2 Samuel 6
পবিত্র বাইবেল (BEN2006) vs NVI
1 দায়ুদ তার মনোনীত সৈন্যদের আবার ইস্রায়েলে জড় করলেন| তাদের সংখ্যা ছিল 30,000|
1 De novo Davi reuniu os melhores guerreiros de Israel, trinta mil ao todo.
2 তারপর দায়ুদ এবং তাঁর সৈন্যরা যিহূদার বালাতে গেলেন| এরপর তারা ঈশ্বরের পবিত্র সিন্দুককে যিহূদার বালা থেকে জেরুশালেমে নিয়ে এলেন| লোকরা প্রভুর উপাসনার জন্য পবিত্র সিন্দুকের কাছে যেত| পবিত্র সিন্দুকটি প্রভুর সিংহাসনস্বরূপ| এর মাথায় করূবদূতদের মূর্ত্তিগুলি আছে| প্রভু এই দূতদের মাঝখানে রাজার মত বসেন|
2 Ele e todos os que o acompanhavam partiram para Baalim, em Judá, para buscar a arca de Deus, arca sobre a qual é invocado o nome do Senhor dos Exércitos, entronizado entre os querubins acima dela.
3 দায়ুদের লোকরা পবিত্র সিন্দুকটিকে পাহাড়ের উপরিস্থিত অবীনাদবের বাড়ী থেকে বার করে নিয়ে এল| ঈশ্বরের পবিত্র সিন্দুকটিকে তারা একটি নতুন শকটে রাখল| অবীনাদবের দুই পুত্র উষ এবং অহিয়ো সেই শকট চালিয়েছিল|
3 Puseram a arca de Deus num carroção novo e a levaram da casa de Abinadabe, na colina. Uzá e Aiô, filhos de Abinadabe, conduziam o carroção
4 এই ভাবে তারা পবিত্র সিন্দুক পাহাড়ের ওপরে অবীনাদবের বাড়ী থেকে বার করে নিয়ে এসেছিল| উষ পবিত্র সিন্দুকের সঙ্গে সেই শকটে ছিল এবং অহিয়ো পবিত্র সিন্দুকের সামনে সামনে হাঁটছিল|
4 com a arca de Deus; e Aiô andava na frente dela.
5 দায়ুদ এবং সব ইস্রায়েলীয়, প্রভুর সামনে নাচছিল এবং নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল| এদের মধ্যে বীণা, ঢাকঢোল, খঞ্জনী, ঝাঁঝ করতাল এবং দেবদারু কাঠের বাদ্যয়ন্ত্রাদি ছিল|
5 Davi e todos os israelitas iam cantando e dançando perante o Senhor, ao som de todo o tipo de instrumentos de pinho, harpas, liras, tamborins, chocalhos e címbalos.
6 দায়ুদের লোকরা যখন নাখোনের শস্য মাড়াইয়ের উঠানের কাছে এল, তখন গরুগুলো হুমড়ি খেয়ে পড়ল এবং ঈশ্বরের পবিত্র সিন্দুক শকট থেকে পড়ে যাবার উপক্রম হল| উষ পবিত্র সিন্দুকটি ধরে ফেলল|
6 Quando chegaram à eira de Nacom, Uzá esticou o braço e segurou a arca de Deus, porque os bois haviam tropeçado.
7 কিন্তু প্রভু উষের প্রতি ক্রুদ্ধ হলেন এবং তাকে হত্যা করলেন| উষ যখন পবিত্র সিন্দুক ছুঁয়েছিলো তখন সে পবিত্র সিন্দুকের প্রতি যথোচিত সম্মান দেখায় নি| ঈশ্বরের পবিত্র সিন্দুকের পাশে উষ মারা গেল|
7 A ira do Senhor acendeu-se contra Uzá por seu ato de irreverência. Por isso Deus o feriu, e ele morreu ali mesmo, ao lado da arca de Deus.
8 প্রভু উষকে মেরে ফেলেছিলেন বলে দায়ুদ ক্রুদ্ধ হয়েছিলেন| দায়ুদ সেই জায়গার নাম রাখলেন “পেরস উষ|” সেই জায়গাকে আজও পেরস উষ বলা হয়|
8 Davi ficou contrariado porque o Senhor, em sua ira, havia fulminado Uzá. Até hoje aquele lugar é chamado Perez-Uzá.
9 দায়ুদ সেইদিন প্রভুকে ভীষণ ভয় পেয়েছিলেন| দায়ুদ বললেন, “এখন আমি কি করে ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে নিয়ে আসব?”
9 Naquele dia, Davi teve medo do Senhor e se perguntou: "Como vou conseguir levar a arca do Senhor? "
10 দায়ুদ পবিত্র সিন্দুকটিকে জেরুশালেমে নিয়ে গেলেন না| দায়ুদ পবিত্র সিন্দুকটিকে গাত থেকে ওবেদ ইদোমের বাড়ীতে রাখলেন| দায়ুদ পবিত্র সিন্দুককে গাতীয় ওবেদ ইদোমের বাড়ীতে নিয়ে এলেন|
10 Por isso ele desistiu de levar a arca do Senhor para a cidade de Davi. Em vez disso, levou-a para a casa de Obede-Edom, de Gate.
11 ওবেদ ইদোমের বাড়ীতে প্রভুর পবিত্র সিন্দুক তিন মাস ছিল| প্রভু ওবেদ ইদোম এবং তার পরিবারের সকলকে আশীর্বাদ করলেন|
11 A arca do Senhor ficou na casa dele por três meses, e o Senhor o abençoou e a toda a sua família.
12 পরে লোকরা দায়ুদকে বলল, “প্রভু ওবেদ ইদোমের পরিবার এবং তার সব কিছুকেই আশীর্বাদ ধন্য করেছেন| কারণ পবিত্র সিন্দুকটি তার বাড়ীতে ছিল|” তখন দায়ুদ সেখানে গিয়ে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে এলেন| সেই দিন দায়ুদ প্রচণ্ড আনন্দিত ও উত্তেজিত ছিলেন|
12 E disseram ao rei Davi: "O Senhor tem abençoado a família de Obede-Edom e tudo o que ele possui, por causa da arca de Deus". Então Davi, com grande festa, foi à casa de Obede-Edom e ordenou que levassem a arca de Deus para a cidade de Davi.
13 যারা প্রভুর পবিত্র সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল তারা ছ-পা এগিয়ে গিয়ে থেমে গেল, তখন দায়ুদ একটি ষাঁড় ও স্বাস্থ্যবান বাছুরকে বলি দিলেন|
13 Quando os que carregavam a arca do Senhor davam seis passos, ele sacrificava um boi e um novilho gordo.
14 দায়ুদ প্রভুর সামনে তাঁর সর্বশক্তি দিয়ে নাচছিলেন| তিনি একটি রেশমের এফোদ পরেছিলেন|
14 Davi, vestindo o colete sacerdotal de linho, foi dançando com todas as suas forças perante o Senhor,
15 দায়ুদ এবং সব ইস্রায়েলীয় সেদিন আনন্দে উত্তেজিত ছিলেন| তারা চিৎকার করতে করতে এবং শিঙা বাজাতে বাজাতে প্রভুর পবিত্র সিন্দুক শহরে এনেছিল|
15 enquanto ele e todos os israelitas levavam a arca do Senhor ao som de gritos de alegria e de trombetas.
16 শৌলের কন্যা মীখল জানালা দিয়ে তা দেখছিলেন| যখন প্রভুর পবিত্র সিন্দুক শহরে আনা হচ্ছিল তখন দায়ুদ প্রভুর সামনে লাফাচ্ছিলেন ও নাচছিলেন| তা দেখে মীখল দায়ুদের প্রতি বিরক্ত হলেন| তিনি ভাবলেন দায়ুদ বোকার মত আচরণ করছেন|
16 Aconteceu que, entrando a arca do Senhor na cidade de Davi, Mical, filha de Saul, observava de uma janela. E, ao ver o rei Davi dançando e comemorando perante o Senhor, ela o desprezou em seu coração.
17 পবিত্র সিন্দুকের জন্য দায়ুদ একটা তাঁবু ফেললেন| ইস্রায়েলীয়রা প্রভুর পবিত্র সিন্দুককে তাঁবুর মধ্যে রাখল| তারপর দায়ুদ প্রভুর সামনে হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য নিবেদন করলেন|
17 Eles trouxeram a arca do Senhor e a colocaram na tenda que Davi lhe havia preparado; e Davi ofereceu holocaustos e sacrifícios de comunhão perante o Senhor.
18 হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য নিবেদন শেষ করে দায়ুদ সকলকে সর্বশক্তিমান প্রভুর নামে আশীর্বাদ করলেন|
18 Após oferecer os holocaustos e os sacrifícios de comunhão, ele abençoou o povo em nome do Senhor dos Exércitos,
19 তারপর তিনি ইস্রায়েলের প্রত্যেক মহিলা এবং পুরুষকে একটা গোটা রুটি, কিস্মিসের পিঠে এবং খেজুর পিঠে বিতরণ করলেন| তারপর সকলে বাড়ী ফিরে গেল|
19 e deu um pão, um bolo de tâmaras e um bolo de uvas passas a cada homem e a cada mulher israelita. Então todo o povo partiu, cada um para a sua casa.
20 এরপর দায়ুদ বাড়ীর সকলকে আশীর্বাদ করতে গেলেন| শৌলের কন্যা মীখল তাঁর সামনে বেরিয়ে এলেন| মীখল বললেন, “ইস্রায়েলের রাজা আজ নিজের প্রতি যথোচিত সম্মান দেখান নি| আপনি আপনার দাসীদের সামনেই নিজের পোশাক খুলে ফেলেছেন| আপনি সেই বোকাদের মত আচরণ করলেন যারা নির্লজ্জভাবে নিজের পোশাক খুলে ফেলে|”
20 Voltando Davi para casa para abençoar sua família, Mical, filha de Saul, saiu ao seu encontro e lhe disse: "Como o rei de Israel se destacou hoje, tirando o manto na frente das escravas de seus servos, como um homem vulgar! "
21 তখন দায়ুদ মীখলকে বললেন, “প্রভু স্বয়ং আমাকে মনোনীত করেছেন, তোমার পিতাকে বা তাঁর পরিবারের কোন ব্যক্তিকে নয়| প্রভু ইস্রায়েলের লোকদের জন্য আমাকে নেতারূপে মনোনীত করেছেন| তাই আমি তাঁর সামনে নাচ করব এবং উৎসব পালন করব|
21 Mas Davi disse a Mical: "Foi perante o Senhor que eu dancei, perante aquele que me escolheu em lugar de seu pai ou de qualquer outro da família dele, quando me designou soberano sobre o povo do Senhor, sobre Israel; perante o Senhor celebrarei
22 আমি এমন কাজও করব যা আরও বিড়ম্বনাদায়ক| হতে পারে তুমি আমায় সম্মান করবে না| কিন্তু যে মেয়েদের কথা তুমি বলছ, তারা আমার সম্পর্কে গর্বিত|”
22 e me rebaixarei ainda mais, e me humilharei aos meus próprios olhos. Mas serei honrado por essas escravas que você mencionou".
23 শৌলের কন্যা মীখলের কোন সন্তান ছিল না| তিনি নিঃসন্তান অবস্থায় মারা গেছেন|
23 E até o dia de sua morte, Mical, filha de Saul, jamais teve filhos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.