Colossenses 4

পবিত্র বাইবেল (BEN2006) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 মনিবরা, তোমরা তোমাদের ক্রীতদাসদের প্রতি ন্যায় ও সৎ‌ ব্যবহার করো৷ মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন৷
1 Senhores, dêem aos seus escravos o que é justo e direito, sabendo que vocês também têm um Senhor no céu.
2 তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক; সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিও৷
2 Dediquem-se à oração, estejam alertas e sejam agradecidos.
3 এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুযোগ করে দেন, প্রার্থনা করো আমরা যেন সেই নিগূঢ়তত্ত্ব, যা ঈশ্বর খ্রীষ্টের সম্বন্ধে প্রকাশ করেছেন, তাও লোকদের জানাতে পারি৷ এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি৷
3 Ao mesmo tempo, orem também por nós, para que Deus abra uma porta para a nossa mensagem, a fim de que possamos proclamar o mistério de Cristo, pelo qual estou preso.
4 প্রার্থনা করো যেন পরিষ্কার করে সেই সত্য লোকদের কাছে আমি তুলে ধরতে পারি, এটাই আমার কর্তব্য৷
4 Orem para que eu possa manifestá-lo abertamente, como me cumpre fazê-lo.
5 যাঁরা খ্রীষ্টে বিশ্বাসী নয় তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করো; আর সমস্ত সুযোগের সদ্বব্যবহার করো৷
5 Sejam sábios no procedimento para com os de fora; aproveitem ao máximo todas as oportunidades.
6 তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্য্য পূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে৷
6 O seu falar seja sempre agradável e temperado com sal, para que saibam como responder a cada um.
7 তুখিক খ্রীষ্টেতে আমার স্নেহের ভাই, তিনি প্রভুতে একজন বিশ্বস্ত সেবক ও আমার সহকর্মী৷ তিনি গিয়ে আমার জীবনে কি ঘটছে তার সব তোমাদের জানাবেন৷
7 Tíquico lhes informará todas as coisas a meu respeito. Ele é um irmão amado, ministro fiel e cooperador no serviço do Senhor.
8 আমি তোমাদের কাছে তাকে এই উদ্দেশ্যেই পাঠালাম৷ আমি চাই যেন তোমরা জানতে পার আমরা সকলে কেমন আছি৷ আমি তাকে পাঠালাম, যেন তিনি গিয়ে তোমাদের মনে ভরসা দেন৷
8 Eu o envio a vocês precisamente com o propósito de que saibam de tudo o que se passa conosco, e para que ele fortaleça os seus corações.
9 আমি ওনীষিমাসের সঙ্গে তাকে পাঠালাম৷ ওনীষিমাস হলেন খ্রীষ্টেতে একজন বিশ্বস্ত ও প্রিয় ভাই৷ তিনি তো তোমাদের দলেরই একজন৷ তুখিক এবং ওনীষিমাস গিয়ে এখানকার সব সমাচার তোমাদের দেবেন৷
9 Ele irá com Onésimo, fiel e amado irmão, que é um de vocês. Eles irão contar-lhes tudo o que está acontecendo aqui.
10 আরিষ্টার্খ তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন আর বার্ণবার খুড়তুতো ভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ (মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়ে ছিলাম৷ তিনি ওখানে গেলে তাঁকে সাদরে গ্রহণ করো৷)
10 Aristarco, meu companheiro de prisão, envia-lhes saudações, bem como Marcos, primo de Barnabé. Vocês receberam instruções a respeito de Marcos, e se ele for visitá-los, recebam-no.
11 যুষ্ট যাকে যীশু বলেও ডাকা হয় তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷ ইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছেন, তাঁদের মধ্যে কেবল এঁরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন৷ এঁরা আমার মনে আনন্দ দিয়েছেন৷
11 Jesus, chamado Justo, também envia saudações. Estes são os únicos da circuncisão que são meus cooperadores em favor do Reino de Deus. Eles têm sido uma fonte de ânimo para mim.
12 ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন; তিনি তো তোমাদেরই লোক, তিনি খ্রীষ্ট যীশুর একজন সেবক৷ তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন যেন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধিলাভ কর, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও৷
12 Epafras, que é um de vocês e servo de Cristo Jesus, envia saudações. Ele está sempre batalhando por vocês em oração, para que, como pessoas maduras e plenamente convictas, continuem firmes em toda a vontade de Deus.
13 আমি তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে তিনি তোমাদের জন্য ও লায়দিকেয়া এবং হিয়রাপলির খ্রীষ্ট-বিশ্বাসীদের জন্য কঠোর পরিশ্রম করেছেন৷
13 Dele dou testemunho de que se esforça muito por vocês e pelos que estão em Laodicéia e em Hierápolis.
14 আমাদের প্রিয় চিকিৎসক লূক ও দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
14 Lucas, o médico amado, e Demas, enviam saudações.
15 তোমরা লায়দিকেয়া সমবিশ্বাসী ভাই ও বোনেদের এবং নুম্ফাকে ও তার গৃহে যে মণ্ডলী সমবেত হন তাঁদের সকলকে আমার শুভেচ্ছা জানিও৷
15 Saúdem os irmãos de Laodicéia, bem como Ninfa e a igreja que se reúne em sua casa.
16 এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দিকেয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ঐ মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়৷ আমি লায়দিকেয়ার মণ্ডলীকে যে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো৷
16 Depois que esta carta for lida entre vocês, façam que também seja lida na igreja dos laodicenses, e que vocês igualmente leiam a carta de Laodicéia.
17 আর্খিপ্পকে বলো, “প্রভু তোমাকে যে কাজ দিয়েছেন তা নিশ্চয় করে শেষ করো৷”
17 Digam a Arquipo: "Cuide em cumprir o ministério que você recebeu no Senhor".
18 আমি পৌল, নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি৷ আমাকে স্মরণে রেখো, আমি কারাগারে বন্দী অবস্থায় আছি৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক্্৷
18 Eu, Paulo, escrevo esta saudação de próprio punho. Lembrem-se das minhas algemas. A graça seja com vocês.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Colossenses 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.