Deuteronômio 22

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 “যদি দেখ যে তোমাদের প্রতিবেশীর বলদ বা মেষগুলি পথ হারিয়েছে, তবে তোমরা বিষয়টিকে উপেক্ষা করবে না| সেটিকে অবশ্যই তার মালিকের কাছে ফিরিয়ে আনবে|
1 Se vires extraviado o boi do teu irmão, ou a sua ovelha, não te desinteressarás deles; de qualquer maneira, os trará de volta ao teu irmão.
2 যদি মালিক কাছাকাছি বাস না করে অথবা যদি তোমরা না জানো যে এটি কার, তাহলে তোমরা সেই পশুকে তোমাদের বাড়ী নিয়ে যেতে পারো এবং যতক্ষণ পর্যন্ত না মালিক এটির খোঁজে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা এটিকে রাখতে পার| পরে তাকে এটি ফিরিয়ে দেবে|
2 E se teu irmão não estiver perto de ti, ou se não o conheceres, então trarás ele à tua própria casa, e estará contigo até que teu irmão o busque, e o restituirás a ele.
3 তোমাদের প্রতিবেশী যদি তার গাধা, জামাকাপড় অথবা অন্য কোনো কিছু হারায় তাহলেও তোমরা ঐ একই কাজ করবে| তোমরা এই বিষয়টি এড়িয়ে যেও না|
3 De igual maneira, farás com o seu jumento; e o mesmo farás com a sua veste; e com todas as coisas perdidas de teu irmão, que ele tiver perdido, e que encontrares, farás do mesmo modo; não podes esconder-te.
4 “যদি তোমাদের প্রতিবেশীর গাধা অথবা গরু রাস্তায় পড়ে যায়, তোমরা সেটিকে অবহেলা করবে না| তোমরা অবশ্যই সেটিকে পুনরায় দাঁড় করাতে সাহায্য করবে|
4 Não verás o jumento de teu irmão, ou o seu boi caídos pelo caminho, e não te esconderás deles; certamente o ajudarás a levantá-los outra vez.
5 “স্ত্রীলোক কখনই পুরুষদের পোশাক পরবে না এবং পুরুষ কখনই স্ত্রীলোকদের পোশাক পরবে না| যে কেউ এই কাজ করে সে প্রভু তোমাদের ঈশ্বরের কাছে ঘৃণার পাত্র|
5 A mulher não vestirá aquilo que pertence a um homem, e um homem não vestirá a veste de uma mulher; porque todos os que fazem isso são uma abominação para o SENHOR teu Deus.
6 “তোমরা যদি গাছের ওপরে অথবা মাঠে কোনো পাখীর বাসা দেখ যেখানে মা পাখী তার শাবকদের সঙ্গে অথবা ডিমের ওপরে বসে আছে, তাহলে তোমরা কখনই বাচ্চাদের সঙ্গে মা পাখীকে নেবে না|
6 Se por acaso vires um ninho de ave no caminho, em uma árvore, ou no chão, quer sejam filhotes ou ovos, e a mãe sobre os filhotes, ou sobre os ovos, não pegarás a mãe com os filhotes,
7 তোমরা তোমাদের নিজেদের জন্য বাচ্চাদের নিতে পারো| কিন্তু তোমরা মাকে অবশ্যই যেতে দেবে| যদি তোমরা এই বিধিগুলি মেনে চল, তাহলে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা বহুদিন বেঁচে থাকবে|
7 mas deixarás ir a mãe, e ficarás com os filhotes; para que te vá bem, e para que possas prolongar os teus dias.
8 “যখন তোমরা নতুন বাড়ী তৈরী কর, তোমরা ছাদের চারধারে অবশ্যই দেওয়াল তুলবে| তাহলে বাড়ী থেকে পড়ে গিয়ে কোন ব্যক্তির মৃত্যুর জন্য তোমরা অবশ্যই দায়ী হবে না|
8 Quando edificares uma casa nova, farás um parapeito para o teu telhado, para que não tragas sangue sobre a tua casa, se algum homem cair de lá.
9 “তোমরা-দ্রাক্ষা ক্ষেত্রে দুই ধরণের শস্যের বীজ বপন করবে না| কেন? কারণ তাহলে তোমার রোপন করা সমস্ত শস্য এবং এমনকি দ্রাক্ষা-ক্ষেত্রের দ্রাক্ষা থেকেও তুমি বঞ্চিত হবে|
9 Não semearás a tua vinha com sementes diferentes, para que o fruto da tua semente, que semeaste, e o fruto da tua vinha, não se contaminem.
10 “তোমরা একই সঙ্গে একটি গরু এবং একটি গাধার সাহায্যে চাষ করবে না|
10 Não lavrarás com um boi e um jumento juntos.
11 “পশম এবং মসীনার সাহায্যে বোনা কাপড় তোমরা কখনই পরবে না|
11 Não vestirás uma veste de tipos diferentes, como linho e lã juntos.
12 “তোমরা যে আলগা পোশাক পরো তার চারকোণের সুতোর গোছা বেঁধে খোপ দিও|
12 Farás franjas para os quatro cantos da tua veste, com que te cobres.
13 “একজন পুরুষ কোন স্ত্রীলোককে বিবাহ করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করার পরে মনস্থ করতে পারে সে তাকে আর চায় না|
13 Se algum homem tomar uma esposa, e entrar a ela, e a odiar,
14 সেই জন্য সে মিথ্যাভাবে বলতে পারে, ‘আমি এই স্ত্রীলোকটিকে বিবাহ করেছিলাম বটে কিন্তু যৌন সহবাসের সময় দেখলাম যে সে কুমারী নয়|’ এই বলে সে সেই স্ত্রীলোকটির উপর দুর্নাম আনতে পারে|
14 e tiver oportunidade de falar contra ela, e lhe trouxer má reputação, e disser: Eu tomei esta mulher, e quando me cheguei a ela, descobri que não era virgem;
15 এই রকম ঘটলে মেয়েটির পিতা-মাতা সেই মেয়েটির কুমারীত্বের প্রমাণ নিয়ে নগরের প্রবীণদের সাথে নগরের সভাস্থলে উপস্থিত হবে|
15 então o pai da donzela e a sua mãe tomarão e apresentarão os sinais da virgindade da donzela aos anciãos da cidade, junto à porta,
16 মেয়েটির পিতা প্রবীণদের বলবেন, ‘আমি আমার মেয়েকে এই লোকটির হাতে তার স্ত্রী হিসাবে দিয়েছিলাম কিন্তু এখন সে তাকে পছন্দ করে না|
16 e o pai da donzela dirá aos anciãos: Dei minha filha a este homem como esposa, e ele a odeia;
17 এই লোকটি আমার মেয়ের নামে মিথ্যা বলেছে| সে বলেছে, “তোমার মেয়ে কুমারী ছিল না|” কিন্তু এই দেখুন আমার মেয়ে যে কুমারী তার প্রমাণ|’ এই বলে তারা কাপড়টি নগরের প্রবীণদের দেখাবে|
17 e eis que teve oportunidade de falar contra ela, dizendo: Não achei virgem a tua filha; mas estes são os sinais da virgindade de minha filha. E eles estenderão o pano diante dos anciãos da cidade.
18 তখন সেই নগরের প্রবীণরা অবশ্যই সেই লোকটিকে নিয়ে গিয়ে শাস্তি দেবে|
18 E os anciãos daquela cidade tomarão esse homem e o punirão;
19 তারা অবশ্যই লোকটির জন্য 40 আউন্স রৌপ্য জরিমানা করবে| সেই টাকা যেন মেয়েটির পিতাকে দেওয়া হয়, কারণ মেয়েটির স্বামী একজন ইস্রায়েলীয় কুমারীর উপর দুর্নাম এনেছে| আর সেই মেয়েটি সেই লোকটির স্ত্রী হয়েই থাকবে| সেই লোকটি তার জীবনকালে তাকে বিবাহ বিচ্ছেদ দিতে পারবে না|
19 e o castigarão em cem shekels de prata, e os darão ao pai da donzela, porque ele trouxe má fama a uma virgem de Israel, e ela será sua esposa, e ele não poderá despedi-la em todos os seus dias.
20 “কিন্তু এও হতে পারে যে মেয়েটির স্বামী তার সম্বন্ধে যা বলেছে তা সত্য| স্ত্রীলোকটির মাতা-পিতার কাছে তার কুমারীত্বের প্রমাণ নাও থাকতে পারে|
20 Mas se isto for verdade, e os sinais da virgindade não forem encontrados na donzela,
21 যদি তাই ঘটে তবে নগরের প্রবীণরা সেই মেয়েটিকে নিয়ে তার পিতার বাড়ীর দরজায় আসবে| তারপর সেই নগরের লোকরা মেয়েটিকে পাথর মেরে হত্যা করবে| কারণ ইস্রায়েলের মধ্যে সে লজ্জাজনক কাজ করেছে| সে পিতার বাড়ীতে বেশ্যার মতো ব্যবহার করেছে| তুমি তোমার লোকদের মধ্যে থেকে এইভাবে দুষ্টাচার দূর করবে|
21 então eles levarão a donzela até a porta da casa do seu pai, e os homens da sua cidade a apedrejarão com pedras, para que morra; porque ela fez tolice em Israel, agindo como prostituta na casa do seu pai; assim afastarás o mal do teu meio.
22 “যদি কোন পুরুষ অপরের স্ত্রীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত থাকাকালীন ধরা পড়ে তবে দুজনকেই অবশ্যই মরতে হবে–সেই স্ত্রীলোকটিকে এবং তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত পুরুষটিকে হত্যা করে তোমরা অবশ্যই ইস্রায়েলের মধ্যে থেকে এই দুষ্টাচার দূর করবে|
22 Se um homem for encontrado deitado com uma mulher que tenha um marido, então ambos deverão morrer, tanto o homem que se deitou com a mulher, como a mulher; assim afastarás o mal de Israel.
23 “কোন লোক অপরের বাগদত্তা কোন কুমারীকে নগরের মধ্যে দেখতে পেয়ে তার সাথে যৌন সহবাসে লিপ্ত হতে পারে|
23 Se uma donzela que é virgem for prometida a um esposo, e um homem a encontrar na cidade, e se deitar com ela,
24 এই রকম ঘটলে তুমি অবশ্যই তাদের দুজনকে নগরের দ্বারে সকলের সামনে নিয়ে এসে পাথর মেরে হত্যা করবে| লোকটিকে হত্যা করার কারণ সে অপরের স্ত্রীর সাথে যৌন পাপ করেছে; এবং মেয়েটিকে হত্যা করার কারণ সে নগরের মধ্যে থাকলেও সাহায্যের জন্য চিৎকার করে নি| তোমরা অবশ্যই এই ভাবে লোকদের মধ্য হতে এই দুষ্টাচার দূর করবে|
24 então trareis a ambos à porta da cidade, e os apedrejareis com pedras, para que morram; a donzela, porque não gritou quando estava na cidade; e o homem, porque ele humilhou a esposa do seu próximo; assim afastarás o mal do vosso meio.
25 “কিন্তু কোন লোক যদি বাগ্দত্তা স্ত্রীলোককে ক্ষেতের মধ্যে পেয়ে জোরপূর্বক তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় তবে কেবল লোকটিকেই মরতে হবে|
25 Mas se um homem encontrar uma donzela prometida no campo, e o homem a forçar e se deitar com ela, então somente o homem que se deitar com ela morrerá;
26 তোমরা অবশ্যই সেই মেয়েটির প্রতি কিছু করবে না| সে মৃত্যুর যোগ্য এমন কোন অপরাধ করে নি| এই ঘটনা প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে হত্যা করার মতো|
26 mas à donzela nada farás; não há na donzela nenhum pecado merecedor de morte; pois é como quando um homem se levanta contra o seu próximo e o mata. Assim é este caso,
27 লোকটি ক্ষেতে সেই বাগ্দত্তা মেয়েটিকে দেখে তাকে আক্রমণ করল| হয়তো মেয়েটি সাহায্যের জন্যও চিৎকার করেছিল কিন্তু সাহায্যের জন্য কেউ ছিল না| সুতরাং তাকে যেন শাস্তি দেওয়া না হয়|
27 porque a achou no campo, e a donzela prometida gritou, e não houve ninguém que a salvasse.
28 “একজন লোক হয়তো বাগ্দত্তা নয় এমন কোন কুমারীকে পেয়ে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে| যদি অন্য লোকরা তা ঘটতে দেখে,
28 Se um homem encontrar uma donzela que é uma virgem, que não é prometida, e a tomar e se deitar com ela, e eles forem encontrados;
29 তাহলে সে মেয়েটির পিতাকে 20 আউন্স রূপো দেবে এবং সেই মেয়েটি লোকটির স্ত্রী হবে| যেহেতু সে যৌন পাপ করেছিল, তাই তার জীবনকালে সে তাকে ত্যাগ করতে পারবে না|
29 então o homem que se deitou com ela dará ao pai da donzela cinquenta shekels de prata, e ela será sua esposa; porque ele a humilhou, não poderá despedi-la em todos os seus dias.
30 “কোন লোক যেন তার পিতার স্ত্রী অর্থাৎ‌ সৎ‌ মায়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে তার পিতাকে লজ্জায় না ফেলে|”
30 Um homem não tomará a esposa do seu pai, nem descobrirá o manto do seu pai.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.