Gênesis 49

পবিত্র বাইবেল (BEN2006)

1 এরপর যাকোব তাঁর পুত্রদের তাঁর কাছে ডাকলেন এবং বললেন, “আমার বাছারা এখানে আমার কাছে এস| ভবিষ্যতে কি ঘটবে তা আমি তোমাদের বলছি|

2 “যাকোবের পুত্ররা এস, একসাথে এসে শোন

3 “রূবেণ আমার প্রথম জাত, তুমিই তো আমার প্রথম সন্তান,

4 কিন্তু বন্যার মত তোমার কামেচ্ছা,

5 “শিমিয়োন ও লেবি ভাই ভাই|

6 তারা গোপনে মন্দ বিষয় পরিকল্পনা করল|

7 তাদের রাগ এক অভিশাপ, কারণ তা প্রচণ্ড|

8 “যিহূদা তোমার ভাইরা তোমার প্রশংসা করবে|

9 আমার বাছা, তুমি শিকারের ওপর দাঁড়িয়ে থাকা সিংহের মতো|

10 যিহূদার বংশ থেকেই রাজারা উঠবে|

11 সে দ্রাক্ষালতা দিয়ে তার গাধা বাঁধবে|

12 তার চোখ দ্রাক্ষারস পান করে লাল,

13 “সবূলূন সমুদ্রের কাছে বাস করবে|

14 “ইষাখর খচ্চরের মত কঠিন পরিশ্রম করেছে|

15 সে দেখবে তার বিশ্রাম স্থান উত্তম|

16 “দান ইস্রায়েলের অন্য বংশের মতোই

17 দান হবে পথের ধারের সাপের মতো|

18 “হে প্রভু, আমি তোমার পরিত্রাণের অপেক্ষা করছি|

19 “এক দল দস্যু গাদকে আক্রমণ করবে|

20 “আশেরের দেশে উত্তম খাদ্য উৎপন্ন হবে|

21 “নপ্তালি মুক্ত হরিণীর মতো,

22 “যোষেফ কৃতকার্য হয়েছে|

23 অনেক লোক তার বিরোধিতা করেছে এবং তার সঙ্গে যুদ্ধ করেছে|

24 কিন্তু সে তার পরাক্রমী ধনু ও দক্ষ বাহুর সাহায্যে যুদ্ধ জয় করেছে|

25 তোমার পিতার ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন|

26 আমার পূর্বপুরুষরা অনেক আশীর্বাদ ভোগ করেছেন|

27 “বিন্যামীন ক্ষুধার্ত নেকড়ে|

28 এই হল ইস্রায়েলের বারো বংশ| আর এই কথাগুলো তাদের পিতা তাদের বলেছিলেন| তিনি প্রত্যেকটি সন্তানকে তাদের উপযুক্ত আশীর্বাদে আশীর্বাদ করলেন|

29 তারপর ইস্রায়েল তাদের এই নির্দেশ দিয়ে বললেন, “মৃত্যুর পর আমি চাই আমার লোকদের সঙ্গে পুনর্মিলিত হতে, সুতরাং হেতীয় ইফ্রোণের ক্ষেতে যে গুহা আছে সেখানে আমার পিতৃপুরুষদের সেই গুহায় আমায় কবর দিও|

30 সেই কবর কনান দেশে মম্রির কাছে মক্পেলা ক্ষেতে রয়েছে। সেই ক্ষেত অব্রাহাম ইফ্রোনের কাছ থেকে কিনেছিলেন যেন কবর দিতে পারেন|

31 অব্রাহাম ও তার স্ত্রী সারাও সেই কবরে সমাহিত হয়েছিলেন| ইসহাক ও তার স্ত্রী রিবিকাকেও সেই কবরে সমাহিত করা হয়েছিল| আমি আমার স্ত্রী লেয়াকেও সেখানে সমাহিত করেছি|

32 সেই গুহা হেতীয়়দের কাছ থেকে কেনা সেই ক্ষেতের মধ্যে রয়েছে|”

33 যাকোব তার পুত্রদের সঙ্গে কথা বলা শেষ করে শুয়ে পড়লেন| বিছানায় পা উঠিয়ে রাখলেন, তারপর মারা গেলেন|

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 49, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.