড়ি সম্বন্ধে প্রভু এই কথাগুলি বলেছেন| শত্রুরা ঐ সমস্ত ঘরবাড়ি ভেঙে ফেলবে| শত্রুরা ঐ সমস্ত শহরে প্রাচীর ভেঙে ফেলে তরবারি হাতে শহরের অভ্যন্তরের বাসিন্দাদের সঙ্গে যুদ্ধ করবে|
4 Porque assim diz o Senhor , o Deus de Israel, sobre as casas desta cidade e sobre as casas dos reis de Judá, que foram derribadas com os trabucos e à espada.
5 “‘জেরুশালেমের লোকরা অসংখ্য খারাপ কাজ করেছে| আমি তাদের প্রতি রুদ্ধ| আমি তাদের বিরুদ্ধে চলে গিয়েছি| তাই আমি অসংখ্য মানুষকে হত্যা করব| যখন বাবিলের সৈন্যদল জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তখন জেরুশালেমের বাড়ীগুলোতে মৃতদেহ পড়ে থাকবে|
5 Eles entraram a pelejar contra os caldeus, mas para que os encha de cadáveres de homens, que feri na minha ira e no meu furor, porquanto escondi o rosto desta cidade, por causa de toda a sua maldade.
6 “‘কিন্তু তখন আমি তাদের সারিয়ে দেব| ফিরিয়ে দেব তাদের আনন্দ ও শান্তিপূর্ণ জীবন|
6 Eis que eu farei vir sobre ela saúde e cura, e os sararei, e lhes manifestarei abundância de paz e de verdade.
7 তারপর আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের তাদের দেশে ফিরিয়ে আনব| অতীতের মতো আবার আমি তাদের শক্তিশালী করে তুলব|
7 E removerei o cativeiro de Judá e o cativeiro de Israel e os edificarei como no princípio;
8 তারা আমার বিরুদ্ধে যে পাপ করেছিল সব পাপ আমি ধুয়ে দেব| তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল কিন্তু আমি তাদের ক্ষমা করে দেব|
8 e os purificarei de toda a sua maldade com que pecaram contra mim e perdoarei todas as suas iniquidades com que pecaram contra mim e com que transgrediram contra mim.
9 তখন জেরুশালেম আবার অপূর্ব হয়ে উঠবে| সেখানে লোকরা খুশীতে আনন্দ করবে| অন্য জাতির লোকেরা যখন ভালো কাজগুলির কথা, যেগুলো আমি জেরুশালেমের জন্য করছি শুনতে পাবে, তখন তারা আমার প্রশংসা করবে| আমি জেরুশালেমে যে সমৃদ্ধি ও শান্তি আনছি তার জন্য জাতিগুলি আমাকে ভয় ও শ্রদ্ধা করবে|’
9 E esta cidade me servirá de nome de alegria, de louvor e de glória, entre todas as nações da terra que ouvirem todo o bem que eu lhe faço; e espantar-se-ão e perturbar-se-ão por causa de todo o bem e por causa de toda a paz que eu lhe dou.
10 “লোকরা, তোমরা বলছো, ‘আমাদের দেশতো এখন শূন্য মরুভূমি| এখানে প্রাণের কোন চিহ্ন নেই|’ জেরুশালেমের পথ সমূহে এবং যিহূদার শহরগুলিতে কোন শব্দ শোনা যাচ্ছে না| কিন্তু খুব শীঘ্রই তোমরা এই জায়গাগুলিতে শব্দ শুনতে পাবে|
10 Assim diz o Senhor : Neste lugar (de que vós dizeis que está deserto, sem homens nem animais), nas cidades de Judá e nas ruas de Jerusalém, que estão assoladas, sem homens, sem moradores e sem animais, ainda se ouvirá
11 গানের শব্দ এবং উৎসবের শব্দ শোনা যাবে| বর ও কনের আনন্দপূর্ণ কোলাহল শোনা যাবে| লোকরা তাদের উপহার সামগ্রী নিয়ে মন্দিরে আসবে| তারা বলবে, ‘সর্বশক্তিমান প্রভুর প্রশংসা করো কারণ তিনি ভালো| তাঁর সত্যকার ভালবাসা চিরকাল প্রবহমান|’ ওরা একথা বলবে কারণ আমি আবার যিহূদার ভালো করব| সে জায়গা আগের মত হয়ে যাবে|” প্রভু এই কথাগুলি বললেন|
11 a voz de gozo, e a voz de alegria, e a voz de noivo, e a voz de esposa, e a voz dos que dizem: Louvai ao Senhor dos Exércitos, porque bom é o Senhor , porque a sua benignidade é para sempre; e a voz dos que trazem louvor à Casa do Senhor ; pois farei que torne o cativeiro da terra como no princípio, diz o Senhor .
12 প্রভু সর্বশক্তিমান বললেন, “এখন এই জায়গা শূন্য| এখানে এখন কোন প্রাণী যাবে না | কিন্তু যিহূদার প্রত্যেকটি শহরে লোক বাস করবে| সেখানে থাকবে মেষপালকরা| থাকবে পশুচারণের তৃণভূমি| সেখানে মেষপালকরা মেষের পালকে চরাবে|
12 Assim diz o Senhor dos Exércitos: Ainda neste lugar que está deserto, sem homens e sem animais e em todas as suas cidades haverá uma morada de pastores que façam repousar o gado.
13 মেষপালক যেমন তার মেষ গোনে, লোকরা তেমনি সর্বত্র তাদের মেষ গুনবে- পাহাড়ী দেশে, পশ্চিমের পাদদেশে, নেগেভে এবং যিহূদার অন্যান্য সব শহরগুলিতেও|”
13 Nas cidades das montanhas, e nas cidades das planícies, e nas cidades do Sul, e na terra de Benjamim, e nos contornos de Jerusalém, e nas cidades de Judá, ainda passará o gado pelas mãos dos contadores, diz o Senhor .
14 এই হল প্রভুর বার্তা: “আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলাম| আমার সেই প্রতিশ্রুতি পালনের সময় আসছে|
14 Eis que vêm dias, diz o Senhor , em que cumprirei a palavra boa que falei à casa de Israel e à casa de Judá.
15 আমি দায়ুদের পরিবার থেকে একটি ভালো ‘শাখাকে’ বৃদ্ধি করব| সেই ‘শাখা’ বেড়ে উঠবে এবং দেশের জন্য সঠিক এবং ভাল কাজসমূহ করবে|
15 Naqueles dias e naquele tempo, farei que brote a Davi um Renovo de justiça, e ele fará juízo e justiça na terra.
16 এই ‘শাখার’ সময় যিহূদার লোকরা বেঁচে যাবে| জেরুশালেমের লোকেরা নিরাপদে বসবাস করতে পারবে| সেই ‘শাখার’ নাম হল: ‘প্রভু মঙ্গলময|’”
16 Naqueles dias, Judá será salvo, e Jerusalém habitará seguramente; e este é o nome que lhe chamarão: O Senhor É Nossa Justiça.
17 প্রভু বলেছেন, “দায়ুদ পরিবারের একজন ইস্রায়েলের সিংহাসনে সর্বদা শাসন করবে|
17 Porque assim diz o Senhor : Nunca faltará a Davi varão que se assente sobre o trono da casa de Israel,
18 এবং যাজকগণ হবে সর্বদা লেবীয় পরিবার থেকে| ঐ যাজকগণ সর্বদাই আমার সামনে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলি দেবে|”
18 nem aos sacerdotes levíticos faltará varão diante de mim, para que ofereça holocausto, e queime oferta de manjares, e faça sacrifício todos os dias.
19 প্রভুর এই বার্তা এলো যিরমিয়র কাছে|
19 E veio a palavra do Senhor a Jeremias, dizendo:
20 প্রভু বললেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার একটি চুক্তি আছে| তারা একইভাবে বরাবর ঘুরে ফিরে আসবে| তোমরা এই চুক্তি বদল করতে পারবে না| দিন ও রাত্রি সঠিক সময়েই আসবে|
20 Assim diz o Senhor : Se puderdes invalidar o meu concerto do dia, e o meu concerto da noite, de tal modo que não haja dia e noite a seu tempo,
21 তোমরা যদি এই বন্দোবস্ত বদল করতে পারো তাহলে তোমরা দায়ুদ ও লেবীয় পরিবারের সঙ্গে আমার যে চুক্তি তাও বদলে দিতে পারবে| তখন আর দায়ুদ ও লেবীয় পরিবারের উত্তরপুরুষরা রাজা বা যাজক হবে না|
21 também se poderá invalidar o meu concerto com Davi, meu servo, para que não tenha filho que reine no seu trono, como também com os levitas sacerdotes, meus ministros.
22 কিন্তু আমার সেবক দায়ুদ ও লেবীয় পরিবারগোষ্ঠীর অসংখ্য উত্তরপুরুষ দেব| তারা সংখ্যায় আকাশের তারাদের মতো অগণিত হবে, হবে সমুদ্রপৃষ্ঠের নীচের বালুকণার মতো যা কেউ কোনদিন গুনে শেষ করতে পারবে না|”
22 Como não se pode contar o exército dos céus, nem medir-se a areia do mar, assim multiplicarei a descendência de Davi, meu servo, e os levitas que ministram diante de mim.
23 প্রভুর এই বার্তা যিরমিয় গ্রহণ করল:
23 E veio ainda a palavra do Senhor a Jeremias, dizendo:
24 “যিরমিয়, তুমি কি শুনতে পাচ্ছো লোকরা কি বলছে? ঐ লোকরা বলছে, ‘প্রভু ইস্রায়েল ও যিহূদার দুই পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছেন| প্রভু তাদের নির্বাচন করেছেন, কিন্তু এখন তিনি তাদের একটি জাতি বলে গ্রহণ করেন না|’”
24 Não tens visto o que este povo fala, dizendo: As duas gerações que o Senhor elegeu, agora as rejeitou? E desprezam o meu povo, como se não fora já um povo diante deles.
25 প্রভু বলেছেন, “দিন ও রাত্রির সঙ্গে আমার বন্দোবস্ত যদি না স্থায়ী হয় এবং যদি আমি পৃথিবী ও আকাশের জন্য বিধি তৈরী না করতাম, তাহলে হয়তো আমি ঐ লোকদের ত্যাগ করতাম|
25 Assim diz o Senhor : Se o meu concerto do dia e da noite não permanecer, e eu não puser as ordenanças dos céus e da terra,
26 তাহলে যাকোবের উত্তরপুরুষদের কাছ থেকেও সরে যেতাম এবং তাহলে হয়তো আমি দায়ুদের উত্তরপুরুষদের অব্রাহাম, ইসহাক এবং যাকোবের উত্তরপুরুষদের শাসন করতে দিতাম না| কিন্তু দায়ুদ হল আমার সেবক এবং আমি ঐ লোকদের প্রতি দয়া দেখাব| আমি ওদের জন্য ভালো কিছু ঘটিয়ে দেব|”
26 também rejeitarei a descendência de Jacó e de Davi, meu servo, de modo que não tome da sua semente quem domine sobre a semente de Abraão, Isaque e Jacó; porque removerei o seu cativeiro e apiedar-me-ei deles.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 33, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.