2 Crônicas 8

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 প্রভুর মন্দির ও নিজের রাজপ্রাসাদ বানাতে শলোমনের 20 বছর সময় লেগেছিল|
1 E sucedeu, ao fim de vinte anos, nos quais Salomão edificou a casa do SENHOR, e a sua própria casa,
2 এরপর হূরম তাঁকে যে শহরগুলো দিয়েছিলেন শলোমন সেগুলির সংস্কার করেন| ইস্রায়েলের বেশ কিছু লোককে তিনি ঐ সমস্ত শহরে বসবাসের অনুমতি দিয়েছিলেন|
2 que as cidades que Hirão havia restaurado para Salomão, Salomão as edificou, e fez com que os filhos de Israel ali habitassem.
3 অতঃপর তিনি সোবাতের হমাৎ দখল করেন|
3 E Salomão foi a Hamate-Zobá, e predominou contra ela.
4 তিনি মরু অঞ্চলে তদ্মোর শহরটি এবং হমাতে গুদাম শহরগুলিও বানিয়েছিলেন|
4 E ele edificou Tadmor no deserto, e todas as cidades-armazéns, as quais edificou em Hamate.
5 এছাড়াও তিনি শক্তিশালী দূর্গ হিসেবে ঊর্দ্ধ বৈৎ‌-হোরোণ ও নিথ বৈৎ‌-হোরোণের শহরগুলো দেওয়াল ও ফটক সহ হুড়কো লাগিয়ে তৈরী করেছিলেন|
5 Além disso ele edificou a alta Bete-Horom, e a baixa Bete-Horom, cidades fortificadas, com muros, portas e barras;
6 জিনিসপত্র মজুত রাখার জন্য বালৎ সহ আরো কয়েকটি শহর পুনর্নির্মাণ করেছিলেন| রথ রাখার জন্য ও অশ্বারোহী সারথীদের বসবাসের জন্যও তাঁকে বেশ কিছু শহর বানাতে হয়েছিল| জেরুশালেমে লিবানোন সহ তাঁর সমগ্র রাজ্যে শলোমন যা কিছু বানাতে চেয়েছিলেন সবই বানিয়েছিলেন|
6 e Baalate, e todas as cidades-armazéns que Salomão tinha, e todas as cidades das carruagens, e as cidades dos cavaleiros, e tudo o que Salomão desejou edificar em Jerusalém, e no Líbano, e em toda a terra do seu domínio.
7 — ausente —
7 E quanto a todo o povo que foi deixado dos heteus, amorreus, e dos ferezeus, e dos heveus, e dos jebuseus, os quais não eram de Israel,
8 — ausente —
8 dos seus filhos, que ficaram depois deles na terra, aos quais os filhos de Israel não consumiram, Salomão fez com que eles pagassem tributo até este dia.
9 কিন্তু শলোমন কোন ইস্রায়েলীয়কে ক্রীতদাস হিসেবে কাজ করতে বাধ্য করেননি| ইস্রায়েলীয়রা সকলেই ছিল তাঁর যোদ্ধা এবং তাঁর আধিকারিক যারা তাঁর রথবাহিনী ও অশ্বারোহী সৈনিকদের চালনা করতেন|
9 Porém, dos filhos de Israel, Salomão não fez servos para a sua obra; mas eles foram homens de guerra, e chefes dos seus capitães, e capitães das suas carruagens e cavaleiros.
10 কেউ কেউ ছিলেন শলোমনের গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিক অথবা নেতা| 250 জন নেতা এই সমস্ত লোকদের তত্ত্বাবধান করতেন|
10 E estes foram os chefes dos oficiais do rei Salomão, a saber, duzentos e cinquenta, que governaram sobre o povo.
11 শলোমন দায়ুদ নগর থেকে ফরৌণের কন্যাকে নিয়ে এসেছিলেন এবং তাকে তার জন্য বানানো এক সুন্দর বাড়িতে রেখেছিলেন এবং বলেছিলেন, “আমার স্ত্রী, ইস্রায়েলের রাজা দায়ুদের প্রাসাদে থাকবে না কারণ, সমস্ত জায়গাগুলো যেখানে যেখানে সাক্ষ্যসিন্দুকটি রাখা ছিল সেগুলো অতি পবিত্র জায়গা|”
11 E Salomão fez subir a filha de Faraó da cidade de Davi até a casa que ele havia edificado para ela; porque ele disse: A minha esposa não habitará na casa de Davi, rei de Israel, porque santos são os lugares, para os quais a arca do SENHOR veio.
12 এরপর শলোমন মন্দিরের সামনের দালানে প্রভুর জন্য তাঁর বানানো বেদীতে প্রভুকে হোমবলি নিবেদন করলেন|
12 Então, Salomão ofereceu ofertas queimadas ao SENHOR sobre o altar do SENHOR, o qual ele havia edificado diante do pórtico,
13 মোশির আদেশ মতোই শলোমন প্রত্যেক দিন বলিদান করা ছাড়াও বিশ্রামের দিন, অমাবস্যায় ও তিনটে বাত্‌সরিক ছুটির দিনে নিয়মিত বলি উৎসর্গ করতেন| এই তিনটে বাত্‌সরিক ছুটির দিন হল খামিরবিহীন রুটির উৎসবের দিন, সাত সপ্তাহের উৎসবের দিন ও কুটিরবাস পর্বের দিন|
13 segundo uma certa proporção todos os dias, oferecendo de acordo com o mandamento de Moisés, nos shabats, e nas luas novas, e nas festas solenes, três vezes por ano, a saber, na festa dos pães ázimos, e na festa das semanas, e na festa dos tabernáculos.
14 তাঁর পিতা রাজা দায়ুদের নির্দেশ মতোই তিনি মন্দিরের কাজকর্মের জন্য যাজক ও লেবীয়দের দলভাগ করে দিয়েছিলেন| লেবীয়রা মন্দিরের নিত্য নৈমিত্তিক কাজকর্মে যাজকদের সহায়তা করতেন| এছাড়াও মন্দিরের প্রত্যেকটি ফটকের জন্য শলোমন দ্বাররক্ষীদের দলও নির্দিষ্ট করে দিয়েছিলেন|
14 E ele indicou, de acordo com a ordem do seu pai Davi, as turmas dos sacerdotes para o seu serviço, e os levitas para os seus encargos, de louvar e ministrar diante dos sacerdotes, como a obrigação de todos os dias exigia; os porteiros, também, pelas suas turmas a cada porta; porque assim o havia ordenado Davi, homem de Deus.
15 ইস্রায়েলীয়রা কখনও যাজক ও লেবীয় সংক্রান্ত শলোমনের দেওয়া কোনো নির্দেশ অমান্য বা তার কোনো পরিবর্তন করেননি| এমনকি দুর্মূল্য জিনিসপত্র রাখার ব্যাপারেও তাঁরা শলোমনের বিধান মেনে নিয়েছিলেন|
15 E eles não se desviaram do mandado do rei aos sacerdotes e levitas acerca de nenhuma questão, nem acerca dos tesouros.
16 প্রভুর মন্দিরের ভিত্তিস্থাপনের দিন থেকে সেটি শেষ হওয়া পর্যন্ত, শলোমনের সব কাজ তাঁর পরিকল্পনা অনুযায়ী করা হয়|
16 Ora, toda a obra de Salomão estava preparada desde o dia da fundação da casa do SENHOR, e até ser terminada. Assim a casa do SENHOR foi aperfeiçoada.
17 এরপর শলোমন লোহিত সাগরের তীরস্থ ইদোমের ইৎ‌সিয়োন গেবরে ও এলতে যান|
17 Então, foi Salomão a Eziom-Geber, e a Elate, à beira-mar na terra de Edom.
18 হূরম সেখানে তাঁর নিজস্ব দক্ষ নাবিকদের দ্বারা পরিচালিত জাহাজ পাঠান| শলোমনের দাসরা এদের সঙ্গে ওফীরে গিয়ে তাঁর জন্য 17 টন সোনা নিয়ে এসেছিল|
18 E Hirão lhe enviou, pelas mãos dos seus servos, navios e servos que tinham conhecimento do mar; e foram com os servos de Salomão até Ofir, e tomaram de lá quatrocentos e cinquenta talentos de ouro, e os trouxeram até o rei Salomão.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Crônicas 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.