Gênesis 34

পবিত্র বাইবেল (BEN2006) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 দীণা ছিল যাকোব এবং লেয়ার কন্যা| একদিন দীণা সেই জায়গার মেয়েদের সঙ্গে দেখা করতে গেল|
1 Certa vez, Diná, filha de Jacó e Lia, saiu para visitar algumas moças que viviam na região.
2 হমোর ছিলেন সেই দেশের রাজা, তাঁর পুত্র শিখিম দীণাকে দেখতে পেলেন| শিখিম দীণাকে ধরে নিয়ে গিয়ে বলাৎ‌‌কার করলেন|
2 O príncipe daquela terra era Siquém, filho de Hamor, o heveu. Quando ele viu Diná, a agarrou e a violentou,
3 শিখিম দীণার প্রেমে পড়ে তাকে বিয়ে করার জন্য অনুণয করতে লাগলেন|
3 mas depois apaixonou-se por ela e tentou conquistar sua afeição com palavras carinhosas.
4 শিখিম তাঁর পিতাকে বললেন, “দয়া করে ওকে আমার জন্য এনে দাও যেন আমি বিয়ে করতে পারি|”
4 Disse a seu pai, Hamor: “Consiga-me essa moça, pois quero me casar com ela”.
5 যাকোব জানতে পারল যে ছেলেটি তার কন্যার সাথে ঐ মারাত্মক খারাপ কাজটি করেছে| কিন্তু যেহেতু তার সব কটি পুত্রই মাঠে পশু চরাতে গিয়েছিল, সেই জন্য তারা ঘরে ফিরে না আসা পর্যন্ত তিনি কিছুই করলেন না|
5 Jacó logo soube que Siquém tinha violentado Diná, sua filha. Mas, como seus filhos estavam no campo cuidando dos rebanhos, não disse nada até que eles voltassem.
6 সেই সময় শিখিমের পিতা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে এলেন|
6 Hamor, pai de Siquém, foi tratar da questão com Jacó.
7 যাকোবের পুত্ররা মাঠেই জানতে পারল কি ঘটেছে| ঘটনা শুনে তারা খুবই রেগে গেল কারণ শিখিম যাকোবের কন্যাকে বলাৎ‌‌কার করে ইস্রায়েলকে লজ্জায় ফেলেছিলেন| শিখিমের করা এই ভয়ঙ্কর ঘটনা শুনতে পেয়েই ভাইরা ক্ষেত থেকে ফিরে এল|
7 Nesse meio-tempo, os filhos de Jacó voltaram do campo assim que souberam o que havia acontecido. Ficaram abalados e furiosos porque sua irmã havia sido violentada. Siquém tinha cometido um ato vergonhoso contra a família de Jacó, algo que jamais se deve fazer.
8 কিন্তু হমোর ভাইদের বললেন, “আমার পুত্র শিখিম দীণাকে খুবই চায়| অনুগ্রহ করে ওকে বিয়ে করতে দাও|
8 Hamor fez um pedido a Jacó e seus filhos: “Meu filho Siquém se apaixonou por sua filha. Por favor, permitam que ele se case com ela.
9 এই বিবাহ বোঝাবে যে তোমাদের সঙ্গে আমাদের এক বিশেষ চুক্তি হয়েছে| তখন আমাদের পুত্ররা তোমাদের কন্যাদের এবং তোমাদের পুত্ররা আমাদের কন্যাদের বিয়ে করতে পারবে|
9 Aliás, podemos arranjar outros casamentos: vocês entregam suas filhas para nossos filhos, e nós entregamos nossas filhas para seus filhos.
10 তোমরা আমাদের সঙ্গে এই একই দেশে থাকতে পারবে| তোমরা এখানকার জমির মালিক হবে ও ব্যবসা করতে পারবে|”
10 Vocês poderão viver em nosso meio; a terra está à sua disposição! Estabeleçam-se aqui e façam negócios conosco. Fiquem à vontade para comprar propriedades na região”.
11 শিখিম নিজেও যাকোব ও ভাইদের সঙ্গে কথা বললেন| শিখিম বললেন, “দয়া করে আমায় গ্রহণ কর| তোমরা আমাকে যা করতে বলবে তাই-ই করব|
11 Então o próprio Siquém falou ao pai e aos irmãos de Diná: “Por favor, sejam bondosos comigo e deixem que eu me case com ela”, implorou. “Eu lhes darei o que me pedirem.
12 যদি তোমরা আমায় কেবল দীণাকে বিয়ে করতে দাও, তবে তোমাদের চাওয়া যে কোন উপহার আমি তোমাদের দেব| তোমরা যা চাইবে তাই-ই দেব, কেবল দীণাকে বিয়ে করতে দাও|”
12 Seja qual for o dote ou o presente que pedirem, eu o pagarei, por maior que seja; só peço que me entreguem a moça para ser minha mulher.”
13 যাকোবের পুত্ররা শিখিম ও তার পিতাকে মিথ্যা বলব বলে ঠিক করল| ভাইরা তাদের রাগ সামলাতে পারছিল না কারণ শিখিম তাদের বোন দীণার প্রতি এই জঘন্য কাজ করেছিলেন|
13 Os filhos de Jacó responderam com falsidade a Siquém e a seu pai, Hamor, uma vez que Siquém tinha violado Diná, a irmã deles.
14 তাই ভাইরা তাঁকে বলল, “আপনি সুন্নত নন বলে আপনার সঙ্গে আমাদের বোনের বিয়ে দিতে পারি না| যদি আমরা আমাদের বোনকে আপনাকে বিয়ে করতে দিই তা হবে আমাদের পক্ষে এক অপমান|
14 Disseram: “Não podemos permitir uma coisa dessas, pois você não é circuncidado. Seria uma vergonha para nossa irmã casar-se com um homem como você.
15 কিন্তু আপনি এই একটি কাজ করলে আমরা তার সঙ্গে আপনার বিয়ে দিতে পারি| আপনার শহরের প্রত্যেকটি পুরুষকে আমাদের মত সুন্নত হতে হবে|
15 Porém, temos uma solução. Se todos os homens do seu povo forem circuncidados, como nós somos,
16 তাহলে আপনাদের পুত্ররা আমাদের কন্যাদের এবং আমাদের কন্যারা আপনাদের পুত্রদের বিয়ে করতে পারবে| তাহলে আমরা এক জাতি হব|
16 entregaremos nossas filhas e nos casaremos com suas filhas. Viveremos entre vocês e nos tornaremos um só povo.
17 যদি আপনি সুন্নত হতে অস্বীকার করেন তবে আমরা দীণাকে নিয়ে যাব।”
17 Mas, se não concordarem em ser circuncidados, tomaremos nossa irmã e iremos embora”.
18 এই চুক্তি হমোর এবং শিখিমকে খুব আনন্দিত করল|
18 Hamor e seu filho Siquém aceitaram a proposta.
19 দীণার ভাইরা যা করতে বলল তাতে শিখিম খুশী হয়ে রাজী হলেন|
19 Sem demora, Siquém fez o que tinham pedido, pois desejava ardentemente a filha de Jacó. Siquém era o mais respeitado dos membros de sua família
20 হমোর ও শিখিম তাঁদের শহরের সমাগম স্থানে গেলেন| তাঁরা শহরের পুরুষদের সঙ্গে কথা বললেন|
20 e foi com seu pai, Hamor, apresentar a proposta aos líderes que estavam à porta da cidade.
21 তাঁরা বললেন, “ইস্রায়েলের এই লোকরা আমাদের বন্ধু হতে চায়| তারা আমাদের দেশে বাস করুক ও আমাদের সঙ্গে ব্যবসা করুক| আমাদের সকলের জন্য যথেষ্ট জায়গা আমাদের রয়েছে| তাদের সঙ্গে আমাদের পারস্পরিক বিবাহও হতে পারে| আমাদের ছেলেরা তাদের মেয়েদের বিয়ে করতে পারে এবং তাদের মেয়েরা আমাদের ছেলেদের বিয়ে করতে পারে|
21 “Esses homens são nossos amigos”, disseram eles. “Devemos convidá-los para viver entre nós e negociar livremente conosco. Há bastante espaço para eles nesta terra. Podemos nos casar com as filhas deles, e eles, com as nossas.
22 কিন্তু একটি বিষয় আমাদের সবাইকে মেনে নিতে হবে| আমাদের সব পুরুষকে সুন্নত হতে হবে, যেমনটি ইস্রায়েলের লোকরা হয়ে রয়েছে|
22 Mas eles só aceitarão ficar aqui e tornar-se um só povo conosco se todos os nossos homens forem circuncidados, como eles são.
23 একাজ করলে আমরা তাদের গো-মেষাদির পাল ও পশুর দ্বারা এবং সম্পত্তির দ্বারা ধনী হব| সুতরাং তাদের সঙ্গে আমাদের এই চুক্তি করা উচিৎ‌, তাহলে তারা এখানে আমাদের সঙ্গে থাকবে|”
23 Se o fizermos, todos os seus rebanhos e bens passarão, com o tempo, a ser nossos. Aceitemos a condição deles e deixemos que se estabeleçam entre nós.”
24 সমবেত সমস্ত লোক হমোর ও শিখিমের কথা শুনে সম্মতি জানাল| আর সব পুরুষরা সেই সময় সুন্নত হল|
24 Todos os membros do conselho da cidade concordaram com Hamor e Siquém, e todos os homens da cidade foram circuncidados.
25 তিন দিন পরেও সুন্নত হওয়া লোকরা তখনও পীড়িত ছিল| যাকোবের দুই পুত্র শিমিয়োন ও লেবি জানত যে ঐ লোকরা এই সময়ে দুর্বল থাকবে| তাই তারা শহরে ঢুকে সেখানকার সমস্ত লোককে হত্যা করল|
25 Três dias depois, quando eles ainda sentiam dores, dois filhos de Jacó, Simeão e Levi, irmãos de Diná por parte de pai e mãe, tomaram suas espadas e entraram na cidade sem encontrar resistência. Então, massacraram todos os homens de lá
26 দীণার ভাই শিমিয়োন ও লেবি এই দুজনে মিলে হমোর ও তার পুত্র শিখিমকে হত্যা করল| তারা শিখিমের বাড়ী থেকে দীণাকে বার করে নিয়ে এল|
26 e mataram Hamor e seu filho Siquém ao fio da espada. Depois, tiraram Diná da casa de Siquém e voltaram para o acampamento.
27 যাকোবের পুত্ররা শহরের সব কিছু লুঠ করল| শিখিম তাদের বোনের সঙ্গে ভ্রষ্টাচার করার জন্য তারা তখনও রেগে ছিল|
27 Enquanto isso, os outros filhos de Jacó chegaram à cidade. Vendo eles que todos os homens estavam mortos, saquearam a cidade, pois sua irmã tinha sido violentada ali.
28 তাই ভাইরা সমস্ত পশু, গাধা এবং শহরে ও ক্ষেতে যা কিছু ছিল তার সবই নিয়ে নিল|
28 Levaram as ovelhas, os bois e os jumentos, tudo que conseguiram encontrar dentro da cidade e nos campos.
29 সেই লোকেদের সর্বস্ব এমনকি তাদের স্ত্রী ও শিশুদের অধিকার করল|
29 Tomaram todas as riquezas, saquearam as casas e levaram as crianças e mulheres como prisioneiras.
30 কিন্তু যাকোব শিমিয়োন ও লেবিকে বলল, “তোমরা আমায় অনেক বিপদে ফেলেছ| এই অঞ্চলের সমস্ত লোক এখন আমায় ঘৃণা করবে| কনানীয় ও পরিষীয় সমস্ত লোকরা আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে| আমরা এখানে অল্প কয়েকজন রয়েছি| যদি এই জায়গার লোকরা একত্রে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তবে আমি তো ধ্বংস হবোই, এমনকি আমার সমস্ত লোকও আমার সঙ্গে ধ্বংস হবে|”
30 Depois de tudo isso, Jacó disse a Simeão e a Levi: “Vocês arruinaram minha vida! Serei odiado por todos os povos desta terra, pelos cananeus e ferezeus. Somos tão poucos que eles se unirão e nos esmagarão. Eles me atacarão, e toda a minha família será exterminada!”.
31 কিন্তু ভাইরা বলল, “ঐ লোকরা আমাদের বোনের সঙ্গে বেশ্যার মত যে ব্যবহার করেছে সেটাও কি উচিৎ‌ ছিল? না, ঐ লোকেরা আমাদের বোনের প্রতি অন্যায় করেছে|”
31 Mas eles responderam: “Por acaso deveríamos permitir que nossa irmã fosse tratada como prostituta?”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 34, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.