Deuteronômio 18

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 “লেবি পরিবারগোষ্ঠীর লোকরা ইস্রায়েল জমির কোনো অংশ পাবে না| ঐ লোকরা যাজক হিসেবে কাজ করবে| যে সকল উৎসর্গীকৃত উপহার আগুনে রান্না করা হয় এবং প্রভুকে নিবেদন করা হয়, সেগুলো খেয়ে তারা জীবনধারণ করবে| লেবি পরিবারগোষ্ঠীর লোকদের এটিই হলো অংশ|
1 Os sacerdotes, os levitas, e toda a tribo de Levi, não terão parte nem herança com Israel; comerão das ofertas queimadas ao SENHOR e da sua herança.
2 অন্যান্য পরিবারগোষ্ঠীর মতো লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা জমির কোনো অংশ পাবে না| প্রভু তাদের যেমন বলেছিলেন সেই অনুসারে লেবীয়দের অংশ হিসেবে প্রভু নিজেই আছেন|
2 Por isso não terão herança entre seus irmãos; o SENHOR é a sua herança, como disse a eles.
3 “যখন তোমরা বলি হিসাবে গোরু অথবা মেষ হত্যা কর, তখন তোমরা যাজকদের এই অংশগুলো অবশ্যই দেবে; কাঁধ, দুই গাল এবং পাকস্থলী|
3 E isto será devido aos sacerdotes pelo povo, daqueles que oferecem um sacrifício, seja boi ou ovelha; e darão ao sacerdote o ombro, e as duas faces, e o bucho.
4 তোমাদের সংগৃহীত ফসলের প্রথম অংশ তোমরা যাজকদের অবশ্যই দেবে| তোমাদের শস্যের, তোমাদের নতুন দ্রাক্ষারসের এবং তোমাদের তেলের প্রথম অংশ তোমরা তাদের অবশ্যই দেবে| তোমাদের মেষের থেকে সংগৃহীত পশমের প্রথম অংশ তোমরা লেবীয়দের অবশ্যই দেবে|
4 A ele darás também as primícias do teu grão, do teu vinho, e do teu azeite, e a primeira tosquia das tuas ovelhas.
5 কেন? কারণ তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের সমস্ত পরিবারগোষ্ঠীর কথা বিবেচনা করেছিলেন এবং চিরকাল যাজক হিসাবে তাঁর সেবা করার জন্য তিনি লেবি এবং তার উত্তরপুরুষদের মনোনীত করেছিলেন|
5 Porque o SENHOR teu Deus o escolheu, dentre todas as tuas tribos, para que ministre no nome do SENHOR, ele e os seus filhos, para sempre.
6 “তোমাদের শহরে বাসকারী কোন লেবীয় যদি তার বাসস্থান ত্যাগ করে, প্রভু যে স্থান মনোনীত করেছেন এমন কোন স্থানে বাস করতে আসে, তখন সেখানে
6 E se um levita vier de alguma das tuas portas, de todo Israel, onde ele peregrinou, e vier com todo o desejo da sua alma ao lugar que o SENHOR escolheu;
7 প্রভুর সামনে কর্তব্যরত অন্যান্য লেবীয় ভাইদের মতোই এই লেবীয়ও তার প্রভু ঈশ্বরের নামে সেবা করতে পারবে|
7 então ele ministrará no nome do SENHOR seu Deus, como fazem todos os seus irmãos, os levitas, que ali ficam de pé diante do SENHOR.
8 পৈতৃক অধিকার বিক্রি করে সে যে মুল্য পেয়েছে সেটা ছাড়াও সে অন্যান্য লেবীয়দের সঙ্গে খাবারের সমান অংশ পাবে|
8 Eles terão porções iguais para comer, além daquilo que resultar da venda do seu patrimônio.
9 “প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা যখন আসবে, তখন সেখানে অন্যান্য জাতির লোকরা যে সকল সাংঘাতিক কাজ করে সেগুলো তোমরা শিখো না|
9 Quando chegares à terra que o SENHOR teu Deus te der, não aprenderás a fazer conforme as abominações dessas nações.
10 তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উৎসর্গ করবে না| কোন ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোন যাদুকর, কোন ডাইনি অথবা কোন মায়াবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যৎ‌‌ জানার চেষ্টা করবে না|
10 Não se encontrará entre vós ninguém que faça seu filho ou sua filha passar pelo fogo, ou que use de adivinhação, ou que observe os tempos, ou um agoureiro ou um feiticeiro,
11 কাউকে অন্যান্য লোকদের ওপরে যাদুমন্ত্রের প্রয়োগ করার চেষ্টা করতে দিও না| তোমাদের কোনো লোককে ভুতুড়িয়া অথবা যাদুকর হতে দিও না; এবং মৃত লোকর আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করো না|
11 ou um encantador ou alguém que consulte espíritos de adivinhação, ou um bruxo, ou alguém que consulte os mortos.
12 ঐ সমস্ত কাজ যারা করে, সেইসব লোকদের প্রভু, তোমাদের ঈশ্বর, ঘৃণা করেন| এই কারণেই প্রভু ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের সামনে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন|
12 Porque todas essas coisas são uma abominação ao SENHOR; e por causa dessas abominações, o SENHOR teu Deus os expulsará de diante de ti.
13 তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে|
13 Tu serás perfeito com o SENHOR teu Deus.
14 “তোমরা যে ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য করছ তারা তাদের কথা শোনে যারা যাদুবিদ্যা চর্চা করে এবং ভবিষ্যৎ বলে| কিন্তু প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই জিনিসগুলো করতে দেবেন না|
14 Porque essas nações, que possuirás, deram ouvidos a observadores de tempos e a adivinhos, mas quanto a ti, o SENHOR teu Deus não permite que o faças.
15 প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্য একজন ভাববাদী পাঠাবেন| তোমাদের নিজের লোকদের মধ্য থেকেই এই ভাববাদী আসবে| সে আমারই মতো হবে| তোমরা অবশ্যই এই ভাববাদীর কথা শুনবে|
15 O SENHOR teu Deus levantará para ti um profeta do teu meio, de teus irmãos, como eu; a ele ouvireis;
16 তোমরা ঈশ্বরের কাছে যা চেয়েছিলে সেই অনুযায়ী তিনি এই ভাববাদীকে তোমাদের কাছে পাঠাবেন| যখন তোমরা হোরেব পর্বতে সকলে একত্রিত হয়েছিলে, তখন তোমরা ঈশ্বরের রব শুনে এবং পর্বতমালার ওপরে সেই মহৎ‌‌ আগুন দেখে ভীত হয়েছিলে| সেজন্য তোমরা বলেছিলে, ‘আমাদের প্রভু ঈশ্বরের রব আমাদের পুনরায় আর শোনাবেন না! আমাদের আর সেই মহান আগুন দেখতে দেবেন না, দেখলে আমরা মারা যাব!’
16 conforme tudo o que desejastes do SENHOR teu Deus em Horebe, no dia da assembleia, dizendo: Não ouvirei novamente a voz do SENHOR meu Deus, nem verei este grande fogo outra vez, para que não morra.
17 “প্রভু আমাকে বলেছিলেন, ‘তারা যা বলেছে তা যথার্থ|
17 E o SENHOR me disse: Eles bem falaram aquilo que disseram.
18 আমি তাদের কাছে তোমার মতোই একজন ভাববাদী পাঠাব| এই ভাববাদী তাদের লোকদের মধ্যেই একজন হবে| সে যে কথা অবশ্যই বলবে সেটা আমি তাকে বলে দেব| আমি যা আদেশ করি তার সমস্ত কিছু সে লোকদের বলবে|
18 Levantarei para eles um profeta dentre os seus irmãos, como tu, e colocarei as minhas palavras na sua boca; e ele lhes falará tudo o que eu lhe ordenar.
19 এই ভাববাদী আমার জন্যই বলবে এবং যখন সে কথা বলবে, যদি কোন ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব|’
19 E acontecerá que, quem não ouvir as minhas palavras que ele falar em meu nome, eu o requererei dele.
20 “কিন্তু একজন ভাববাদী এমন কিছু বলতে পারে যা আমি তাকে বলার জন্য বলি নি| এবং সে লোকদের এও বলতে পারে যে সে আমার হয়েই তা বলছে| যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেই ভাববাদীকে অবশ্যই হত্যা করা উচিৎ‌| এছাড়াও একজন ভাববাদী আসতে পারে যে অন্যান্য দেবতার হয়ে কথা বলে| সেই ভাববাদীকেও অবশ্যই হত্যা করা উচিৎ‌|
20 Mas o profeta que ousar falar uma palavra em meu nome, que eu não tenha lhe ordenado que fale, ou que falar em nome de outros deuses, esse profeta morrerá.
21 তোমরা হয়তো ভাবতে পার, ‘আমরা কি করে জানতে পারবো যে ভাববাদী যা বলছে সেগুলো প্রভুর কথা নয়?’
21 E se disseres em teu coração: Como conheceremos a palavra que o SENHOR não falou?
22 যদি কোনো ভাববাদী বলে যে সে প্রভুর জন্য বলছে, কিন্তু যা বলছে তা না ঘটে, তাহলেই তোমরা জানবে যে প্রভু সেটি বলেন নি| তোমরা বুঝতে পারবে যে, এই ভাববাদী তার নিজের ধারণার কথাই বলছে| তোমরা তাকে ভয় পেও না|
22 Quando um profeta falar em o nome do SENHOR, se o assunto não se cumprir nem acontecer, este é assunto que o SENHOR não falou, mas o profeta falou presunçosamente; não o temerás.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 18, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.