2 Pedro 1

পবিত্র বাইবেল (BEN2006) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের দাস ও প্রেরিত৷
1 Simão Pedro, servo e apóstolo de Jesus Cristo, aos que conosco alcançaram fé igualmente preciosa pela justiça do nosso Deus e Salvador Jesus Cristo:
2 অনুগ্রহ ও শান্তি প্রচুর পরিমাণে তোমাদের ওপর বর্ষিত হোক্্৷ তোমরা ঈশ্বর ও আমাদের প্রভু যীশুকে গভীরভাবে জানো বলে এই অনুগ্রহ ও শান্তি ভোগ করবে৷
2 graça e paz vos sejam multiplicadas, pelo conhecimento de Deus e de Jesus, nosso Senhor.
3 যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে৷ তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রয়োজনীয় বিষয় দান করেছে৷ আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি৷ যীশু তাঁর মহিমা-গুণে এবং সদগুণে আমাদের ডেকেছেন৷
3 Visto como o seu divino poder nos deu tudo o que diz respeito à vida e piedade, pelo conhecimento daquele que nos chamou por sua glória e virtude,
4 তাঁর মহিমায় এবং সদগুণে যা তিনি দেবেন বলেছিলেন সেই মূল্যবান এবং মহান প্রতিশ্রুতিগুলি তিনি আমাদের দিয়েছেন, যাতে তোমরা ঐ সব প্রতিশ্রুতিগুলির মধ্য দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত যে সব দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় জীবনের অংশীদার হতে পার৷
4 pelas quais ele nos tem dado grandíssimas e preciosas promessas, para que por elas fiqueis participantes da natureza divina, havendo escapado da corrupção, que, pela concupiscência, há no mundo,
5 তোমরা এই সব আশীর্বাদ পেয়েছ বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা কর৷ তোমাদের বিশ্বাসের সঙ্গে সদগুণ যোগ কর, সদগুণের সঙ্গে জ্ঞান,
5 e vós também, pondo nisto mesmo toda a diligência, acrescentai à vossa fé a virtude, e à virtude, a ciência,
6 জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য্য, ধৈর্য্য্যের সঙ্গে ঈশ্বরভক্তি, ঈশ্বরভক্তির সঙ্গে ভ্রাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহের সঙ্গে ভালবাসা যোগ করে নাও৷
6 e à ciência, a temperança, e à temperança, a paciência, e à paciência, a piedade,
7 ঈশ্বরভক্তির সঙ্গে আসে ভ্রাতৃস্নেহ, আর ভ্রাতৃস্নেহের সঙ্গে তোমার ভালবাসা যোগ কর৷
7 e à piedade, a fraternidade, e à fraternidade, o amor.
8 তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা যদি বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানে কখনও নিষ্কর্মা বা নিষ্ফল হবে না৷
8 Porque, se em vós houver e aumentarem estas coisas, não vos deixarão ociosos nem estéreis no conhecimento de nosso Senhor Jesus Cristo.
9 কিন্তু এইসব গুণগুলি যার নেই সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ৷ সে ভুলে গেছে যে তার অতীতের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছিল৷
9 Pois aquele em quem não há estas coisas é cego, nada vendo ao longe, havendo-se esquecido da purificação dos seus antigos pecados.
10 তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন৷ সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো৷ যদি তোমরা এগুলি কর তবে কখনও হোঁচট খেয়ে পড়বে না;
10 Portanto, irmãos, procurai fazer cada vez mais firme a vossa vocação e eleição; porque, fazendo isto, nunca jamais tropeçareis.
11 আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে তোমাদের মহানভাবে ও উদারভাবে স্বাগত জানানো হবে৷
11 Porque assim vos será amplamente concedida a entrada no Reino eterno de nosso Senhor e Salvador Jesus Cristo.
12 তোমরা তো এসব জানো আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ; কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব৷
12 Pelo que não deixarei de exortar-vos sempre acerca destas coisas, ainda que bem as saibais e estejais confirmados na presente verdade.
13 যতদিন বেঁচে থাকি, আমি মনে করি, এই বিষয়গুলি তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য৷
13 E tenho por justo, enquanto estiver neste tabernáculo, despertar-vos com admoestações,
14 আমি জানি যে খুব শীঘ্রই আমাকে এই দেহত্যাগ করতে হবে৷ আমাদের প্রভু খ্রীষ্ট পরিষ্কারভাবে তা আমাকে জানিয়েছেন৷
14 sabendo que brevemente hei de deixar este meu tabernáculo, como também nosso Senhor Jesus Cristo já mo tem revelado.
15 আমি আপ্রাণ চেষ্টা করছি, যাতে আমার মৃত্যুর পরেও তোমরা এসব বিষয় মনে রাখতে পার৷
15 Mas também eu procurarei, em toda a ocasião, que depois da minha morte tenhais lembrança destas coisas.
16 যখন আমরা প্রভু যীশু খ্রীষ্টের মহাপরাক্রমসহ আগমন সম্বন্ধে বলেছিলাম, তখন আমরা কোন বানানো গল্প বলি নি৷ আমরা প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম স্বচক্ষে দেখেছি৷
16 Porque não vos fizemos saber a virtude e a vinda de nosso Senhor Jesus Cristo, seguindo fábulas artificialmente compostas, mas nós mesmos vimos a sua majestade,
17 যীশু পিতা ঈশ্বরের কাছ থেকে যে সম্মান ও মহিমা লাভ করেছিলেন তা এই বাণীর মধ্য দিয়েই এসেছিল, “এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি সন্তুষ্ট৷”
17 porquanto ele recebeu de Deus Pai honra e glória, quando da magnífica glória lhe foi dirigida a seguinte voz: Este é o meu Filho amado, em quem me tenho comprazido.
18 যীশুর সঙ্গে আমরা যখন পবিত্র পর্বতে ছিলাম তখন স্বর্গ থেকে বলা ঐ বাণী আমরা শুনেছিলাম৷
18 E ouvimos esta voz dirigida do céu, estando nós com ele no monte santo.
19 সেইজন্য ভাববাদীরা যা বলেছেন আমরা সে বিষয়ে নিশ্চিত৷ ভাববাদীরা যা বলে গেছেন সে বিষয়ে মনোযোগ দেওয়া তোমাদের পক্ষে ভাল৷ তাঁরা যা বলেছেন তা যেন অন্ধকার জায়গায় উজ্জ্বল আলোর মতো৷ তা যে পর্যন্ত না দিনের শুরু হয় ও তোমাদের হৃদয়ে প্রভাতী তারার উদয় হয় সেই পর্যন্ত অন্ধকারের মাঝে আলো দেয়৷
19 E temos, mui firme, a palavra dos profetas, à qual bem fazeis em estar atentos, como a uma luz que alumia em lugar escuro, até que o dia esclareça, e a estrela da alva apareça em vosso coração,
20 এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোন ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়৷
20 sabendo primeiramente isto: que nenhuma profecia da Escritura é de particular interpretação;
21 ভাববাণী কখনই মানুষের ইচ্ছাক্রমে আসে নি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন৷
21 porque a profecia nunca foi produzida por vontade de homem algum, mas os homens santos de Deus falaram inspirados pelo Espírito Santo.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Pedro 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.