1 Samuel 22

পবিত্র বাইবেল (BEN2006) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 দায়ুদ গাৎ‌ থেকে চলে গেলেন| তিনি পালিয়ে অদুল্লমের গুহায় গেলেন| দায়ূদের ভাই আর আত্মীয়স্বজনরা এই সংবাদ জানতে পারল| তারা সেখানে দায়ূদের সঙ্গে দেখা করতে গেল|
1 Davi fugiu de Gate e se escondeu na caverna de Adulão. Quando souberam disso, seus irmãos e parentes foram encontrá-lo ali.
2 অনেক লোক দায়ূদের সঙ্গে যুক্ত হল| তাদের মধ্যে কেউ কেউ কোন বিপদে পড়েছিল, কেউ অনেক টাকা ধার করেছিল, আবার কেউ জীবনে সুখ শান্তি পাচ্ছিল না| এরা সকলেই দায়ূদের সঙ্গে যোগ দিল| দায়ুদ হলেন তাদের নেতা| তাঁর সঙ্গে ছিল এরকম 400 জন পুরুষ|
2 Logo, outros começaram a chegar, pessoas aflitas, endividadas e descontentes. Davi acabou se tornando o líder de cerca de quatrocentos homens.
3 অদুল্লম থেকে দায়ুদ গেলেন মিস্পাতে| মিস্পা মোয়াবের একটা জায়গা| মোয়াবের রাজাকে দায়ুদ বললেন, “যতদিন না আমি জানতে পারছি ঈশ্বর আমার জন্য কি করবেন, ততদিন দয়া করে আপনি আমার পিতা-মাতাকে আপনার কাছে থাকতে দিন|”
3 Mais tarde, Davi foi a Mispá, em Moabe, e pediu ao rei: “Por favor, permita que meu pai e minha mãe morem aqui até que eu saiba o que Deus fará comigo”.
4 তারপর দায়ুদ মোয়াবের রাজার কাছে তাঁর পিতামাতাকে রেখে চলে গেলেন| যতদিন দায়ুদ দুর্গে থেকেছিলেন ততদিন তাঁর পিতামাতা মোয়াবের রাজার কাছে রইলেন|
4 Assim, os pais de Davi permaneceram com o rei de Moabe por todo o tempo que Davi ficou na fortaleza.
5 কিন্তু ভাববাদী গাদ দায়ুদকে বললেন, “দুর্গে থেকো না| যিহূদা দেশে চলে যাও|” দায়ুদ সেইমত দুর্গ ছেড়ে হেরৎ‌ অরণ্যে চলে গেলেন|
5 Certo dia, o profeta Gade disse a Davi: “Deixe a fortaleza e volte à terra de Judá”. Então Davi foi para o bosque de Herete.
6 শৌল শুনতে পেলেন যে দায়ুদ আর তাঁর সঙ্গীদের সম্বন্ধে লোকরা খবর পেয়েছে| গিবিয়ার পাহাড়ে একটা গাছের নীচে শৌল বল্লম হাতে নিয়ে বসেছিলেন| তাঁর চারপাশে অনুচররা তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিল|
6 Saul logo soube da chegada de Davi e dos homens que o acompanhavam. Nessa ocasião, o rei estava sentado com a lança na mão, cercado por seus oficiais, sob uma tamargueira na colina em Gibeá.
7 শৌল তাদের বললেন, “বিন্যামীনের লোকরা শোন, তোমরা কি মনে করো যিশয়ের পুত্র (দায়ুদ) তোমাদের ক্ষেত এবং দ্রাক্ষা ক্ষেতগুলি দেবে? তোমরা কি মনে করো দায়ুদ তোমাদের চাকরির উন্নতি করে দেবে এবং 1000 লোকের উপর বা 100 লোকের উপরে তোমাদের নিযুক্ত করবে?
7 Quando ouviu a notícia, Saul gritou a seus oficiais: “Escutem, homens de Benjamim! Por acaso aquele filho de Jessé prometeu campos e videiras a todos vocês? Prometeu torná-los generais e capitães de seu exército?
8 তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছো| তোমরা চুপিচুপি আমার বিরুদ্ধে গোপনে মতলব আঁটছ| তোমাদের মধ্যে একজনও আমাকে বলনি যে আমার পুত্র যোনাথন দায়ুদকে উৎসাহিত করেছে| তোমরা কেউ আমাকে গ্রাহ্য করো না| তোমরা কেউ বলনি আমার পুত্র যোনাথন দায়ুদকে উৎসাহ দিয়েছে| যোনাথন আমার ভৃত্য দায়ুদকে গা ঢাকা দিতে বলেছিল, যাতে সে আমাকে আক্রমণ করতে পারে| আর দায়ুদ এখন ঠিক এটাই করে যাচ্ছে|”
8 Foi por isso que conspiraram contra mim? Pois nenhum de vocês me informou quando meu filho assumiu um compromisso solene com o filho de Jessé. Não tiveram pena de mim. Sim, meu próprio filho, instigando Davi a me matar, como ele procura fazer hoje mesmo!”.
9 ইদোম পরিবারের দোয়েগ সেখানে শৌলের আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়েছিল| দোয়েগ বললেন, “আমি যিশয়ের পুত্রকে নোবে দেখেছিলাম| সে অহীটুবের পুত্র অহীমেলকের সঙ্গে দেখা করতে এসেছিল|
9 Então Doegue, o edomita, que estava ali com os oficiais de Saul, disse: “Quando estava em Nobe, vi o filho de Jessé falar com o sacerdote Aimeleque, filho de Aitube.
10 অহীমেলক দায়ূদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছিল| সে দায়ুদকে খাবারও দিয়েছিল| তাছাড়া পলেষ্টীয় গলিয়াতের তরবারিও দিয়েছিল|”
10 Aimeleque consultou o S enhor em favor dele. Depois, deu-lhe alimento e a espada de Golias, o filisteu”.
11 অতঃপর রাজা শৌল যাজককে ডেকে আনতে কয়েকজনকে পাঠালেন| তিনি অহীটুবের পুত্র অহীমেলক এবং তার সকল আত্মীয়দের ডেকে পাঠালেন| তাঁরা সকলেই নোবের যাজক ছিলেন| তাঁরা সকলেই রাজা শৌলের কাছে এলেন|
11 Então o rei Saul mandou chamar Aimeleque e toda a sua família, que serviam como sacerdotes em Nobe, e todos vieram até o rei.
12 শৌল অহীমেলককে বললেন, “শোনো অহীটুবের পুত্র|”
12 Quando chegaram, Saul gritou: “Escute, filho de Aitube!”. “Sim, meu senhor”, respondeu Aimeleque.
13 শৌল বললেন, “কেন তুমি আর যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে গোপনে চক্রান্ত করছ? তুমি দায়ুদকে রুটি দিয়েছিলে| শুধু তাই নয়, একা তরবারিও দিয়েছিলে| তুমি তার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে| আর এখন দায়ুদ আমাকে আক্রমণ করার জন্য সময় গুনছে!”
13 “Por que você e o filho de Jessé conspiraram contra mim?”, perguntou Saul. “Por que você lhe deu alimento e uma espada? Por que consultou Deus em favor dele? Por que o instigou a me matar, como ele procura fazer hoje mesmo?”
14 অহীমেলক বললেন, “দায়ুদ আপনার খুবই অনুগত| আপনার কোনো অনুচরই দায়ূদের মতো প্রভু ভক্ত নয়, সে আপনার জামাতা| আপনার রক্ষীদের দলপতি| আপনাদের বাড়ীর সকলেই দায়ুদকে সম্মান করে|
14 Aimeleque respondeu: “Ó rei, não existe entre todos os seus servos alguém tão fiel quanto Davi, seu genro. Ele é capitão de sua guarda pessoal e membro muito honrado de sua casa.
15 দায়ূদের জন্য আমি ঈশ্বরের কাছে এই প্রথমবারই যে প্রার্থনা করেছি তা নয়| এর জন্য, আমায় অথবা আমার কোন আত্মীয়কে আপনি দোষী করবেন না| আমরা আপনার ভৃত্য| কি হচ্ছে আমি তার কিছুই জানি না|”
15 Com certeza essa não foi a primeira vez que consultei a Deus em favor dele. Que o rei não me acuse nesta questão, nem à minha família, pois eu não sabia de conspiração alguma contra o senhor!”.
16 তবু রাজা বললেন, “অহীমেলক, তুমি আর তোমার আত্মীয়স্বজন সকলকেই মরতে হবে|”
16 O rei, porém, disse: “Certamente você será morto, junto com toda a família de seu pai!”.
17 রাজা প্রহরীদের কাছে ডেকে বললেন, “যাও প্রভুর সমস্ত যাজকদের হত্যা করে এসো| তাদের হত্যা করো, কারণ তারা দায়ূদের দলে| তারা জানত দায়ুদ পালিয়ে যাচ্ছে, তবুও তারা আমাকে কিছু বলেনি|”
17 Então ordenou à sua guarda pessoal: “Matem estes sacerdotes do S enhor , pois eles são aliados de Davi e conspiraram com ele! Sabiam que ele estava fugindo de mim, mas não me avisaram!”. Contudo, os homens de Saul se recusaram a matar os sacerdotes do S enhor .
18 তখন রাজা দোয়েগকে আদেশ দিলেন| শৌল বললেন, “দোয়েগ, তুমি যাজকদের হত্যা করো|” দোয়েগ গিয়ে যাজকদের হত্যা করলো| সেই দিন সে 85 জন যাজককে হত্যা করল|
18 Então o rei disse a Doegue: “Mate-os você”. E, naquele dia, Doegue, o edomita, os atacou e, ao todo, matou 85 sacerdotes, ainda vestidos com suas túnicas sacerdotais de linho.
19 নোব ছিল যাজকদের শহর| শহরের সকলকেই দোয়েগ হত্যা করল| পুরুষ, নারী, শিশু সকলকেই সে তরবারির কোপে শেষ করে দিল| সেই সঙ্গে মেরে ফেলল তাদের গরু, গাধা আর মেষগুলোকেও|
19 Depois foi a Nobe, a cidade dos sacerdotes, e matou as famílias deles: homens, mulheres, crianças e recém-nascidos, além de todo o gado, jumentos e ovelhas.
20 শুধু বেঁচে গেলেন অবিয়াথর| তার পিতা অহীমেলক| অহীমেলকের পিতা অহীটুব| অবিয়াথর পালিয়ে গিয়ে দায়ূদের সঙ্গে যোগ দিলেন|
20 Somente Abiatar, um dos filhos de Aimeleque, filho de Aitube, escapou e fugiu para juntar-se a Davi.
21 তিনি দায়ুদকে বললেন শৌল সমস্ত যাজকদের হত্যা করেছে|
21 Quando contou a Davi que Saul havia matado os sacerdotes do S enhor ,
22 দায়ুদ বললেন, “আমি সেদিন নোবে ইদোমীয় দোয়েগকে দেখেছিলাম| আমি জানতাম শৌলকে সে সব বলবে| তোমার পিতার পরিবারের সকলের মৃত্যুর জন্য আমিই দায়ী|
22 Davi exclamou: “Eu sabia! Quando vi Doegue, o edomita, naquele dia, sabia que ele contaria a Saul. Agora sou responsável pela morte de toda a família de seu pai.
23 যে লোকটা তোমাকে হত্যা করতে চায়, সে আমাকেও হত্যা করতে চায়| আমার সঙ্গে থাকো, ভয় পেও না| তুমি নিরাপদেই থাকবে|”
23 Fique aqui comigo, e não tenha medo. Eu o protegerei, pois a mesma pessoa quer matar nós dois. Comigo você estará seguro”.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Samuel 22, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.