1 Samuel 8

পবিত্র বাইবেল (BEN2006) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 শমূয়েল বৃদ্ধ হলে সে তার পুত্রদের ইস্রায়েলের বিচারক করল|
1 Quando Samuel ficou velho, pôs os seus filhos como juízes de Israel.
2 শমূয়েলের প্রথম পুত্রের নাম যোয়েল| দ্বিতীয় পুত্রের নাম অবিয়| যোয়েল ও অবিয় ছিল বের্-শেবার বিচারক|
2 O seu filho mais velho se chamava Joel, e o mais novo, Abias. Eles eram juízes na cidade de Berseba.
3 পুত্ররা শমূয়েলের মতো জীবনযাপন করত না| যোয়েল ও অবিয় ঘুষ নিত, গোপনে টাকা নিয়ে বিচারসভায় রায় বদলে দিত| এমন কি বিচারালয়ে লোক ঠকাত|
3 Porém não seguiram o exemplo do pai. Estavam interessados somente em ganhar dinheiro, aceitavam dinheiro por fora e não decidiam os casos com justiça.
4 এই কারণে ইস্রায়েলের প্রবীণরা সবাই মিলে শমূয়েলের সঙ্গে দেখা করতে রামায় গেল|
4 Então todos os líderes de Israel se reuniram e foram falar com Samuel, em Ramá.
5 তারা শমূয়েলকে বলল, “আপনি বৃদ্ধ হয়েছেন, আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না| তারা আপনার মতো নয়| তাই বলছি, আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে|”
5 Eles disseram: — Olhe! Você já está ficando velho, e os seus filhos não seguem o seu exemplo. Por isso, queremos que nos arranje um rei para nos governar, como acontece em outros países.
6 এই ভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল| কিন্তু শমূয়েলের মনে হল এটা একটা খারাপ চিন্তা| তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন|
6 Samuel não gostou do pedido deles. Então orou a Deus, o Senhor ,
7 প্রভু বললেন, “লোকরা যা বলছে তাই করো| তারা তোমাকে প্রত্যাখ্যান করে নি| তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তারা রাজা হিসেবে আমাকে চায় না|
7 e ele respondeu assim: — Atenda o pedido do povo. Não é só você que eles rejeitaram; eles rejeitaram a mim como Rei.
8 অতীতের মত বার বার সেই একই কাজ তারা করছে| আমি ওদের মিশর থেকে বার করে নিয়ে এসেছিলাম; কিন্তু সেই ওরা আমাকেই ছেড়ে দিয়ে অন্য সব দেবতার পূজো করেছিল| তোমার ক্ষেত্রেও এরা সেই এক কাজ করছে|
8 Desde que eu os trouxe do Egito, eles sempre me têm abandonado e têm adorado outros deuses. Agora estão fazendo com você o que sempre fizeram comigo.
9 ঠিক আছে, ওদের কথা মতোই চলো; কিন্তু তাদের একবার সাবধান করো, ওদের বলে দিও একজন রাজা তাদের প্রতি কি ব্যবহার করবে এবং কিভাবে একজন রাজা তাদের শাসন করবে|”
9 Portanto, atenda o pedido deles. Mas avise essa gente, explicando com toda a clareza como o rei vai tratá-los.
10 লোকরা একজন রাজা চাইছিল| তখন শমূয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনাল|
10 Então Samuel explicou ao povo tudo o que o Senhor lhe tinha dito.
11 শমূয়েল বলল, “যদি তোমরা রাজা চাও তাহলে সে কি কি করবে শোন| সে তোমাদের পুত্রদের তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং জোর করে তাদের দিয়ে নিজের সেবা করিয়ে নেবে| তাদের জোর করে সৈন্য করবে, রথ আর অশ্ববাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে লড়াই করাবে| রাজার রথকে সামলানোর জন্য সেই রথের সামনে ছুটে ছুটে তারা পাহারা দেবে|
11 Ele disse: — O rei os tratará assim: tomará os filhos de vocês para serem soldados; porá alguns para servirem nos seus carros de guerra, outros na cavalaria e outros para correrem adiante dos carros.
12 “রাজা তোমাদের পুত্রদের জোর করে সৈন্যবাহিনীতে ঢোকাবে| তাদের মধ্যে কেউ কেউ 1000 জনের ওপর অধিকর্তা হবে| আবার কেউ কেউ 50 জনের ওপর অধিকর্তা হবে|
12 Colocará alguns deles como oficiais encarregados de mil soldados, e outros encarregados de cinquenta. Os seus filhos terão de cultivar as terras dele, fazer as suas colheitas e fabricar as suas armas e equipamentos para os seus carros de guerra.
13 “একজন রাজা তোমাদের কন্যাদের ধরবে এবং তাদের নিয়ে যাবে| তাদের দিয়ে রাজা নিজের জন্য সুগন্ধি দ্রব্য তৈরী করাবে| এছাড়া তাদের দ্বারা রান্নাবান্না, রুটি বানানো এইসব কাজও করিয়ে নেবে|
13 As filhas de vocês terão de preparar os perfumes do rei e trabalhar como suas cozinheiras e padeiras.
14 “রাজা তোমাদের ভাল ভাল জমি, দ্রাক্ষা আর জলপাইয়ের বাগান কেড়ে নিয়ে তা তার কর্মচারীদের বিলিয়ে দেবে|
14 Ele tomará de vocês os melhores campos, plantações de uvas, bosques de oliveiras e dará tudo aos seus funcionários.
15 তোমাদের শস্য আর দ্রাক্ষার দশভাগের একভাগ নিয়ে তার কর্মচারী আর ভৃত্যদের দিয়ে দেবে|
15 Ficará com a décima parte dos cereais e das uvas, para dar aos funcionários da corte e aos outros funcionários.
16 “একজন রাজা তোমাদের দাস ও দাসীদের নিয়ে নেবে| সে তোমাদের সব চেয়ে সেরা গবাদি পশু ও গাধাদের নেবে| সে তার নিজের উদ্দেশ্যে তাদের ব্যবহার করবে|
16 Tomará também os empregados de vocês, o melhor gado e os melhores jumentos, para trabalharem para ele.
17 তোমাদের পালের পশুদের দশ ভাগের একভাগ রাজা নিয়ে নেবে|
17 E ficará com a décima parte dos rebanhos de vocês. E vocês serão seus escravos.
18 এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের মনোনীত করা রাজার জন্য কাঁদবে| কিন্তু সেই সময় প্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না|”
18 Quando isso acontecer, vocês chorarão amargamente por causa do rei que escolheram, porém o Senhor Deus não ouvirá as suas queixas.
19 কিন্তু শমূয়েলের কথা লোকরা শুনল না| তারা বলল, “না, আমরা আমাদের শাসক হিসেবে একজন রাজাই চাইছি|
19 Mas o povo não se importou com o aviso de Samuel. Pelo contrário, eles disseram: — Não adianta. Nós queremos um rei.
20 রাজা থাকলে আমরা সবাই অন্যান্য দেশের লোকদের মতো থাকতে পারব| আমাদের রাজাই আমাদের চালাবেন| যুদ্ধের সময় তিনি আমাদের আগে যাবেন এবং আমাদের যুদ্ধে লড়াই করবেন|”
20 Queremos ser como as outras nações: queremos ter um rei para nos governar, para nos dirigir na guerra e lutar em nossas batalhas.
21 এই শুনে শমূয়েল প্রভুর কাছে লোকের কথাগুলো সব শোনালেন|
21 Samuel ouviu o que eles disseram e então foi e contou tudo a Deus, o Senhor .
22 প্রভু বললেন, “ওদের কথা শোন! ওদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দাও|”
22 Ele respondeu: — Faça o que eles querem. Dê a eles um rei. Aí Samuel pediu a todos os homens de Israel que voltassem para casa.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Samuel 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.