Gênesis 36

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (BENOBCV)

1 এই হল এষৌর (অথবা, ইদোমের) বংশপরম্পরার বৃত্তান্ত।

2 এষৌ কনানীয় মহিলাদের মধ্যে থেকেই তাঁর স্ত্রীদের গ্রহণ করলেন: হিত্তীয় এলোনের মেয়ে আদা এবং হিব্বীয় সিবিয়োনের নাতনি তথা অনার মেয়ে অহলীবামা—

3 এছাড়াও ইশ্মায়েলের মেয়ে ও নবায়োতের বোন বাসমৎ।

4 এষৌর জন্য আদা ইলীফসের, বাসমৎ রূয়েলের,

5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল।

6 এষৌ তাঁর স্ত্রীদের ও ছেলেমেয়েদের এবং তাঁর পরিবারের সব সদস্যকে, এছাড়াও তাঁর গবাদি পশুপাল ও অন্যান্য পশুপাল তথা কনান দেশে তিনি যেসব জিনিসপত্র অর্জন করেছিলেন, সেসবকিছু নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে গেলেন।

7 তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না।

8 অতএব এষৌ (অথবা, ইদোম) সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করলেন।

9 সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম:

10 এষৌর ছেলেদের নাম এইরকম:

11 ইলীফসের ছেলেরা:

12 এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি।

13 রূয়েলের ছেলেরা:

14 এষৌর স্ত্রী তথা সিবিয়োনের নাতনি ও অনার মেয়ে অহলীবামা এষৌর জন্য যেসব ছেলের জন্ম দিলেন তারা হল:

15 এষৌর বংশধরদের মধ্যে এরাই হলেন বিভাগীয় প্রধান:

16 কোরহ, গয়িতম ও অমালেক। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই ইলীফসের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা আদার সব নাতিপুতি।

17 এষৌর ছেলে রূয়েলের ছেলেরা:

18 এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা:

19 এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান।

20 এরাই হলেন হোরীয় সেয়ীরের সেইসব ছেলে, যারা সেই অঞ্চলে বসবাস করতেন:

21 দিশোন, এৎসর ও দীশন। ইদোমে সেয়ীরের এই ছেলেরা ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান।

22 লোটনের ছেলেরা:

23 শোবলের ছেলেরা:

24 সিবিয়োনের ছেলেরা:

25 অনার সন্তানেরা:

26 দিশোনের ছেলেরা:

27 এৎসরের ছেলেরা:

28 দীশনের ছেলেরা:

29 এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান:

30 দিশোন, এৎসর ও দীশন।

31 কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন:

32 বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হলেন। তাঁর রাজধানীর নাম দেওয়া হল দিনহাবা।

33 বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

34 যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

35 হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ।

36 হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

37 সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

38 শৌল যখন মারা যান, অকবোরের ছেলে বায়াল-হানন তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

39 অকবোরের ছেলে বায়াল-হানন যখন মারা যান, হদদ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন।

40 নামানুসারে, এবং তাদের বংশ ও অঞ্চল অনুসারে এরাই হলেন এষৌর বংশে জন্মানো বিভাগীয় প্রধান:

41 অহলীবামা, এলা, পীনোন,

42 কনস, তৈমন, মিবসর,

43 মগ্‌দীয়েল ও ঈরম।

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 36, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.