1 Tessalonicenses 5
পবিত্র বাইবেল (BEN2006) vs ACF
1 আমার ভাই ও বোনেরা, বিশেষ কোন কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই৷
1 Mas, irmãos, acerca dos tempos e das estações, não necessitais de que se vos escreva;
2 তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে৷
2 Porque vós mesmos sabeis muito bem que o dia do Senhor virá como o ladrão de noite;
3 লোকে যখন বলবে, “আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;” ঠিক এমন সময় তাদের ওপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে৷ সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ নেমে আসবে আর তারা কোনভাবেই পালিয়ে যেতে পারবে না৷
3 Pois que, quando disserem: Há paz e segurança, então lhes sobrevirá repentina destruição, como as dores de parto àquela que está grávida, e de modo nenhum escaparão.
4 কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছ না যে, সেই দিনটা চোরের মতো তোমাদের ওপর এসে পড়বে৷
4 Mas vós, irmãos, já não estais em trevas, para que aquele dia vos surpreenda como um ladrão;
5 তোমরা তো সকলে মঙ্গল আলোকের ও দিনের সন্তান৷ আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই৷
5 Porque todos vós sois filhos da luz e filhos do dia; nós não somos da noite nem das trevas.
6 তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়৷ আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব৷
6 Não durmamos, pois, como os demais, mas vigiemos, e sejamos sóbrios;
7 কারণ যারা ঘুমোয়, তারা রাতেই ঘুমোয়; যারা মদ্যপায়ী, তারা রাতেই মাতাল হয়৷
7 Porque os que dormem, dormem de noite, e os que se embebedam, embebedam-se de noite.
8 কিন্তু আমরা দিনের লোক তাই এস, আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে৷
8 Mas nós, que somos do dia, sejamos sóbrios, vestindo-nos da couraça da fé e do amor, e tendo por capacete a esperança da salvação;
9 কারণ ঈশ্বর আমাদের তাঁর ক্রোধের পাত্ররূপে মনোনীত করেন নি, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন৷
9 Porque Deus não nos destinou para a ira, mas para a aquisição da salvação, por nosso Senhor Jesus Cristo,
10 যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তাঁর সঙ্গেই জীবিত থাকি৷
10 Que morreu por nós, para que, quer vigiemos, quer durmamos, vivamos juntamente com ele.
11 এইজন্য তোমরা এখন যেমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল৷
11 Por isso exortai-vos uns aos outros, e edificai-vos uns aos outros, como também o fazeis.
12 আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যারা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো৷
12 E rogamo-vos, irmãos, que reconheçais os que trabalham entre vós e que presidem sobre vós no Senhor, e vos admoestam;
13 তাদের কাজের জন্য তাদের সম্মান করো সমস্ত অন্তর দিয়ে তাদের ভালবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো৷
13 E que os tenhais em grande estima e amor, por causa da sua obra. Tende paz entre vós.
14 আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও৷ যারা ভয়ে ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য কর, আর সকলের প্রতি সহিষ্ণু হও৷
14 Rogamo-vos, também, irmãos, que admoesteis os desordeiros, consoleis os de pouco ânimo, sustenteis os fracos, e sejais pacientes para com todos.
15 দেখ, যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে৷ তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা কর এবং বাকী সকলের ভাল করতে চেষ্টা কর৷
15 Vede que ninguém dê a outrem mal por mal, mas segui sempre o bem, tanto uns para com os outros, como para com todos.
16 সব সময় আনন্দ কর৷
16 Regozijai-vos sempre.
17 অবিরত প্রার্থনা কর৷
17 Orai sem cessar.
18 সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
18 Em tudo dai graças, porque esta é a vontade de Deus em Cristo Jesus para convosco.
19 পবিত্র আত্মাকে নির্বাণ করো না৷
19 Não extingais o Espírito.
20 ভাববাণী অবজ্ঞা করো না৷
20 Não desprezeis as profecias.
21 সব কিছু পরীক্ষা কর, যা ভাল তা ধরে রাখ৷
21 Examinai tudo. Retende o bem.
22 সব রকম মন্দ থেকে দূরে থাক৷
22 Abstende-vos de toda a aparência do mal.
23 শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন৷
23 E o mesmo Deus de paz vos santifique em tudo; e todo o vosso espírito, e alma, e corpo, sejam plenamente conservados irrepreensíveis para a vinda de nosso Senhor Jesus Cristo.
24 যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত৷
24 Fiel é o que vos chama, o qual também o fará.
25 আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো৷
25 Irmãos, orai por nós.
26 সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও৷
26 Saudai a todos os irmãos com ósculo santo.
27 প্রভুর নামে এই শপথ কর যে সমস্ত খ্রীষ্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে৷
27 Pelo Senhor vos conjuro que esta epístola seja lida a todos os santos irmãos.
28 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক৷
28 A graça de nosso Senhor Jesus Cristo seja convosco. Amém.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Tessalonicenses 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.