Daniel 10

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 পারস্যের রাজা ছিলেন কোরস| রাজা কোরসের রাজত্বের তৃতীয় বছরে দানিয়েল ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা পান| (দানিয়েলের অপর নাম হল বেলটশত্‌সর|) এই বার্তাটি খুবই সত্য| দানিয়েল বার্তাটি বুঝতে খুব কষ্ট করলেন এবং অবশেষে তিনি দর্শনটি বুঝতে পারলেন|
1 No terceiro ano de Ciro, rei da Pérsia, um assunto foi revelado a Daniel, cujo nome era chamado Beltessazar; e o assunto era verdadeiro, porém o tempo determinado era longo; e ele entendeu o assunto, e teve entendimento da visão.
2 দানিয়েল বললেন, “বার্তাটি যখন আমার কাছে এলো, তখন আমি তিন সপ্তাহের জন্য যে ব্যক্তির বন্ধু অথবা পরিবার মারা গেছে, তার মত শোক করছিলাম|
2 Naqueles dias eu, Daniel, estava pranteando por três semanas inteiras.
3 ঐ তিন সপ্তাহ কালের মধ্যে আমি কোন সুস্বাদু খাবার খাইনি, মাংস ভোজন করিনি, দ্রাক্ষারস পান করিনি, মাথায় তেল মাখিনি|
3 Eu não comi pão agradável, nem chegou à minha boca carne ou vinho, e também não me ungi até se completarem três semanas inteiras.
4 প্রথম মাসের 24তম দিনে আমি হিদ্দেকল মহানদীর তীরে দাঁড়িয়েছিলাম|
4 E no vigésimo quarto dia do primeiro mês, enquanto eu estava ao lado do grande rio, que é o Hidéquel,
5 সেখানে দাঁড়ানোর সময় চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেলাম ক্ষৌমবস্ত্র পরিহিত এবং কোমরে খাঁটি সোনার কোমর বন্ধনী পরিহিত একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে|
5 ergui meus olhos e olhei, e observei um certo homem vestido em linho, cujos lombos estavam cingidos com fino ouro de Ufaz;
6 তার শরীর ছিল মসৃণ ও উজ্জ্বল পাথরের মতো| তার মুখমণ্ডল ছিল বিদ্যুত্প্রভার মত| তার দুটি চোখই ছিল আগুনের জ্বলন্ত শিখা| তার বাহুদ্বয় এবং পদযুগল ছিল উজ্জ্বল পিতলের মতো| তার স্বর ছিল যেন হাজার লোকের মিলিত কোলাহল|
6 seu corpo também era semelhante ao berilo, e a sua face como a aparência de um relâmpago, e os seus olhos como lâmpadas de fogo, e os seus braços e pés semelhantes em cor ao bronze polido, e a voz das suas palavras como a voz de uma multidão.
7 আমি, দানিয়েল, একমাত্র ব্যক্তি যে ঐ স্বপ্নদর্শন দেখতে পেয়েছিলাম| আমার সঙ্গীরা সেই স্বপ্নদর্শন থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু তারা ভীত হয়েছিল| তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েছিল|
7 E somente eu, Daniel, tive a visão; pois os homens que estavam comigo não viram a visão, porém um grande tremor caiu sobre eles, de modo que fugiram e se esconderam.
8 তাই আমি একাই ঐ স্বপ্নদর্শন করেছিলাম| আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম| আমার মুখ মৃত মানুষের মুখের মত সাদা হয়ে গিয়েছিল এবং আমি অসহায় হয়ে পড়েছিলাম|
8 Portanto fui deixado sozinho, e tive esta grande visão, e nenhuma força restou em mim, pois minha formosura foi transfigurada em corrupção, e nenhuma força eu retive.
9 তখন আমি শুনতে পেলাম যে ঐ ব্যক্তিটি স্বপ্নদর্শনের মাধ্যমে কথা বলছে| আমি তার স্বর শোনার পরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম|
9 Contudo ouvi eu a voz das suas palavras, e quando eu ouvi a voz das suas palavras, senti então um profundo sono sobre a minha face, e minha face virou-se para o chão.
10 তখন একটি হাত আমাকে স্পর্শ করেছিল| এটা যখন ঘটল তখন আমি আমার হাত এবং হাঁটুর ওপরে ভর দিয়ে উঠে দাঁড়ালাম| আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ভয়ে কাঁপছিলাম|
10 E eis que uma mão me tocou, e me colocou sobre os meus joelhos e sobre as palmas de minhas mãos.
11 স্বপ্নদর্শনে মানুষটি আমাকে বলে উঠলেন, ‘দানিয়েল, তোমাকে ঈশ্বর খুব ভালবাসেন| যে কথাগুলি আমি তোমাকে বলব সেগুলি নিয়ে গভীর ভাবে চিন্তা করবে এবং বুঝে নেবে| উঠে দাঁড়াও, আমাকে এই জন্যই তোমার কাছে পাঠানো হয়েছে|’ এবং যখন সে এই কথাগুলি বললেন, আমি উঠে দাঁড়ালাম| যদিও তখন আমি ভয়ে কাঁপছিলাম|
11 E disse-me ele: Ó Daniel, um homem grandemente amado, entende as palavras que eu te falo, e põe-te em pé, pois a ti sou agora enviado. E quando ele falou-me esta palavra, levantei-me tremendo.
12 তখন সেই লোকটি স্বপ্নদর্শনের মধ্যে দিয়ে আবার কথা বলতে শুরু করলেন| তিনি আমাকে বললেন, “দানিয়েল, ভয় পেও না| একেবারে প্রথম থেকেই যখন তুমি বুঝতে চেষ্টা করেছিলে এবং ঈশ্বরের সামনে নিজেকে বিনয়ী করেছিলে, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছিলেন| তা সত্ত্বেও, তোমার প্রার্থনার সাড়া দিয়ে আমি আসতে শুরু করেছিলাম|
12 Então disse-me ele: Não temas, Daniel, pois desde o primeiro dia em que tu dispuseste o teu coração para entender, e para humilhar-te perante o teu Deus, tuas palavras foram ouvidas, e eu venho por tuas palavras.
13 কিন্তু পারস্যের যুবরাজ 21 দিন ধরে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল| সে আমাকে তোমার কাছে আসা থেকে বিরত করেছিল| তখন মীখায়েল নামের একজন গুরুত্বপূর্ণ যুবরাজ আমাকে সাহায্যের জন্য এগিয়ে এলো| কারণ আমি সেখানে একা পারস্যরাজের দ্বারা আটকে পড়েছিলাম|
13 Porém o príncipe do reino da Pérsia resistiu-me por vinte e um dias; porém, eis que Miguel, um dos principais príncipes, veio ajudar-me, e eu permaneci lá com os reis da Pérsia.
14 দেখ দানিয়েল, তোমার লোকদের ভবিষ্যতে কি হবে সেটা ব্যাখ্যা করবার জন্য আমি এসেছি| এই স্বপ্নদর্শন ভবিষ্যতের একটি সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত|”
14 Agora eu venho a ti para fazer-te entender o que cairá sobre o teu povo nos últimos dias, pois ainda a visão é para muitos dias.
15 ঐ লোকটি আমার সঙ্গে কথা বলার সময় আমি আভূমি নত হয়েছিলাম| আমি কোন কথা বলতে পারছিলাম না|
15 E quando ele tinha falado tais palavras para mim, coloquei a minha face ao chão e tornei-me mudo.
16 তখন মানুষের মত দেখতে সেই একজন আমার ওষ্ঠ স্পর্শ করলেন এবং আমি আবার কথা বলতে সক্ষম হলাম| আমি আমার সামনে দাঁড়ানো সেই একজনের সঙ্গে কথা বললাম, “মহাশয়, আমি স্বপ্নদর্শনে যা দেখেছি তা নিয়ে খুব অস্থির এবং চিন্তিত| আমি অসহায় বোধ করছি|
16 E eis que um como a semelhança dos filhos de homens tocou os meus lábios, então eu abri a minha boca, e falei, e disse para aquele que estava diante de mim: Ó meu senhor, pela visão minhas dores voltaram-se sobre mim, e nenhuma força retive.
17 মহাশয়, আমি দানিয়েল, আপনার ভৃত্য| আমার প্রভু, আমার মত একজন বিনীত লোক আপনার সঙ্গে কি করে কথা বলতে পারে? আমার সমস্ত শক্তি নিঃশেষিত এবং আমার পক্ষে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে|”
17 Pois como pode o servo deste meu senhor falar com este meu senhor? Pois quanto a mim, imediatamente nenhuma força restou em mim, nem fôlego permaneceu em mim.
18 তখন মানুষের আকৃতি বিশিষ্ট সেই ব্যক্তি আমাকে পুনরায় স্পর্শ করলেন এবং আমি আগের থেকে ভাল অনুভব করতে থাকলাম|
18 Então veio novamente e tocou-me um com a aparência de um homem, e ele me fortaleceu,
19 তখন তিনি বললেন, “দানিয়েল ভয় পেও না| ঈশ্বর তোমাকে অত্যন্ত ভালবাসেন| তোমার কোন ক্ষতি হবে না| এখন শক্তিশালী হয়ে ওঠো|”
19 e disse: Ó homem grandemente amado, não temas; paz seja contigo, sê forte, sim, sê forte. E depois que ele falou a mim, fui fortalecido, e disse: Fala meu senhor, pois tu me fortaleceste.
20 তখন তিনি বললেন, “দানিয়েল, তুমি কি জানো কেন আমি তোমার কাছে এসেছি? খুব শীঘ্রই আমি পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব| যখন আমি যাব তখন যবনের যুবরাজ আসবে|
20 Então disse ele: Sabes por que eu vim a ti? E agora retornarei para lutar com o príncipe da Pérsia; e quando eu me for, eis que o príncipe da Grécia virá.
21 কিন্তু দানিয়েল, আমি যাবার আগে, আমাকে বিশদভাবে বলে যেতে হবে সত্য-গ্রন্থে কি লেখা আছে| ঐ সব দুষ্ট যুবরাজদের বিরুদ্ধে, এক মীখায়েল ছাড়া আর কেউই আমাকে সাহায্য করেনি| মীখায়েল হচ্ছে তোমার লোকদের ওপর শাসন কর্তা সেই যুবরাজ|
21 Porém eu te mostrarei aquilo que está na escritura da verdade; e ninguém há que se mantenha comigo nestas coisas, exceto Miguel, vosso príncipe.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Daniel 10, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.