Ezequiel 12

পবিত্র বাইবেল (BEN2006) vs ACF

Sair da comparação
ACF Almeida Corrigida Fiel
1 তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
1 E veio a mim a palavra do SENHOR, dizendo:
2 “মনুষ্যসন্তান, তুমি বিদ্রোহীদের মধ্যে বাস করছ! তারা সব সময়ই আমার বিরুদ্ধাচরণ করে| আমি তাদের প্রতি যা করেছি তা দেখার চোখ তাদের রয়েছে, কিন্তু তারা সে সব দেখবে না| আমি তাদের যা বলেছি তা শোনবার কান তাদের রয়েছে কিন্তু তারা আমার আদেশ শুনবে না| কারণ তারা বিদ্রোহী|
2 Filho do homem, tu habitas no meio da casa rebelde, que tem olhos para ver e não vê, e tem ouvidos para ouvir e não ouve; porque eles são casa rebelde.
3 তাই, মনুষ্যসন্তান, তোমার জিনিসপত্র গোটাও| এমন অভিনয় কর যেন তুমি বহুদূর দেশে যাচ্ছ| দেখ, লোকে যেন তোমাকে তা করতে দেখে| হয়ত তারা তোমায় দেখবে কিন্তু তারা বিদ্রোহী|
3 Tu, pois, ó filho do homem, prepara mobílias para mudares, e de dia muda aos olhos deles; e do teu lugar mudarás para outro lugar aos olhos deles; bem pode ser que reparem nisso, ainda que eles são casa rebelde.
4 “দিনের বেলায় তোমার জিনিসপত্র বাইরে বের করে এনো যাতে লোকে দেখতে পায়| তারপর বিকেলে এমন অভিনয় কর যেন নির্বাসিত হয়ে বহুদূর দেশে চলে যাচ্ছ|
4 Aos olhos deles, pois, tirarás para fora, de dia, as tuas mobílias, como quem vai mudar; então tu sairás de tarde aos olhos deles, como quem sai mudando para o cativeiro.
5 লোকরা যখন দেখছে সে সময় দেওয়ালে একটা গর্ত কর আর সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে যাও|
5 Faze para ti, à vista deles, uma abertura na parede, e tira-as para fora, por ali.
6 রাতে সেই জিনিসপত্র কাঁধে করে চলে যাও| মুখ ঢেকে ফেল যাতে দেশটি দেখতে না পাও| কারণ আমি তোমাকে ইস্রায়েল পরিবারের কাছে উদাহরণ হিসাবে ব্যবহার করছি|”
6 Aos olhos deles, nos seus ombros, às escuras as tirarás, e cobrirás o teu rosto, para que não vejas a terra; porque te dei por sinal à casa de Israel.
7 তাই আমাকে যেরকম আজ্ঞা করা হয়েছিল আমি সেই মত কাজ করলাম| দিনের সময় আমি আমার জিনিসপত্র তুলে নিয়ে এমন অভিনয় করলাম যেন বহু দূরের দেশে চলে যাচ্ছি| সেই সন্ধ্যায় আমি হাত দিয়ে দেওয়ালে একটা গর্ত করলাম| রাতের বেলায় আমি জিনিসপত্র ঘাড়ে করে স্থান ত্যাগ করলাম| আমি সব লোকের সামনেই তা করলাম|
7 E fiz assim, como se me deu ordem; as minhas mobílias tirei para fora de dia, como mobílias do cativeiro; então à tarde fiz, com a mão, uma abertura na parede; às escuras as tirei para fora, e nos meus ombros as levei, aos olhos deles.
8 পরের দিন সকালে প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
8 E, pela manhã, veio a mim a palavra do Senhor, dizendo:
9 “মনুষ্যসন্তান, তুমি কি করছ তা কি ঐ বিদ্রোহী ইস্রায়েল সন্তানেরা জিজ্ঞাসা করেছে!
9 Filho do homem, porventura não te disse a casa de Israel, aquela casa rebelde: Que fazes tu?
10 তাদের বল যে প্রভু, তাদের সদাপ্রভু এই সব কথা বলেছেন| এই বার্তাটি জেরুশালেমের নেতাদের জন্য এবং ইস্রায়েলে বাসকারী সমস্ত লোকেদের জন্য|
10 Dize-lhes: Assim diz o Senhor DEUS: Esta carga refere-se ao príncipe em Jerusalém, e a toda a casa de Israel, que está no meio dela.
11 তাদের বল, ‘আমি তোমাদের সকলের সামনে এক উদাহরণস্বরূপ| আমি যা করেছি তা সত্যিই তোমাদের প্রতি ঘটবে|’ বন্দী হিসাবে সত্যিই তোমাদের দূর দেশে যেতে বাধ্য করা হবে|
11 Dize: Eu sou o vosso sinal. Assim como eu fiz, assim se lhes fará a eles; irão para o exílio em cativeiro.
12 তোমাদের নেতা তার কাঁধে তার তল্পিগুলো রাখবে| সে রাতের বেলায় দেওয়ালে একটি গর্ত করে পালিয়ে যাবে| সে তার মুখ ঢাকবে যাতে লোকে তাকে চিনতে না পারে| সে চোখে দেখতে পাবে না সে কোথায় যাচ্ছে|
12 E o príncipe que está no meio deles levará aos ombros as mobílias, e às escuras sairá; farão uma abertura na parede para as tirarem por ela; o seu rosto cobrirá, para que com os seus olhos não veja a terra.
13 আমি তাকে ধরব| সে আমার ফাঁদে ধরা পড়বে| আর আমি তাকে বাবিলে কল্দীয়দের দেশে নিয়ে আসব| শত্রুরা তার চোখ দুটো উপড়ে নেবে| তাই সে দেখতে পাবে না কোথায় চলেছে| সে বাবিলে মারা যাবে|
13 Também estenderei a minha rede sobre ele, e será apanhado no meu laço; e o levarei à babilônia, à terra dos caldeus, e contudo não a verá, ainda que ali morrerá.
14 আমি রাজার লোকদের ইস্রায়েলের চারধারের অন্যান্য দেশগুলিতে থাকতে বাধ্য করব| আমি তার সৈন্যদের বাতাসে ছড়িয়ে দেব আর শত্রু সেনারা তাদের পেছনে ধাওয়া করবে|
14 E a todos os ventos espalharei os que estiverem ao redor dele para seu socorro, e a todas as suas tropas; e desembainharei a espada atrás deles.
15 তখন লোকে জানবে যে আমিই প্রভু| তারা জানবে যে আমিই তাদের অন্য দেশে যেতে বাধ্য করেছিলাম|
15 Assim saberão que eu sou o Senhor, quando eu os dispersar entre as nações e os espalhar pelas terras.
16 “কিন্তু তবুও আমি তাদের মধ্যে কিছু লোককে জীবিত রাখব| কেউ কেউ প্লেগের হাত থেকে রক্ষা পাবে| কিছু লোক অনাহারে মারা যাবে না| কেউ বা আবার যুদ্ধে বেঁচে যাবে| আমি তাদের বাঁচাব যাতে তারা অন্যদের বলতে পারে তারা আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর কাজ করেছিল| আর শুধুমাত্র তখনই তারা জানবে যে আমিই প্রভু|”
16 Mas deles deixarei ficar alguns poucos, escapos da espada, da fome, e da peste, para que contem todas as suas abominações entre as nações para onde forem; e saberão que eu sou o Senhor.
17 তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
17 Então veio a mim a palavra do Senhor, dizendo:
18 “মনুষ্যসন্তান, এমন অভিনয় কর যেন তুমি ভীষণ ভীত| তোমার খাদ্য আহার করার সময় ভয়ে কাঁপবে এবং উদ্বিগ্ন ও চিন্তিত অবস্থায় জল পান করবে|
18 Filho do homem, o teu pão comerás com tremor, e a tua água beberás com estremecimento e com receio.
19 তুমি সাধারণ লোকদের এসব অবশ্যই বলবে| বলবে, ‘প্রভু আমাদের সদাপ্রভু জেরুশালেমে ও ইস্রায়েলের অন্যান্য অংশে বাসকারী লোকেদের বলেছেন| তোমরা তোমাদের খাদ্য ভোজন করার সময় খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে| জল পান করার সময় ভীত হবে| কারণ তোমার দেশের সব কিছুই ধ্বংস করা হবে| সেখানে বসবাসকারী সবার প্রতিই শত্রুরা অত্যন্ত নিষ্ঠুর হবে|
19 E dirás ao povo da terra: Assim diz o Senhor DEUS acerca dos habitantes de Jerusalém, na terra de Israel: O seu pão comerão com receio, e a sua água beberão com susto, pois a sua terra será despojada de sua abundância, por causa da violência de todos os que nela habitam.
20 তোমাদের শহরে এখন অনেকেই বাস করে, কিন্তু ঐসব শহর ধ্বংসপ্রাপ্ত হবে| তোমাদের সমস্ত দেশকেই ধ্বংস করা হবে| তখন তোমরা জানবে যে আমিই প্রভু|’”
20 E as cidades habitadas serão devastadas, e a terra se tornará em desolação; e sabereis que eu sou o Senhor.
21 তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
21 E veio ainda a mim a palavra do Senhor, dizendo:
22 “মনুষ্যসন্তান, ইস্রায়েলে লোকে কেন এই ছড়াটি বলে:
22 Filho do homem, que provérbio é este que vós tendes na terra de Israel, dizendo: Prolongar-se-ão os dias, e perecerá toda a visão?
23 “ঐ লোকদের বলো যে প্রভু তাদের ঈশ্বর তাদের ছড়াটি থামিয়ে দেবেন| ইস্রায়েল সম্বন্ধে আর তারা ওসব বলবে না, কিন্তু এখন এই ছড়াটি আবৃত্তি করবে:
23 Portanto, dize-lhes: Assim diz o Senhor DEUS: Farei cessar este provérbio, e já não se servirão mais dele em Israel; mas dize-lhes: Os dias estão próximos e o cumprimento de toda a visão.
24 “সত্যি সত্যিই ইস্রায়েলে আর কোন মিথ্যা দর্শন থাকবে না| আর কোন জাদুকর থাকবে না যারা মিথ্যা করে ভবিষ্যৎ সম্বন্ধে বলে|
24 Porque não haverá mais alguma visão vã, nem adivinhação lisonjeira, no meio da casa de Israel.
25 কারণ আমিই প্রভু আমি যা বলতে চাই তা বলব, আর তাই ঘটবে| আর আমি সময় দীর্ঘ হতে দেব না| ঐসব দুর্ভোগ খুব শীঘ্রই আসছে তোমাদের জীবন কালেই| ওহে বিদ্রোহী বংশ আমি যখন কিছু বলি, তা ঘটে|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
25 Porque eu, o SENHOR, falarei, e a palavra que eu falar se cumprirá; não será mais adiada; porque em vossos dias, ó casa rebelde, falarei uma palavra e a cumprirei, diz o Senhor DEUS.
26 তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন:
26 Veio mais a mim a palavra do Senhor, dizendo:
27 “মনুষ্যসন্তান, ইস্রায়েলের লোকরা মনে করে যে সব দর্শন আমি তোমায় দিচ্ছি তা সুদূর ভবিষ্যতের| তারা মনে করে তুমি এমন বিষয়ে কথা বলছ যা এখন থেকে বহু বছর পরে ঘটবে|
27 Filho do homem, eis que os da casa de Israel dizem: A visão que este tem é para muitos dias, e ele profetiza de tempos que estão longe.
28 তাই তুমি অবশ্যই তাদের এই সব কথা বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: আমি আর দেরী করব না| যদি আমি কিছু ঘটবে বলে বলি তবে তা ঘটবেই!’” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|
28 Portanto dize-lhes: Assim diz o Senhor DEUS: Não será mais adiada nenhuma das minhas palavras; e a palavra que falei se cumprirá, diz o Senhor DEUS.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 12, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.