Gênesis 17
পবিত্র বাইবেল (BEN2006) vs NVI
1 অব্রামের 99 বছর বয়স হলে প্রভু তাঁর সামনে আবির্ভূত হলেন| প্রভু বললেন, “আমি সর্বশক্তিমান ঈশ্বর| আমার জন্য এই কাজগুলি করো: আমার কথামত চলো এবং সৎ পথে জীবনযাপন করো|
1 Quando Abrão estava com noventa e nove anos de idade o Senhor lhe apareceu e disse: "Eu sou o Deus Todo-poderoso; ande segundo a minha vontade e seja íntegro.
2 এটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব| আমি প্রতিশ্রুতি করছি যে তোমার বংশধরদের আমি এক মহান জাতিতে পরিণত করব|”
2 Estabelecerei a minha aliança entre mim e você e multiplicarei muitíssimo a sua descendência".
3 তখন অব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন| ঈশ্বর তাঁকে বললেন,
3 Abrão prostrou-se, rosto em terra, e Deus lhe disse:
4 “আমাদের চুক্তিতে এটি আমার অংশ| আমি তোমাকে বহু জাতির পিতা করব|
4 "De minha parte, esta é a minha aliança com você. Você será o pai de muitas nações.
5 আমি তোমার নাম পরিবর্তন করব| তোমার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম হবে| আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি|
5 Não será mais chamado Abrão; seu nome será Abraão, porque eu o constituí pai de muitas nações.
6 আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব| তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে|
6 Eu o tornarei extremamente prolífero; de você farei nações e de você procederão reis.
7 এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে| তোমার সমস্ত উত্তরপুরুষগণের জন্যও এই একই চুক্তি প্রযোজ্য হবে| এই চুক্তি চিরকাল বহাল থাকবে| আমি তোমার ও তোমার উত্তরপুরুষগণের জন্য ঈশ্বর থাকব|
7 Estabelecerei a minha aliança como aliança eterna entre mim e você e os seus futuros descendentes, para ser o seu Deus e o Deus dos seus descendentes.
8 আমি তোমাকে এবং তোমার সব উত্তরপুরুষদের এই কনান দেশ দেব যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছ| আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব| আমি হব তোমার ঈশ্বর|”
8 Toda a terra de Canaã, onde agora você é estrangeiro, darei como propriedade perpétua a você e a seus descendentes; e serei o Deus deles.
9 এবং ঈশ্বর অব্রাহামকে বললেন, “এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম| তুমি এবং তোমার উত্তরপুরুষগণ আমার চুক্তি মান্য করবে|
9 "De sua parte", disse Deus a Abraão, "guarde a minha aliança, tanto você como os seus futuros descendentes.
10 এটাই চুক্তি যা তুমি মেনে চলবে| তোমার ও আমার মধ্যে এটাই হল চুক্তি| তোমার উত্তরপুরুষগণের জন্যেও এটাই চুক্তি| যত পুত্র সন্তান হবে প্রত্যেককে সুন্নত করতে হবে|
10 Esta é a minha aliança com você e com os seus descendentes, aliança que terá que ser guardada: Todos os do sexo masculino entre vocês serão circuncidados na carne.
11 তোমার আর আমার মধ্যে চুক্তি যে তুমি মেনে চলবে, এই সুন্নত হবে তার প্রমাণস্বরূপ|
11 Terão que fazer essa marca, que será o sinal da aliança entre mim e vocês.
12 শিশু পুত্রের বয়স আট দিন হলে এই সুন্নত সম্পন্ন করবে| তোমার পরিবারে যত ছেলের এবং তোমার দাসদের মধ্যে যত ছেলের জন্ম হবে, তোমার বংশধর নয় এমন বিদেশীদের কাছ থেকে তোমার অর্থ দিয়ে তুমি যে দাসদের কিনেছিলে তাদের যে ছেলেরা জন্মাবে, সকলের অবশ্যই সুন্নত করতে হবে|
12 Da sua geração em diante, todo menino de oito dias de idade entre vocês terá que ser circuncidado, tanto os nascidos em sua casa quanto os que forem comprados de estrangeiros e que não forem descendentes de vocês.
13 সুতরাং তোমার জাতির প্রত্যেক শিশু পুত্রকে সুন্নত করা হবে| তোমার পরিবারের অথবা ক্রীতদাসের সব পুত্রদের এভাবে সুন্নত করা হবে|
13 Sejam nascidos em sua casa, sejam comprados, terão que ser circuncidados. Minha aliança, marcada no corpo de vocês, será uma aliança perpétua.
14 অব্রাহাম, তোমার ও আমার মধ্যে এটাই চুক্তি; সুন্নত করা হয়নি এমন কোন পুরুষ থাকলে সে হবে তার নিজের লোকদের স্বজাতির থেকে বিচ্ছিন্ন| কারণ সে ব্যক্তি আমার চুক্তি ভঙ্গকারী|”
14 Qualquer do sexo masculino que for incircunciso, que não tiver sido circuncidado, será eliminado do meio do seu povo; quebrou a minha aliança".
15 ঈশ্বর অব্রাহামকে বললেন, “তোমার স্ত্রী সারীকে আমি এক নতুন নাম দেব| তার নতুন নাম হবে সারা অর্থাৎ রানী|
15 Disse também Deus a Abraão: "De agora em diante sua mulher já não se chamará Sarai; seu nome será Sara.
16 আমি তাকে আশীর্বাদ করব| আমি তাকে একটি পুত্র দেব এবং তুমি হবে সেই পুত্রের পিতা| সারা হবে বহু নতুন জাতির মাতা| সারা থেকে আসবে বহু জাতির বহু রাজা|”
16 Eu a abençoarei e também por meio dela darei a você um filho. Sim, eu a abençoarei e dela procederão nações e reis de povos".
17 ঈশ্বরকে যে তিনি মান্য করেন এই কথা বোঝাবার জন্যে অব্রাহাম আভূমি মাথা নত করলেন| কিন্তু তিনি নিজের মনে হেসে বললেন, “আমার 100 বছর বয়স| আমার আর সন্তান হতে পারে না| এবং সারার 90 বছর বয়স| সে সন্তানের জন্ম দিতে পারবে না|”
17 Abraão prostrou-se, rosto em terra; riu-se e disse a si mesmo: "Poderá um homem de cem anos de idade gerar filhos? Poderá Sara dar à luz aos noventa anos? "
18 তখন অব্রাহাম ঈশ্বরকে বলল, “আশা করি ইশ্মায়েল বেঁচে থেকে আপনার সেবা করবে|”
18 E Abraão disse a Deus: "Permite que Ismael seja o meu herdeiro! "
19 ঈশ্বর বললেন, “না! আমি বলেছি যে তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে| তুমি তার নাম দেবে ইসহাক| তার সঙ্গে আমি আমার চুক্তি সম্পাদন করব| তার সঙ্গে ঐ চুক্তি এমন হবে যা তার উত্তরপুরুষগণের সঙ্গেও চিরকাল বজায় থাকবে|
19 Então Deus respondeu: "Na verdade Sara, sua mulher, lhe dará um filho, e você lhe chamará Isaque. Com ele estabelecerei a minha aliança, que será aliança eterna para os seus futuros descendentes.
20 “তুমি ইশ্মায়েলের কথা বলেছ এবং আমি সে কথা শুনেছি| আমি তাকে আশীর্বাদ করব| তার বহু সন্তানসন্ততি হবে| সে বারোজন মহান নেতার পিতা হবে| তার পরিবার থেকে সৃষ্টি হবে এক মহান জাতির|
20 E no caso de Ismael, levarei em conta o seu pedido. Também o abençoarei; eu o farei prolífero e multiplicarei muito a sua descendência. Ele será pai de doze príncipes e dele farei um grande povo.
21 কিন্তু আমি ইসহাকের সঙ্গে চুক্তিবদ্ধ হব| সারার যে পুত্র হবে সে-ই হবে ইসহাক পরের বছর ঠিক এই সময় সেই পুত্রের জন্ম হবে|”
21 Mas a minha aliança, eu a estabelecerei com Isaque, filho que Sara lhe dará no ano que vem, por esta época".
22 অব্রাহামের সঙ্গে কথা শেষ করে ঈশ্বর উপরে স্বর্গে চলে গেলেন|
22 Quando terminou de falar com Abraão, Deus subiu e retirou-se da presença dele.
23 ঈশ্বর অব্রাহামকে তাঁর পরিবারের সমস্ত পুরুষ ও বালকের সুন্নতের কথা বলেছিলেন| সুতরাং অব্রাহাম ইশ্মায়েল এবং তাঁর গৃহে জন্ম হয়েছে এমন সমস্ত দাসদের একত্রে সমবেত করলেন| যাদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল, সেই ক্রীতদাসদেরও তিনি সমবেত করলেন| অব্রাহামের বাড়ীর প্রত্যেক পুরুষ ও বালককে একত্র করা হল| এবং প্রত্যেককে সুন্নত করা হল| তাদের সকলকে একই দিনে সুন্নত করা হল|
23 Naquele mesmo dia Abraão tomou seu filho Ismael, todos os nascidos em sua casa e os que foram comprados, todos os do sexo masculino de sua casa, e os circuncidou, como Deus lhe ordenara.
24 অব্রাহামকে যখন সুন্নত করা হল তখন তাঁর বয়স 99 বছর|
24 Abraão tinha noventa e nove anos quando foi circuncidado,
25 এবং তাঁর পুত্র ইশ্মায়েলের সুন্নতের সময় 13 বছর বয়স ছিল|
25 e seu filho Ismael tinha treze;
26 অব্রাহাম ও তাঁর পুত্রের একই দিনে সুন্নত করা হয়|
26 Abraão e seu filho Ismael foram circuncidados naquele mesmo dia.
27 সেই একই দিনে অব্রাহামের বাড়ীর সমস্ত পুরুষেরাও সুন্নত হয়| যেসব দাসদের অর্থ দিয়ে ক্রয় করা হয়েছিল এবং যেসব দাসদের তাঁর গৃহেই জন্ম হয়েছিল সকলেরই সুন্নত করা হল|
27 E com ele foram circuncidados todos os de sua casa, tanto os nascidos em casa como os comprados de estrangeiros.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.