2 Timóteo 4
পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ
1 ঈশ্বরকে ও যীশু খ্রীষ্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি৷ খ্রীষ্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তাঁর এক রাজ্য আছে আর তিনি আবার ফিরে আসছেন, তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি;
1 Conjuro-te, pois, diante de Deus e do Senhor Jesus Cristo, que há de julgar os vivos e os mortos, na sua aparição e no seu reino;
2 লোকদের কাছে সুসমাচার প্রচার কর৷ ভাল কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো৷ তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও৷ তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করো৷ সম্পূর্ণ ধৈর্য্য্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এইসব কাজ কর৷
2 que pregues a palavra, instes a tempo e fora de tempo, reprove, repreendas, exortes com toda longanimidade e doutrina.
3 কারণ এমন সময় আসবে, যে সময় লোকরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না; কিন্তু নিজেদের মনোমত কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু ধরবে৷
3 Porque virá tempo em que não suportarão a sã doutrina; mas, conforme as suas próprias concupiscências, amontoarão para si mestres, tendo comichão nos ouvidos;
4 লোকরা সত্য থেকে কান ফিরিয়ে নিয়ে মনগড়া কাহিনীর দিকে মন দেবে৷
4 e desviarão os seus ouvidos da verdade, voltando às fábulas.
5 কিন্তু তুমি সব সময়ে সংযত থেকো, ধৈর্য্যের সঙ্গে সব কষ্ট সহ্য কর এবং সুসমাচার প্রচার কর৷ ঈশ্বরের সুসমাচার প্রচারক হিসাবে তোমার কর্তব্য পালন করে চল৷
5 Tu, porém, vigiai em todas as coisas; sofre as aflições, faze a obra de um evangelista, faz plena demonstração do teu ministério.
6 ঈশ্বরের উদ্দেশ্যে আমার জীবন এর মধ্যেই পেয় অর্ঘ্যের মতো ঢালা হয়েছে৷ আমার যাবার সময় হয়ে এসেছে৷
6 Porque já estou pronto para ser oferecido, e o tempo da minha partida está próximo.
7 আমি ভালভাবেই লড়াই করেছি৷ নির্দিষ্ট দৌড় শেষ করেছি৷ অটুট রেখেছি আমার খ্রীষ্ট বিশ্বাস৷
7 Combati o bom combate, terminei a minha carreira, guardei a fé.
8 এখন অবধি সঠিক জীবনযাপন করার জন্য আমার জন্য এক বিজয় মুকুট তোলা আছে, সেই ন্যায়পরায়ণ বিচারক প্রভু সেই মহাদিনে আমাকে তা দেবেন৷ হ্যাঁ, সেই মুকুট তিনি আমায় দেবেন৷ কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁর পুনরাগমণের জন্য ভালোবাসার সাথে অধীরভাবে প্রতীক্ষা করেছে, এ মুকুট তাদের সকলকে দেবেন৷
8 Desde agora, a coroa de justiça me está guardada, a qual o Senhor, o justo juiz, me dará naquele dia; e não somente a mim, mas também a todos os que amam a sua aparição.
9 তুমি যত শিগ্গির পার আমার কাছে চলে এস,
9 Procura vir ter comigo depressa.
10 কারণ দীমা এই জগতকে ভালবেসে আমাকে ছেড়ে থিষলনীকীতে চলে গিয়েছে৷ ক্রীষ্কেন্ত গালাতীয়ায় আর তীত দাল্মাতিয়াতে গেছে৷
10 Porque Demas me desamparou, amando este mundo presente, e partiu para Tessalônica; Crescente, para a Galácia, Tito, para a Dalmácia.
11 একা লূক কেবল আমার সঙ্গে আছেন৷ তুমি যখন আসবে মার্ককে সঙ্গে করে এস, এখানকার কাজে সে আমায় সাহায্য করতে পারবে৷
11 Só Lucas está comigo. Toma Marcos e traze-o contigo, porque ele me é proveitoso no ministério.
12 তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি৷
12 E Tíquico enviei a Éfeso.
13 ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসার সময় সেটি এবং পুস্তকগুলি, বিশেষ করে চামড়ার ওপর লেখা পুস্তকগুলি সঙ্গে করে এনো; ওগুলি আমার চাই৷
13 A capa que deixei em Trôade, com Carpo, quando vieres, traze contigo; e também os livros, especialmente os pergaminhos.
14 আলেকসান্দর যে পিতল ও তামার কাজ করে সে আমার অনেক ক্ষতি করেছে৷ প্রভু তার কাজের সমুচিত প্রতিফল তাকে দেবেন৷
14 Alexandre, o caldeireiro, me fez muito mal; o Senhor lhe recompense segundo as suas obras.
15 তুমিও সেই লোক থেকে সাবধান থেকো; কারণ আমরা যা কিছু প্রচার করেছি, সে ভীষণভাবে তার বিরোধিতা করেছে৷
15 Tu, guarda-te também dele, porque ele resistiu muito às nossas palavras.
16 আমাকে যখন প্রথমবার বিচারকের সামনে দাঁড় করানো হয়েছিল, তখন আমায় সাহায্য করতে কেউ আমার পাশে ছিল না; সকলে পালিয়ে গেল৷ আমি প্রার্থনা করি তাদের এই অপরাধ যেন গন্য না হয়৷
16 Na minha primeira defesa, ninguém estava comigo; antes, todos me desampararam. Oro a Deus que isto lhes não seja imputado.
17 কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যাতে আমি সেই বার্তা সম্পূর্ণভাবে প্রচার করতে পারি এবং যেন সমস্ত অইহুদী জনগণ সেই সুসমাচার শুনতে পায়, আর আমি সিংহের মুখ থেকে রক্ষা পেলাম৷
17 Mas o Senhor estava comigo e fortaleceu-me, para que, através de mim, a pregação fosse totalmente conhecida e todos os gentios a ouvissem; e fui salvo da boca do leão.
18 কেউ আমার ক্ষতি করতে চাইলে প্রভু আমাকে রক্ষা করবেন৷ প্রভু তাঁর স্বর্গীয় রাজ্যে আমাকে নিশ্চয়ই নিরাপদে নিয়ে যাবেন৷ যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্্৷ আমেন৷
18 E o Senhor me livrará de toda má obra e me preservará para o seu reino celestial; a quem seja glória para todo o sempre. Amém.
19 প্রিষ্কাকে ও আকিল্লাকে এবং অনীষিফরের পরিবারকে আমার শুভেচ্ছা জানিও৷
19 Saúda a Prisca, e a Áquila, e à casa de Onesíforo.
20 ইরাস্ত করিন্থে থেকে গেছেন, এবং এফিম অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে মিলীতে রেখে এসেছি৷
20 Erasto ficou em Corinto, e deixei Trófimo doente em Mileto.
21 তুমি শীতকালের আগে অবশ্যই আসার চেষ্টা করো৷
21 Procura vir antes do inverno. Saúdam-te Êubulo, Prudente, Lino, Cláudia, e todos os irmãos.
22 প্রভু তোমার আত্মায় বিরাজ করুন৷ ঈশ্বরের অনুগ্রহ তোমার সহবর্তী হোক্্৷
22 O Senhor Jesus Cristo seja com o teu espírito. A graça seja convosco. Amém.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Timóteo 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.