Números 24

পবিত্র বাইবেল (BEN2006)

1 বিলিয়ম দেখলেন যে প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করতে পেরে সন্তুষ্ট| সেই কারণে বিলিয়ম আগের মত মন্ত্র পাবার জন্য চেষ্টা করলেন না| কিন্তু তিনি মরুভূমির দিকে ফিরে তাকালেন|

2 বিলিয়ম চোখ তুলে মরুভূমির একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দিকে তাকিয়ে ইস্রায়েলের সমস্ত লোককে দেখলেন| তারা পরিবারগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন স্থানে শিবির স্থাপন করেছিল| তখন বিলিয়মের কাছে ঈশ্বরের আত্মা এলেন এবং তাঁকে নিয়ন্ত্রণ করলেন|

3 তখন বিলিয়ম এই ভাববানী বললেন:

4 আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি|

5 “হে যাকোবের লোকরা, তোমাদের তাঁবুগুলো কি সুন্দর!

6 তোমাদের তাঁবুগুলো তালগাছের সারির মতো,

7 তোমাদের জলের অভাব হবে না,

8 “ঈশ্বর ঐ সমস্ত লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন|

9 “ইস্রায়েল একটি সিংহের মতো,

10 বালাক বিলিয়মের ওপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের হাত ঠুকলেন| বালাক বিলিয়মকে বললেন, “আমি আপনাকে এসে আমার শত্রুদের বিরুদ্ধে কথা বলতে বলেছিলাম| কিন্তু আপনি তাদের এই নিয়ে তিনবার আশীর্বাদ করেছেন|

11 এখন অবিলম্বে আপনি এই স্থান ত্যাগ করে ঘরে পালান! আমি বলেছিলাম যে আমি আপনাকে খুব ভালো পারিশ্রমিক দেব| কিন্তু দেখুন, প্রভু আপনাকে আপনার পুরস্কার থেকে বঞ্চিত করলেন|”

12 বিলিয়ম বালাককে বললেন, “স্মরণ করে দেখুন আপনি আমার কাছে লোক পাঠিয়ে যখন আমাকে আসার জন্য বলেছিলেন, তখনই আমি তাদের বলেছিলাম,

13 ‘বালাক তার রূপো এবং সোনায় ভরা সবথেকে সুন্দর বাড়ীটি আমায় দিতে পারেন, কিন্তু তবুও আমি কেবল সেই কথাই বলবো যা প্রভু আমাকে বলার জন্য আদেশ করবেন| আমি ভালো কিংবা খারাপ কোনো কিছুই নিজে করতে পারবো না| প্রভু যা আদেশ করবেন, আমি অবশ্যই সেই কথা বলবো|’

14 এখন আমি আমার নিজের লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে সতর্কবার্তা দেবো| ইস্রায়েলের এই সমস্ত লোকরা ভবিষ্যতে আপনার এবং আপনার লোকদের সঙ্গে কি করবে সেটা আমি বলে দেবো|”

15 তখন বিলিয়ম এই ভাববাণী করে বললেন:

16 আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি|

17 “আমি দেখলাম প্রভু আসছেন, কিন্তু এখন নয়|

18 ইস্রায়েল ইদোম দেশ অধিকার করবে

19 “যাকোবের পরিবার থেকে একজন নতুন শাসনকর্তা আসবেন|

20 এরপর বিলিয়ম অমালেকীয়দের দেখতে পেয়ে এই ভাববাণী বললেন:

21 এরপর বিলিয়ম কেনীয় লোকদের দেখে এই কথাগুলো বললেন:

22 কিন্তু প্রভু যেভাবে কেনীয়কে ধ্বংস করেছিলেন,

23 এরপর বিলিয়ম এই ভাববাণী বললেন:

24 কিত্তীমের থেকে অনেক জাহাজ আসবে|

25 এরপর বিলিয়ম উঠে বাড়ীতে ফিরে গেলেন| এবং বালাক তার নিজের পথে ফিরে গেলেন|

Ler em outra tradução

Comparar lado a lado

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Números 24, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.