2 Samuel 5
পবিত্র বাইবেল (BEN2006) vs NVT
1 তারপর ইস্রায়েলের সব কটি পরিবারগোষ্ঠী হিব্রোণে দায়ুদের কাছে এল এবং তারা তাঁকে বলল, “দেখুন, আমরা একই পরিবারভুক্ত|
1 Então todas as tribos de Israel vieram a Hebrom para encontrar-se com Davi. “Somos do mesmo povo e raça”, disseram.
2 এমন কি শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখনও যুদ্ধে আপনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং আপনিই ইস্রায়েলকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন| এমনকি প্রভু স্বয়ং আপনাকে বলেছেন ‘তুমিই আমার প্রজা সকলের মেষপালক হবে| তুমিই ইস্রায়েলের শাসনকর্তা হবে|’”
2 “No passado, quando Saul era nosso rei, era você que liderava o exército de Israel. E o S enhor lhe disse: ‘Você será o pastor do meu povo, Israel. Será o líder de Israel’.”
3 তাই ইস্রায়েলের নেতারা রাজা দায়ুদের সঙ্গে দেখা করতে হিব্রোণে এলেন| রাজা দায়ুদ প্রভুর সামনে, সেই নেতাদের সঙ্গে একটা চুক্তি করলেন| তারপর ঐ নেতারা দায়ুদকে ইস্রায়েলের রাজারূপে অভিষিক্ত করলেন|
3 Então, ali em Hebrom, o rei Davi fez um acordo diante do S enhor com todas as autoridades de Israel, e elas o ungiram rei de Israel.
4 দায়ুদের যখন 30 বছর বয়স তখন তিনি শাসনকার্য শুরু করেন এবং 40 বছর ধরে তিনি রাজা হিসেবে বহাল ছিলেন|
4 Davi tinha 30 anos quando começou a reinar e, ao todo, reinou por quarenta anos.
5 হিব্রোণে তিনি 7 বছর 6 মাস ধরে যিহূদা শাসন করেন এবং জেরুশালেমে থাকার সময় ইস্রায়েল ও যিহূদাকে 33 বছর শাসন করেন|
5 Havia reinado sobre Judá sete anos e seis meses e, em Jerusalém, reinou sobre todo o Israel e Judá por 33 anos.
6 রাজা দায়ুদ এবং তাঁর অনুচররা, জেরুশালেমে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে লড়াই করতে গেলেন| যিবূষীয়রা দায়ুদকে বলল, “তুমি এই শহরে ঢুকতেই পারবে না| আমাদের অন্ধ ও পঙ্গু লোকরাই তোমাকে আটকে দেবে|” (তারা এই কথা বলেছিল কারণ তারা ভেবেছিল দায়ুদ তাদের শহরে ঢুকতে পারবেন না|
6 Então o rei partiu com seus soldados para Jerusalém, a fim de lutar contra os jebuseus, que viviam naquele lugar. Os jebuseus zombavam de Davi: “Você jamais entrará aqui! Até os cegos e aleijados são capazes de impedi-lo!”. Diziam isso porque imaginavam estar seguros,
7 কিন্তু দায়ুদ সিয়োন দুর্গ দখল করলেন| এই দুর্গটি দায়ুদের শহর হল|)
7 mas Davi tomou a fortaleza de Sião, que hoje é chamada de Cidade de Davi.
8 সেইদিন দায়ুদ তাঁর সঙ্গীদের বললেন, “যদি তোমরা যিবুষীয়দের হারাতে চাও তবে জলের সুড়ঙ্গ পথ দিয়ে সেই সব ‘পঙ্গু ও অন্ধ’ শত্রুদের কাছে পৌঁছে যাও|” এই জন্য লোক বলে, “অন্ধ ও পঙ্গুরা মন্দিরে ঢুকতে পারে না|”
8 No dia do ataque, Davi disse a seus soldados: “Odeio esses jebuseus ‘cegos’ e ‘aleijados’. Quem os atacar deve entrar na cidade pelo túnel de água”. Essa é a origem do ditado: “Os cegos e os aleijados não entrarão na casa”.
9 দায়ুদ সেই দুর্গে বাস করতে লাগলেন এবং সেই শহরকে “দায়ুদের শহর” বললেন| দায়ুদ মিল্লো নামে একটি অঞ্চল নির্মাণ করলেন| তিনি শহরের মধ্যে আরও অনেক বাড়ী তৈরী করলেন|
9 Então Davi foi morar na fortaleza de Sião e a chamou de Cidade de Davi. Ampliou a cidade, desde o aterro até a parte interna.
10 দায়ুদ ক্রমশঃই শক্তিশালী হয়ে উঠলেন কারণ সর্বশক্তিমান প্রভু তার সঙ্গে ছিলেন|
10 Davi foi se tornando cada vez mais poderoso, pois o S enhor , o Deus dos Exércitos, estava com ele.
11 সোরের রাজা হীরম দায়ুদের কাছে বার্তাবাহক পাঠালেন| হীরম এরস গাছসমূহ, ছুতোর মিস্ত্রীগণ এবং পাথর দিয়ে বাড়ী তৈরীর মিস্ত্রীও পাঠালেন| তারা দায়ুদের জন্য একটা বাড়ী তৈরী করল|
11 Hirão, rei de Tiro, enviou a Davi mensageiros com madeira de cedro, carpinteiros e pedreiros, que construíram um palácio para Davi.
12 তখন দায়ুদ বুঝতে পারলেন, যে প্রভু সত্যিসত্যিই তাঁকে ইস্রায়েলের রাজা করেছেন এবং তাঁর রাজ্যকে (দায়ুদের রাজ্যকে), তাঁর লোকদের, ইস্রায়েলীয়দের জন্য উন্নীত করেছেন|
12 E Davi compreendeu que o S enhor o havia confirmado como rei sobre Israel e exaltado seu reino por causa de seu povo, Israel.
13 দায়ুদ হিব্রোণ থেকে জেরুশালেমে এলেন| জেরুশালেমে এসে দায়ুদ আরও স্ত্রী এবং দাসী পেলেন| জেরুশালেমে দায়ুদের আরও সন্তানাদি হল|
13 Depois de mudar-se de Hebrom para Jerusalém, Davi tomou mais concubinas e esposas e teve mais filhos e filhas.
14 জেরুশালেমে দায়ুদের যে সব পুত্র জন্মেছিল তাদের নাম: সম্মূয়, শোবব, নাথন, শলোমন,
14 Estes são os nomes dos filhos de Davi que nasceram em Jerusalém: Samua, Sobabe, Natã, Salomão,
15 যিভর ইলীশূয়, নেফগ, যাফিয়,
15 Ibar, Elisua, Nefegue, Jafia,
16 ইলিয়াদা, ইলীশামা এবং ইলীফেলট|
16 Elisama, Eliada e Elifelete.
17 পলেষ্টীয়রা শুনল যে ইস্রায়েলীয়রা দায়ুদকে তাদের রাজারূপে অভিষিক্ত করেছে| সেইজন্য পলেষ্টীয়রা দায়ুদকে হত্যা করবার জন্য খুঁজে বেড়াতে লাগল| দায়ুদ তা জানতে পেরে জেরুশালেমের দুর্গের মধ্যে চলে গেলেন|
17 Quando os filisteus souberam que Davi tinha sido ungido rei de Israel, mobilizaram suas tropas para capturá-lo. Davi, porém, foi informado disso e desceu para a fortaleza.
18 পলেষ্টীয়রা এসে রফায়ীম উপত্যকায় তাঁবু গাড়লো|
18 Os filisteus chegaram e se espalharam pelo vale de Refaim.
19 দায়ুদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব? পলেষ্টীয়দের হারাতে আপনি কি আমায় সাহায্য করবেন?”
19 Então Davi perguntou ao S enhor : “Devo sair e lutar contra os filisteus? Tu os entregarás em minhas mãos?”. O S
20 তখন দায়ুদ বাল পরাসীমে গিয়ে সেই জায়গায় পলেষ্টীয়দের পরাজিত করলেন| দায়ুদ বললেন, “প্রভু আমার শত্রুদের ঠিক তেমন ভাবেই ভেদ করলেন যেমন ভাবে বন্যার জল একটি বাঁধের মধ্যে দিয়ে সবলে পথ করে বেরিয়ে যায়|” এই কারণে দায়ুদ এই জায়গার নাম “বাল পরাসীম” রাখলেন|
20 Então Davi foi a Baal-Perazim e ali derrotou os filisteus, e exclamou: “O S enhor irrompeu no meio de meus inimigos como uma violenta inundação!”. Por isso, chamou aquele lugar de Baal-Perazim.
21 পলেষ্টীয়রা বাল্-পরাসীমে তাদের দেবতাদের মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ুদ এবং তাঁর লোকরা সেইসব মূর্ত্তি নিয়ে গেলেন|
21 Davi e seus homens levaram os ídolos que os filisteus haviam abandonado ali.
22 পলেষ্টীয়রা আবার এসে রফায়ীম উপত্যকায় তাঁবু গেড়ে বসল|
22 Pouco tempo depois, os filisteus voltaram a se espalhar pelo vale de Refaim.
23 দায়ুদ প্রভুর কাছে প্রার্থনা করলেন| এবারে প্রভু দায়ুদকে বললেন, “ওখানে যেও না| তুমি ওদের সৈন্যবাহিনীর পিছন দিকে যাও| তুমি বালসাম গাছের উল্টো দিক থেকে ওদের আক্রমণ কর|
23 Mais uma vez, Davi consultou o S enhor . “Não os ataque pela frente”, respondeu o S enhor . “Em vez disso, dê a volta por trás deles e ataque-os perto dos álamos.
24 বালসাম গাছগুলোর ওপর থেকে তোমরা পলেষ্টীয়দের যুদ্ধ ক্ষেত্রে যাবার কুচকাওয়াজের শব্দ শুনতে পাবে| সেই সময় তোমরা তাড়াতাড়ি করবে, কারণ সেই সময় তোমাদের জন্য পলেষ্টীয়দের পরাজিত করতে প্রভু তোমাদের সামনে সামনে যাবেন|”
24 Quando ouvir um som como de pés marchando por cima dos álamos, ataque! É o sinal de que o S enhor vai à sua frente para derrotar o exército filisteu.”
25 প্রভু যা যা করার আদেশ দিলেন, দায়ুদ সেইমত করলেন এবং তিনি পলেষ্টীয়দের হারিয়ে দিলেন| তিনি গেবা থেকে গেষর পর্যন্ত পলেষ্টীয়দের তাড়া করতে করতে এবং হত্যা করতে করতে গেলেন|
25 Davi fez como o S enhor ordenou e derrotou os filisteus por todo o caminho, desde Gibeom até Gezer.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.