1 Samuel 23
পবিত্র বাইবেল (BEN2006) vs VC
1 লোকরা দায়ুদকে বলল, “দেখুন, পলেষ্টীয়রা কিয়ীলার বিরুদ্ধে যুদ্ধ করছে| তারা ফসল ঝাড়াইয়ের জায়গা থেকে সব ফসল লুঠপাট করে নিচ্ছে|”
1 Disseram a Davi: Os filisteus estão atacando Ceila e pilhando as eiras.
2 দায়ুদ প্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করব?”
2 Davi consultou o Senhor: Devo ferir os filisteus? O Senhor respondeu: Vai; tu os ferirás e libertarás Ceila.
3 এদিকে দায়ুদের লোকরা দায়ুদকে বলল, “শুনুন, আমরা যিহূদায় থাকতেই বেশ ভয় পাচ্ছি| তাহলে চিন্তা করুন পলেষ্টীয় সৈন্যদের সঙ্গে মুখোমুখি লড়াইতে আমরা আরও কতখানি ভয় পেতে পারি|”
3 Os homens de Davi, porém, disseram-lhe: Mesmo aqui em Judá estamos cheios de medo; quanto mais se formos a Ceila contra as tropas dos filisteus?
4 দায়ুদ আবার প্রভুকে জিজ্ঞেস করলো| প্রভু বললেন, “কিয়ীলায় চলে যাও| আমি তোমাকে পলেষ্টীয়দের হারাতে সাহায্য করব|”
4 Davi consultou novamente o Senhor, que lhe respondeu: Vai; desce a Ceila, porque entrego os filisteus nas tuas mãos.
5 তাই সঙ্গীদের নিয়ে দায়ুদ কিয়ীলায় গেলেন| তাঁর সঙ্গীরা পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করল| যুদ্ধে তারা পলেষ্টীয়দের হারিয়ে তাদের গরু, মোষ সব দখল করে নিল| এভাবেই দায়ুদ কিয়ীলার লোকদের বাঁচালেন|
5 Davi foi para Ceila com os seus homens e atacou os filisteus, tomando-lhes o gado e infligindo-lhes uma grande derrota. Assim libertou os habitantes de Ceila.
6 (যখন অবিয়াথর দায়ূদের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাঁর সঙ্গে একটা এফোদ নিয়েছিলেন|)
6 {Ora, quando Abiatar, filho de Aquimelec, fugira para junto de Davi a Ceila, levava consigo o efod.}
7 লোকরা শৌলকে বলল, “দায়ুদ এখন কিয়ীলায় আছে|” শৌল বললেন, “ঈশ্বর দায়ুদকে আমার হাতেই দিয়েছেন| দায়ুদ নিজের জালেই নিজেকে জড়িয়েছে| সে এমন একটা শহরে গেল যেখানে অনেক ফটক এবং ফটক বন্ধ করার অনেক খিল আছে|”
7 Saul foi informado de que Davi se encontrava em Ceila, e disse: Deus entregou-o nas minhas mãos, pois foi encerrar-se em uma cidade com portas e ferrolhos.
8 শৌল তাঁর সব সৈন্যদের যুদ্ধ করার জন্য ডাকলেন| তারা দায়ুদ ও তাঁর লোকদের আক্রমণ করার জন্য কিয়ীলায় যাবার জন্য প্রস্তুত হলো|
8 O rei convocou todo o povo às armas para descer a Ceila e sitiar Davi com sua tropa.
9 শৌলের এই মতলব দায়ুদ জানতে পারলেন| তিনি যাজক অবিয়াথরকে বললেন, “এইখানে সেই এফোদ আনো|”
9 Mas Davi, sabendo que Saul maquinava perdê-lo, disse ao sacerdote Abiatar: Traze o efod!
10 দায়ুদ প্রার্থনা করলো, “হে প্রভু ইস্রায়েলের ঈশ্বর, আমি শুনেছি শৌল আমার জন্য কিয়ীলায় এসে শহর ধ্বংস করার মতলব করেছে|
10 E ajuntou: Senhor, Deus de Israel, vosso servo sabe que Saul pretende penetrar em Ceila para destruir a cidade por causa de mim.
11 শৌল কি কিয়ীলায় আসবে? কিয়ীলায় লোকরা কি ওর হাতে আমায় তুলে দেবে? হে প্রভু ইস্রায়েলের ঈশ্বর, আমি আপনার সেবক| দয়া করে আমায় বলুন!”
11 Será que os habitantes de Ceila me entregarão nas suas mãos? Saul descerá como o vosso servo ouviu dizer? Senhor, Deus de Israel, fazei-o saber ao vosso servo. O Senhor respondeu: Ele descerá.
12 আবার দায়ুদ জিজ্ঞেস করলো, “কিয়ীলার লোকরা কি আমায় এবং আমার লোকদের শৌলের হাতে ধরিয়ে দেবে?”
12 E Davi ajuntou: Os habitantes de Ceila entregar-me-ão a mim e a meus homens, nas mãos de Saul? O Senhor respondeu: Entregarão.
13 তখন দায়ুদ সঙ্গীদের নিয়ে কিয়ীলা ছেড়ে চলে গেলেন| দায়ূদের সঙ্গে ছিল 600 জন পুরুষ| তারা বিভিন্ন জায়গায় চলে গেল| শৌল জানতে পারলেন দায়ুদ কিয়ীলা থেকে চলে গেছেন| তাই তিনি আর ওখানে গেলেন না|
13 Então Davi partiu precipitadamente com a sua tropa, em número de aproximadamente seiscentos homens, e saíram de Ceila, marchando ao acaso. Saul, informado de que Davi deixara Ceila, renunciou à expedição.
14 দায়ুদ মরুভূমিতে গিয়ে সেখানকার উঁচু পাঁচিল ঘেরা দুর্গ নগরে কিছুকাল থেকে গেলেন| তিনি সীফ মরুভূমির পাহাড়ি দেশেও থাকলেন| প্রতিদিন শৌল দায়ুদদের খোঁজ করতেন; কিন্তু প্রভু শৌলের হাতে দায়ুদকে সঁপে দিলেন না|
14 Davi permaneceu no deserto, em lugares bem protegidos, e habitou no monte do deserto de Zif. Saul procurava-o sem cessar; mas Deus não o entregou nas suas mãos.
15 সীফ মরুভূমির হোরেশে দায়ুদ গেলেন| শৌল তাকে হত্যা করতে আসছেন বলে তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন|
15 Davi, sabendo que Saul tinha saído para tirar-lhe a vida, ficou no deserto de Zif, em Horcha.
16 কিন্তু শৌলের পুত্র যোনাথন হোরেশে দায়ূদের সঙ্গে দেখা করতে গেল| যোনাথন দায়ুদকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করেছিলো|
16 Então Jônatas, filho de Saul, foi ter com ele em Horcha. E confortou-o em Deus, dizendo:
17 যোনাথন দায়ুদকে বলল, “ভয় পেও না| আমার পিতা শৌল তোমাকে মারবে না| তুমি হবে ইস্রায়েলের রাজা| আমি হব তোমার দ্বিতীয় জন| এমনকি আমার পিতাও সেটা জানে|”
17 Não temas, porque não te atingirá a mão de meu pai. Tu reinarás sobre Israel, e eu serei o teu segundo; meu pai bem o sabe.
18 যোনাথন এবং দায়ুদ দুজনে প্রভুর সামনে এক চুক্তি করলো| তারপর যোনাথন ঘরে ফিরে গেলো| দায়ুদ হোরেশে থেকে গেলেন|
18 Fizeram ambos aliança diante do Senhor. Davi ficou em Horcha e Jônatas voltou para a sua casa.
19 সীফের বাসিন্দারা শৌলের সঙ্গে দেখা করতে গিবায়ায় এল| তারা শৌলকে বলল, “দায়ুদ আমাদের দেশেই লুকিয়ে আছে| দায়ুদ যেশিমোনের দক্ষিণে হখীলা পাহাড়ের ওপর হোরেশের দুর্গে রয়েছেন|
19 Alguns zifeus subiram a ter com Saul em Gabaa, e disseram-lhe: Davi está escondido entre nós no fortim de Horcha, na colina de Haquila, à direita do deserto.
20 সুতরাং হে রাজন, যে কোন দিন আপনি আমাদের এখানে চলে আসুন| দায়ুদকে আপনার হাতে ধরিয়ে দেওয়া আমাদের কর্তব্য|”
20 Desce, pois, ó rei, já que tanto o desejas, e nós nos encarregamos de entregá-lo nas tuas mãos.
21 শৌল বললেন, “তোমরা আমাকে সাহায্য করেছ| প্রভু তোমাদের মঙ্গল করুন|
21 Que o Senhor vos abençoe, respondeu Saul, porque vos compadecestes de mim.
22 যাও, দায়ুদ সম্বন্ধে আরও খোঁজখবর করো| দেখ, কোথায় সে রয়েছে, কে কে দায়ুদকে সেখানে দেখেছে| শৌল ভাবলেন, ‘দায়ুদ চালাক ও চতুর তাই হয়তো আমার সঙ্গে চালাকি করতে চাইছে|’
22 Ide, informai-vos diligentemente, e procurai saber o lugar onde ele se encontra, ou se alguém o viu, porque me foi dito que ele é muito astuto!
23 শৌল বললেন, “দায়ুদের লুকোনোর সমস্ত জায়গা খুঁজে বার করো| তারপর ফিরে এসে আমাকে সমস্ত জানাও| জানার পর আমি তোমাদের সঙ্গে যাব| দায়ুদ এখানে থাকলে আমি তাকে খুঁজে বার করবই| যিহূদায় বাড়ী বাড়ী খোঁজ করলেও ওকে আমি পেয়ে যাব|”
23 Explorai e descobri todos os seus esconderijos, e voltai a mim com notícias seguras, a fim de eu ir convosco, pois se ele estiver na terra, eu o descobrirei entre a multidão de Judá.
24 সীফের বাসিন্দারা সীফে ফিরে গেল| পরে শৌল সেখানে গেলেন|
24 Partiram antes de Saul para Zif; mas Davi e os seus estavam já no deserto de Maon, na planície ao sul do deserto.
25 শৌল তাঁর লোকদের নিয়ে দায়ূদের খোঁজ করতে লাগলেন| কিন্তু এখানে লোকরা দায়ুদকে সাবধান করে দিল যে শৌল তাঁকে খুঁজছে| দায়ুদ যখন এটা শুনলেন তিনি মায়োন মরুভূমির “রক” অঞ্চলে চলে গেলেন| এ খবর শৌলের কাছে পৌঁছে গেল| সেখানে দায়ুদকে ধরতে ছুটলেন|
25 Saul partiu com seus homens à sua procura. Mas Davi, informado disso, desceu à Rocha e permaneceu no deserto de Maon. Saul o soube e foi persegui-lo ali.
26 একই পাহাড়ের একদিকে শৌল আর উল্টোদিকে দায়ুদ ও তাঁর সঙ্গীরা| দায়ুদ শৌলের কাছে থেকে পালিয়ে যাবার জন্য তীব্রবেগে ছুটছিলেন| শৌলও দায়ুদকে ধরবার জন্য সৈন্যদের নিয়ে পাহাড়ের চারিদিক ঘিরে ফেললেন|
26 Saul ia por um flanco da montanha, e Davi com os seus pelo outro, em fuga precipitada para escapar de Saul. No momento, porém, em que Saul com seus homens iam apoderar-se de Davi e sua gente,
27 সেই সময় শৌলের কাছে একজন দূত এসে বলল, “শিগ্গির এসো, পলেষ্টীয়রা আমাদের আক্রমণ করতে আসছে|”
27 veio um mensageiro anunciar ao rei: Vem depressa; os filisteus entraram na terra.
28 তখন শৌল দায়ূদের পিছু নেওয়া বন্ধ করলেন| তিনি পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করতে গেলেন| সেই কারণে লোকরা ঐ জায়গার নাম দিয়েছিল “পিছল শিলা|”
28 Saul abandonou a perseguição e foi combater os filisteus. Por isso, àquele lugar foi dado o nome de Rocha da Separação.
29 দায়ুদ মায়োন মরুভূমি থেকে চলে গেলেন সুরক্ষিত দুর্গ নগরগুলোয়| সেগুলি ঐন-গদীর কাছাকাছি অবস্থিত|
29 Subindo dali, veio Davi habitar nas alturas de Engadi.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Samuel 23, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.