Isaías 46

পবিত্র বাইবেল (BEN2006) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 বাবিলের বেল ও নবোর মূর্ত্তি আমার সামনে মাথা নত করবে| এইসব ভ্রান্ত দেবতারা শুধু মাত্র মূর্ত্তি|
1 Bel cai, Nebo desmorona. Suas estátuas são carregadas em lombo de mula, fazem delas o fardo de animais exaustos.
2 ঐসব মূর্ত্তিদের মাথা নত হবে| তাদের সকলেরই পতন হবে| তারা কেউ পালাতে পারবে না| বন্দীদের মত তাদের দূরে বয়ে নিয়ে যাওয়া হবে|
2 Desmoronam todos e desabam; incapazes de salvar aqueles que os carregam, vão eles mesmos ao cativeiro.
3 “যাকোবের পরিবার শোন! ইস্রায়েলের যে সব লোক এখনও বেঁচে আছো শোন! আমি তোমাদের বয়ে নিয়ে যাচ্ছি| তোমরা যখন মায়ের গর্ভে ছিলে তখন থেকেই আমি তোমাদের বইছি|
3 Ouvi-me, casa de Jacó, e vós, sobreviventes da casa de Israel, que eu carreguei desde vosso nascimento e sustentei desde o seio materno:
4 তোমরা যখন ভূমিষ্ট হলে তখন থেকে বইছি এবং বৃদ্ধ অবস্থাতেও আমি তোমাদের বইবো| তোমাদের চুল যখন ধূসর রঙের হয়ে যাবে তখনও আমি বইবো| এখনও বইছি আমি| কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা| আমি তোমাদের বয়ে নিয়ে যাবো| রক্ষাও করব|
4 permanecerei o mesmo até vossa velhice, sustentar-vos-ei até o tempo dos cabelos brancos; eu vos carregarei como já carreguei, cuidarei de vós e preservar-vos-ei;
5 “কারও সঙ্গে কি আমার তুলনা করতে পার? না! কোন ব্যক্তি আমার সমান নয়! তুমি কি কোনও লোক খুঁজে পাবে যে হবে আমার সদৃশ?
5 a quem podereis comparar-me ou igualar-me? Quem poreis em paralelo comigo, que me seja igual?
6 কোন কোন লোক তাদের থলি থেকে সোনা বের করে| এবং তারা তাদের রূপো দাঁড়িপাল্লায় মাপে| সেই সব লোকরা মূর্ত্তি বানাতে শিল্পীকে পয়সা দেয়| তারপর তারা এই মূর্ত্তিগুলির সামনে মাথা নত করে এবং তাদের কাছে প্রার্থনা করে|
6 Eis os que desembolsam seu ouro, e pesam a prata na balança; contratam um ourives para que ele faça um deus, diante do qual se prostram em adoração;
7 লোকরা মূর্ত্তিকে নিজের কাঁধে তুলে নেয় এবং তাকে বহন করে| ঐ মূর্ত্তিটি অপ্রয়োজনীয় – লোককেই বহন করতে হয়| যখন লোকে মূর্ত্তিটিকে মাটিতে প্রতিষ্ঠা করে, সে সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে নড়াচড়া করতে পারে না| যদি লোকরা মূর্ত্তির প্রতি চিৎকার করে, সেটি উত্তর দেবে না| এটা লোককে তাদের বিপদ থেকে মুক্ত করতে পারে না|
7 eles o carregam nos ombros e o transportam, depois o colocam em seu posto, onde se mantém, sem mais poder mover-se. Por mais que o invoquem, nunca responde, e não salva do infortúnio;
8 “তোমরা পাপ করেছো| তোমাদের এই সব নিয়ে ভাবা উচিৎ‌| পুরানো দিনের কথা ভেবে শক্ত হও|
8 lembrai-vos disso, sede razoáveis, e entrai em vós mesmos, pecadores.
9 অনেক কাল আগে যা ঘটেছিল তা স্মরণ কর| স্মরণ কর আমিই সেই ঈশ্বর| অন্য কোন ঈশ্বর নেই| আমার মত কেউ নেই|
9 Recordai-vos do que se passou outrora. Só eu sou Deus, e não há nenhum outro, eu sou Deus e ninguém me é semelhante.
10 “শেষে কি হবে শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি| অনেকদিন আগে, আমি যা বলেছি তা কিন্তু সব এখনও ঘটেনি| আমার যা পরিকল্পনা তা কিন্তু ঘটবেই| আমি যা করতে চাই তাই কিন্তু করি|
10 Desde o princípio eu predisse o futuro, anuncio antecipadamente o que ainda não se cumpriu. Meu plano realizar-se-á, executarei todas as minhas vontades.
11 আমি পূর্বদিক থেকে একজন লোককে ডাকছি| সেই লোকটি ঈগলের মতো হবে| সে দূরের কোন দেশ থেকে আসবে এবং আমি যা করার সিদ্ধান্ত নেব সেগুলিই করবে| আমি তোমাদের বলছি, আমি কিন্তু এসব করবোই| আমি তাকে বানিয়েছি এবং আমিই তাকে নিয়ে আসব!
11 Chamo do oriente uma ave de rapina, de uma terra longínqua o homem de meus desígnios. O que disse, executarei; o que concebi, realizarei.
12 “তোমাদের কেউ কেউ মনে করে তোমাদের প্রচণ্ড ক্ষমতা আছে| কিন্তু তোমরা ভাল কাজ কর না| আমার কথা শোন!
12 Escutai-me, homens desanimados, que vos julgais longe da salvação!
13 আমি ভাল কাজ করব| খুব শীঘ্রই আমি আমার লোকদের রক্ষা করব| আমি সিয়োন ও আমার আশ্চর্য্যজনক ইস্রায়েলের জন্য পরিত্রাণ আনব|”
13 Faço aproximar-se a salvação que prometi; ela não está longe: e a libertação que predisse não tardará. Darei a vitória a Sião, e minha glória a Israel.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 46, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.