2 Tessalonicenses 3

পবিত্র বাইবেল (BEN2006) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 সবশেষে এই কথা বলছি, আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো৷ প্রার্থনা করো যেন প্রভুর শিক্ষা দ্রুত গতিতে বিস্তার লাভ করে, প্রার্থনা করো যেন লোকে সেই শিক্ষার সম্মান করে, যেমন সম্মান তোমরা করেছিলে৷
1 Finalmente, irmãos, orai por nós, para que a palavra do Senhor se propague e seja glorificada, como também está acontecendo entre vós;
2 প্রার্থনা করো যেন আমরা মন্দ ও খারাপ লোকদের হাত থেকে রক্ষা পাই৷ সবাই তো আর প্রভুকে বিশ্বাস করে না৷
2 e para que sejamos livres dos homens perversos e maus; porque a fé não é de todos.
3 কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনিই তোমাদের শক্তি দেবেন ও মন্দ শক্তির (শয়তানের) হাত থেকে রক্ষা করবেন৷
3 Todavia, o Senhor é fiel; ele vos confirmará e guardará do Maligno.
4 তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে, আমরা যা যা আদেশ করেছি সেই সমস্ত তোমরা পালন করছ ও আমরা জানি এর পরেও তা করবে৷
4 Nós também temos confiança em vós no Senhor, de que não só estais praticando as coisas que vos ordenamos, como também continuareis a fazê-las.
5 আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের ভালবাসার পথে ও খ্রীষ্টের ধৈর্য্য্যের পথে চালনা করেন৷
5 Ora, o Senhor conduza o vosso coração ao amor de Deus e à constância de Cristo.
6 আমার ভাই ও বোনেরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের এই আদেশ দিচ্ছি যে, কোন ভাই যদি অলসভাবে দিন কাটায় এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেই মত না চলে তবে তার কাছ থেকে দূরে থাক৷
6 Nós vos ordenamos, irmãos, em nome do Senhor Jesus Cristo, que vos aparteis de todo irmão que ande desordenadamente e não segundo a tradição que de nós recebestes;
7 তোমরা নিজেরা জান যে আমরা যেমন চলি, তোমাদের তেমনি চলা উচিত৷ আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, আমরা অলস ছিলাম না৷
7 pois vós mesmos estais cientes do modo por que vos convém imitar-nos, visto que nunca nos portamos desordenadamente entre vós,
8 কারো কাছ থেকে খাবার খেলে, আমরা তা মূল্য দিয়েই খেয়েছি৷ আমরা কাজ করতাম যেন কারো বোঝাস্বরূপ না হই৷ দিনে বা রাতে আমরা পরিশ্রম করেছি৷
8 nem jamais comemos pão à custa de outrem; pelo contrário, em labor e fadiga, de noite e de dia, trabalhamos, a fim de não sermos pesados a nenhum de vós;
9 তোমাদের কাছ থেকে সাহায্য পাবার অধিকার আমাদের ছিল, কিন্তু আমরা নিজের হাতে কাজ করেছি, যেন আমরা আমাদের সংস্থান নিজেরা করে নিতে পারি; আর তোমাদের কাছে নিজেদের আদর্শরূপে দেখাতে চেয়েছিলাম যাতে তোমরা আমাদের অনুসরণ করতে পার৷
9 não porque não tivéssemos esse direito, mas por termos em vista oferecer-vos exemplo em nós mesmos, para nos imitardes.
10 কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদের এই আদেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে যেন না খায়৷
10 Porque, quando ainda convosco, vos ordenamos isto: se alguém não quer trabalhar, também não coma.
11 তবু আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কাজ করতে অস্বীকার করছে৷ তারা কিছুই করে না, কিন্তু তারা অন্যদের ব্যাপারে নাক গলায়৷
11 Pois, de fato, estamos informados de que, entre vós, há pessoas que andam desordenadamente, não trabalhando; antes, se intrometem na vida alheia.
12 এইরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি যেন শান্তভাবে পরিশ্রম করে নিজেদের অন্ন নিজেরাই যোগাড় করে৷ প্রভু যীশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা যেন এইভাবে চলে৷
12 A elas, porém, determinamos e exortamos, no Senhor Jesus Cristo, que, trabalhando tranquilamente, comam o seu próprio pão.
13 ভাই ও বোনেরা, সৎ‌ কাজ করতে কখনও ক্লান্ত হয়ো না৷
13 E vós, irmãos, não vos canseis de fazer o bem.
14 যদি কেউ এই চিঠিতে আমরা যা লিখেছি, তা না মানতে চায়, তবে তাকে চিনে রাখো, আর তার কাছ থেকে দূরে থাক, যেন সে লজ্জা পায়৷
14 Caso alguém não preste obediência à nossa palavra dada por esta epístola, notai-o; nem vos associeis com ele, para que fique envergonhado.
15 অথচ তার সঙ্গে শত্রুর মত আচরণ করো না, বরং তাকে ভাই বলে চেতনা দাও৷
15 Todavia, não o considereis por inimigo, mas adverti-o como irmão.
16 আমরা প্রার্থনা করি যে, শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন৷ প্রভু তোমাদের সকলের সাথে থাকুন৷
16 Ora, o Senhor da paz, ele mesmo, vos dê continuamente a paz em todas as circunstâncias. O Senhor seja com todos vós.
17 এই শুভেচ্ছা আমি পৌল নিজে হাতে লিখলাম; প্রত্যেক চিঠিতে এটাই চিহ্ন, আমি এইরকম লিখে থাকি৷
17 A saudação é de próprio punho: Paulo. Este é o sinal em cada epístola; assim é que eu assino.
18 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক৷
18 A graça de nosso Senhor Jesus Cristo seja com todos vós.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Tessalonicenses 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.