1 Tessalonicenses 2

পবিত্র বাইবেল (BEN2006) vs BKJ

Sair da comparação
1 প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিজেরাই জান, তোমাদের কাছে আমাদের যাওয়া ব্যর্থ হয় নি৷
1 Porque vós mesmos, irmãos, sabeis que a nossa entrada para convosco não foi vã;
2 তোমরা একথাও জান যে, তোমাদের ওখানে যাবার পূর্বে ফিলীপিতে আমাদের দুঃখভোগ করতে হয়েছিল, কারণ সেখানকার লোকরা আমাদের চরম অপমান করেছিল; কিন্তু সেখানে চরম বিরোধিতার মধ্যেও আমাদের ঈশ্বর সাহসে বুক বাঁধতে এবং খ্রীষ্টের সুসমাচার তোমাদের কাছে ঘোষণা করতে সাহায্য করেছিলেন৷
2 mas, mesmo depois de termos antes sofrido e sido envergonhados, como sabeis, em Filipos, tornamo-nos ousados em nosso Deus, para vos falar o evangelho de Deus com grande combate.
3 আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে যে আবেদন রেখেছিলাম, তার মধ্যে কোন ফাঁকি বা ছলনা ছিল না৷ আমরা লোকেদের ঠকাতে চাই নি এবং তার পেছনে কোন রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না৷
3 Porque a nossa exortação não foi com engano, nem com imundícia, nem com malícia;
4 বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন৷ তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন৷
4 mas, como fomos aprovados de Deus para que o evangelho nos fosse confiado, assim falamos, não como para agradar aos homens, mas a Deus, quem prova os nossos corações.
5 তোমরা ভাল করে জান যে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোন বাক্য বলি নি, আর লোভকে ঢেকে রাখবার ছলনা যে আমরা করেছি তাও নয়; ঈশ্বরই এবিষয়ে সাক্ষী আছেন৷
5 Porque nunca usamos de palavras lisonjeiras, como sabeis, nem houve um pretexto de avareza; Deus é testemunha.
6 আমরা লোকদের কাছ থেকে কোন প্রশংসা পেতে চাই নি৷ তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাই নি৷
6 E não buscamos glória dos homens, nem de vós, nem ainda de outros, quando podíamos ser-vos pesados, como os apóstolos de Cristo;
7 আমরা খ্রীষ্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্ত্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম; কিন্তু আমরা তোমাদের কাছে বিনয়ী ছিলাম৷ আমরা তোমাদের কাছে সে সেবিকার মতো ছিলাম যে তার শিশুদের যত্ন নেয়৷
7 mas fomos brandos entre vós, como a ama que cuida de seus filhos.
8 তোমাদের ওপর গভীর মায়া মমতা থাকাতে তোমাদের কেবল যে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে৷
8 Assim nós, sendo-vos tão afeiçoados, de boa vontade quiséramos comunicar-vos, não o evangelho de Deus apenas, mas ainda as nossas próprias almas; porque éreis muito queridos a nós.
9 প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা কতো কঠোর পরিশ্রম করেছি৷ আমরা দিনরাত কাজ করে চলেছিলাম যেন তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝাস্বরূপ না হই৷
9 Porque bem vos lembrais, irmãos, do nosso trabalho e dor; porque, trabalhando noite e dia, para não sermos pesados a nenhum de vós, vos pregamos o evangelho de Deus.
10 তোমাদের মত বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জান; আর ঈশ্বরও জানেন তা সত্য৷
10 Vós sois testemunhas, e Deus também, de quão santa, justa e irrepreensivelmente nos portamos para convosco, os que crestes.
11 তোমরা জান, পিতা যেমন তাঁর সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি৷
11 Assim, como sabeis de que modo exortamos, consolamos e cobramos a cada um de vós, como o pai faz a seus filhos,
12 আমরা তোমাদের উৎসাহ যুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য যোগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি, যে ঈশ্বর তোমাদের তাঁর রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন৷
12 para que vós andásseis dignamente diante de Deus, que vos chama para o seu reino e glória.
13 আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের যে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয় বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে৷ সেই বাক্য সত্য-সত্যই ঈশ্বরের বাক্য ছিল এবং ঐ বার্তায় যাঁরা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে৷
13 Por isso também damos graças a Deus sem cessar, porque, havendo recebido de nós a palavra da pregação de Deus, a recebestes, não a palavra de homens, mas segundo é, na verdade, a palavra de Deus, a qual também opera de forma eficaz em vós, os que crestes.
14 প্রিয় ভাই ও বোনেরা, যিহূদিয়ায় খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী ঈশ্বরের যে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো৷ যিহূদিয়ার সেই ঈশ্বরের লোকরা অন্য ইহুদীদের কাছ থেকে যে রকম নির্যাতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকের কাছ থেকে সেই ধরণের নির্যাতন ভোগ করেছ৷
14 Porque vós, irmãos, haveis sido feitos seguidores das igrejas de Deus que, na Judeia, estão em Cristo Jesus; porquanto também sofrestes de vossos próprios concidadãos o mesmo que os judeus lhes fizeram,
15 ইহুদীরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল৷ সেই ইহুদীরা আমাদেরও নির্যাতন করেছে৷ ঈশ্বর তাদের প্রতি খুশী নন, তারা সবারই বিপক্ষে৷
15 os quais também mataram o Senhor Jesus e os seus próprios profetas, e nos têm perseguido, e não agradam a Deus, e são contrários a todos os homens.
16 আমরা অইহুদীদের শিক্ষা দিই যেন তারা উদ্ধার পেতে পারে; কিন্তু তারা আমাদের অইহুদীদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে৷ সেই ইহুদীরা পূর্বে যে পাপ করেছে, তার ওপর আরও পাপ যোগ করছে; আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের ওপর নেমে এসেছে৷
16 E nos impedem de falar aos gentios para que possam ser salvos, a fim de encherem sempre a medida de seus pecados; mas a ira de Deus caiu sobre eles até o fim.
17 ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল৷ তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উৎসুক ছিলাম৷ তাই তোমাদের কাছে আসার জন্য কঠোরভাবে চেষ্টা করেছি৷
17 Nós, porém, irmãos, separados da vossa presença por pouco tempo, não do coração, apressamo-nos o máximo possível para vermos vossas faces com grande desejo.
18 তোমাদের কাছে যেতে আমরা সত্যিই অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিল৷
18 Por isso bem quisemos ir ter convosco, pelo menos eu, Paulo, uma e outra vez; mas Satanás nos impediu.
19 তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব৷
19 Porque qual é a nossa esperança, ou alegria, ou coroa de glória? Por acaso não o sois vós na presença de nosso Senhor Jesus Cristo em sua vinda?
20 সত্য সত্য তোমরাই আমাদের মহিমা ও আনন্দ৷
20 Porque vós sois nossa glória e alegria.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Tessalonicenses 2, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.