1 Reis 1

পবিত্র বাইবেল (BEN2006) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 রাজা দায়ুদ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন| তাঁর এতো বয়স হয়েছিল যে কোনো মতেই আর তাঁর শরীর উষ্ণ হয় না| এমন কি ভৃত্যরা তাঁর শরীর কম্বল দিয়ে ঢাকা সত্ত্বেও তাঁর শীত আর কাটে না|
1 Quando o rei Davi envelheceu, já de idade bem avançada, cobriam-no de cobertores, mas ele não se aquecia.
2 তখন ভৃত্যরা রাজাকে বলল, “আমরা তবে আপনার যত্ন করার জন্য একটি যুবতী মেয়েকে খুঁজে আনি| সে আপনার পাশে শয়ন করবে এবং আপনাকে উষ্ণ রাখবে|”
2 Por isso os seus servos lhe propuseram: "Nós vamos procurar uma jovem virgem para servir e cuidar do rei. Ela se deitará ao seu lado, afim de aquecer o rei".
3 তখন রাজকর্মচারীরা রাজাকে উষ্ণ রাখার জন্য ইস্রায়েলের সর্বত্র সুন্দরী যুবতী মেয়ে খুঁজে বেড়াতে লাগল| এমনি করে খুঁজতে খুঁজতে শূনেম শহরে সুন্দরী অবীশগের খোঁজ মিলল| তারা তখন ঐ মেয়েটিকে রাজার কাছে নিয়ে এলো|
3 Então procuraram em todo o território de Israel uma jovem que fosse bonita e encontraram Abisague, uma sunamita, e a levaram ao rei.
4 অবীশগ সত্যি সত্যিই অপরূপ সুন্দরী ছিল| সে রাজার সব রকম যত্ন বা পরিচর্যা করলেও তার সঙ্গে রাজা দায়ুদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না|
4 A jovem, muito bonita, cuidava do rei e o servia, mas o rei não teve relações com ela.
5 — ausente —
5 Ora, Adonias, cuja mãe se chamava Hagite, tomou a dianteira e disse: "Eu serei o rei". Providenciou uma carruagem e cavalos, além de cinqüenta homens para correrem à sua frente.
6 — ausente —
6 Seu pai nunca o havia contrariado; nunca lhe perguntava: "Por que você age assim? " Adonias também tinha boa aparência e havia nascido depois de Absalão.
7 রাজা হবার বিষয়টা নিয়ে তিনি সরূয়ার পুত্র যোয়াব ও যাজক অবিয়াথরের সঙ্গে পরামর্শও সেরে ফেললেন| তারা তাঁকে নতুন রাজা হতে সাহায্য করার সিদ্ধান্ত নিল|
7 Adonias fez acordo com Joabe, filho de Zeruia, e com o sacerdote Abiatar, e eles, o seguiram e o apoiaram.
8 কিন্তু রাজা দায়ুদের প্রতি অনুগত কিছু ব্যক্তির আদোনিয়র এই উচ্চাভিলাষ পছন্দ হয় নি| এরা হল যাজক সাদোক, যিহোয়াদার পুত্র বনায়, ভাববাদী নাথন, শিমিয়ি, রেয়ি ও রাজা দায়ুদের বিশেষ রক্ষীদল| এরা কেউই আদোনিয়র সঙ্গে যোগ দেয় নি|
8 Mas o sacerdote Zadoque, Benaia, filho de Joiada, o profeta Natã, Simei, Reí e a guarda especial de Davi não deram apoio a Adonias.
9 এক দিন আদোনিয় ঐন্-রোগেলের কাছে সোহেলত্‌ পাথরে বেশ কিছু মেষ, ষাঁড় ও বাছুর মঙ্গল নৈবেদ্য হিসেবে বলি দিয়ে তাঁর ভাইদের (রাজা দায়ুদের অন্যান্য পুত্রদের) ও যিহূদার সমস্ত আধিকারিকদের নিমন্ত্রণ করলেন|
9 Então Adonias sacrificou ovelhas, bois e novilhos gordos junto à pedra de Zoelete, próximo a En-Rogel. Convidou todos os seus irmãos, filhos do rei, e todos os homens de Judá que eram conselheiros do rei,
10 কিন্তু আদোনিয় তাঁর পিতার বিশেষ রক্ষীদের, তাঁর ভাই শলোমন, বনায় ও যাজক নাথনকে এদিন নিমন্ত্রণ করেন নি|
10 mas não convidou o profeta Natã nem Benaia nem a guarda especial nem o seu irmão Salomão.
11 নাথন একথা জানতে পেরে শলোমনের মা বৎ‌শেবার কাছে গিয়ে জিজ্ঞেস করল, “হগীতের পুত্র আদোনিয় কি করছে আপনি কি কিছু জানেন? তিনি রাজা হবার প্রস্তুতি করছেন| এদিকে রাজা দায়ুদ এসবের বিন্দু-বিসর্গ জানেন না|
11 Natã perguntou então a Bate-Seba, mãe de Salomão: "Você ainda não sabe que Adonias, o filho de Hagite, tornou-se rei, sem que o nosso senhor Davi ficasse sabendo?
12 এক্ষেত্রে আপনার ও আপনার পুত্র শলোমনের প্রাণের আশঙ্কা থাকতে পারে বলেই আমার ধারণা| তবে চিন্তার কোন কারণ নেই, আমি আপনাকে আত্মরক্ষার একটা উপায় বলে দিচ্ছি|
12 Agora, vou dar-lhe um conselho para salvar a sua vida e também a vida do seu filho Salomão.
13 রাজা দায়ুদের কাছে যান এবং তাঁকে বলুন, ‘হে রাজাধিরাজ, আপনি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার পরে আমার পুত্র শলোমনই পরবর্তী রাজা হবে| তাহলে আদোনিয় কেন পরবর্তী রাজা হচ্ছে?’
13 Vá perguntar ao rei Davi: Ó rei, meu senhor, não juraste a esta tua serva, prometendo: ‘Tenha certeza que o seu filho Salomão me sucederá como rei, e se assentará no meu trono? ’ Por que foi então, que Adonias se tornou rei?
14 আপনি যখন রাজার সঙ্গে কথাবার্তা বলতে থাকবেন, আমি তখন সেখানে গিয়ে উপস্থিত হব এবং তখন আমি রাজাকে সমস্ত কিছু জানাব, তাতে আপনার কথার সত্যতাও প্রমাণ হবে|”
14 Enquanto você ainda estiver conversando com o rei, eu entrarei e confirmarei as suas palavras".
15 বৎ‌শেবা তখন রাজার সঙ্গে দেখা করতে তাঁর শয়ন কক্ষে যেখানে শূনেমীয়া অবীশগ বৃদ্ধ রাজার পরিচর্যা করছিল, সেখানে গিয়ে উপস্থিত হল|
15 Então Bate-Seba foi até o quarto do rei, já idoso, onde a sunamita Abisague cuidava dele.
16 বৎ‌শেবা রাজার সামনে আনত হবার পর রাজা জিজ্ঞেস করলেন, “আমি তোমার জন্য কি করতে পারি বল?”
16 Bate-Seba ajoelhou-se e prostrou-se diante do rei. "O que você quer? ", o rei perguntou.
17 বৎ‌শেবা বললেন, “মহাশয়, আপনি আপনার প্রভু, ঈশ্বরের নামে শপথ করে আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনার পর আমার পুত্র শলোমনই রাজা হবে| সে আপনার সিংহাসনে বসবে|
17 Ela respondeu: "Meu senhor, tu mesmo juraste a esta tua serva, pelo Senhor o teu Deus: ‘Seu filho Salomão o sucederá como rei e se assentará no meu trono’.
18 কিন্তু আপনি বোধ হয় জানেন না আদোনিয় ইতিমধ্যেই রাজা হবার তোড়জোড় শুরু করে দিয়েছে|
18 Mas agora Adonias se tornou rei, sem que o rei meu senhor o soubesse.
19 সে মঙ্গল নৈবেদ্য হিসেবে বহু গরু ও মেষ বলি দিয়ে বড়সড় একটা ভোজসভার আয়োজন করে সেখানে আপনার অন্যান্য সমস্ত পুত্রদের নিমন্ত্রণ করেছিল| সে যাজক অবিয়াথর, যোয়াব, আপনার সেনাবাহিনীর প্রধানকে এই ভোজসভায় নিমন্ত্রণ করলেও আপনার অনুগত পুত্র শলোমনকে নিমন্ত্রণ করে নি|
19 Ele sacrificou muitos bois, novilhos gordos e ovelhas, e convidou todos os filhos do rei, o sacerdote Abiatar, e Joabe, o comandante do exército, mas não convidou o teu servo Salomão.
20 রাজা, এখন ইস্রায়েলের সমস্ত লোকরা আপনার গতিবিধি লক্ষ্য করছে| আপনার পর কে রাজা হবে, সে বিষয়ে তারা আপনার সিদ্ধান্ত জানতে চায়|
20 Agora, ó rei, meu senhor, os olhos de todo o Israel estão sobre ti para saber de tua parte, quem sucederá ao rei, meu senhor, no trono.
21 আপনার মৃত্যুর আগেই এবিষয়ে আপনাকে অতি অবশ্যই কিছু একটা করতে হবে| তা না হলে, আপনার পূর্বপুরুষদের সঙ্গে আপনাকে সমাধিস্থ করার সঙ্গে সঙ্গে এই সমস্ত লোকরা শলোমন ও আমাকে অপরাধী বলবে|”
21 De outro modo, tão logo o rei, meu senhor descanse com os seus antepassados, eu e o meu filho Salomão seremos tratados como traidores".
22 বৎ‌শেবা যখন রাজার সঙ্গে এ নিয়ে কথাবার্তা বলছেন, তখন ভাববাদী নাথন রাজার সঙ্গে দেখা করতে এলো|
22 Ela ainda conversava com o rei, quando o profeta Natã chegou.
23 রাজার ভৃত্যরা তাঁকে বলল, “ভাববাদী নাথন আপনার কাছে এসেছেন|” নাথন রাজার সামনে আনত হয়ে রাজাকে সম্মান দেখিয়ে বলল,
23 Assim que informaram o rei que o profeta Natã havia chegado, ele entrou e prostrou-se, rosto em terra, diante do rei.
24 “মহারাজ আপনি কি আদোনিয়কে আপনার পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেছেন? আপনি কি ঠিক করেছেন এখন থেকে সেই রাজ্য শাসন করবে?
24 E Natã lhe perguntou: "Ó rei, meu senhor, por acaso declaraste que Adonias te sucederia como rei e que ele se assentaria no teu trono?
25 আমি একথা বলছি কারণ আদোনিয় আজ উপত্যকায় গিয়ে মঙ্গল নৈবেদ্য হিসেবে বহু গরু ও মেষ বলি দিয়েছে| তারপর যাজক অবিয়াথর, আপনার অন্যান্য পুত্রদের ও সেনাপতিদের সবাইকে ভোজসভায় নিমন্ত্রণ করেছে| ওরা সবাই মিলে এখন আদোনিয়র জয়ধ্বনি দিয়ে বলছে, ‘মহারাজ আদোনিয় দীর্ঘ জীবন লাভ করুন|’
25 Hoje ele foi matar muitos bois, novilhos gordos e ovelhas. Convidou todos os filhos do rei, os comandantes do exército e o sacerdote Abiatar. Agora eles estão comendo e bebendo com ele e comemorando: ‘Viva o rei Adonias! ’
26 কিন্তু আদোনিয় ভোজসভায় আপনার পুত্র শলোমন, যাজক সাদোক, যিহোয়াদার পুত্র বনায় বা আমাকে নিমন্ত্রণ করে নি|
26 Mas ele não convidou a mim, que sou teu servo, nem ao sacerdote Zadoque nem a Benaia, filho de Joiada, nem a teu servo Salomão.
27 মহারাজ আপনি কি আমাদের কিছু না জানিয়েই সব ঠিক করে ফেললেন? দয়া করে বলুন, আপনার পর কে রাজা হবে|”
27 Seria isto algo que o rei, meu senhor, fez sem deixar que os seus conselheiros soubessem quem sucederia ao rei, meu senhor, no trono? "
28 তখন রাজা দায়ুদ বললেন, “বৎ‌শেবাকে ভেতরে আসতে বলো|” বৎ‌শেবা এসে রাজার সামনে দাঁড়ালেন|
28 Então o rei Davi ordenou: "Chamem Bate-Seba". Ela entrou e ficou de pé diante dele.
29 এরপর রাজা দায়ুদ ঈশ্বরকে সাক্ষী করে বললেন, “প্রভু আমাকে জীবনের সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করেছেন| আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের নামে যে কথা আগে শপথ করেছিলাম সে কথাই আবার বলছি|
29 O rei fez então um juramento: "Juro pelo nome do Senhor, o qual me livrou de todas as adversidades,
30 আমি প্রতিশ্রুতি করেছিলাম যে আমার পর তোমার পুত্র শলোমন রাজা হবে| আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করব না| তাই আজও বলছি, আমার পরে শলোমনই আমার সিংহাসনে বসবে|”
30 que sem dúvida hoje mesmo vou executar o que jurei pelo Senhor, o Deus de Israel. O seu filho Salomão me sucederá como rei e se assentará no meu trono em meu lugar".
31 তখন বৎ‌শেবা রাজার সামনে ভূমিষ্ঠ হয়ে বললেন, “রাজা দায়ুদ দীর্ঘজীবী হোন|”
31 Então Bate-Seba prostrou-se, rosto em terra, e, ajoelhando-se diante do rei, disse: "Que o rei Davi, meu senhor, viva para sempre! "
32 এরপর রাজা দায়ুদ যাজক সাদোক, ভাববাদী নাথন ও যিহোয়াদার পুত্র বনায়কে ডেকে পাঠালেন| তারা তিন জন রাজার সঙ্গে দেখা করতে এলো|
32 O rei Davi ordenou: "Chamem o sacerdote Zadoque, o profeta Natã e Benaia, filho de Joiada". Quando chegaram à presença do rei,
33 রাজা তাদের বললেন, “শলোমনকে আমার নিজের খচ্চরে চড়িয়ে, আমার সমস্ত আধিকারিকবর্গকে নিয়ে গীহোন ঝর্ণার কাছে যাও|
33 ele os instruiu: "Levem os conselheiros do seu senhor com vocês e ponham o meu filho Salomão sobre a minha mula e levem-no a Giom.
34 সেখানে পবিত্র তেল ছিটিয়ে যাজক সাদোক ও ভাববাদী নাথন তাকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করবে| আর তারপর তোমরা শিঙা বাজিয়ে শলোমনের রাজপদে অভিষিক্ত হবার কথা ঘোষণা করে তাকে আমার কাছে নিয়ে আসবে|
34 Ali o sacerdote Zadoque e o profeta Natã o ungirão rei sobre Israel. Então toquem a trombeta e gritem: Viva o rei Salomão!
35 এরপর শলোমনই আমার সিংহাসনে বসবে এবং আমার জায়গায় রাজা হবে| আমি শলোমনকে ইস্রায়েল ও যিহূদার শাসক হিসেবে নির্বাচন করলাম|”
35 Depois acompanhem-no, e ele virá assentar-se no meu trono e reinará em meu lugar. Eu o designei para governar Israel e Judá".
36 যিহোয়াদার পুত্র বনায় রাজার কথার উত্তরে বলল, “আমেন! ধন্য মহারাজ! প্রভু ঈশ্বর স্বয়ং যেন আপনার মুখ দিয়ে একথা বললেন|
36 Benaia, filho de Joiada, respondeu ao rei: "Assim se fará! Que o Senhor, o Deus do rei, meu senhor, o confirme.
37 হে মহারাজ, মহান প্রভু ঈশ্বর বরাবর আপনার সহায় ছিলেন| আমরা আশা করব তিনি একই ভাবে শলোমনের পাশে থাকবেন এবং শলোমনের রাজ্য আপনার রাজ্য থেকে অনেক বড় ও শক্তিশালী হবে|”
37 Assim como o Senhor esteve com o rei, meu senhor, também esteja ele com Salomão para que ele tenha um reinado ainda mais glorioso do que o meu senhor, o rei Davi! "
38 সাদোক, নাথন, বনায় ও রাজার আধিকারিকবর্গ রাজা দায়ুদের কথা পালন করল এবং শলোমনকে রাজা দায়ুদের খচ্চরে চড়িয়ে গীহোন ঝর্ণায় নিয়ে গেল|
38 Então o sacerdote Zadoque, o profeta Natã, Benaia, filho de Joiada, os queretitas e os peletitas fizeram Salomão montar a mula do rei Davi e o escoltaram até Giom.
39 যাজক সাদোক পবিত্র তাঁবুর থেকে তৈলাধারটি নিজে বহন করে নিয়ে গিয়ে শলোমনের মাথায় প্রথামতো খানিক তেল ছিটিয়ে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করল| তখন চতুর্দিকে শিঙা বেজে উঠল এবং চারপাশ থেকে সমস্ত লোকরা চিৎকার করে উঠল, “মহারাজ শলোমন দীর্ঘজীবি হোন!”
39 O sacerdote Zadoque pegou na Tenda o chifre com óleo e ungiu Salomão. Então tocaram a trombeta e todo o povo gritou: "Viva o rei Salomão! "
40 আনন্দিত ও উত্তেজিত জনতা শলোমনের পেছন পেছন শহরে এল| খুশী হয়ে, বাঁশী বাজাতে বাজাতে তারা সকলে এতো শব্দ করছিল যে মাটিও কাঁপছিল|
40 E todo o povo o acompanhou, tocando flautas e comemorando, de tal forma que o chão tremia com o barulho.
41 এদিকে আদোনিয় ও তাঁর অতিথিরা তখন সবেমাত্র ভোজনপর্ব শেষ করেছে| হঠাৎ‌ তারা সবাই শিঙার শব্দ শুনতে পেল| যোয়াব বলল, “কিসের শব্দ হচ্ছে? শহরে এতো হৈ চৈ কিসের?”
41 Adonias e todos os seus convidados souberam disso quando estavam terminando o banquete. Ao ouvir o toque da trombeta, Joabe perguntou: "O que significa esta gritaria, esse alvoroço na cidade? "
42 যোয়াব যখন কথা বলছে তখন যাজক অবিয়াথরের পুত্র যোনাথন এসে উপস্থিত হল| আদোনিয় তাকে বলল, “এসো, এসো, এখানে এসো! তুমি একজন ভাল ও বিশ্বাসী মানুষ| তুমি নিশ্চয়ই আমার জন্য কোনো সুখবর এনেছো?”
42 Falava ele ainda, quando chegou Jônatas, filho do sacerdote Abiatar. E Adonias lhe disse: "Entre, pois um homem digno como você deve estar trazendo boas notícias! "
43 যোনাথন বলল, “আপনার পক্ষে সুখবর কিনা জানি না, তবে রাজা দায়ুদ শলোমনকে নতুন রাজা বলে ঘোষণা করেছেন|
43 "De modo algum", respondeu Jônatas a Adonias. "Davi, o nosso rei e senhor, constituiu rei a Salomão.
44 — ausente —
44 O rei enviou com ele o sacerdote Zadoque, o profeta Natã, Benaia, filho de Joiada, os queretitas e os peletitas, e eles o fizeram montar a mula do rei.
45 — ausente —
45 Depois o sacerdote Zadoque e o profeta Natã o ungiram rei em Giom. De lá eles saíram comemorando, e a cidade está alvoroçada. É esse o barulho que vocês ouvem.
46 — ausente —
46 Além disso, Salomão já se assentou no trono real.
47 — ausente —
47 Até mesmo os oficiais do rei foram cumprimentar Davi, o nosso rei e senhor, dizendo: ‘Que o teu Deus torne o nome de Salomão mais famoso que o teu, e o seu reinado mais glorioso do que o teu! ’ E o rei curvou-se reverentemente em sua cama,
48 ‘ইস্রায়েলের প্রভু ঈশ্বর ধন্য হলেন! মহিমাময় প্রভু আমারই এক সন্তানকে আমার সিংহাসনে স্থাপন করলেন| এই শুভক্ষণ দেখার জন্য তিনি আমায় যথেষ্ট দিন বাঁচতে দিয়েছেন|’”
48 e disse: ‘Bendito seja o Senhor, o Deus de Israel, que permitiu que os meus olhos vissem hoje um sucessor em meu trono’ ".
49 তখন আদোনিয়র সমস্ত অতিথিরা ভয়ে পাংশু হয়ে তাড়াতাড়ি ভোজসভা ছেড়ে চলে গেল|
49 Diante disso, todos os convidados de Adonias entraram em pânico e se dispersaram.
50 এমন কি আদোনিয় শলোমনের ভয়ে ভীত হয়ে বেদীর কাছে গিয়ে বেদীর কোণগুলিকে ধরলেন|
50 Mas Adonias, com medo de Salomão, foi agarrar-se às pontas do altar.
51 শলোমনকে গিয়ে একজন খবর দিল, “মহারাজ, আপনার ভয়ে ভীত হয়ে আদোনিয় এখন পবিত্র তাঁবুতে যজ্ঞবেদীর কোণগুলোকে ধরে আছে| আর সেখান থেকে কিছুতেই বেরোতে চাইছে না| সে বলছে, ‘আগে রাজা শলোমনকে প্রতিশ্রুতি করতে বলো যে তিনি আমাকে হত্যা করবেন না|’”
51 Então informaram a Salomão: "Adonias está com medo do rei Salomão e está agarrado às pontas do altar. Ele diz: ‘Que o rei Salomão me jure que não matará o seu servo pela espada’ ".
52 তখন শলোমন বললেন, “যদি আদোনিয়র আচার আচরণে প্রমাণ হয় যে সে একজন সৎ‌ ব্যক্তি, আমি প্রতিশ্রুতি করছি আমি ওর মাথার একগাছি চুল পর্যন্ত ছোঁব না| কিন্তু ও যদি গোলমাল সৃষ্টি করে তাহলে ওকে মরতে হবে|”
52 Salomão respondeu: "Se ele se mostrar confiável, não cairá nem um só fio de cabelo da sua cabeça; mas se nele se descobrir alguma maldade, ele morrerá".
53 তারপর রাজা শলোমন আদোনিয়কে নিয়ে আসার জন্য একজনকে পাঠালেন| সে আদোনিয়কে রাজা শলোমনের কাছে নিয়ে এলে, আদোনিয় রাজার সামনে অবনত হলেন| শলোমন তাঁকে বললেন, “যাও, বাড়ি যাও|”
53 Então o rei enviou alguns soldados, e eles o fizeram descer do altar. E Adonias veio e se curvou solenemente perante o rei Salomão, que lhe disse: "Vá para casa".

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Reis 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.