Gênesis 21

পবিত্র বাইবেল (BEN2006) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 প্রভু সারার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করলেন| প্রভু সারার জন্য দেওয়া প্রতিশ্রুতি সম্পন্ন করলেন|
1 O Senhor visitou Sara, como ele tinha dito, e cumpriu em seu favor o que havia prometido.
2 সারা গর্ভবতী হলেন এবং এই বেশী বয়সে অব্রাহামের জন্য একটি পুত্র সন্তান প্রসব করলেন| ঈশ্বর যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবেই সব সম্পন্ন হল|
2 Sara concebeu e, apesar de sua velhice, deu à luz um filho a Abraão, no tempo fixado por Deus.
3 সারা একটি পুত্রের জন্ম দিলেন এবং অব্রাহাম তার নাম রাখলেন ইসহাক|
3 Abraão pôs o nome de Isaac ao filho que lhe nascera de Sara.
4 ইসহাকের আট দিন বয়স হলে, যেমনটি ঈশ্বর বলেছিলেন ঠিক সেইভাবে অব্রাহাম তাঁকে সুন্নত করলেন|
4 E, passados oito dias do seu nascimento, circuncidou-o, como Deus lhe tinha ordenado.
5 ইসহাকের জন্মের সময় অব্রাহামের বয়স ছিল 100 বছর|
5 Abraão tinha cem anos, quando nasceu o seu filho Isaac.
6 এবং সারা বললেন, “ঈশ্বর আমাকে আনন্দিত করেছেন| যে শুনবে সেই আমার সুখে সুখী হবে|
6 Sara disse: "Deus deu-me algo de que rir; e todos aqueles que o souberem se rirão de mim."
7 কেউ ভাবে নি যে আমি অব্রাহামের পুত্রের জন্ম দেব| কিন্তু এই বৃদ্ধ বয়সেও আমি অব্রাহামকে পুত্র দিতে পেরেছি|”
7 E ajuntou: "Quem teria previsto que Sara amamentaria filhos a Abraão? Porque eu lhe dei um filho em sua velhice."
8 ইসহাক ক্রমশঃ বড় হতে লাগল| শীঘ্রই সে শক্ত খাবার খাওয়ার মত বড় হল| তখন অব্রাহাম একটা মস্ত ভোজ দিলেন|
8 O menino cresceu e foi desmamado. No dia em que foi desmamado, Abraão fez uma grande festa.
9 অব্রাহামের প্রথম সন্তানের জন্ম দিয়েছিল হাগার নামে মিশরীয় দাসী| সারা দেখলেন হাগারের সেই পুত্র ইসহাককে নিয়ে মজা করছে| তাই সারা বিচলিত হলেন|
9 Sara viu que o filho nascido a Abraão de Agar, a egípcia, escarnecia de seu filho Isaac,
10 সারা অব্রাহামকে বললেন, “ঐ দাসী আর তার পুত্রের হাত থেকে আমাদের বাঁচাও| ওদের বিদায় করে দাও! যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের যা কিছু ধন-সম্পদ ইসহাকই পাবে| আমি চাই না যে আমার পুত্র ইসহাকের সঙ্গে আমার দাসীর পুত্রও সবকিছুর ভাগ পাক!”
10 e disse a Abraão: "Expulsa esta escrava com o seu filho, porque o filho desta escrava não será herdeiro com meu filho Isaac."
11 এতে অব্রাহাম খুব বিচলিত হলেন| তিনি তাঁর পুত্র ইশ্মায়েলের জন্যে উদ্বিগ্ন হলেন|
11 Isso desagradou muitíssimo a Abraão, por causa de seu filho Ismael.
12 কিন্তু অব্রাহামকে ঈশ্বর বললেন, “ঐ পুত্র আর দাসীর জন্যে চিন্তা কোরো না| সারা যা চায় তা-ই করো| তোমার একমাত্র উত্তরাধিকারী হবে ইসহাক|
12 Mas Deus disse-lhe: "Não te preocupes com o menino e com a tua escrava. Faze tudo o que Sara te pedir, pois é de Isaac que nascerá a posteridade que terá o teu nome.
13 কিন্তু তোমার দাসী পুত্রকেও আমি আশীর্বাদ করব| সে তোমার পুত্র সুতরাং তার পরিবার থেকেও আমি এক মহান জাতি সৃষ্টি করব|”
13 Mas do filho da escrava também farei um grande povo, por ser de tua raça."
14 পরদিন খুব ভোরে অব্রাহাম কিছু খাদ্য ও পানীয় জল এনে হাগারকে দিলেন| তাই সম্বল করে হাগার পুত্রকে নিয়ে চলে গেল| হাগার সেই স্থান ত্যাগ করে বের্-শেবা মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতে লাগল|
14 No dia seguinte, pela manhã, Abraão tomou pão e um odre de água, e deu-os a Agar, colocando-os às suas costas, e despediu-a com seu filho. Ela partiu, errando pelo deserto de Bersabéia.
15 কিছুক্ষণ পরে সব জল ফুরিয়ে গেল| পিপাসা মেটাবার জন্যে আর কিছু থাকল না| তখন হাগার তার পুত্রকে একটা ঝোপের নীচে রাখল|
15 Acabada a água do odre, deixou o menino sob um arbusto,
16 হাগার খানিকটা দূরে হেঁটে গেল| তারপর সেখানেই বসে পড়ল| হাগারের ভয় হল, জলের অভাবে তার পুত্র বোধ হয় মারা যাবে| পুত্রের মৃত্যু সে দেখতে পারবে না| তাই সেখানে বসে বসে সে কাঁদতে লাগল|
16 e foi assentar-se em frente, à distância de um tiro de flecha, "porque, dizia ela, não quero ver morrer o menino". Ela assentou-se, pois, em frente e pôs-se a chorar.
17 ঈশ্বর সেই পুত্রের কান্না শুনতে পেলেন এবং স্বর্গ থেকে ঈশ্বরের দূত হাগারকে বলল, “কি হয়েছে? ভয় পেও না! প্রভু তোমার পুত্রের কান্না শুনতে পেয়েছেন|
17 Deus ouviu a voz do menino, e o anjo de Deus chamou Agar, do céu, dizendo-lhe: "Que tens, Agar? Nada temas, porque Deus ouviu a voz do menino do lugar onde está.
18 যাও, পুত্রকে গিয়ে দেখ| ওর হাত ধরে এগিয়ে চলো| আমি তাকে এক বৃহৎ‌‌ জাতির পিতা করব|”
18 Levanta-te, toma o menino e tem-no pela mão, porque farei dele uma grande nação."
19 তখন হাগার ঈশ্বরের কৃপায় একটা কূপ দেখতে পেল| তারপর হাগার সেই কূপের জলে নিজের জলপাত্র পূর্ণ করল| তারপর সেই জল নিয়ে গিয়ে পুত্রকে পান করাল|
19 Deus abriu-lhe os olhos, e ela viu um poço, onde foi encher o odre, e deu de beber ao menino.
20 সেই পুত্র বড় হতে লাগল আর ঈশ্বর সারাক্ষণ তার সঙ্গে থাকলেন| ইশ্মায়েল সেই মরুভূমির মধ্যেই বড় হতে লাগল| ক্রমে ক্রমে সে হল একজন শিকারী| তীরধনুকে সে হয়ে উঠল খুব দক্ষ|
20 Deus esteve com este menino. Ele cresceu, habitou no deserto e tornou-se um hábil flecheiro.
21 তার মা এক মিশরীয় কন্যার সঙ্গে তার বিয়ে দিল| তারা সেই পারণ নামের মরুভূমিতেই বাস করতে লাগল|
21 E habitou no deserto de Farã, e sua mãe tomou para ele uma mulher egípcia.
22 তারপর অবীমেলক ও ফীখোল অব্রাহামের সঙ্গে কথা বললেন| ফীখোল ছিলেন অবীমেলকের সৈন্যবাহিনীর প্রধান| তাঁরা অব্রাহামকে বললেন, “তোমার সব কাজেতেই ঈশ্বর তোমার সঙ্গে আছেন|
22 Por aquele tempo, Abimelec, acompanhado de Ficol, general do seu exército, disse a Abraão: "Deus está contigo em tudo o que fazes.
23 সুতরাং ঈশ্বরের সাক্ষাতে তুমি আমায় একটা প্রতিশ্রুতি দাও| প্রতিজ্ঞা করো যে তুমি আমার ও আমার সন্তানসন্ততির প্রতি ন্যায়পরায়ণ থাকবে| প্রতিশ্রুতি দাও যে তুমি আমার প্রতি এবং যে দেশে বাস করছ সেই দেশের প্রতি ন্যায়পরায়ণ হবে| প্রতিশ্রুতি দাও যে আমি তোমার প্রতি যেরকম ন্যায়পরায়ণ, তুমিও আমার প্রতি সেরকম ন্যায়পরায়ণ হবে|”
23 Jura-me, pois, pelo nome de Deus, que não me enganarás, nem a mim, nem a meus filhos, nem aos meus descendentes, mas que usarás para comigo e com a terra onde habitas, da mesma benevolência que eu te tenho testemunhado."
24 এবং অব্রাহাম বললেন, “আমি প্রতিজ্ঞা করছি যে আপনি আমার প্রতি যেরকম আচরণ করেছেন আমিও আপনার প্রতি সেরকম আচরণ করব|”
24 "Eu juro", respondeu Abraão.
25 তারপর অব্রাহাম অবীমেলকের কাছে একটা অভিযোগ করলেন| অব্রাহাম অবীমেলকের কাছে অভিযোগ করলেন যে তাঁর দাসরা একটা পানীয় জলের কূপ অধিকার করে রেখেছে| সেই কূপটি অব্রাহামের দাসরা খনন করেছিল|
25 Mas Abraão queixou-se a Abimelec por causa de um poço que os seus homens lhe tinham tirado à força.
26 কিন্তু অবীমেলক বললেন, “কে এরকম করেছে আমি জানি না| আপনি তো এর আগে এ ব্যাপারে কখনও কিছু বলেন নি!”
26 "Ignoro quem tenha feito isto, respondeu Abimelec; tu mesmo nunca me disseste nada a respeito, e só hoje estou ouvindo falar disso."
27 সুতরাং অব্রাহাম আর অবীমেলক দুজনে চুক্তিবদ্ধ হলেন| অবীমেলক চুক্তির প্রমাণ হিসেবে অব্রাহামকে কয়েকটা মেষ আর গবাদি পশু দিলেন|
27 Abraão tomou então ovelhas e bois e deu-os a Abimelec, e fizeram aliança entre si.
28 অব্রাহাম অবীমেলকের সামনে সাতটা মেষ পৃথক করে রাখলেন|
28 Abraão pôs à parte sete jovens ovelhas do rebanho.
29 অবীমেলক অব্রাহামকে জিজ্ঞেস করলেন, “আমার সামনে এই সাতটা মেষ পৃথক করে রাখলেন কেন?”
29 "Que significam, disse-lhe o rei, estas sete ovelhinhas que puseste à parte?
30 অব্রাহাম উত্তর দিলেন, “আপনি যখন এই সাতটা মেষ আমার কাছ থেকে নেবেন তখন প্রমাণিত হবে যে আমি এই কূপ খনন করেছিলাম|”
30 "Aceitarás de minhas mãos estas sete ovelhinhas, respondeu Abraão, como testemunho de que fui eu que cavei este poço".
31 তারপর থেকে ঐ কূপের নাম হল বের্-শেবা| কারণ ঐ স্থানে দুজনে পরস্পরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন|
31 Por isso deu-se àquele lugar o nome de Bersabéia; porque ambos ali tinham jurado.
32 অতএব বের্-শেবাতে অব্রাহাম ও অবীমেলক দুজনে একটা চুক্তি সম্পাদন করলেন| তারপর অবীমেলক তাঁর সৈন্যাধক্ষ্যদের নিয়ে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন|
32 Foi assim que fizeram aliança em Bersabéia. Depois disso, voltou Abimelec para a terra dos filisteus com Ficol, general do seu exército.
33 বের্-শেবাতে অব্রাহাম একটা চিরহরিৎ‌ ঝাউগাছ রোপণ করলেন| সেখানে তিনি প্রভু শাশ্বত ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন|
33 Abraão plantou um tamariz em Bersabéia e invocou ali o nome do Senhor, Deus da eternidade.
34 অব্রাহাম পলেষ্টীয়দের দেশে বহুকাল বাস করলেন|
34 Abraão habitou muito tempo na terra dos filisteus.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.