Jeremias 32
পবিত্র বাইবেল (BEN2006) vs NVT
1 যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্ব কালে প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে| নবূখদ্রিত্সর যখন রাজা হিসেবে 18 বছর পূর্ণ করেছেন তখন সিদিকিয় রাজা হিসেবে 10 বছরে পা দিয়েছেন|
1 Jeremias recebeu esta mensagem do S enhor no décimo ano do reinado de Zedequias, rei de Judá. Esse também foi o décimo oitavo ano do reinado de Nabucodonosor.
2 সেই সময় বাবিলের সৈন্যরা জেরুশালেম শহরের চারদিকে ঘিরে ধরেছিল এবং যিরমিয় কয়েদ হিসেবে রক্ষীদের উঠোনে ছিল| এই উঠোনটি যিহূদার রাজার প্রাসাদে ছিল|
2 Nessa ocasião, o exército babilônio cercava Jerusalém, e Jeremias estava preso no pátio da guarda, no palácio real.
3 (যিহূদার রাজা যিরমিয়কে সেখানে কারাবন্দী করে রেখেছিল কারণ সে তার পূর্ব থেকে করা ভাববাণী পছন্দ করত না| যিরমিয় বলেছিল, “প্রভু বলেছেন: ‘আমি শীঘ্রই বাবিলের রাজাকে জেরুশালেম দিয়ে দেব| নবূখদ্রিত্সর এই শহরকে অধিগ্রহণ করবে|
3 Zedequias, rei de Judá, o havia colocado ali e perguntado por que ele continuava a anunciar esta profecia: “Assim diz o S enhor : ‘Estou prestes a entregar esta cidade ao rei da Babilônia, e ele a conquistará.
4 যিহূদার রাজা সিদিকিয়, বাবিলের সৈন্যদের হাত থেকে পালাতে সক্ষম হবে না| সৈন্যরা তাকে নবূখদ্রিত্সরের হাতে তুলে দেবে| এবং দুই রাজা মুখোমুখি কথা বলবে| সিদিকিয় স্বচক্ষে নবূখদ্রিত্সরকে দেখতে পারবে|
4 O rei Zedequias será capturado pelos babilônios e levado para falar face a face com o rei da Babilônia.
5 বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে| আমি তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত সিদিকিয় বাবিলেই থাকবে|’ এই হল প্রভুর বার্তা| ‘তোমরা যদি বাবিলের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ কর, তোমরা তাদের ওপর জিততে সক্ষম হবে না|’”)
5 O rei levará Zedequias para a Babilônia, onde lidarei com ele’, diz o S enhor . ‘Vocês não serão bem-sucedidos se lutarem contra os babilônios’”.
6 যিরমিয় যখন বন্দী ছিল তখন সে বলেছিল, “প্রভুর বার্তা আমার কাছে এসেছিল| এই হল সেই বার্তা:
6 Nesse tempo, o S enhor me enviou uma mensagem:
7 ‘যিরমিয়, তোমার খুড়তুতো ভাই, হনমেল শীঘ্রই তোমার কাছে আসবে| হনমেল হল তোমার কাকা শল্লুমের পুত্র| হনমেল এসে বলবে, “যিরমিয়, অনাথোত শহরের কাছে আমার জমিটা তুমি কিনে নাও| তুমি আমার নিকট আত্মীয় বলেই তোমাকে এই প্রস্তাব দিচ্ছি| জমিটা কেনার অধিকার এবং দায়িত্ব তোমার|’”
7 “Seu primo Hanameel, filho de Salum, virá e lhe dirá: ‘Compre meu campo em Anatote. Pela lei, você tem direito de comprá-lo antes que eu o ofereça a outro’”.
8 “প্রভু যা বলেছিলেন তাই ঘটল| আমার খুড়তুতো ভাই হনমেল রক্ষীদের উঠোনে আমার কাছে এলো এবং বলল, ‘যিরমিয় তুমি আমার অনাথোত শহরের কাছে বিন্যামীন পরিবারগোষ্ঠীর সীমানার অন্তর্ভুক্ত জমিটা কিনে নাও| এটা তোমার অধিকার ও দায়িত্ব| তাই তুমি তোমার জন্য জমিটা কিনে নাও|’
8 Exatamente como o S enhor tinha dito, meu primo Hanameel veio me visitar na prisão e disse: “Compre meu campo em Anatote, na terra de Benjamim. Pela lei, você tem direito de comprá-lo antes que eu o ofereça a outro. Portanto, compre-o para si”. Então entendi que a mensagem que eu tinha ouvido era do S enhor .
9 আমি হনমেলের কাছ সুক অনাথোত শহরের জমিটা কিনলাম| জমির দাম হিসেবে আমি হনমেলকে 17 শ্কেল রৌপ্যমুদ্রা দিয়েছিলাম|
9 Assim, comprei o campo em Anatote e paguei a Hanameel dezessete peças de prata.
10 আমি সেই জমি বিক্রীর চুক্তিপত্রে সই করে তা যত্ন করে তুলে রেখে দিলাম| জমি বিক্রীর সময় আমি কয়েকজনকে সাক্ষী হিসাবেও উপস্থিত রেখেছিলাম| দাম মেটানোর সময়, যখন আমি রূপাটি ওজন করছিলাম তারাও উপস্থিত ছিল|
10 Assinei e selei a escritura diante de testemunhas, pesei a prata e lhe paguei.
11 তারপর আমি সীলমোহর করা একটি প্রত্যযিত নকল প্রমাণপত্র নিলাম আর একটি সীলমোহর বিহীন প্রতিলিপি নিলাম|
11 Em seguida, peguei a escritura selada e uma cópia não selada com os termos e as condições da compra
12 এবং সেগুলি আমি বারূকের হাতে তুলে দিলাম| বারূক হল নেরিযের পুত্র| নেরিযে ছিল মহসেয়ের পুত্র| সীলমোহর করা প্রতিলিপিতে আমার জমি কেনার সমস্ত চুক্তি ও শর্ত লেখা ছিল| আমি যখন বারূককে সেই সীলমোহর করা দলিলের প্রতিলিপি দিচ্ছিলাম তখন সেখানে হনমেল সহ অন্যান্য সাক্ষীরাও উপস্থিত ছিল| সাক্ষীরাও জমি কেনার চুক্তি পত্রে সই করেছিল| যিহূদার আরও অনেক লোক সেখানে উপস্থিত ছিল|
12 e as entreguei a Baruque, filho de Nerias, neto de Maaseias. Fiz tudo isso na presença de meu primo Hanameel, das testemunhas que assinaram a escritura e dos homens de Judá que estavam no pátio da guarda.
13 তাদের প্রত্যেকের উপস্থিতিতে আমি বারূককে বললাম:
13 Então, na presença deles, disse a Baruque:
14 “ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান বলেছেন: ‘সীলমোহর করা ও সীলমোহর বিহীন দুটি প্রতিলিপিই নাও এবং দুটোকেই একটি মাটির পাত্রে রাখো| এভাবে রাখলে জমি বিক্রিরি দলিলের প্রতিলিপিগুলি দীর্ঘদিন ঠিক থাকবে, নষ্ট হবে না|’
14 “Assim diz o S enhor dos Exércitos, o Deus de Israel: ‘Pegue a escritura selada e a cópia não selada e coloque-as num vaso de barro, a fim de conservá-las por muito tempo’.
15 সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘ভবিষ্যতে আমার লোকরা আবার ইস্রায়েলে বাড়ি, জমি ও দ্রাক্ষাকুঞ্জ কিনবে|’”
15 Pois assim diz o S enhor dos Exércitos, o Deus de Israel: ‘Algum dia, as pessoas voltarão a ter propriedades nesta terra e comprarão e venderão casas, vinhedos e campos’”.
16 বারূকের হাতে ঐ দলিল তুলে দেবার পর প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম:
16 Depois que entreguei os documentos a Baruque, filho de Nerias, orei ao S enhor :
17 “প্রভু ঈশ্বর আপনি আপনার বিরাট শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এই আকাশ ও পৃথিবী| আপনার পক্ষে কিছুই করা খুব একটা শক্ত নয়|
17 “Ó Soberano S enhor ! Tu fizeste os céus e a terra com tua mão forte e teu braço poderoso. Nada é difícil demais para ti!
18 প্রভু আপনি হাজার হাজার লোকের প্রতি বিশ্বস্ত ও দয়ালু| কিন্তু আবার আপনিই সেইজন যিনি পিতাদের পাপসমূহের জন্য তাদের সন্তানদের শাস্তি দিচ্ছেন| হে মহান ও শক্তিশালী ঈশ্বর, আপনার নাম হল প্রভু সর্বশক্তিমান|
18 Mostras tua bondade a milhares de pessoas, mas também permites que as consequências do pecado de uma geração recaiam sobre a geração seguinte. Tu és Deus grande e poderoso, o S enhor dos Exércitos.
19 আপনি পরিকল্পনা মত মহান কাজ করেছেন| প্রভু, লোকরা যা করে আপনি তা সবই দেখতে পান| সৎ মানুষকে পুরস্কৃত করছেন আবার অসৎ মানুষকে তার যোগ্য শাস্তি দিচ্ছেন|
19 Tens toda sabedoria e fazes grandes milagres. Vês a conduta de todos e lhes dás o que merecem.
20 প্রভু আপনি মিশরে শক্তিশালী অলৌকিক ঘটনা ঘটিয়েছেন| এমনকি আজও আপনি আপনার শক্তির মহিমা প্রকাশ করছেন| ইস্রায়েলেও ঘটিয়েছেন অলৌকিক ঘটনা| যেখানে মানুষ সেখানেই আপনি আপনার অলৌকিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন| আপনি আপনার এই মৌলিক ক্ষমতার জন্যই বিখ্যাত|
20 Realizaste sinais e maravilhas na terra do Egito, feitos lembrados ainda hoje. E continuas a fazer grandes milagres em Israel e em todo o mundo. Por isso o teu nome é famoso até hoje.
21 আপনার ক্ষমতা কল্পনাতীত| আপনি আপনার শক্তিশালী অলৌকিক ক্ষমতা ও বিস্ময়কর ভয়ঙ্কর ক্ষমতা প্রয়োগ করে মিশর থেকে আপনার লোকদের ইস্রায়েলে নিয়ে এসেছিলেন|
21 “Tiraste Israel do Egito com sinais e maravilhas, com mão forte e braço poderoso e com grande terror.
22 “প্রভু আপনি ইস্রায়েলের লোকদের এই দেশ দিয়েছেন| এই সেই দেশ যেটি বহু বছর আগে আপনি তাদের পূর্বপুরুষদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| এটি একটি দেশ যেখানে দুধ ও মধু বয়ে যাচ্ছে|
22 Deste ao povo de Israel esta terra que havias prometido a seus antepassados muito tempo atrás, terra que produz leite e mel com fartura.
23 ইস্রায়েলের লোকরা এই দেশে এসে দেশটিকে নিজেদের করে নিয়েছিল কিন্তু আপনাকে তারা মান্য করেনি| তারা আপনার পাঠ ও শিক্ষাকে অনুসরণ করেনি| তারা আপনার নির্দেশ মেনে চলেনি| তাই ইস্রায়েলের লোকদের ওপর আপনি এই সব সাংঘাতিক ব্যাপারগুলি সংঘটিত করিয়েছেন|
23 Nossos antepassados vieram e tomaram posse da terra, mas não quiseram te obedecer nem seguir tuas instruções. Não fizeram nada do que lhes ordenaste. Por isso enviaste sobre eles esta terrível calamidade.
24 “এবং তখন এই শহর শত্রু পরিবেষ্টিত| সৈন্যরা জাঙ্গাল নির্মাণ করছে যাতে তারা জেরুশালেম শহরের প্রাচীরগুলোর ওপর চড়তে পারে এবং তাকে অবরোধ করতে পারে| তরবারি, অনাহার এবং ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে বাবিলের সৈন্যরা জেরুশালেমকে পরাজিত করবে| বাবিলের সৈন্যরা এখন আক্রমণ করতে এগিয়ে আসছে| প্রভু, আপনি বলেছিলেন এই ঘটনা ঘটবে| এখন দেখুন কি কি ঘটছে|
24 “Vê como foram construídas rampas junto aos muros da cidade! Por meio de guerra, fome e doença, a cidade será entregue aos babilônios, que a conquistarão. Tudo aconteceu exatamente como anunciaste.
25 “প্রভু আমার চারিদিকে এমন দুরবস্থা কিন্তু আপনি আমাকে বলেছেন, ‘যিরমিয়, সাক্ষীর উপস্থিতিতে রৌপ্য মুদ্রার বিনিময়ে ঐ জমিটা কিনে নাও|’ আপনি আমাকে এ কথা বলছেন যখন বাবিলের সৈন্যদল শহর আক্রমণ করবার জন্য প্রস্তুত| তাহলে কেন আমি এই অবস্থায় জমি কিনে অর্থ নষ্ট করব?”
25 E, no entanto, ó Soberano S enhor , ordenaste que eu comprasse o campo e pagasse um bom preço por ele diante destas testemunhas, embora a cidade esteja prestes a ser entregue aos babilônios”.
26 তখন প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে:
26 Então Jeremias recebeu esta mensagem do S enhor :
27 “যিরমিয়, আমি প্রভু, আমি প্রতিটি জীবন্ত বস্তুর ঈশ্বর| যিরমিয়, তুমি জান, আমার পক্ষে কোন কিছুই অসম্ভব নয়|”
27 “Eu sou o S enhor , o Deus de toda a humanidade. Acaso alguma coisa é difícil demais para mim?
28 প্রভু আরো বলেছিলেন, “শীঘ্রই আমি বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে জেরুশালেম দিয়ে দেব| বাবিলের সৈন্যরা জেরুশালেম শহর অধিগ্রহণ করে নেবে|
28 Portanto, assim diz o S enhor : Entregarei esta cidade aos babilônios e a Nabucodonosor, rei da Babilônia, e ele a conquistará.
29 বাবিলের সৈন্যরা ইতিমধ্যেই আক্রমণ করেছে| তারা জেরুশালেম শহরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেবে| এই শহরের লোকরা তাদের বাড়িগুলির মাথায় বালের মূর্ত্তিগুলি রেখেছে, তাকে নৈবেদ্য উৎসর্গ করেছে, পূজো করেছে এবং অন্যান্য দেবতাদের পেয় নৈবেদ্য উৎসর্গ করে আমাকে রুদ্ধ করে তুলেছে| বাবিলের সৈন্যরা সেই ইমারত্গুলিকে পুড়িয়ে ছাই করে দেবে|
29 Os babilônios que estão cercando os muros entrarão na cidade e a incendiarão. Queimarão todas as casas em que o povo provocou minha ira queimando incenso a Baal em seus terraços e apresentando ofertas derramadas a outros deuses.
30 আমি সবকিছু লক্ষ্য রাখছি| দেখছি যিহূদা ও ইস্রায়েলের লোকরা অসংখ্য পাপ কাজ করে যাচ্ছে| যৌবন থেকেই তারা খারাপ কাজ করে আসছে| তাদের এই কাজই আমাকে রুদ্ধ করে তুলেছে| তারা তাদের নিজেদের হাতে তৈরী মূল্যহীন দেবতাদের পূজো করেছে| সেই কারণে আমি খুব রুদ্ধ হয়েছি|” এই হল প্রভুর বার্তা|
30 Desde o princípio, Israel e Judá fizeram somente o mal. Provocaram minha ira com suas maldades”, diz o S enhor .
31 “জেরুশালেম নির্মিত হবার সময় থেকে আজ পর্যন্ত সেখানকার লোকরা আমাকে রুদ্ধ করেছে| আমি এতো রুদ্ধ যে আমি আর জেরুশালেমকে সহ্য করতে পারছি না| অতএব ওটাকে আমার চোখের সামনে থেকে আমায় সরাতে হবে|
31 “Desde o dia em que esta cidade foi construída até hoje, não fez outra coisa senão despertar minha fúria, por isso estou decidido a me livrar dela.
32 আমি জেরুশালেমকে ধ্বংস করব কারণ যিহূদা এবং জেরুশালেমের লোকরা অনেক অসৎ কাজ করেছে| যিহূদা এবং জেরুশালেমের মানুষ, রাজা, নেতৃবৃন্দ, যাজক এবং ভাববাদীরা প্রত্যেকে আমাকে রুদ্ধ করে তুলেছে|
32 “Os pecados de Israel e de Judá — os pecados do povo de Jerusalém, dos reis, dos oficiais, dos sacerdotes e dos profetas — provocaram minha ira.
33 “আমার কাছে সাহায্যের জন্য ওই লোকদের আসা উচিৎ ছিল| কিন্তু তারা আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল| আমি তাদের বার বার শেখাবার চেষ্টা করেছিলাম| কিন্তু তারা আমার কথা শোনে নি| আমি চেষ্টা করেছি তাদের শুধরে দিতে| কিন্তু তারা আমার কথা শুনতে চায় নি|
33 Meu povo deu as costas para mim e se recusou a voltar. Embora eu os tenha ensinado repetidamente, não quiseram receber instrução nem obedecer.
34 তারা তাদের মূর্ত্তিগুলি গড়েছিল যেটা আমি ঘৃণা করি| তারা তাদের মূর্ত্তিগুলোকে আমার নামাঙ্কিত মন্দিরে প্রতিষ্ঠা করেছিল| এই ভাবে তারা আমার মন্দির ‘অপবিত্র’ করে তুলেছিল|
34 Colocaram seus ídolos detestáveis em meu templo e o profanaram.
35 “তারা বিন-হিন্নোম উপত্যকায় বাল মূর্ত্তির জন্য উচ্চস্থানসমূহ গড়েছিল| পূজার ঐ সব জায়গাগুলিতে মোলকের মূর্ত্তিকে হোমবলি নৈবেদ্য দেবার জন্য তারা তাদের সন্তানদের পোড়াত| আমি তাদের এসব করার নির্দেশ দিইনি| আমি কখনো ভাবতেও পারি নি যে যিহূদার মানুষ এরকম ভয়ঙ্কর কাজ করতে পারে|
35 Construíram lugares de adoração a Baal no vale de Ben-Hinom e ali sacrificaram seus filhos e filhas a Moloque. Jamais ordenei tamanha maldade; nunca me passou pela mente! Esse terrível mal fez Israel pecar.”
36 “তোমরা বলছো, ‘বাবিলের রাজা জেরুশালেম অধিগ্রহণ করবে| তরবারি, অনাহার ও ভয়ঙ্কর মহামারীর আঘাতে জেরুশালেমের পরাজয় ঘটবে|’ কিন্তু প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন:
36 “Agora, quero dizer algo mais a respeito desta cidade. Vocês afirmam: ‘Ela será entregue ao rei da Babilônia por meio de guerra, fome e doença’. Mas assim diz o S enhor , o Deus de Israel:
37 ‘আমি যিহূদা, ইস্রায়েলের লোকদের তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছি| তাদের ওপর আমি প্রচণ্ড রুদ্ধ ছিলাম| কিন্তু আমিই আবার তাদের এখানে ফিরিয়ে আনব| আমি আবার তাদের সমস্ত দেশগুলি থেকে, যেখানে আমি তাদের যেতে বাধ্য করেছিলাম, সেখান থেকে সংগ্রহ করব এবং তাদের এখানে ফিরিয়ে আনব এবং তাদের শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে দেব|
37 Certamente trarei meu povo de volta de todas as nações entre as quais o espalhei em minha fúria. Eu os trarei de volta para este lugar e farei que vivam em segurança.
38 যিহূদা এবং ইস্রায়েলের লোকরা হবে আমার লোক আর আমি হব তাদের ঈশ্বর|
38 Eles serão o meu povo, e eu serei o seu Deus.
39 আমি ঐ সব লোকেদের মধ্যে এক হবার ইচ্ছা আরোপ করব| তাদের সকলের একটাই লক্ষ্য থাকবে এবং তা হল আমাকে সারা জীবন উপাসনা করে যাওয়া| আমাকে উপাসনা করার ফলে এবং সম্মান করার ফলে তাদের এবং তাদের সন্তানদের ভালো করবে|
39 Eu lhes darei um só coração e um só propósito: adorar-me para sempre, para o seu próprio bem e para o bem de seus descendentes.
40 “‘যিহূদা ও ইস্রায়েলের মানুষদের সঙ্গে আমি একটি চুক্তি করব| এই চুক্তি চির কালের জন্য বহাল থাকবে| এই চুক্তিতে আমি ওদের কাছ থেকে নিজেকে কখনো সরিয়ে নেব না| আমি তাদের প্রতি সর্বদা মঙ্গলকর থাকব| তারা যাতে আমাকে সম্মান করতে চায় আমি তাদের তাই করব| ওরাও কখনও আমার কাছ থেকে দূরে সরে যাবে না|
40 Estabelecerei com eles uma aliança permanente: jamais deixarei de lhes fazer o bem. Porei em seu coração o desejo de me adorar, e eles nunca se afastarão de mim.
41 তারা আমাকে খুশী করবে| আমিও আনন্দের সঙ্গে ওদের জন্য ভালো কাজ করব| আমি নিশ্চিত ভাবে ওদের এখানে নিয়ে এসে বড় করে তুলবো| আমি এগুলো করব আমার হৃদয় ও আত্মা দিয়ে|’”
41 Terei alegria em lhes fazer o bem e os plantarei nesta terra firmemente, de todo o coração.
42 প্রভু যা বলেন তা হল এই: “ঠিক যেমন আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের জীবনে বিপর্যয় এনেছিলাম সেই ভাবেই আমি তাদের ভালোও করব| আমি তাদের জন্য ভাল কাজ করার প্রতিশ্রুতি দিলাম|
42 “Assim diz o S enhor : Assim como trouxe todas essas calamidades sobre eles, também lhes farei todo o bem que prometi.
43 তোমরা বলছো: ‘বাবিলের সৈন্য এদেশকে একটি শূন্য মরুভূমিতে পরিণত করেছে| এখানে কোন প্রাণের স্পন্দন নেই|’ কিন্তু ভবিষ্যতে মানুষ এখানেই বাস করার জন্য জমি কিনবে|
43 Campos voltarão a ser comprados e vendidos nesta terra sobre a qual hoje vocês dizem: ‘Foi arrasada pelos babilônios, é uma terra desolada, em que não há mais pessoas nem animais’.
44 মানুষ অর্থ ব্যয করে জমি কিনবে| তারা তাদের চুক্তিগুলিতে সই করবে ও সীলমোহর লাগাবে| জমি কেনার জন্য দলিলে সই করবার সময় সাক্ষীসমূহ উপস্থিত থাকবে| বিন্যামীন পরিবারগোষ্ঠী যেখানে থাকতো সেখানকার জমি মানুষ আবার কিনবে| তারা জেরুশালেমের চারপাশের জমি এবং যিহূদার শহরগুলির, পার্বত্য দেশের, পশ্চিম পাদদেশের এবং দক্ষিণের মরুভূমি এলাকার জমি কিনবে| এরকমই ঘটবে কারণ আমি সবাইকে ঘরে ফিরিয়ে আনব|” এই হল প্রভুর বার্তা|
44 Sim, campos voltarão a ser comprados e vendidos e escrituras serão assinadas na terra de Benjamim, aqui em Jerusalém, nas cidades de Judá, na região montanhosa, nas colinas de Judá e no Neguebe. Pois, um dia, eu os restaurarei à sua terra. Eu, o S enhor , falei!”
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 32, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.